Home Blog Page 18

পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

0

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় কাটগড় মোড় থেকে স্টিল মিলস বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

এসময় বক্তব্য রাখেন, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, কৃষক দল চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. আলমগীর, মো.ইসমাইল, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন কোম্পানি, মো.নাজিম, মন্জুর কাদের, সাত্তার, আবু জাফর, লোকমান কন্ট্রাটর, রফিক, গিয়াস, জাহাঙ্গীর, রিমন, কাইয়ুম প্রমুখ।

এসময় যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কমিটি গঠন

0

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন আইন সহায়তা ও পরামর্শ কেন্দ্র উত্তর পতেঙ্গা চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৫ অক্টোবর সন্ধ্যায় মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সচিব মো. জাকির হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ হালিম।

এ সময়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি ক্রাইম সেক্রেটারি মো. কবির, চট্টগ্রাম বিভাগ সচিব জাকির হাসান, সিনিয়র যুগ্ম সচিব ওমর ফারুক খান,আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা চট্টগ্রাম বিভাগ পারভিন আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম,মোঃ সোহাগ মিয়া, মোঃ রাসেল, মোঃ নিশাদ, মোঃ কায়সার, মোঃ সানি আহমেদ, মোঃ তানভীর, মোঃ শামীম মিয়া, মোঃ সুজন মিয়া প্রমুখ।

এ সময়ে সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, দেশের বর্তমান ক্রান্তিকাল লগ্নে জাতি হিসেবে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউনিটি ফর ইউনিভার্স হিউমান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে আশা করি মানুষের পাশে দাড়াবে।

জিয়া স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

0

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কাটগড় মুসলিমাবাদ এলাকায় ২৫ অক্টোবর বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন,মো.শাহাজান,নুর মোহাম্মদ, মো.নাছির, মো.আবদুল্লাহ,আবু সওদাগর, ফারুক, জহুরুল আলম, মো.হাশেম, মো.মনজুর আলম, মো.জাহাঙ্গীর, নুরুল আবছার ভুট্টো, মো.আলমগীর, মো.মুসলিম, মো.লোকমান,মো.ওসমান, আজাদ, মো.তারেক,বাবু বড়ুয়া রিটন, আজীজ, মাহাবুব আল মামুন, নাজিম উদ্দীন, মো.শাহাজালাল, আব্দুল করিম প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি কাটগড় বিএনপির বিক্ষোভ মিছিলের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এক দফা দাবিতে বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময় সভা

0

সরকারি জ্বালানি সেক্টর বিপিসি’র অধীনস্থ প্রতিষ্ঠান সমূহের বৈষম্য বিরোধী অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠানে অস্থায়ী ও ঠিকাদার দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত শ্রমিক কর্মচারীদের বহাল রেখে বয়সসীমা শিথিল করে চাকুরি স্থায়ী করণে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক মতবিনিময় সভা ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা কমিউনিটি সেন্টার সমন্বয় কমিটির আলমগীর হোসেন জুয়েলের
সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির নেতাদের মধ্যে মো.কফিল উদ্দিন, মো.ওয়াহিদুল আলম,মো.নজরুল ইসলাম ফাহিম, মো.ফয়সাল সিদ্দিক, মো.জামাল উদ্দিন, রাজিব কামাল খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নানাবিধ বৈষম্যের কথা তুলে ধরে বলেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়বো না। দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর দেশব্যাপী শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

0

পতেঙ্গা সমুদ্র সৈকতে উৎসবমুখর পরিবেশে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী ঘোড়ায় চড়ে ফিরে গেলেন কৈলাসে।

গতকাল ১৩ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পুজা মণ্ডপ কমিটি ও ভক্তবৃন্দরা চোখের জলে দেবী দুর্গার বিদায় দেন।

পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড কাটগড় জেলেপাড়া সার্বজনীন মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাটে দুপুরের পর থেকে বন্দর থানা,ইপিজেড থানা ও পতেঙ্গা থানার বিভিন্ন পুজা মণ্ডপ থেকে একে একে
মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাটে দেবী দুর্গার প্রতিমাগুলো বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।

পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনে চট্টগ্রাম মহানগর কৃষক দল

0

সারাদেশের মতো চট্টগ্রামেও আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পতেঙ্গা সৈকতে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জনের খোঁজ খবর নিতে ১২ অক্টোবর বিকাল ৪ টায় প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনে যান চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ।

চট্রগ্রাম মহানগর কৃষক দলের আহব্বায়ক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এসময় পতেঙ্গা থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও দোকানিদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব মো.ছাবের হোসেন টারজানসহ মহানগর, থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর কৃষকদলেরবিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন

0

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় পতেঙ্গায় বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম মহানগর কৃষকদল আহ্বায়ক মো. আলমগীর।

গতকাল ১০ অক্টোবর রাত ৯ টায় পতেঙ্গা উত্তরণ সংঘ পূজা উদযাপন পরিষদের পুজা মণ্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর কৃষকদল আহ্বায়ক মো. আলমগীর বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রতির দেশ। চলমান দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক ভাবে আইন প্রয়োগকারী সংস্থা ও আমাদের দলীয় নেতৃবৃন্দকে জানাবেন। শারদীয় দুর্গাপূজায় সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমদ টারজেন, যুগ্ন সম্পাদক ইয়াসিন রেজা রাজু, মহানগর কৃষক দল নেতা মো.সালাউদ্দিন,মোহাম্মদ সেকান্দার, মো. মাহবুব, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ আফসার, আব্দুল কাদের, মোহাম্মদ আজাদ, মো. জসিম জিয়া, রানা,হারুন কোম্পানি,পতেঙ্গা উত্তরণ সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাটগড় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির উপদেষ্টা রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী সুজন মজুমদার প্রমুখ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের বস্ত্র বিতরণ

0

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে ৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা থানাধীন কাটগড় মুসলিমাবাদে দলীয় কার্যালয়ে জেলে পাড়ায় বসবাসরত গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কাইয়ুম উদ্দিনের নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুসলিমাবাদ সমাজ সেবা পরিষদের উপদেষ্টা প্রবাসী সুজন মজুমদার।

এতে আরও উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো.শাহানুর টিটু,মো.ইয়াছিন এবং পতেঙ্গা জেলেপাড়াস্থ উত্তর পাড়া দুর্গোৎসব কমিটির সভাপতি পান্না জলদাস।

দূর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে বাংলাদশে নৌবাহিনী

0

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদশে নৌবাহিনী দেশেরে বিভিন্ন পূজা মণ্ডপে নরিাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

সনাতন র্ধমাবলম্বীদরে সবচয়েে বড় র্ধমীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে লক্ষ্যে
৮ অক্টোবর মঙ্গলবার কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমরিাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমরিাল মাসুদ ইকবাল চট্টগ্রামরে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পর্যবক্ষেণকালে তারা পূজা কমটিরি সভাপতি, পুরোহিত ও সংশ্লষ্টি সকলরে সাথে মতবনিমিয় করনে।

সরকাররে নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বর্পূণ এলাকাসমূহে সনাতন র্ধমাবলম্বীদরে শারদীয় দূর্গােৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতিকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদশে নৌবাহিনী বিভিন্ন স্থানে টহল ব্যবস্থা জোরদাররে পাশাপাশি জেলা ও উপজলো র্পযায়ে কোস্টর্গাড, র‌্যাব, পুলিশি, আনসার ও স্থানীয় প্রশাসনরে প্রতনিধিরি সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করছে। সেইসাথে যে কোন ধরনরে নাশকতা কিংবা অপতৎপরতা প্রতহিত করতে দায়িত্বরত নৌ কন্টিনজন্টেসমূহকে প্রস্তুত রাখা হয়েছে। শারদীয় র্দুগাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডারগণ সকলকে সহযোগিতা ও সম্প্রীতি প্রর্দশনের আহ্বান জানান।

এ সময় নৌবাহিনীর প্রতিনিধিবিৃন্দের সাথে কোস্ট গার্ড পুলিশ, র‌্যাব, আনসার, স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদরে নেতৃবৃন্দ উপস্থতি ছিলেন।

পতেঙ্গায় কৃষক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ এলাকায় গতকাল ৬ অক্টোবর রাত ৮ টায় ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বি,এন,পি এর যুগ্ম সম্পাদক আবদুল হাকিম।

৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কাইয়ুম উদ্দিনের নেতৃত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইফুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪১ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মো.ইসমাইল, হালিশহর পতেঙ্গা শ্রমিক দলের সহ-সভাপতি মো.ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন হাওলাদার,জাহাঙ্গীর, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো.লোকমান, মো.শাহানুর টিটু, মো.ইয়াছিন, সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বক্তরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার একদফা আন্দোলনে নিহত ছাত্র জনতা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন।