Home Blog Page 94

চট্টগ্রাম বিভাগীয় প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন’র নির্বাচনি প্রস্ততি সভা সম্পন্ন

0

বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাচনী প্রস্ততি সভা গত ৪ ডিসেম্বর বিকাল ৩ টায় বিভাগীয় আহবায়ক বিপিডিএ চিকিৎসক নাছির আহম্মেদ আনোয়ারের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল এবং সঞ্চালনা করেন বিপিডিএ চিকিৎসক সন্জয় মজুমদার।

এসময় বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার মধ্যে বিপিডিএ চিকিৎসক তপন মজুমদার, বিপিডিএ চিকিৎসক
মো.ইদ্রিস, বিপিডিএ চিকিৎসক শাকিল চৌঁধুরী,বিপিডিএ চিকিৎসক শাহাজান,বিপিডিএ চিকিৎসক জাহিদ প্রমুখ।

সভা চলাকালীন কেন্দ্রীয় মহাসচিব বিপিডিএ চিকিৎসক রাকিবুল ইসলাম তুহিন অনলাইনে যুক্ত থেকে প্রতিটি বিভাগে একটি করে মাইক্রো বাস প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কেন্দ্রেীয় সহ-সভাপতি বিপিডিএ চিকিৎসক ফজল আহম্মদ।

বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল সাংবাদিকদের বলেন,১৯৭১ সালে আহত মুক্তিযুদ্ধোদের বনে বাদারে ঝড় বৃষ্টিতে রাতের অধারে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এবং করোনাকালেও আমাদের সেবা অব্যাহত রয়েছে। নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমরা যেন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি এটাই আমাদের দাবি। আগামী ২৫ ডিসেম্বর বিপিডিএ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে – দেবাশীষ পাল দেবু বঙ্গবন্ধুর ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি

0

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বড়পোলে ২২ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এবং ইসলামিয়া কলেজের ছাত্রনেতা সুজিত কান্তি দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।


প্রধান বক্তা ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের জুয়েল।


বিশেষ অতিথি ছিলেন, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল,আনিসুর রহমান লিটু, লায়ন এস বি জীবন,নুরুল আবছার, সাংবাদিক এস কে সাগর, এস‌ বি দেব লিটন, মোহাম্মদ কায়সার, আলিনুর মানিক, ফরহাদ আব্দুল্লাহ, সজীবুল ইসলাম সজীব, আজাদ, সানি,রতন,জয় বাদশা, নুর এলাহী, মোহাম্মদ হানিফ, মো আরমান মো সোহেল আনিসুর রহমান শরীফ হৃদয় কুমার দাশ ,হারুনুর রশিদ হিরু, ইসমাইল হোসেন শামীম , ইমাম হোসেন প্রান্ত , এম এ মান্নান মিনহাজ,মো আরিফ ,মো জুয়েল। দ্বীন ইসলাম,আব্দুল জব্বার, নাঈম, জাবেদ মোস্তফা, শাকিল, ইফতি ,সাব্বির, হিমেল, সাদ্দাম প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য নিছক ভাস্কর্য নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের লাল-সবুজের প্রতিচ্ছবি।বাংলাদেশের কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি তিনি সরকারের নিকট বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানান।

পতেঙ্গায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র চিকিৎসা সেবা প্রদান

0

নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর চলমান ১৭তম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পযর্ন্ত আলী পাইলট প্রি স্কুলে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.এ এইচ জাহিন ও সানজিদা আলম।

এসময় উপস্থিত ছিলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, দপ্তর সম্পাদক সেকান্দর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা বেগম, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, যুবলীগ নেতা ওমর উদ্দিন, দিদার, রাহাত, দিদারুল, আলম, নান্টু, সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হাসান, মাঈন উদ্দিন, আয়ান সরকার, অথৈয়, মো.হৃদয় প্রমুখ

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র আলোচনা সভায়- রেজাউল কমির চৌধুরী মেয়র নির্বাচিত হলে পতেঙ্গায় ওয়াসার পানির ব্যবস্থা করা হবে

0

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ১৩ নভেম্বর বিকাল ৪ টায় পতেঙ্গা মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান মাঠ প্রাঙ্গণে কাউন্সিলর প্রার্থী ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেকের সভাপতিত্বে এবং
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আফসার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন,শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র সাধারন সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা
চট্টগ্রাম মহানগর মহিলা যুব মহিলালীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক সিআইপি জসিম উদ্দিন,ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ- সভাপতি সাংবাদিক এস কে সাগর,এসবি জীবন,ডাঃ জামাল উদ্দিন খান কাজল,সাধারণ সম্পাদক আবু নাছের জু্য়েল,যুগ্ন সাধারণ সম্পাদক এস বি দেব লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আমলীগের কার্যনির্বাহী সদস্য মনির সওদাগর,শ্রমিকলীগ নেতা ইদ্রিম, স্বেচ্ছাসেবক লীগ ৪০ নম্বর ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ নেজাম, ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন, সার্ক মানবাধিকার নেতা মোঃ মাসুদ খান,পশ্চিম মুসলিমাবাদ মহল্লা কমিটির মোঃ বশির, মুসলিমাবাদ নারী জাগনের নেত্রী তাহমিনা বেগম,তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সামাজিক সংগঠন নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ এলডিসি ক্লাব, মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল, শেখ রাসেল ক্লাব, মুসলিমাবাদ প্রজন্ম ৭১, বিজয় ৭১ বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ৪০ নম্বর ওয়ার্ড কমিটি, মুসলিমাবাদ নারী জাগরণ, বন্দর পতেঙ্গা ঠিকাদার শ্রমিক সংগঠন, মুসলিম বাদ ইজিবাইক মালিক ও চালক ঐক্য পরিষদ, জেলে পাড়ার লোক সংঘ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণ কালে চসিক মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরী বলেন,মেয়র নির্বাচিত হলে পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ওয়াসার পানির ব্যবস্থা করা হবে। আগামীতে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। নাগরিক দুর্ভোগ লাঘবসহ স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব থাকবে।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে-দেবাশীষ পাল দেবু হাজারো নেতাকর্মীর আন্দোলন সংগ্রাম আত্মত্যাগে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠন

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর প্রেসক্লাব বঙ্গবন্ধু হল এক আলোচনা সভা, কেক কাটা, গরীব অসহায়দের মাঝে ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা প্রফেসর পারভেজ এর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনের পরিণত হয়েছে।

আরও বক্তব্য রাখেন বন্দর সিবিএ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ওয়াহিদ মুরাদ রাসেল, আনিসুর রহমান লিটু, মোহাম্মদ নূর, মোহাম্মদ মহিউদ্দিন, মারুফ আহমেদ সিদ্দিকী, লোকমান হোসেন, নুরুল ইসলাম রাসেল, মাহমুদ ইমতিআজ বাবলা, রাইহান নেওয়াজ সজিব, মো: ইকবাল হোসেন, এম রাশেদ চৌধুরী জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, হাবিব মিয়া, সাজ্জাদ জুয়েল, ফরহাদ আবদুল্লা, কাজি আরিফ, মো: কায়সার, মো: নুর, শোয়েব, স্বপন, বিকাশ, তন্ময়, শুভ, মামুন, সাগর, নুর এলাহি সানি, আবু নাছের জুয়েল, ইলিয়াছ সিকদার, ইব্রাহিম খলিল সাদ্দাম প্রমুখ।

আগ্রাবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র ফ্রী চিকিৎসা সেবা প্রদান

0

নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরি পাড়ায় ৬ নভেম্বর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ১৫ তম ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রায় সাড়ে তিন’শ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শনে করেন সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা জাবেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আকবর হোসেন,আবদুল করিম,এসকান্দর মির্জা, হাজী সাহেদুল ইসলাম, সাজ্জাদ আলি জুয়েল, সাজিবুল ইসলাম সাজিব, বিভু দেবনাথ, অর্জুন, রাসেল হোসেন, আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক, আবিদ হাসান, ওমর শরীফ, ওয়াহিদুল ইসলাম রাকিব, তৌহিদুর রহমান, আশীক চৌধুরী, জামশেদ আলম, সাগর হোসন প্রমুখ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে এসে দিন মজুর মো.আনিছ মিয়া জানান,দিন মজুরের কাজ করে কোন রকম সংসার চলে। করোনা ভাইরাসের কারণে র্কমহীন ছিলাম দীর্ঘদিন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রী চিকিৎসা ক্যাম্পে এসে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধে পেলাম।

ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণকালে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে চিকিৎসা । একজন দলীয় কর্মী হিসেবে করোনা মহামারিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে করোনাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাচ্ছি। যা চলমান থাকবে।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা

0

সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা নগরীর দেওয়ানহাট মোড়ে ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা নুর নবি পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে বিএমএ’র কোষাধাক্ষ্য ডা.মো.আরিফুল আমিন এসব কথা বলেন,পঁচাত্তরের এই দিনে আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে হত্যা করে যারা আওয়ামী লীগকে নিছিন্ন করতে ছেয়েছে তাদের উদ্দেশ্য সফল হয়নি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, ২৪ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাবেক কাউন্সিলর ফারহানা জাবেদ,বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

এসময় আরও উপস্থিত ছিলেন, মো.ইউনুস, মারুফ আহম্মেদ, মো. মাঈনুল ইসলাম, ইমতিয়াজ বাবলা, মো. ইকবাল হোসেন, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, মো. হাবিব মিঞা, মো. আমিন, কায়সার আলম, মনিরুল হক, আমিনুল ইসলাম,মোঃইসমাইল, মোঃমারুফুল ইসলাম,আবু নাছের জু্য়েল,সাজিবুল ইসলাম সজিব,জোবায়ের হোসেন অভি,
ইয়াসিন আরাফাত, ফরহাদ হাসান সিফাত, আবদুর রহিম,ফারুক হোসেন সুমন,নিলয় কুমার দাশ,আব্দুলাল মামুন,আকবর জু্য়েল, আবিদ হাসান, সৈয়দ সুলতান ফাহিম,মোঃসামিউর প্রমুখ।

সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, পঁচাত্তরের পর দিশাহীন জাতিকে আলোর পথ দেখাতে দেশে ফিরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতি গড়ার পথে অনেক দূর এগিয়েছে।

সাংসদ মোসলেম উদ্দীনের জন্মদিনে সিআইপি জসীম উদ্দীন’র ব্যাতিক্রম উদ্যোগ মাস্ক ও খাবার বিতরণ

0

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দীনের জন্মদিনে নগরীর কাপ্তাই রাস্তার মাথা ও সি. এন্ড. বি মোড়সহ বিভিন্ন স্থানে ২ নভেম্বর দিনব্যাপী অসহায় দুস্থ মানুষের মাঝে মাস্ক ও খাবার বিতরণরে পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক সিআইপি জসীম উদ্দীন ।

এসময় উপস্থিত ছিলেন সাংসদ মোসলেম উদ্দিনের জামাতা উইশ ফাউন্ডেশনের চেয়্যারম্যান আরিফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা লিংকন আকবরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাস্ক ও খাবার বিতরণকালে সিআইপি জসীম উদ্দীন বলেন,জননেতা চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোসলেম উদ্দীনরে নেতৃত্বে উন্নয়নের সুফল পাবে ৮ আসনের বাসিন্দারা। এলাকাবাসী ও ভোটারদের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি।

খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম- দেবাশীষ পাল দেবু

0

বন্দরে সাবেক ছাত্রনেতা ওমর ফারুকের স্মরণে ফারুক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বন্দর ইস্ট কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে মো: নাসির উদ্দিনের আয়োজনে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বিশেষ অতিথি ছিলেন,সিবিএ’র সাধারন সম্পাদক নাইবুল ইসলাম ফটিক, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাসের জুয়েল,চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সজিবুল ইসলাম সজীব,মাহমুদুর রহমান বাপ্পি প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথি দেবাশীষ পাল দেবু বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।