Home Blog Page 3

ইপিজেড মহাজন ঘাটায় শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন মহাজনঘাটায় গত ২৯ ও ৩০ জানুয়ারী দুইদিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসীর সার্বিক তত্ত্বাবধানে ৫ হাজার ভক্তের সমাগমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিলো সন্ধ্যা আরতি, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নগর পরিক্রমা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রাসাদ বিতরণ।

এতে প্রধান অতিথিছিলেন,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আয়ন শর্মা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সনাতনী ধর্মীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজিব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ চক্রবর্তী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সদস্য সচিব সাংবাদিক এস কে সাগর, যুগ্ম সদস্য সচিব মিলন দাস, বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি উজ্জ্বল ধর, নির্মল মজুমদার, সাধন বাবু, সনজিতানন্দ, সুগন্ধি দাস, গুরুধন দাস, সুকুমার শীল, কালু পালিত, সমর চন্দ্র মজুমদার, খোকাবাবু, দিলীপ দাস, শিল্পী দাস,দেবী সেন, বেবী দাস, রত্না চৌধুরী, কল্পনা দাস, ঝর্ণা দাস, স্বপ্না দাস, শুভ দাস, হৃদয় চৌধুরী, পুতুল বালা, জীবন দাস, জবা দাস, টিপু ধর ক্ষুধীরাম শীল, রনি আইচ, রুবেল দাস, প্রেম দাস, অন্তর দাস, রজনী শীল, নয়ন দাস, লিটন দাস, মালেক বাবু, রুবেলনানন্দ মাতাজীসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

ইপিজেডে ধানের শীষের পক্ষে বেপজা কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী পরিচালনা আহ্বায়ক কমিটির গণসংযোগ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে ইপিজেড থানাধীন ৩৯ নাম্বার ওয়ার্ডে মোহাম্মদ আলী শাহ রোডে
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী পরিচালনা আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে ৩০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সকালের ১০ টায় ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পক্ষে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী পরিচালনা আহ্বায়ক কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, বেপজা
পাবলিক স্কুল এন্ড কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ আজীজ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মামুন,মোহাম্মদ বেলাল,
মোহাম্মদ রিপন,মোহাম্মদ আজাদ।

একই দিন আকমল আলী রোডে নির্বাচনী গণসংযোগকালে চট্টগ্রাম ১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফুলের মালা পড়িয়ে দেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান।

পতেঙ্গায় আমীর খসরু’র পক্ষে গণসংযোগকালে ধানের শীষে ভোট চাইলেন-হাজী মুজিবুল হক

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ, মিছিল ও লিফটের বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজী মুজিবুল হকের নেতৃত্বে ধানের শীষের পক্ষে পতেঙ্গা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ১২৬ ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ১২৪ দুই নির্বাচনী কেন্দ্রের যৌথ উদ্যোগে ২৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় পশ্চিম মুসলিমাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদ পাড়া, জেলেপাড়া, হাফিজুর স্কুলসহ কাটগড় বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,শ্রমিকনেতা আবু জাফর, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, গিয়াস উদ্দিন,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো.লোকমান ও সদস্য সচিব মন্জুর কাদের,নগর কৃষক দল নেতা মোশারফ উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসা কেন্দ্রের আহ্বায়ক মো.ছাবের ও সদস্য সচিব নূর মোহাম্মদ, পতেঙ্গা থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্র আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক মো,হারুন ও সদস্য সচিব ইব্রাহিম খলিলসহ মো. মুসলিম, নুরুল আবছার ভুট্টো, আজাদ, দিদার, শাহানুর,বশির,জহুর আলম, মাহাবুব, সী-স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ ওসমান।

মহাজনঘাটায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি শম্ভুনাথ মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

ইপিজেড থানাধীন মহাজনঘাটায় ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বর্ণাঢ্য আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসী।

দুই দিনব্যাপী আয়োজনে মধ্যে প্রথম দিন ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় থাকছে সন্ধ্যা আরতি, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি (শুক্রবার) ভোরে নগর পরিক্রমা, শ্রীশ্রী চণ্ডীপাঠ,পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রাসাদ বিতরণ।

শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতি বছরের মত এবারও ৫ হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটবে বলে জানান আয়োজক কমিটির সেবায়েত রতন সাধু ও মাতাজী তুলসী।

২৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে
শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দিরের
৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাধন বাবু, সনজিতানন্দ,জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর, নগর সদস্য, উজ্জ্বল ধর,নির্মল মজুমদার, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি আজালা দাস,সুগন্ধি দাস,গুরুধন দাস,সুকুমার শীল,কালু পালিত,সমর চন্দ্র মজুমদার,খোকাবাবু, দিলীপ দাস, শিল্পী দাস,দেবী সেন,বেবী দাস,রত্না চৌধুরী, কল্পনা দাস,ঝর্ণা দাস,স্বপ্না দাস,শুভ দাস,হৃদয় চৌধুরী,পুতুল বালা,জীবন দাস,জবা দাস,টিপু ধর ক্ষুধীরাম শীল,রনি আইচ,রুবেল দাস,প্রেম দাস,অন্তর দাস,রজনী শীল।

শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের সেবায়েত রতন সাধু অতীতের মত এবারও অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
দীপিকা সংঘের সভাপতি এডভোকেট মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল। ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীল, পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজুসহ পার্থ মহাজন ও রাজু মহাজনের কাছে।

জিয়ামঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ ও দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মিছিলের আয়োজন করেন জিয়ামঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটি।

জিয়ামঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিলটি রোববার (২৫ জানুয়ারি) নগরীর টাইগারপাস এলাকা থেকে শুরু করে পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশ যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবিক অধিকার বিষয়ে সম্পাদক আবু সাঈদ, চট্টগ্রাম মহানগরের আহব্বাযক খোরশেদ আলম,নগর
সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু।

এতে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ বকুল, আলতাফ হোসেন, এয়ার মোঃ আবু, মোঃ হেলাল, মোঃ লতিফ মোহাম্মদ রিপন, নুরুল কবির লিটন, পারভেজ, শেখ আলতাফ হোসেন,ইয়ার মোঃআবু,মোঃ হেলাল,মোঃ লতিফ, আলমগীর মাহমুদ, ইউসুফ আকতারুজ্জামান রাশেদ, নুরুল আবছার, জাহাঙ্গীর,আনোয়ার,বাবুল মিয়া,মো রুবেল, মুন্না,শাহাদাত হোসেন টিপুসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে ২৪ জানুয়ারি বিকেলে বেলুন উড়িয়ে স্বাগত জানানো হয়।

ইপিজেডে ৫’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

0

চট্টগ্রাম নগরীতে ২০ জানুয়ারি মধ্যেরাতে ইপিজেড থানাধীন সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিডিএ বালুর মাঠ এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার মৃত শাহাবুদ্দিন পুত্র, মো. মিনহাজ নামের এক মাদক কারবারিকে ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক কারবারি ব্যবসায়ী। সে আকমল আলী রোডের সিডিএ বালুর মাঠ এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করতে আমাদের ইপিজেড থানার অভিযান অব্যাহত থাকবে।

বন্দরে এক হাজার অসহায় মানুষকে খাবার দিলেন যুবদল নেতা আরিফ

0

বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড় এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে
১ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

১৯ জানুয়ারি রাত ৮ টায় দোয়া মাহফিলে রান্না করা খাবার পেয়ে বেশ আনন্দিত বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরাও।

দোয়া মাহফিলে যুবদল নেতা আরিফুর রহমান আরিফ বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বন্দর থানা এলাকায় এ খাদ্য বিতরণ সম্পুর্ন করেছি। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড,মানুষের ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো.হানিফ সওদাগর।

বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম,
বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাজী মোহাম্মদ হোসেন,মহানগর যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক মো: তাজ উদ্দিন, মো: রাসেল। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক মুজিবুর রহমান,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো: পারভেজ।

এতে আরও উপস্থিত ছিলেন,বন্দর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিয়াজ উদ্দিন রাজু,বন্দর থানা ছাত্রদলের আহবায়ক মো: আবু রায়হান চৌধুরী,৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক মো: আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন জুনু, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো: সাহেদ, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো: শাহাজাহান, পতেঙ্গা থানা যুবদল নেতা মোঃ জিলহাজ্জ শাকিলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কক্সবাজারে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম উৎসব উদযাপন

কক্সবাজার জেলা শাখার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভজন্ম উৎসব উপলক্ষে ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী
ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠসহ নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রবীন ঋত্বিক তিমির বরণ সেন, সহ সহপ্রতি ঋত্তিক সঞ্জয় বিশ্বাস, শুভাশিস দাশ রকেট, সাংবাদিক বলরাম দাশ,কক্সবাজার প্রিপ্যাডরি হাই স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম মানিক। ভক্তবৃন্দের সমাগমে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন।

জিয়া মঞ্চ পাহাড়তলী থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

জিয়া মঞ্চ পাহাড়তলী থানার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি সন্ধ্যায় নগরীর একটি হলে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে আহবায়ক মোহাম্মদ মোরশেদ ও সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ আবুল হাসনাত পাপলু।

কমিটির অনান্য সদস্যরা হলেন,
মো. নুরুল আবছার সিনিয়র যুগ্ন আহবায়ক,যুগ্ন আহবায়ক এস এম সুমন, মো. নাজির, মো. ফোরকান, মো. রহমান, মো.নাহিদ আলম, মীর সেলিম,
ইমরুল হাসান ইমু, মো. কাউসার আলী, মো.আজহার,মইনুল হোসেন বাপ্পি, মো.মফিজুর রহমান,হানিফ হাওলাদার, মো.মনির হোসেন,মো.আবছার, মো.মাকসুদুর রহমান,বাবুল মিয়া, মিল্লাত,আবু সাহেদ,অভি বণিক। সদস্য মধ্যে রয়েছে মো.মনির,মো. নজরুল ইসলাম,মো.মঞ্জু,মো.ইব্রাহিম,মো.কফিল উদ্দিন,মো. মোস্তফা হোসেন,মো.মঞ্জুরুল আলম মঞ্জু,মো.আলী,মো.নাছিমুল হক নাছির, মো.আবছার, মো.সাইমন,মো. শরিফ,মো.শফিকুর রহমান,মো.ফারুক ইসলাম,মো.শরীফ,মো.ইমন,মো.আজগর আলী,মো.ইমন,মো.সানি।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম ও সদস্য সচিব হারুনুর রশীদ বাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তে বলা হয় আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার।

নগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

১৪ জানুয়ারি সকাল ১১ টায় হালিশহর আই ব্লকে নাজিমুর রহমান’র বাস ভবনে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম,সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ, মো.হেলাল উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক নুরুল আবছার ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক জিসান, হালিশহর থানার আহ্বায়ক জুলফিকার জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন, ফারুক, রোকন,(দপ্তর) মো.সেলিম, সদস্য মো.আরফাত। পাহাড়তলী থানার আহ্বায়ক মো.মোরশেদ ও খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মো.জামাল হোসেন, জাকির হোসেন,মো.হারুন।

সৌজন্যে সাক্ষাৎ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও কাজ করে যাব।