পতেঙ্গায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র চিকিৎসা সেবা প্রদান

অনলাইন ডেস্ক

নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর চলমান ১৭তম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পযর্ন্ত আলী পাইলট প্রি স্কুলে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.এ এইচ জাহিন ও সানজিদা আলম।

এসময় উপস্থিত ছিলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, দপ্তর সম্পাদক সেকান্দর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা বেগম, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, যুবলীগ নেতা ওমর উদ্দিন, দিদার, রাহাত, দিদারুল, আলম, নান্টু, সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হাসান, মাঈন উদ্দিন, আয়ান সরকার, অথৈয়, মো.হৃদয় প্রমুখ

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর