পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক
পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও দানশীল ব্যক্তিত্ব প্রয়াত চন্দন মহাজন (বিএ) গত ২৪ আগস্ট সোমবার সকাল ১০ টায় পরলোক গমন করেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ইপিজেড ও পতেঙ্গা থানা শাখা, দীপিকা সংঘ,কাটগড় হিন্দু পাড়া শ্মশান কালী মন্দির, প্রভাতী ছাত্র সংঘ,জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির নেতৃবৃন্দরা।
আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রয়াত চন্দন মহাজনের আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও আলাপ কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ মাঙ্গলিক আয়োজনে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহাজন পরিবার।
নগর কমিটি পুনর্বহাল রাখায় শুভেচ্ছা মিছিল ইপিজেড যুবদলের
চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল রাখায় কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নগর যুবদল। এতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বড় মিছিল নিয়ে অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কাজীর দেউড়ির দলীয় কার্যালয় থেকে জিইসির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে এক মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ইপিজেড থানা যুবলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ। এতে অংশ নেন ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
মিছিল শেষে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ে মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ- বিলুপ্ত কমিটি পুনর্বহাল
বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং মহানগরের অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ গণমাধ্যমকে বলেন,দীর্ঘদিন পর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের মাধ্যমে নতুন সিদ্ধান্তের ফলে দলীয় নেতাকর্মীরা পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। আশাকরি ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু’র পক্ষে বিএনপির চেক বিতরণ
ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে অসুস্থ কিডনি রোগী আব্বাস উদ্দিনকে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ করা হয়েছে।
২৪ আগস্ট সন্ধ্যায় ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা এ চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদ গণমাধ্যমকে বলেন,অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচিত এলাকা চট্টগ্রাম ১১ আসনের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কাজির গলির বাসিন্দা মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগী ভুগছেন। তার দুটি কিডনি বিকল। সম্প্রতি আমরা ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা খরচ বাবদ তার পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিয়েছি। সমাজের ধনী ও বৃত্তবানেরা এগিয়ে আসলে অসুস্থ আব্বাস উদ্দিন বেঁচে থাকার পথ খুঁজে পাবে।
এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দেওয়া ক্রেনচালক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়কে পড়ে যাওয়া এক শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় ক্রেনচালককে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ।
গত শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীতে দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
গ্রেপ্তার ক্রেনচালকের নাম শামীম বিশ্বাস (৩১)। তাঁর বাবার নাম মো. টিপু সুলতান ও মায়ের নাম ছালেহা বেগম। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট বেপারীপাড়ায়। তিনি চট্টগ্রামে ম্যাক্স কোম্পানির ক্রেনের চালক হিসেবে কর্মরত ছিলেন।
নাফিসার বাবা মামুনের করা এজাহারের ভিত্তিতে ২২ আগস্ট ইপিজেড থানায় মামলা হয়। মামলাটির নম্বর ১০। এতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হেফাজ উদ্দিনসহ পুলিশের একটি দল আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার শামীম বিশ্বাসকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আলোচনা সভা
পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সকাল ১১ টায় নগরীর একটি রেস্টুরেন্ট ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা হালিশহর অঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর।
এসময় আরও উপস্থিত ছিলন,চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের সদস্য সচিব এডভোকেট আজীজ,পতেঙ্গা থানা বিএনপি নেতা মোহাম্মদ কাজী ইসমাইল, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলহাজ্ব জাহিদ, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল ,চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নাছিরুল আনোয়ার মানিক,বন্দর থানা তাতি দলের সদস্য সচিব নাছির উদ্দিন আখন,চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজ চৌধুরী, পতেঙ্গা থানা তাতীদলের সাধরণ সম্পাদক রায়হান,পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি এমদাদুল হোসেন আমজাত, কাউন্সিলর প্রার্থী শামীমা শামু,মহিলা নেত্রী জলি। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির সাবেক চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট রাত ৮ টায় বিএনপির দলীয় কার্যালয়ে ইপিজেড থানা, ৩৯ নম্বর ও ৪৮ নম্বর (সাংগঠনিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, মোঃ রায়হান সাদ্দাম রানা, মোঃ মনজুর আলম,আব্দুল মুবিন, ৪৮ নম্বর (সাংগঠনিক)ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াছ সিকদার,
যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, নুরুল ইসলাম সাব্বির, মোঃ মানিক হোসেন, আল আমিন, মোঃ জোবায়ের,ইকবাল হোসেন সুমন,নাঈম উদ্দিন বাপ্পি, আসাদুজ্জামান আসিফ, ,সদস্য বৃন্দ যথাক্রমে, ইউসুফ মীর মহসীন,জামাল শাহাজী, শাহাদাৎ হোসেন হৃদয়,মোঃ মামুন, মোহাম্মদ হানজালা রাজু , নাজির উদ্দিন রকি,মোঃ ইকবাল , মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ আগস্ট (সোমবার) বিকাল ৩ টায় বন্দরটিলাস্থ বিএনপির স্থায়ী কার্যালয়ে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীনের নেতৃবৃন্দে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বিএনপি নেতা সুমন রহমান, ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ, ইপিজেড থানা তাতীঁদলের সভাপতি জাহেদ আনসারী, মোঃ আমিন, যুবদল নেতা জাবেদ, জাসেদ।
উপহার সামগ্রী বিতরণকালে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীন বলেন, বিএনপি গণমানুষের দল। জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এলাকার উন্নয়নে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার সুযোগ্য সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য,বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধআন্তরিক প্রচেষ্টায় বন্দর-পতেঙ্গা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন হবে।
বন্যার্তদের সহায়তায় ভূমি প্রতিমন্ত্রীর কাছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অনুদানের চেক হস্তান্তর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)। আজ ১০ আগষ্ট সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে এ চেক হস্তান্তর করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।
চেক হস্তান্তরকালে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।
সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।
।
মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রকে কৃতজ্ঞতা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবেলার শক্তিকে আরও সুসংহত করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ভূমি প্রতিমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।










