Home Blog Page 2

স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে-অধ্যাপক স্বদেশ চক্রবর্তী

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজন ঘাটায় ৩ এপ্রিল (শুক্রবার)শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের আয়োজনে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজন,বিশ্ব শান্তি কামনায় সপ্তশতী চণ্ডীযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ।

শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের সভাপতি পুষ্পেন চৌধুরী সুকুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

প্রধান আলোচক ছিলেন,শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন,এডভোকেট মোহল লাল মহাজন, সমাজ সেবক উত্তম কুমার শীল,এডভোকেট রুবেল দাশ,রনধীর দাশ, সনজয় দাশ,রাজেশ দাশ,দীপ্ত দাশ, বিজয় মজকুরি,সৈকত মহাজন সাজু, সুজন মজুমদার, সুজন শীল,সুজন বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীশ্রী অদ্বৈতানন্দ সমবেত প্রার্থনা সংঘের কার্যকরী কমিটির সমন্বয়কারী ডাক্তার বিপ্লব মল্লিক ও মাধব দাশ,অর্থ সম্পাদক বাবুরাম দাশ, সর্বশ্রী সুমন দেবনাথ, জুয়েল সরকার, রুবেল দত্ত,অন্তর শীল,শিব দাশ,লব বৈদ্যা, পলাশ পাল,লব দাশ,রঞ্জন দাশ, ক্ষনি দাশ,জুয়েল, ছোটন,রনি, শিবলু, অভিরাম,স্বপন,বিজয়,তপন,অন্তু,শেখর, সঞ্জয়,প্রবেশ,পলাশ, নয়ন,দিগন্ত, জীবন, উজ্জ্বল,সুমন,রানু,টিপলু,তৃপ্ত,দেবরাজ, স্বদেশ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন,স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে।তিনি মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার বিমূর্ত প্রতীক হিসেবে মানুষের মঙ্গলে তার সাধন শক্তিকে উৎসর্গ করেছেন।

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সভায় ইপিজেড থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান সাদ্দাম রানা সংবর্ধিত

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা বুধবার (১ এপ্রিল) দুপুরে নগরীর রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সভাপতি আমিনুল হক শাহিনের সভাপতিত্বে এবং সোমা মুৎসুদ্দি ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বাবুল হোসেন বাবলার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।

প্রধান আলোচক ছিলেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি,নগর বিএনপি নেতা হাজী নুরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, জাতীয় শ্রমিকদল নেতা আবু জাফর,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মঞ্জুর কাদের, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, চিটাগাং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিন,নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন,মোঃ মোজাহের কাদের, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডাক্তার রাজিব,যুবদল নেতা ইকবাল হোসেন, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেনী মোবারক রিয়াদ, সংগঠক রায়হান সাদ্দাম রানা,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল হোসেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন,বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ হারুন উর রশীদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাকিব,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান রিফাত, সহ-সাধারণ সম্পাদক এস কে সাগর, মো.বেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাসান, দপ্তর সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক নেওয়াজ শরিফ রানা, আপ্যায়ন সম্পাদক আলাউদ্দিন খোকন, নির্বাহী সদস্য আল আমিন রিফাতসহ কমিটির নবাগত সদস্য ইউ.ডি.উজ্জ্বল, মো.ইমরান, আব্দুল শুক্কুর, রাইসুল রিফাত।

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য অতিথিদের সংবর্ধনা দেয়া হয় এতে ইপিজেড থানা সেচ্ছাসেবক দলের
যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা -বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের রায়হান সাদ্দাম রানাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

পতেঙ্গায় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের মতবিনিময় সভা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে ১৩ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি সাংবাদিক এস কে সাগরের সভাপতিত্ব এবং শ্রীকর্না ধরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সমাজ সেবক হাজী মুজিবুল
হক কোম্পানি ।

প্রধান বক্তা ছিলেন, পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ ।

বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান, পতেঙ্গা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল ধর,বাংলার ধ্বনি সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার সহদেব,হিন্দু ধর্মীয় নেতা শেফাল জলদাস, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির কার্যকরি সভাপতি অরুণ বণিক, সহ-সভাপতি সন্তোষ দাস, সাধারণ সম্পাদক মিলন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল দাস, প্রচার সম্পাদক কানু শুল্ক দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাশ,ক্রিড়া সম্পাদক দীপক কুমার দাশ,অপ্যায়ন বিষয়ক সম্পাদক সজল দাশ, নারায়ণ দাস,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক টিপু দাস, সনজয় দাস,
সদস্য বিধান দাস।

প্রধান অতিথি হাজী মুজিবুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। পতেঙ্গার জেলেপাড়ায় সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। আগামীতে জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে মহোৎসব ও মন্দিরের উন্নয়নের বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির মতবিনিময়

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন পতেঙ্গার জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির
নেতৃবৃন্দ।

৯ মার্চ (সোমবার) রাত ৮ টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক ও জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস কে সাগর ও সাধারণ সম্পাদক মিলন দাশের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি আয়ান শর্মাকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা পত্র তুলে দেওয়া হয়।

এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা ও সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ, কাটগড় হিন্দু পাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুশান্ত বিমল দেব লিটন, শ্রীশ্রী শম্ভুনাথ বাবার মন্দির ভৈরব প্রাঙ্গণ নিত্যধামের প্রতিষ্ঠাতা সভাপতি রতন সাধু, জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজলা দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়, প্রচার সম্পাদক কানু শুল্ক
দাস,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাশ,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক টিপু দাস, সদস্য বিধান দাস ও নয়ন বড়ুয়া।

সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধ শিক্ষা দেয়-দীপক কুমার পালিত

চন্দনাইশ উপজেলার পালপাড়ায় ২৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৪ টায় দক্ষিণ গাজবাড়িয়া পালপাড়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার তপন পালের সভাপতিত্বে দক্ষিণ গাজবাড়িয়া পালপাড়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ধর্ম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

উদ্বোধক ছিলেন,অধ্যাপক আশিষ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন,ট্রাস্টি পরিমল শীল,অরূপ রতন চৌধুরী,শাপলা বসাক, অরূপ বসাক, কাজল পাল,সেবক পাল, সৈকত পাল।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সনাতন ধর্ম মানুষকে উদারতা ও মমত্ববোধের শিক্ষা দেয়। মানুষে মানুষে, ধর্মে-ধর্মে ও জাতিতে-জাতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন রচনা করে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মঠ-মন্দির- দেবালয় এবং শ্মশান উন্নয়ন ও সংস্কার, ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা, তীর্থ ভ্রমন, প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিচালনাসহ নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে থাকে।

ভারটেক্স গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

মানবতা বোধ,জাগ্রত হোক,বিবেকের তাড়নায় এই শ্লোগানকে সামনে রেখে বন্দর-পতেঙ্গায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ২৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ টায় বন্দর-পতেঙ্গা এলাকার ৫ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ভারটেক্স কোম্পানি এজিএম শেখ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,সিনিয়র ম্যানেজার এফেয়ারর্স কাউসার আলম,সহকারী ম্যানেজার অপারেশন সালেহ আহমেদ শাহীন,সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ আবদুর রহমান,সিকিউরিটি পরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম , পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, আবদুল হাকিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মন্জুর কাদের,কৃষকদল নেতা মোজাহের কাদের।

আগামীতেও ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান ভারটেক্স গ্রুপ কর্তৃপক্ষ।

ইপিজেডে এইচ টি‌ এল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন
আকমল আলী রোডস্থ টিজিএম স্পোর্টস গ্রাউন্ডে এইচ টি‌ এল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল।

উদ্বোধক ছিলেন,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটু।

বিশেষ অতিথি ছিলেন, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেল , সংগঠক মোঃ খোরশেদ আলম, মোঃ মহসিন, মোঃ শাহজাহান সওদাগর,সাবেক ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠক মোঃ সাইফুর রহমান রনি, আনিসুর রহমান, সাদ্দাম হোসেন সাবা, সাবেক ফুটবলার মোঃ আঃ রহিম , টুর্নামেন্ট কমিটির মোঃ সানি,ইসান, মোঃ মাহিন ।

ট্রাইবেকার শুট আউটে নারিকেল তলা স্পোর্টিং ২-১ গোলে জিয়া স্মৃতি কে হারিয়েছে। উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের ফাহিম।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ মামুন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,আমাদের আগামী প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও বিনোদনে সম্পৃক্ত রাখলে যুব সমাজ থেকে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডসহ মাদক থেকে বিরত থাকবে।

ইপিজেডে সাবেক নগর ছাত্রদল নেতা হোসেন টিটু’র পোস্টার ও ব্যানার অপসারণ

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদয়ন আইডিয়াল কেজি স্কুল নির্বাচনী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন টিটু জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের সি ইউনিটে প্রচার-প্রচারণা,মিছিল,লিফলেট বিতরণ, ভোটার তালিকা তৈরিসহ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে তার নিরলস প্রচেষ্টার প্রতিটি প্রদক্ষেপ বেশ প্রসংশনীয়
হয়েছিলো।

তিনি তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে ৩৯ নম্বর ওয়ার্ডের অলিতে-গলিতে ভোটার কাছে ছুটে গিয়েছেন বিএনপির ধানের শীষকে জয়যুক্ত করতে। বিশেষ করে সাধারণ ভোটার ও সনাতনী ধর্মাবলম্বীদের মুক্তিযুদ্ধের স্বপক্ষে ভোট দেওয়া আহ্বান জানান তিনি।

পাশাপাশি জালভোটসহ যে কোনো অনিয়ম ঠেকাতে অতন্দ্র প্রহরী হয়ে রাত জেগে কেন্দ্র পাহারা দেন।

করবো কাজ,গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পর ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় নিজ দায়িত্বে নেতাকর্মীদের নিয়ে ৩৯ নম্বর ওয়ার্ড সি ইউনিটের বিভিন্ন সড়কে টানানো পোস্টার ও ব্যানার অপসারণ করেন।

পতেঙ্গায় নগর যুবদল নেতা ইকবাল হোসেন’র ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার পূর্ব কাটগড় এলাকায় ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সাবেক বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজপাড়া মাহামুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য,মো:ইলিয়াস হোসেনের সার্বিক সহযোগিতায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

ইফতার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিপুল ভোটে সংখ্যাগনিষ্ট ভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন রাষ্ট্র নায়ক তারেক রহমান অন্যায় অবিচার ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদেরকে কাজ করে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মো: ইকবাল,মহানগর যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াছিন আজাদ, আরো উপস্থিত ছিলেন, শফিক, আলমগীর হোসেন, শাহাজান, জুয়েল, , ইকবাল হোসেন, জিলহাজ্জ শাকিল, আক্কাস, আরমান, শাকিল,মানুনুর রশিদ, আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা, ইমতিয়াজ হোসেন রিয়াদ, সাদমান, জিসান।

পতেঙ্গায় জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের নবনির্বাচিত ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল ০৮ ফেব্রুয়ারি মন্দির কমিটির প্রধান উপদেষ্টা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির মেয়াদকাল ০৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৯ সাল পর্যন্ত, আগামী তিন বছরের জন্য বহাল থাকবে।

জেলেপাড়া সৈকতপল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের নবনির্বাচিত সভাপতি হিসেবে সঞ্জিত কুমার দাস (এস.কে.সাগর) এবং সাধারণ সম্পাদক মিলন দাস নির্বাচিত করা হয়েছে।

কমিটির অনান্যদের মধ্যে রয়েছে কার্যকরী সভাপতি অরুণ বণিক,সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল ধর,সহ-সভাপতি তেজেন্দ্ৰ দাস, নির্মল মজুমদার,রতন দাস,সন্তোষ দাস, সহ-সাধারণ সম্পাদক আজালা জলদাস, রুবেল দাস, সাংগঠনিক সম্পাদক সু-কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাত দাস, অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়,দপ্তর সম্পাদক রণদাস,প্রচার সম্পাদক কানু শুল্ক দাস,ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত কুমার দাশ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক দীপক কুমার দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জয় দাস,মহিলা বিষয়ক সম্পাদিকা বিন্দু বালা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গীতা রাণী,আপ্যায়ন বিষয়ক সম্পাদক সজল দাশ,সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নারায়ন জলদাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর দাস,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক টিপু দাস,সহ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিধান দাস,কার্যকরী সদস্য,প্রীতম রায়, আনন্দ দাস,বাঁধন দাস,নিলয় কুমার দাস,শ্রীকণা ধর।