Home Blog Page 95

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

0

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ অক্টোবর সন্ধ্যা ৭ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আবছার,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নির্বাহী সদস্য মঈনউদ্দীন (মনির সওদাগর),নগর সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন,সাংবাদিক এস কে সাগর, সেচ্ছাসেবক লীগ পতেঙ্গা থানার আহ্বায়ক মো. নেজাম,৪০ নং ওয়ার্ড যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক মো.মোস্তফা কামাল,মো আলাউদ্দীন, মো.বশির প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ৪০ নং ওয়ার্ড কমিটি,আমরা রাসেল ক্লাব,মুসলিমাবাদ ফ্রেন্ডর্স সার্কেল, প্রজন্ম ৭১,বিজয় ৭১ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেখ রাসেল’র জন্মদিনে শিশুদের উপহার সামগ্রী দিল দেবাশীষ পাল দেবু

0

নগরীর বন্দর পূর্ব কলোনিতে ‘আমরা রাসেল’ বন্দর থানার উদ্যোগে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, যারা শেখ রাসেলের হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, আইন করে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না বলে অধ্যাদেশ জারি করেছেন, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তাদের হাত কাঁপেনি শিশু রাসেলের বুকে গুলি চালাতে। তাই যেকোন মূল্যে শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ১৮ অক্টোবর রবিবার সকালে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আশিষ কান্তি মুহরী, রমা রানী রায়, ফরহাদ আবদুল্লাহ, ইমান রনি, মো. সোহেল রানা, মো. শহীদ, মো. সালাউদ্দিন, সজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, মো. হানিফ, মো.আরমান, মির্জা স্বপন,মো.মাসুম, ইমন ,জনি, কৌশিক রায়,প্রিতম, জয়, সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি, মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল। আলোচনা সভা শেষে কেক কাটা এবং শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৬ দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী – সফর আলী

0

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম নগর কমিটির উদ্যোগে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ১০ অক্টোবর বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অংশগ্রহন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা ৬ দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। কার্যকরী সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফর আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অটোরিক্সা সি.এন.জি ও টেম্পু চালকদের ৬ দফা দাবী ন্যায্য ও যৌক্তিক। এই সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করতে প্রশাসনের নিকট দাবী জানান তিনি।

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম নগর কমিটির সভাপতি ওসমান গণী বলেন, অতিদ্রুত ৬ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। পার্কিং স্পট নির্ধারণ ও মটর সাইকেলের যাত্রী পরিবহনের বিষয়ে মহামান্য হাইকোটের নিকট চালকদের দাবী গুলোর স্বপক্ষে যুক্তি তুলে ধরা হবে।

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল বলেন, আগামী ২৫ শে অক্টোবরের মধ্যে ৬ দফা দাবী বাস্তবায়ন করা না হলে, চাঁদাবাজরা চাঁদা তুলবে যেখানে, প্রতিরোধ করবো সেখানে এবং মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করলে ঐ মটর সাইকেল গুলোকে জব্দ করে ১ মাসের আটক আদেশ দিতে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দাবি আদায় না হলে ঘেরাও কর্মসূচী পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোঃ আবুল হাশেম, মোঃ সবুজ, মোঃ আলী, মোঃ আলমগীর, মোঃ জাকির, শাহিন, ইউসুফ, বেলাল, জসিম, মন্নান, আবু, সোলেমান, রব মাঝিসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রী মেডিকেল ক্যাম্প

0

চট্টগ্রাম নগরীর মোহড়া ৫ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চলমান ১৩ তম ফ্রী মেডিকেল ক্যাম্প ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় সেন্ট্রাল মোহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ডা.এএইচ জাহিন ও সানজিদা আলম ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় ২ শতাধিক রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন,ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মোহড়া ওয়ার্ড থেকে চসিক কাউন্সিলরপ্রোর্থী কাজী নুরুল আমিন, মতিলাল চৌধুরী , বিকাশ চৌধুরী, এসকান্দর আলী, অলিদ চৌধুরী, অরুণ দাশ,শিপলু ঘোষ,রনবীর চৌধুরী, রাজু চৌধুরী, অনুপ আচার্য্য, পিয়াল বড়ুয়া, নুরুল ইসলাম, সঞ্জয় আচার্য্য, জয় আচার্য্য,সাফায়েত মাহমুদ, ইমন সেন, রনজিত দাশ, সাজ্জাদ হোসেন, বিভু দেবনাথ, রিত্ত বড়ুয়া, সৌরভ সেন গুপ্ত ও সৌমেন দাশ প্রমুখ।

পতেঙ্গায় জেলেদের ২১টি জাল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বীচ এলাকায় সমুদ্র থেকে জেলেদের ২১টি জাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ৬ অক্টোবর দুপুর ১২টায় পতেঙ্গা সাগর উপকুলে এ ঘটনা ঘটে। জেলেরা ইলিশ মাছ শিকারের পর জাল নিয়ে তীরে ফেরার পথে কালো একটি স্পীড বোটে কয়েকজন লোক এসে জেলেদের কাছ থেকে জোর করে ২১ টি জাল নিয়ে যায়। তবে সরকারী কোন সংস্থা জাল গুলো নিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ড ও নৌ পুলিশের পক্ষ থেকে কোন ধরণের অভিযান পরিচালনা হয়নি বলে জানিয়েছেন। স্থানীয় জেলেরা জানান, পতেঙ্গার ইব্রাহীম মাঝির ৫ টি, ইউছুপ মাঝির ৮ টি জাহিদ মাঝির ৮ টি মোট ২১ টি কেড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইলিশ শিকার বন্ধের জন্য ১৪ তারিখ থেকে অভিযান চলার কথা রয়েছে । কারণ এসময় থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ।

ইব্রাহিম মাঝি জানান, আমরা জাহাজ চলাচলের সীমানা থেকে অনেক দুরে গিয়ে মৎস শিকার করি। এর আগেও বেশ কয়কবার জেলেদের জাল নিয়ে যায় প্রসাশন। কিন্তু এবার যারা নিয়ে গেছে তারা কেউ প্রশাসনের লোক কিনা তা আমরা জানতে পারি নি।

ইউছুপ মাঝি বলেন, এর আগেও আমাদের জাল ছিনিয়ে নিয়ে গেছিল এক দল দুর্বৃত্তরা। তারা সাগর থেকে জাল ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেন। চাঁদা না পেয়ে জাল গুলো তুলে নেয়।
মাছের আড়তদার মো: আব্দুল্লাহ বলেন ইলিশের মৌসুমে একাধিকবার জেলেদের জাল ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে অনেক ব্যবসায়ি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত। প্রায় সময় সাগরে কারণে অকারণে জেলেদের নানা ভাবে হয়রানির শিকার হতে হয়।

চট্টগ্রাম নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, পতেঙ্গায় একটি চক্র মাঝে মাঝে জেলে জিম্মি করে জাল ছিনিয়ে নেয়। সে বিষয়ে আমার কাছে তথ্য আছে। কেউ অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। তিনি বলেন, আমরা জাল জব্দ করলে সাথে সাথে আগুনে পুড়ে ফেলি। জাল ছিনিয়ে নেওয়া বড় অন্যায়।

ছিনিয়ে নেওয়া ২১টি জালের দাম প্রায় ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন জেলেরা।

সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র সিসি ক্যামেরা স্থাপন

0

চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং পতেঙ্গা মডেল থানার (ওসি) জোবাইর সৈয়দের আহ্বানে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে ৮ অক্টোবর সকাল ১০ টায় পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ -সভাপতি হাজী নুরুল আবছার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন,মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব একলাজ উর রহমান,হাজী মো.নুর আলম,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রাজ কর্পোরেশনের সত্তাধিকারী নুর মোহাম্মদ খোকন, মো.জাহাঙ্গীর সওদাগর,মোহাম্মদ ভুট্টো,পতেঙ্গা থানা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক মো.মাসুদ খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পতেঙ্গায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

0

পতেঙ্গা জেলেপাড়া এলাকায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা গত ৮ অক্টোবর সন্ধ্যায় পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গায় শ্রী শ্রী লোকনাথ সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিষ দাশ,সহ-সভাপতি শুভ দাশ, সাধারণ সম্পাদক দোলন দাশ,সহ-সাধারণ সম্পাদক শান্ত দাশ,অর্থ সম্পাদক বিবলু দাশ,সহ অর্থ সম্পাদক দিবস দাশ,সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দাশ,
সহ-সাংগঠনিক সম্পাদক শয়ন দাশ, সজিব দাশ, তমাল দাশ ক্ষতিক দাশসহ সদস্য লিটন দাশ,হৃদয় দাশ,সজিব দাশ,অজয় দাশ,সাঞ্জু দাশ প্রমুখ।

পতেঙ্গায় মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন-হাজী নুরুল আবছার

0

পতেঙ্গা মুসলিমাবাদে আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৩ অক্টোবর বিকাল ৪ টায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডশনের উদ্যোগে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি হাজী মো.নুরুল আবছার।
প্রধান বক্তা ছিলেন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নিজামুদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী আবুল খায়ের, সমাজ সেবক হাজী জাহিদ হোসেন জহুর, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না প্রমুখ।
মুসলিমাবাদ ফ্রেন্ডর্স সার্কেল,মুসলিমাবাদ প্রজন্ম-৭১ ও শেখ রাসেল ক্লাবের নেতৃবৃন্দদের হাতে মেয়র প্রার্থী এম রেজাউল চৌঁধুরীর পক্ষে ক্রিড়া সামগ্রী বিতরণকালে হাজী মো.নুরুল আবছার বলেন,আমাদের আগামী প্রজন্মকে মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আগামী চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরীর পক্ষে আমরা কাজ করে যাবে।

বঙ্গবন্ধু ও শেখ পরিবারের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে – দেবাশীষ পাল দেবু

0

মেধা ও মননের সন্নিবেশে উন্নত দেশ প্রেমিক কর্মী গঠনের লক্ষে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের মাসিক পাঠচক্র ২ অক্টোবর বন্দর ইষ্ট কলোনীতে অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও আল আমিন রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান বক্তা ছিলেন,বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। বিশেষ অতিথি ছিলেন, বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সদস্য আশীষ ক্রান্তী মহুরী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল। যুব নেতা মাহমুদুর রহমান বাপ্পি, সামাজিক সংগঠন ইয়াং বয়েজের সংগঠনের মোঃ সোহেল ও মোঃ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর আন্দোলন, সংগ্রাম, কারাবরণ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাদেরকে জানাতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তিনি আরও বলেন,শেখ হাসিনা ও শেখ পরিবারের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব। পাঠচক্র সভায় তিনি আহ্বান করেন,বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হতে হলে সত্যিকারের দেশ প্রেমিক হতে হবে এবং নিজেকে একজন ভাল কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের নিকট পৌঁছে দিতে হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভায় – দেবাশীষ পাল দেবু উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট হল সেভেনটি ওয়ানসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অর্ধশত দৃষ্টি প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। অনুষ্ঠানে যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু সভাপতিত্বে ও মো.ইউনুচের পরিচালনা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নায়েবুল ইসলাম ফটিক, নুরনবী পারভেজ,মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব,মারুফ আহমেদ সিদ্দিকী, জাহেদুল হক মার্শাল, ইমতিয়াজ আহমেদ বাবলা, মো. রাশেদ চৌধুরী, মো. ইকবাল হোসেন, জাহেদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, সাজ্জাদ আলী জুয়েল, নুরুল ইসলাম রাসেল, মাঈন উদ্দিন মাইনু, কাজী মো. আরিফ প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় দেবাশীষ পাল দেবু বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।