Home Blog Page 93

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিতে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান

0

বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। এর আগে তিনি যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পতেঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।

গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপকমিটির তালিকায় সদস্য পদ পান সওগাতুল আনোয়ার।

ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তৎকালীন জামায়াত-বিএনপির দুর্গখ্যাত বন্দর-পতেঙ্গায় ছাত্রলীগের গুটিকয়েক সদস্যদের সু-সংগঠিত করে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে গেছেন।
তিনি সিএসএম কলোনির সাধারণ সম্পাদক, পরবর্তীতে উত্তর পতেঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সমগ্র পতেঙ্গা, বন্দর ও হালিশহরকে তিনি ছাত্রলীগের ঘাঁটি হিসেবে রূপান্তর করেন।

১৯৯৫-৯৬ সেশনে চট্টগ্রাম বঙ্গবন্ধু ল’টেম্পল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। বন্দর-পতেঙ্গা-হালিশহরের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ সাথে নিয়ে দলের নির্দেশ পালন করে গেছেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা এবং দলের দুঃসময়ে যারা নিবেদিত প্রাণ ছিলেন তাদের মধ্যে সওগাতুল আনোয়ার অন্যতম ছিলেন ।

জে ওয়ান এগ্রো ফিড লিমিটেড কোম্পানির অফিস উদ্বোধন

0

নগরীর জিইসি মোড়স্থ জে ওয়ান এগ্রো ফিড লিমিটেড কোম্পানির অফিস উদ্বোধন ২ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জসিম উদ্দীন সিআইপি। উদ্বোধক ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃজসিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন,জে ওয়ান এগ্রো ফিড লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,সাবেক ছাত্রনেতা খোরশেদ আহম্মেদ জু্য়লে, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি হাজী নুরুল আবছার,ব্যবসায়ি মোঃ আব্দুল মোনাফ,মোঃ মুছা প্রমুখ।

দলীয় প্রার্থী আবদুল বারেক’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও মিথ্যাচার প্রতিহত করা হবে

0

৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক কোম্পানির বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় পতেঙ্গা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগ,স্বাধীনতা নারী শক্তি, যবুলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়। মিছিলটি স্টিলমিল বাজার থেকে কাটগড় আজিজ উদ্যাণ দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেকের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে মরিয়া। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আবদুল বারেকের সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পরে লেগেছে এই কুচক্রী মহল। বক্তারা আরও বলেন, আবদুল বারেক বিগত সময়ে কাউন্সিলর থাকা অবস্থায় সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ, জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। তিনি পুনরায় ক্ষমতায় আসলে তারা মাদক, জুয়া ও দখলদারির রাজত্ব কায়েম করতে পারবেনা। এটা জেনেই তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলীয় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন অপবাদ ছড়াচ্ছে। আগামী ২৭ জানুয়ারি ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবে পতেঙ্গার জনগণ।

প্রতিবাদ সভায় দোষীদের দল থেকে বহিস্কার করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

জাতিকে বুদ্ধিপ্রতিবন্ধী বানাতে বুদ্ধিজীবী হত্যা -দেবাশীষ পাল দেবু

0
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

জাতিকে বুদ্ধিপ্রতিবন্ধী বানাতে স্বাধীনতার মুক্তিলগ্নে বুদ্ধিজীবী হত্যা করেছিল পাকিস্থানীরা। এদেশীয় দোসররা পাকিস্থানীদের চিনিয়ে দিয়েছে বুদ্ধিজীবীদের ঘরবাড়ি। এসব দেশদ্রোহীদের অনেকেই আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তারা সুযোগ পেলেই খন্দকার মোশকাতদের মত ছোবল দিবে। ১৪ ডিসেম্বর বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর ফকিরাহাট মিষ্টিমুখ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু এসব কথা বলেন।

সভায় নগর যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাঈলের সভাপত্বিতে ও মোহাম্মদ ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা সেকান্দর আলম, টিসু মল্লিক, ওয়াহিদ মুরাদ রাসেল, নুর নবী পারভেজ, মো.লোকমান ,ইমতিয়াজ বাবলা,জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, মো.কায়সার, ফরহাদ আবদুল্লাহ।

উপস্থিত ছিলেন, নেছার বিন ফয়সাল, মাসুদুল আলম জিকু, মোশারফ হোসেন শাপলু, আকতারুল ইসলাম, রেজাউল করিম বাবুল, শাহাজান বাপ্পী,ওমর ফারুক,মো ফরিদ, মো. মিজান প্রমুখ।

এলআইসি বাংলাদেশ’র মৃত্যুদাবি পরিশোধ এক লক্ষ টাকার চেক হস্তান্তর

0

মৃত্যুর ১৪ দিনের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ করল এল আই সি বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের গ্রুপ বীমার অধীনে বীমা গ্রাহক বিসিক শিল্প এলাকার রেজিম্যাক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কর্মচারী কার্তিক নন্দী(৪২) গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ১৪ দিনের মধ্যে তার পরিবারকে মৃত্যু দাবির ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করে এলআইসি জুবিলি রোড শাখার পক্ষ থেকে রেজিম্যাক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর মি. তিনকড়ি চক্রবর্তী ।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ হেড মো. শহীদুল ইসলাম মামুন , এক্সিকিউটিভ অফিসার অদ্রিজা রায় লীনা, ব্রাঞ্চ ম্যানেজার অধ্যাপক স্বরূপানন্দ রায়।

বীমাগ্রহীতার নমিনি (গ্রাহকের বিধবা স্ত্রী) কাছে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

ইপিজেডে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0

ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর ও ভাষ্কর্য ভাংচুরের ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে ১৩ ডিসেম্বর বিকাল ৩ টায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, নারী নেত্রী রোকসানা বেগম, নাছিমা বেগম, নাছিমা আক্তার, রোমানা আক্তার রুমা, রোজী আক্তার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্যরা।

পলোগ্রাউন্ড স্কুল কমিটির সভাপতি জাফর আহমদ

0

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, শিক্ষানুরাগী জাফর আহমদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত অনুমোদন পত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।

এডহক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো. নুরুল আবছার, অভিভাবক প্রতিনিধি এটিএম মঈনউদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. মেছবাহুল হক।

পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র বিক্ষোভ সমাবেশ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় কেইপিজেডস্থ শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী নুর মানিকের সঞ্চালনায় ও সভাপতি এম এ হান্নানের সভাপত্বিতে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু নাছের জুয়েল,সহ সভাপতি এস কে সাগর, হাজী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, এস বি লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ ইয়াছিন,মোঃ হাসান, ছাদেক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল বলেন,মূর্তি ও ভাস্কর্য এক নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়া সংবিধান পরিপন্থী কাজ বলে আমরা মনে করি। বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আমরা কোন রকমের ধর্মব্যাবসায়ীদের কার্যক্রম মেনে নিব না।

বঙ্গবন্ধু প্রশ্নে কোন আপোষ করবো না – দেবাশীষ পাল দেবু

0

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। ৬ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর কাস্টম হাউজের সামনে থেকে তিন হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। মিছিলটি আগ্রাবাদ মোড় হয়ে এক্সেস রোড পদক্ষিণ করে বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে সমাপ্ত হয়।

সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশে হাজার বছরের শিক্ষা সংস্কৃতি ও সকল ধর্ম বর্ণ মানুষের সহাবস্থান। এদেশে সাম্প্রাদায়িক রাজনীতি চলবে না তা একাত্তরে ফাইনাল হয়ে গেছে। তবুও যারা এদেশকে পাকিস্থান আফগানিস্থান বানানোর স্বপ্ন দেখেন তাদের বলবো আপনার সে দেশে চলে যান। আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপোষ করবো না, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে যুবলীগ প্রতিরোধ করবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাতেই দেশবিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। সাবধান যুবলীগ মাঠে নামলে পালানোর পথ থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর,যুবনেতা জামিল আহমেদ মিলন, মো. লোকমান, মো.কায়সার, ইসমাঈল,মো মিজান,মো মনির,মো আজাদ, জয় বাদশা টিপু , জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো.সালাউদ্দিন, রতন দাশ, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব,রমজান আলী, মো মাসুম,সোহেল,মো হানিফ, মো.রাসেল, রাসেদুল আলম ইমু, মো রানা,রাকেশ,ইসমাঈল হোসেন, জামাল, কৌশিক রায়, সাইফুল, ইমাম হোসেন, প্রান্ত প্রমুখ।