বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র আলোচনা সভায়- রেজাউল কমির চৌধুরী মেয়র নির্বাচিত হলে পতেঙ্গায় ওয়াসার পানির ব্যবস্থা করা হবে

চট্টগ্রাম মহানগরবঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন'র আলোচনা সভায়- রেজাউল কমির চৌধুরী মেয়র নির্বাচিত হলে পতেঙ্গায় ওয়াসার পানির ব্যবস্থা করা হবে

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ১৩ নভেম্বর বিকাল ৪ টায় পতেঙ্গা মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান মাঠ প্রাঙ্গণে কাউন্সিলর প্রার্থী ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেকের সভাপতিত্বে এবং
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আফসার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন,শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র সাধারন সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা
চট্টগ্রাম মহানগর মহিলা যুব মহিলালীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক সিআইপি জসিম উদ্দিন,ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ- সভাপতি সাংবাদিক এস কে সাগর,এসবি জীবন,ডাঃ জামাল উদ্দিন খান কাজল,সাধারণ সম্পাদক আবু নাছের জু্য়েল,যুগ্ন সাধারণ সম্পাদক এস বি দেব লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আমলীগের কার্যনির্বাহী সদস্য মনির সওদাগর,শ্রমিকলীগ নেতা ইদ্রিম, স্বেচ্ছাসেবক লীগ ৪০ নম্বর ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ নেজাম, ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন, সার্ক মানবাধিকার নেতা মোঃ মাসুদ খান,পশ্চিম মুসলিমাবাদ মহল্লা কমিটির মোঃ বশির, মুসলিমাবাদ নারী জাগনের নেত্রী তাহমিনা বেগম,তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সামাজিক সংগঠন নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ এলডিসি ক্লাব, মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল, শেখ রাসেল ক্লাব, মুসলিমাবাদ প্রজন্ম ৭১, বিজয় ৭১ বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ৪০ নম্বর ওয়ার্ড কমিটি, মুসলিমাবাদ নারী জাগরণ, বন্দর পতেঙ্গা ঠিকাদার শ্রমিক সংগঠন, মুসলিম বাদ ইজিবাইক মালিক ও চালক ঐক্য পরিষদ, জেলে পাড়ার লোক সংঘ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণ কালে চসিক মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরী বলেন,মেয়র নির্বাচিত হলে পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ওয়াসার পানির ব্যবস্থা করা হবে। আগামীতে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। নাগরিক দুর্ভোগ লাঘবসহ স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব থাকবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles