Home Blog Page 19

‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার প্রস্তুতি সভা

0

সাপ্তাহিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর (শনিবার) বিকাল ৫ টায় মোমিন রোডস্থ সাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন’চাটগাঁর সংবাদ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। সঞ্চালনা করেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ ইছহাক। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক আক্তার উদ্দিন চৌধুরী, চাটগাঁর সংবাদ-এর নির্বাহি সম্পাদক মোস্তফা কামাল নিজামী, বার্তা সম্পাদক এনামুল হক রাশেদী, তরুন উদ্যোক্তা আল কামাল সানিম।

এসময় আরও বক্তব্য রাখেন, লায়ন এসবি জীবন, এস কে সাগর, সাইদুর রহমান চৌধুরী, হারুনর রশীদ, সাদ্দাম হোসেন, আহসান উদ্দিন পারভেজ, প্রবাসী সুজন মজুমদার , মোঃ কাইয়ুম প্রমুখ।

সভায় আগামী ২২ নভেম্বর চাটগাঁর সংবাদ-এর এক যুগ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা, চট্টগ্রাম
নগর ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের রচনা- চিত্রাংকন প্রতিযোগিতা, সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা, অনুসন্ধানী সাংবাদিকতায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও চাটগাঁর সংবাদ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশনা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

একযুগপূর্তি উৎসবকে সফল করতে সমাজের সর্বস্তরের সৃজনশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন আয়োজন কমিটি।

নৌবাহিনীর অভিযানে সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ তিনজন আটক

0

একটি সুন্দর ও কল্যাণমূলক দেশ গঠনের নিমিত্তে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।

২৮ সেপ্টেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নম্বরওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।

এসময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার সহযোগী মো. সোহাগকে মাদক ও ০২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। আটকৃত সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে মো.মিল্লাদ এবং মামুন নামের ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়।

চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সসন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিনজন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ক্লিন বাংলাদেশ’র পরিচ্ছন্নতা অভিযান

0

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “ক্লিন বাংলাদেশ” চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্ত অভিযান পরিচালনা করেছে। পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার লক্ষ্যে ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা ২৭ সেপ্টেম্বর সকাল থেকে সিআরবি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

সিআরবি, যা চট্টগ্রামের “ফুসফুস” হিসেবে পরিচিত, প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে। তবে প্লাস্টিক বর্জ্যের কারণে এই এলাকায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ক্লিন বাংলাদেশ-এর লক্ষ্য সিআরবি-কে প্লাস্টিক মুক্ত রাখা এবং এলাকাটিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখা।

ক্লিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং ব্যাংক কর্মকর্তা শওকত হোসেন জনি বলেন, “আমরা চাই চট্টগ্রামবাসী একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করুক। সিআরবি চট্টগ্রামের একটি গর্বের স্থান। প্লাস্টিক দূষণের কারণে এর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, তাই আমরা এটিকে প্লাস্টিক মুক্ত রাখতে উদ্যোগ নিয়েছি।”

ক্লিন বাংলাদেশের টিম লিডার তানভীর রিসাত বলেন, “সিআরবি চট্টগ্রামের অন্যতম সবুজ স্থান। আমরা বিশ্বাস করি, এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এভাবে সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই সবুজ এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে।”

ক্লিন বাংলাদেশ প্রতি সপ্তাহে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরি করা হয়। এই ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন এবং টেকসই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

ক্লিন বাংলাদেশ একটি পরিবেশবাদী সংগঠন, যারা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে পরিচ্ছন্নতা, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে। সংগঠনটির লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর বাংলাদেশ গঠন করা।

নোয়াখালীতে বন্যার্তদের পাশে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন

0

বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় বন্যা দূর্গত পরিবারের মাঝে ২য় বারের মতো নগদ অর্থ প্রদানের পাশাপাশি রান্না করার জন্য এক সেট হাঁড়ি-পাতিল উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ-সম্পাদক গোলাম সরওয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মহিন, সংগঠনের সদস্য মো. শাহানুর, মো. সাইফ উদ্দীন, মো.তৌহিদ প্রমুখ।

বন্যার্তদের সঠিক তালিকা তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করেন কেন্দুরবাগ প্রবাসী ও সমাজকল্যাণ ফাউন্ডেশন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য এর আগেও পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন, পতেঙ্গা এলাকার সেরা সংগঠন হিসেবে চাটগাঁর সংবাদ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে। মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসব মন্ডলকে দেখতে হাসপাতালে গেলেন-গোবিন্দ চন্দ্র প্রামাণিক

0

খুলনায় ধর্ম অবমাননার অযুহাতে হামলার শিকার আহত উৎসব মন্ডলের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে সামরিক হাসপাতালে যান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপুসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোট নেতৃবৃন্দ উৎসব মন্ডলের চিকিৎসার খোঁজ খবর নিয়ে জানতে পারেন
উৎসব মন্ডলের শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি সেনাবাহিনী তার এবং তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করেছেন।

ডাক্তারা জানান উৎসব মন্ডলকে পর্যবেক্ষণে রেখে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে রিলিজ করবেন।

উৎসব মন্ডলের অভিভাবকেরা বলেছেন, উৎসব মন্ডল বর্তমানে বেশ ভালো আছে। সন্তানের জন্য দেশবাসীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছেলের পক্ষে ক্ষমা প্রার্থনা ও তার মঙ্গল কামনায় প্রার্থনা কামনা করেছেন।

মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী

0

মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট।

অভিযানের সময় প্রায় ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী।

এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর কার্যক্রম চলমান থাকবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন

0

আকবর শাহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে১৫ আগস্ট রাত ১২.০১ মিনিটে দেশমাতা বেগম খালেদা জিয়ার
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কেটে ৭৯ তম জন্মদিন পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী, আবু শহীদ, নজরুল ইসলাম তুহিন,ইকবাল, আব্দুল হান্নান শিবলী, মাসুদ রেজা চৌধুরী, জাহিদ ইকবাল রনি, শেখ জামিল হোসেন, মাহবুব, নাজিম উদ্দিন, মো. কায়সার,অপু চৌধুরী আকাশ,সুমন রানা,আকরাম, ফাহিম আশরাফ, রাসেল, খোকন,তরিকুল মহসিন বিন ফাহিম,জাকির,শহীদ,ইব্রাহিম, সাঈদ, সাকিব,গোলাম রাসূল সেলিম প্রমুখ।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল

0

কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাত শিক্ষার্থীদের ভুলপথে পরিচালিত করে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার পাশাপাশি দেশে নৈরাজ্য সৃষ্টি করার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর সল্টগোলা ক্রসিং থেকে শুরু করে কাস্টম মোড়, নিমতলা বিশ্ব রোড,ফকির হাট,বারিক বিল্ডিং মোড় হয়ে পুনরায় কাস্টম মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।এসময় বক্তারা বলেন,কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ বিরোধী স্লোগান দিয়ে দেশের বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও দেশের জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হলে দেশের প্রকৌশলীরা বীর মুক্তিযোদ্ধাদের ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে বদ্ধপরিকর। একইসাথে আন্দোলনের নামে জনদুর্ভোগ না বাড়িয়ে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান
জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিঞা,ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমদ খোকন,চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক,৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.আক্তার উদ্দীন,যুবলীগ নেতা
রঞ্জিত কুমার শীল,লোকমান হোসেন,মোঃ ইমতিয়াজ বাবলা,জাহিদ হোসেন খোকন,সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন,ফরহাদ আব্দুল্লাহ্, কে.এম শরীফ, মো.মিজান, মাসুদুল আলম জিকু,মোশারফ আলী শাবলু,আব্দুল জব্বার জনি,মো সোহেল,মো.ইয়াছিন আরাফাত, ফারুক হোসেন সুমন,রমজান আলী,আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পী,
তানভির বিন হাসান,আলী নুর রুবেল, মো.বশির,নুরুদ্দীন জনি, ইউসুফ সানি,মাকসুদুর রহমান মো.হানিফ, মো:নজরুল, প্রনব দাশ, রোকন উদ্দীন, মো.সোহেল, মো.সাজ্জাদ, মো.ফরিদ, ইব্রাহিম খলিল, সাদ্দামহোসেন, মুরাদ মাহিন,জাহিদুল আলম আলো, মো.জাবেদ, মো:মাসুম আলাউদ্দীন সোহেল,হৃদয় কুমার দাশ, ফিরোজ আলম, আরিফুল হক, মো.সাইমন, রাশেদুল ইসলাম ইমু, আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, মো.রায়হান, শাহরিয়ার রুবেল,হারুনুর রশিদ, সজীব কান্তি দাশ,আসিফ রাইসুল, সাইমুন সেলিম স্বাধীন, আব্দুল্লাহ আল হাসান ইফতি, মাজহারুল আরফাত জীম প্রমুখ।

কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা-প্রতিবাদে নগর যুবলীগের অবস্থান কর্মসূচি

0

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, একটা দেশকে গড়ে তুলতে হলে অবশ্যই দেশপ্রেমিক লোক দরকার। মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে, নাতি-নাতনিকে দেশপ্রেম ও আনুগত্যে তাদের পূর্বসূরির অনুগামী বলে ধরা যায়, কিছু কুলাঙ্গার ব্যতিক্রম ছাড়া। সরকারি চাকরিতে মেধাবী এবং দেশপ্রেমিক কর্মীর প্রয়োজন অধিক। তাই কোটা ব্যবস্থায় সমমানের মেধা সাপেক্ষে এদের নিয়োগ নিশ্চিত করা জরুরি। ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সরকারি উঁচু পদে প্রচুর মুক্তিযুদ্ধবিরোধী তথাকথিত মেধাবীদের পদায়ন হয়েছে যার খেসারত এখনও বাঙালিকে দিতে হচ্ছে। এদের মোকাবেলা করতে হলে সরকারি পদগুলোতে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের ভারসাম্য আনতে হবে। যতদিন না পর্যন্ত সেই ভারসাম্য আদায় হচ্ছে ততদিন পর্যন্ত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পোষ্যদের কোটা থাকা জরুরি। তথাকথিত মেধাবীদের দৃষ্টিই থাকে মুক্তিযুদ্ধের আদর্শ ব্যতিরেকে নিজের ক্যারিয়ারকে উন্নত করা। এসব মেধাবীদের চেয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পোষ্যদের কোটার মাধ্যমে ঐসব গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করা দরকার। রাষ্ট্রের প্রতি আনুগত্য মেধার চেয়ে অধিক জরুরি। শয়তানও মেধাবী ছিলো। কিন্তু শয়তান অনুগত ছিল না। কাজেই দেশপ্রেমিক মেধাবীদের কোটা ব্যবস্থায় হলেও সরকারি গুরুত্বপূর্ণ পদে আনা দরকার যাতে দেশবিরোধী চেতনার মানুষগুলো সুবিধা করতে না পারে। তিনি আরও বলেন, যতটুকু মেধাবী হলে নিজেকে রাজাকার দাবি করে উল্লাস করা যায়, ততটুকু মেধাবী হওয়ার প্রয়োজন নাই।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আরশাদ হোসেন আসাদ, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, সাংগঠনিক সম্পাদক, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ.জে.এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান সামি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, খন্দকার মোখতার আহমেদ আরিফ সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আওতাধীন ৪৪ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম-আহবায়ক বৃন্দ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটির আলোচনা সভা

0

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ২৯ জুন (শনিবার ) রাত ৯ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোনা বাবু জলদাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটনের সঞ্চালমায় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পতেঙ্গা থানার সভাপতি সত্য কুমার ধর।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি সুজিত ধর,প্রধান সমন্বয়কারী সুমন পাল রনি,সহ-সভাপতি পান্না জলদাস, সাংগঠনিক সম্পাদক সজল দেব,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক সাজু বৈদ্য,ভান্ডার সম্পাদক পরিমল বিশ্বাস, প্রচার সম্পাদক আবির বিশ্বাস, মন্দির বিষয়ক সম্পাদক আজালা জলদাস,ছাত্র বিষয়ক সম্পাদক জনী চৌধুরী। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটে ঋত্বিক দে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ৭ জুলাই (রবিবার) ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পতেঙ্গা থেকে শোভাযাত্রা সহকারে বের হয়ে প্রবর্তক মোড়ে ইসকন মন্দিরের রথযাত্রার সঙ্গে যুক্ত হবে এবং রথযাএায় আগত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ ও শরবত বিতরণ করা হবে।