Home Blog Page 101

শোকের মাসে বঙ্গবন্ধু’র পরিবারের নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন- দেবাশীষ পাল দেবু

শোকের মাস আগস্টে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মাসব্যাপী নানা কর্মসূচির হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১আগস্ট নগরীর আমানত শাহ মাজার প্রাঙ্গণে তানজিমুল মুসলিমিন এতিমখানার তত্ত্বধায়ক হাফেজ মো. আমান উল্লাহের পরিচালনায় দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে কোমলমতি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু । এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আজিম খান, হাফেজ ফজলুল কাদের,যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মারুফুল ইসলাম, তারিকুল ইসলাম, মো ফয়সাল, মো রাশেদ, আসিফ শাহীন, জসিম উদ্দিন প্রমুখ। দেবাশীষ পাল দেবু বলেন আগস্ট মাস বাঙালি জাতীয় জীবনে শোকের মাস। এই মাসের ১৫ আগস্ট বাঙালির মুক্তির দিশারি জাতির পিতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে কিছু বিপদগামী ও কুলাঙ্গার সেনা কর্মকর্তা। যার কারণে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেলেও আমারা অর্থনৈতিক স্বাধীনতা পায়নি।Chat Conversation EndType a message…

Found 0 results

মহান আল্লাহর উ‌দ্দে‌শ্যে পশু‌কে কোরবানী দেয়ার সা‌থে সা‌থে ম‌নের পশুত্ব‌কেও ব‌লি দি‌তে হ‌বে-রেজাউল করিম

ত‌্যা‌গের ম‌হিমা নি‌য়ে আবা‌রো এ‌লো প‌বিত্র ঈদ উল আযহা। নবীজী হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইলের (আ.) অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতিবহ ঈদ উল আযহার দি‌নে আমরা মু‌মি‌নেরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বছর পশু কোরবানি দি‌য়ে থাকি।
হজরত ইবরাহিম (আ.) ও প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) এবং মা হাজেরার আল্লাহর প্রতি পরম আনুগত‌্য ও ভালোবাসাকে হজের অংশ হিসেবে গণ্য করা হয়।হজরত ইবরাহিম (আ.) ও তার পুরো পরিবারের অভূতপূর্ব ত্যাগের শিক্ষায় আল্লাহর মুমিন হি‌সে‌বে আমা‌দের‌কে আল্লাহর সন্তুষ্টির জন্য স‌র্বোচ্চ ত‌্যা‌গের জন‌্য সর্বদা প্রস্তুত থাকা উ‌চিৎ।

তাই মহান আল্লাহত আয়ালার সন্তু‌ষ্টি লা‌ভের আশায় পশু কোরবানীর মধ‌্য দি‌য়ে বিশ্ব মুস‌লিম উম্মা এক প‌বিত্র আনন্দানুভু‌তির আন‌ন্দে মে‌তে উঠ‌বে ঈদ উল আযহার প‌বিত্র দিব‌সে। মহান আল্লাহর উ‌দ্দে‌শ্যে পশু‌কে কোরবানী দেয়ার সা‌থে সা‌থে ম‌নের পশুত্ব‌কেও ব‌লি দি‌তে হ‌বে আমা‌দের। প্রিয় ম‌নে ক‌রে আমরা অ‌নেক অকুশল চিন্তা ও ধারনা‌কে আমরা তি‌লে তি‌লে ম‌নে ধারন ক‌রে ফে‌লি নি‌জে‌দের অজা‌ন্তেই। সমস্ত অকুশল পুঞ্জীভূত হ‌য়ে পশুত্ব জে‌গে ও‌ঠে ম‌নে। ম‌নের পাশ‌বিকতা অ‌নেক সময় আমা‌দের দৈ‌হিক আচর‌নেও প‌রিষ্ফুট হ‌য়ে ও‌ঠে। এর সব‌কিছুর মূ‌লে অন‌্যতম প্রধান নিয়ামক হ‌য়ে থা‌কে স্বার্থপরতা, অহং‌বোধ। অহং‌বোধ ও স্বার্থপরতাসহ সকল প্রকার লোভ, হিংসা, বি‌দ্বেষপূর্ণ খারাপ দিক গু‌লো‌কে বিসর্জন দি‌য়ে প‌বিত্র ম‌নে আল্লাহর দরবা‌রে মোনাজাত কর‌তে পার‌লে আমরা নিশ্চয়ই তাঁর নৈকট‌্য লা‌ভে সক্ষম হব।

আমরা যারা পশু কোরবানী দেব, আমা‌দের‌কে প্রিয় আবাসভূ‌মির প‌রি‌বে‌শের কথা বি‌বেচনায় রাখ‌তে হ‌বে। ম‌নে রাখ‌তে হ‌বে আমা‌দের নগরীর সৌন্দর্য, প‌রিচ্ছন্নতা ও নির্মল প‌রি‌বেশ রক্ষার দা‌য়িত্ব আমা‌দের সক‌লের। পশু জবাই‌য়ের পর এর রক্ত ও অন‌্যান‌্য বর্জ‌্য প‌ড়ে না থা‌কে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। যত্রতত্র পশু জবাই না ক‌রে নি‌র্দিষ্ট স্থা‌নে করাই বাঞ্চনীয়। না হয় আমা‌দের প‌রি‌বেশ‌কে দুর্গন্ধময় ও দু‌ষিত ক‌রে তোলার ক্ষে‌ত্রে আমরাই আমা‌দের শত্রু হ‌য়ে দাঁড়াব। কোরবানীর পশুর চামড়া নি‌য়ে যা‌তে কোন প্রকার অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তির উদ্ভব না হয় তজন‌্য প্রশাসন সহ এলাকাবাসীরও এক‌টি দা‌য়িত্ব থে‌কে যায়। এ‌ক্ষে‌ত্রে সু‌নি‌র্দিষ্ট নিয়ম রক্ষায় সকল‌কে স‌চেতন থাক‌তে হ‌বে।

তাছাড়া এবা‌রের ঈদ উল আযহা আমরা পালন কর‌তে চ‌লে‌ছি এক ভিন্ন প‌রি‌স্থি‌তি‌তে। ক‌রোনার সংক্রম‌নে সমগ্র বিশ্ব এক বিভী‌ষিকাময় প‌রি‌স্থি‌তি অ‌তিক্রম কর‌ছে। প্রিয় মাতৃভূ‌মি বাংলা‌দেশ ও আমার চট্টগ্রামেও ক‌রোনার কুপ্রভাব র‌য়ে‌ছে। সামা‌জিক দুরত্ব ও পারস্প‌রিক সংস্পর্শ এ‌ড়ি‌য়ে আমা‌দের‌কে দৈন‌ন্দিন কর্মকান্ড প‌রিচালনা কর‌তে হ‌চ্ছে। অর্থ‌নৈ‌তিক ব‌্যবস্থা যা‌তে ভে‌ঙ্গে না প‌ড়ে, সে লড়াইটাও কর‌তে হ‌চ্ছে ক‌রোনার সা‌থে যু‌দ্ধের পাশাপা‌শি। প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ‌্য বি‌ধি মে‌নেই ক‌রোনার সা‌থে লড়াই‌য়ের পাশপা‌শি আমা‌দের ধর্মীয়, সামা‌জিক, অর্থ‌নৈ‌তিক ও রাজ‌নৈ‌তিক কার্যক্রম প‌রিচালনা কর‌তে হ‌বে। বিগত ঈদ উল ফিত‌রে আমরা যেভা‌বে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে পারস্প‌রিক শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে আমা‌দের স‌চেতনতা ও সক্ষমতা দে‌খি‌য়ে‌ছি। ঈদ উল আযহা’ তেও তদ্রুপ স‌চেতনতা রক্ষা করার জন‌্য আ‌মি সক‌লের প্রতি আহ্বান রাখ‌ছি। সহসাই ক‌রোনামুক্ত হ‌য়ে ঘু‌রে দাঁড়া‌বে প্রিয় স্ব‌দেশ, বিশ্ব জাহান এ প্রত‌্যাশা রে‌খে সকল‌কে জানাই ঈদ মুবারক।


আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী
বীর মু‌ক্তি‌যোদ্ধা, সি‌নিয়র যুগ্ম সাধারন সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গ
ও বাংলা‌দেশ আওয়ামী লীগ ম‌নোনীত চ‌সিক মেয়র পদপ্রার্থী।

আজ পবিত্র ঈদুল আজহা

আজ ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বৈশ্বিক মহামারি করোনা ও দেশের বেশকিছু জেলায় বন্যার কারণে এ বছরের ঈদুল আজহায় মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও সামর্থানুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। ঈদ উপলক্ষে শুক্রবার থেকে তিনদিনের সরকারি ছুটিতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে। যদিও এবার করোনা ভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে মানুষকে যার যার অবস্থানে ঈদ করার আহ্বান জানানো হয়েছিল।ঈদ উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

রাঙ্গুনিয়া ১ নং রাজানগর ইউনিয়নে তথ্যমন্ত্রীর পক্ষে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার’ চাল বিতরণ

১নং রাজানগর ইউনিয়ন পরিষদের মাঠে, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপক মন্ত্রানালয়ের পক্ষ হতে ভিজিএফ চাউল বিতরণ৷

আজ বৃহস্পতিবার ৩০/০৭/২০২০ ইং রাঙ্গুনিয়ার সাংসদ,রাঙ্গুনিয়ার ভূমিপুত্র,বীর চট্টলার কৃতিসন্তান,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহামুদ এমপি মহোদয়ের পরামর্শক্রমে ১নং রাজানগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫১০ টি অভাবগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রান-সামগ্রি বিতরণ করেন ৷

এতে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,মানবতার ফেরিওয়ালা
জনাব ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার,সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার ,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শ্রী সুবল শীল শুভ ,ইউপি সদস্য, মোঃ আব্দুল বারেক,জরিফ আলী,শেলি দাশ,রানিরহাট ক্যাম্প ইনচার্জ শাহাবউদ্দিন,,১নং রাজানগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,১নং রাজনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমরান উদ্দিন( খোকন)6নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী,১নং রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবিদ,সোহেল,প্রমুখ৷

করোনা আক্রান্ত ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া


ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব কর্তৃক করোনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার করোনা পজেটিভ আসে। এর আগে গত ২২ জুলাই সিএমপির বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওসি উৎপল বড়ুয়া। ২৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি করোনা পভেটিভ জানিয়ে সকলের দোয়া চেয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতো নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।