ফ্যাসিবাদী রাজনীতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা যুবদল।
রবিবার (২৮ জুন) বিকেল ৫ টায় কেন্দ্রঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা এলাকায় যুবদল নেতা ও সংগঠক আরিফুর রহমান আরিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দরা।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের নির্দেশনায় বন্দর থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বলে জানান যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।
সমাবেশে বক্তারা বলেন, আইন ভঙ্গ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা মেনে নেয়া হবে না। বন্দর থানা যুবদলসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মরা আওয়ামী লীগের সকল পরিকল্পনা নস্যাৎ করতে আন্দোলন চালিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সংগঠক মো: আরিফুর রহমান আরিফ, মো: সাহেদ, পারভেজ, মুন্না, জাহেদ, সবুজ, শাহজাহান, সাব্বির হোসেন হিরা, রাসেল, কামরুল হাসান কাজল, লোকমান, আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ৩৮নং ওয়ার্ড যুবদলের জাহেদ, ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের জামাল, নাজিম, শান্ত, রাজু, সবুজ নেতৃবৃন্দ।
