Home Blog Page 28

গ্রেনেড হামলায় জড়িত দন্ডপ্রাপ্ত আসামীদের বিচারের রায় কার্যকরের দাবীতে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর আলোচনা সভা ৩১ আগস্ট

0

দুর্নীতির বরপুত্র, কলংকিত হাওয়া ভবনের মালিক, ২১ আগস্ট গ্রেনেড হামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক জিয়া সহ গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবীতে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর আলোচনা সভা ৩১ আগস্ট এর আলোচনা সভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২৬ আগস্ট সকাল ১০ টায় কাটগড়স্থ কে স্কয়ার কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাজী জয়নাল আবেদিন, মোঃ আলী, সিনিয়র সহসভাপতি মনসুর নাদিম,সহ সভাপতি মোঃ আলী,এস এম নাসির,মোঃ সেলিম,৪০ নং ওয়ার্ড এ ইউনিট আওয়ামীলীগ সভাপতি নাসির, বি ইউনিট আওয়ামীলীগ সভাপতি নাসির আহমদ, এ ইউনিট আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজু ও সি ইউনিট আওয়ামীলীগ সাধারন সম্পাদক সালাম,সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক আবু নাসের রবি,উত্তম শীল,কামরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল, জাহাঙ্গীর আলম,মোঃ ইদ্রিস, মাস্টার সেলিম,মোঃ দেলোয়ার, জাহিদুল ইসলাম দুর্লভ,মোঃ বেলাল,মোঃ কামাল,আয়েশা আক্তার,রফিকুল ইসলাম টিপু,সমির মহাজন লিটন, মঈনুল আলম হ্যাপী, রুশনি, আলী ফজল মামুন, মোঃ সাইফুল প্রমুখ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন,আগামী ৩১ আগস্ট শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.হারুন অর রশীদ।

২১শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

0

২১শে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানসহ সকল অপরাধীর দন্ড কার্যকর করার দাবিতে ২১ আগস্ট বিকাল ৪টায় ইপিজেড সংলগ্ন বে-শপিং চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মোঃ লোকমান ও জাহিদ হোসেন খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ এমপি।

এসময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মাহাবুবুল হক মিয়া,চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের সহ সভাপতি হারুনর রশীদ, আওয়ামী লীগ নেতা আবু তাহের, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, মন্জুর খান,চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা আবদুল মতিন মাস্টার, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, আনিফুর রহমান লিটু,রঞ্জিত কুমার শীল, আবদুল মান্নান, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লা, ইসমাঈল,ইকবাল হোসেন রাজু,ইয়াসিন আরাফাত, ইয়াসিন আরাফাত, আবু নাসের জুয়েল, ফারুক হোসেন সুমন, কাজী আরিফ,মাহামুদুর রহমান বাপ্পি,তানভীর হাসান,মনির উদ্দিন রুবেল, বশির সরকার, আলমগীর, সাজিবুল ইসলাম সজীব, জাহিদ হোসেন, মহিম ইসলাম মহিম, কাউসার রাজু, অপু সরকার, ওসমান গনি, মিজান, আবদুল আওয়াল, জাহেদ, রাশেদ, আরমান, বাপ্পি,মিজান, আলাউদ্দিন,এরশাদ, রকি দাশ, রায়হান, রুবেল, রোকন উদ্দিন, সোহেল, আবদুস সালাম, মাসুম,সৈয়দ ফাহিম, আকবর জুয়েল, মাকসুদুর রহমান, আবিদ হাসান, রাশেদ, জসিমউদদীন জনি, আসরাফুল, ইমন,নিটু,মামুন, রাশেদ, শোয়েব, আরাফাত, জুয়েল, টিপু, মনির, আনিসুর রহমান, সুমন,সাজ্জাদ হোসেন, দেলোয়ার, মেহেদী হাসান, রনি,আলী আকবর, ফাহিম, সাগর,সেলিম, নয়ন, সাজিব, মিরাজ, মোসাইন,ইশতিয়াক আকিব, ইশতিয়াক সাকিব, মাকসুদুল আলম জিকু,জনি, আলী নুর রুবেল, মাহিম,সাদ্দাম, সাইমুন, শুভ,আরাফাত, রুবেল, রবিন, রানা,প্রান্তি ভট্টাচার্য, সম্রাট,রাজেশ, গুল নাহার,রুবি আকতার, জৃুলেখা,নুর আকতার, নুর বেগম,রাজা শাহ,সজীব কান্তি দাশ,সামী, শুভ প্রমুখ।

ডেঙ্গু রোধে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে : সিটি মেয়র

0



বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় ২০ আগস্ট বিশ্ব মশক দিবসে ডেঙ্গুর সচেতনতায় রেড ক্রিসেন্টের পরিচালনায় ১০ দিন ব্যাপী কার্যক্রম সচেতনতা মূলক র‍্যালির, লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে উদ্বোধন হয়।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী।

নগরীর ৪ নং চান্দঁগাও এবং ৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ সভাপতিত্বে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার সঞ্চালনায় উপস্থিত ছিলেন চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর  এম আশরাফুল আলম, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান অত্র ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ।


সিটি মেয়র বলেন, ডেঙ্গু রোধে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যেভাবে কোভিড মহামারী মোকাবেলা করেছি এভাবেই এই ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হবো।  রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা যেই সচেতনতা মূলক কার্যক্রমের উদ্যােগ গ্রহণ করেছে তার মাধ্যমে আমরা সচেতনতা তৈরিতে বিশাল অবদান রাখতে সক্ষম হবো।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ২০ আগস্ট থেকে আগামী ১০ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা , জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন,স্মৃতি চারণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ।

বিশেষ অতিথি ছিলেন,পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম , শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক ‌বাবু মিলন চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মুক্তার আহমেদ।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর উপর রচিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

0

মানবতার সেবায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল ১৫ আগস্ট সাতকানিয়া, চন্দনাইশ উপজেলা বন্যা কবলিত এলাকাযর বিভিন্ন স্থানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, মহানগর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল দে ,সহ সভাপতি তিমির চৌধুরী,
জেলার সাধারণ সম্পাদক বলভদ্র অনূগা দাস বাচ্চু, নগর সাধারণ সম্পাদক রতন দাশ সজল, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সুমন দে, সীতাকুণ্ড উপজেলার সমন্বয়কারী জিকু কর্মকার, মহানগর ছাত্র মহাজোটের বিশাল দাশ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে প্রথম ধাপে চন্দনাইশ উপজেলা সুচিয়া ,বরমা ,বাতাজুড়ি এবং সাতকানিয়া উপজেলার মধ্যে পশ্চিম নলুয়া ,মধ্যম নলুয়া, পুর্ব নলুয়া, ঢেমশা, মাহালিয়া, কেওচিয়া প্রায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয় ।

এতে সার্বিক সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলার সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজিব আচার্য, পটিয়া উপজেলার সহ সভাপতি লায়ন শংকর দাশ ,সাতকানিয়া উপজেলার প্রবীর ধর, জয় দাশ ,সুজন দাশ, বিপ্লব দাশ প্রমুখ।

জাতীয় শোক দিবসে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যাগে ফ্রী হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রী হেলথ ক্যাম্পে নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ,ডা.বদরুন নাহার,লেঃ কর্ণেল ডা.মো.নেছার উদ্দিন, ডা.মো.মঈন উদ্দীন, ডা.মো.ইমরান বিন শওকত, ডা.মো.মিনহাজ উদ্দিন রাজু, ডা.মো.সাজ্জাদ হোসাইন, ডা.মো.হুমায়ুন কবীর রাসেল, ডা.সায়মা,ডা.নশিন।

সকাল থেকে মেডিসিন, হৃদরোগ, গাইনী, নাক কান ও গলা রোগ,শিশু রোগ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তরা রোগী দেখেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর দিনব্যাপী কর্মসুচী

0

শোকাবহ আগষ্ঠ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৭ নং মুনির নগর ওয়ার্ড বন্দর নতুন মার্কেটের সামনে ও আদর্শ পাড়ায় ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের নিমতলা মোড়ে,২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ আবুলিয়া বিদ্যালয় প্রাঙ্গনে এবং ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ উম্মুল কোরা তাহফিজুল কুরআন একাডেমিতে ২০০০ জন অসহায় ও দুঃস্থ এতিম শিশু ও কর্মজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় ১৫ই আগষ্টের কালরাত্রিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াস উদ্দিন।

এতে আরো যারা উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ রিফাত আলম ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিশু মল্লিক, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, নিমতলা ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ দিদার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর সৈয়দ, মোঃ মোরশেদ আলম, মোঃ সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, মতিউর রহমান, নেছার বিন ফয়সাল রিমন, মাসুদুল আলম জিকু, সালাউদ্দিন রনি, মোঃ সগীর, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান বাপ্পি ফরহাদ আবদুল্লা, এমরান হোসেন,কায়সার,মারুফুল ইসলাম,মুনির,রাজু মোমেন,রুবেল,সোহেল রানা,ইসমাঈল হুরান,সালাউদ্দীন,রমজান আলী,কাজীআরিফ,টিপু,জুয়েল,আমির,,মো:মাসুম,হ্রদয় কুমার দাশ,আরমান, আলাউদ্দীন,সোহেল রানা,ফিরোজ মৃধা,মোঃ ওসমান হায়দার, সৈয়দ,এনামুল হক, জসিম,ওমর ফারুক, জাবেদ উদ্দিন, রবিউল হোসেন তানিম, মিন্টু আহমেদ, আলী নূর রুবেল, ইউসুফ সানি, মোঃফরিদ, নুর উদ্দিন জনি, শাহনেওয়াজ সাকিন, ইব্রাহিম খলিল সাদ্দাম, হোসনে মুরাদ মাহিন, আরিফুল হক, হাসনাত সাইমন, মাসুদ আরাফাত, শাহারিয়ার রুবেল, ইউনুস শুভ, মোহাম্মদ মোশারফ, শামসুল আলম, রুহুল আমিন, মোহাম্মদ আলতাফ, নাজমুল হক নোমান, নূর হোসেন রায়হান, , মিজান, আলাউদ্দিন, এরশাদ, মঞ্জুর, জিকু,হৃদয়, রায়হান, নয়ন, টিপু,অন্তর,আব্দুল্লা আল হাসান ইফতি,ওমর ফারুক,মোহাম্মদ ইমু,সাইফুল ইসলাম।সাকিব,নবী,অনিক,পারভেজ,মিরাজ প্রমুখ।

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভারটেক্স গ্রুপের বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ

0

সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৪ আগস্ট সকাল ১০ টায় বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ করে ভারটেক্স গ্রুপ।

কৃষকদের মাঝে বীজ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, সহকারী অফিসার প্রকাশ দত্ত,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন,আওয়ামী লীগ নেতা আবচার উদ্দিন, নুরুল কবির সওদাগর, আহমদ ছফা,শামসুল ইসলাম খায়ের আহমেদ আলী আহমদ আবু তাহের, ভারটেক্স গ্রুপের পক্ষে কাউছার আলম প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’র ফ্রী হেলথ ক্যাম্প

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ
ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর উদ্যাগে ফ্রী হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ আগস্ট (মঙ্গলবার ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রী হেলথ ক্যাম্পে নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদ। তিনি বিনামূল্যে এই চিকিৎসা সেবায় সবাই কে অংশ গ্রহন করার আহ্বান জানান।
বিনামূল্যে চিকিৎসা সেবায় মেডিসিন, হৃদরোগ, অবস এন্ড গাইনী, নাক কান ও গলা রোগ,শিশু রোগ ও দন্ত রোগ বিশেষজ্ঞ রোগী দেখবেন।

জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে খেলাঘর’র কর্মসূচি

0

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপে আতংকিত দেশের জণগন। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরবাসী অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসণে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোতোয়ালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন করণীয় ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আজ খুব ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, মশা নিধনে সংশ্লিষ্ট সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এডিস মশা নিধনে বাস্তব উদ্যোগ সর্বদিক হতে নিতে হবে। যতদ্রুত সম্ভব সব এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হোক, সব নালা-নর্দমা পরিষ্কার করা হোক। নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার-নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার দাবি জানান। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, জনগণকেও সচেতন হতে হবে। ঘর ও বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে এবং বাসায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। অন্যদিকে নগরীর জলাবদ্ধতা নিরসণে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির উপদেষ্টা ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দ্দন বনিক, প্রবাল চৌধুরী মানু, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, নীলাম্বরী খেলাঘরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান, বৈশাখী খেলাঘরের আজিজুল হাকিম ইমরান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন শাহ।