দক্ষিণ হালিশহরে ২৯০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ২৯০ জন জেলে পরিবার মাঝে ৪০ কেজি করে ১১ টন ৬০০ কেজি চাউল বিতরণ কর্মসূচি ১৮ এপ্রিল দুপুরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. জিয়াউল হক সুমনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন ইপিজেড থানা আঃ লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, ওয়ার্ড সচিব মোঃ মুনসুর খান, ওয়ার্ড আঃ লীগের সহ-সভাপতি হাজী মোঃ আক্কাস উদ্দিন সওদাগর , ইফতেখার আলম, সমাজ সেবক নূরুল আমিন সোহেল , সৈয়দ আনোয়ারুল‌ করিম রুশদি।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ চাউল বিতরণ কর্মসূচির সমন্বয়কারী মোঃ দুলাল এবং জেলে পরিবারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর