চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিএমপির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জুলাই (সোমবার) দুপুরে

ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগ কবলিত প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বন্দর জোনের ডিসি (ডেপুটি কমিশনার) মো. আমিরুল ইসলাম,এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (বন্দর) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
দুর্যোগকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

