Home Blog Page 13

পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নগর বিএনপি নেতা হাজী মো.মুজিবুল হক

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসী এবং দেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হাজী মোঃ মুজিবুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব রকমের ষড়যন্ত্র, প্ররোচনা সত্বেও জনগণ সুদৃঢ় ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে সেই জন্য সবাইকে দোয়া করার আহবান জানিয়েছেন।

পাশাপাশি চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতি আনন্দময় ঈদ মোবারক জানান।

মহান আল্লাহর কাছে সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠুক এ কামনা করে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের ঈদ উপহার বিতরণ

0

চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়ের অফিস সহকারী মরহুম মোহাম্মদ নূর হোসেনের পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

৩০ মার্চ (রবিবার) সকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এর তত্বাবধানে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান রাসেল, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন,চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক বাবু,যুবদল নেতা রাজিব, বাবুলসহ নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণ কালে চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাই কে ঐক্যবদ্ব হয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা ও সম্প্রীতির ইফতার মাহফিল

0

চট্টগ্রাম বন্দর নগরীর একটি রেস্তোরায় আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি,মানবাধিকারকর্মী নরেন সাহার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি.এম.সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহ্বায়ক সংগঠনের সি. উপদেষ্টা মো.আব্দুল নূর।

এসময় সংবর্ধিত অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন ড.মোহাম্মদ সানাউল্লাহ।
প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, প্রধান বক্তা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম, মহান অতিথি ছিলেন,কবি,লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন এ কিউ এম মোসলেহ উদ্দিন, আবৃত্তিকার দেবাশীষ রুদ্র ও সেলিম ভুঁইয়া,অভিনেতা ইফরাদ আবেদ, আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন আসিফ গণী। আশার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সালমান। সংগঠনের অ্যাম্বাসেডর ড.সাজ্জাত হোসেন,পার্বত্য উপদেষ্টা চাইথোয়াইমং মারমা, মোঃ মইনুল হাসান অভি,সংগঠনের মডারেটর শ্রেয়া দাশ। স্বপন তালুকদার, টিটন দাশ, প্রকৌশলী রুবেল দাশ, শিমুল দাশ,অপর্ণা রায় চৌধুরী, ফারহানা, আফরোজ নিভু সেন, সুপ্রিয়া দাশ, রুনা বড়ুয়া,আলেয়া বড়ুয়া,দীপা গোমেজসহ আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তি।

এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক বিশ্ব তান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গণে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।সকল মতের সকল ধর্মের,সকল মানুষের ভালোবাসায় এই সংগঠন আগামীতে সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হুজুর আব্দুর শুক্কুর। এতে তাহসীনুল কুরআন মাদরাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থী ও কোরানে হাফেজগণ অংশগ্রহন করেন।

সাতকানিয়া ধর্মপুরে গীতা যজ্ঞ ও বারুণীস্নান অনুষ্টানে ট্রাস্টি দীপক কুমার পালিত সংবর্ধিত

0

সাতকানিয়া উপজেলার ধর্মপুরে শ্রী শ্রী জ্বালা কুমারী মায়ের মন্দিরে ২৭ মার্চ সকাল ১১ টায় বিশ্বশান্তি গীতা যজ্ঞ,মহা বারুণীস্নান উপলক্ষে ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢেমশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।

এসময় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

এতে আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক ও শিক্ষক সুমন,লোহাগাড়া শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

চন্দনাইশে লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে আগামী ৩ থেকে ৭ এপ্রিল ৫ দিনব্যাপী বাসন্তী পূজার আয়োজন

0
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চন্দনাইশ উপজেলার সুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বাসন্তী পূজা।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের পক্ষে আশ্রমের একনিষ্ঠ ভক্ত উজ্জ্বল ধর সকল ভক্ত বৃন্দদের ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানান।

আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে প্রতিমা প্রদর্শন, শ্রী শ্রী গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা,মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণসহ বিশেষ আকর্ষণ থাকছে সুধীর আচার্য্য ও মেরী আচার্য্যের পরিচালনায় রাত ৯ টায় ধর্মীয় নাটক দেবী দুর্গা।

সৌজন্যে অনিরুদ্ধ ধর শ্রীয়ান।

শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের ভক্ত উজ্জ্বল ধর মন্দিরের উন্নয়নের জন্য সকল ভক্ত বৃন্দের সাহায্য সহযোগিতা কামনা করেন

নগর যুবদলের সাবেক সহ সভাপতি ইকবাল হোসেনের উদ্যােগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অব্যহত রেখেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

২৪ মার্চ (সোমবার) বিকাল ৪টায় পতেঙ্গার কাটগড় বাজার ও পিএস আই মার্কেট এলাকায় সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মো. ইয়াছিন, মাষ্টার ফজলু, মো. আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ,শাকিল, রিয়াদ।

ইফতার বিতরণকালে নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন,
গরীর, অসহায় কর্মহীন মানুষের কথা চিন্তা করে হাজার মাইল দুর থেকে এ দেশের মানুষের কথা ভাবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল।

চট্টগ্রাম নগর যুবদল নেতা ইকবাল হোসেনের ঈদ উপহার পেলেন সাংবাদিক পরিবার

0

ঈদকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিগত ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণকারী টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের জন্য টিসিজেএ নির্বাহী কমিটির কাছে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। সাথে ছিলেন, এভিয়েশন ক্লাব চট্টগ্রামের সাবেক সভাপতি আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ শফিক ও সুজন।

রবিবার (২৩ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টিসিজেএ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ ঈদ উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আলোচনা সভা

0

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে গতকাল ২২ মার্চ (শনিবার) সন্ধ্যায় উদয়ন আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,একাডেমির উপদেষ্টা কোচ মো.আলাউদ্দিন, সংগঠনের পরিচালক ডাঃ উদয়ন কান্তি মিত্র, সাধারণ সম্পাদক ও পরিচালক,টিম ম্যানেজার,সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,কমিটির সদস্য মো. আনিসুর রহমান,মাঠ সমন্বয়কারী মো.আমির খন্দকার, সিনিয়র শিক্ষক মো. সাকিবুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন,সংগঠনের সদস্য মো. সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য মো. জিসান, রাহাত হাসান, মো. আরিফ হোসেন , মো. আইয়ুব খান সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ।

পটিয়ায় মগধেশ্বরী ও জ্বালাকুমারী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

পটিয়ায় করণখাইন শ্রী শ্রী মা মগধেশ্বরী ও মা জ্বালাকুমারী মাতৃমন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলন ২১ মার্চ সন্ধ্যা ৭ টায় সুজন দে’র সভাপতিত্বে এবং চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রক্ষচারী মহারাজ।

ধর্মসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

উদ্বোধক ছিলেন ডঃ রাজ কুমার আচ্যর্য।

মহান অতিথি ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী।

প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, এডভোকেট দীপন চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, পুরোহিত রূপন চক্রবর্তী,পলাশ দে বাপ্পা, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক নিখিল দে, সদস্য সচিব তাপস দে, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিকাশ দাশ বিশু, সদস্য সচিব অরজিৎ দে সাজু, সমাজসেবক মিলন বড়ুয়া বট, শ্যামল দাশ,ছোটন সরকার, রাজীব দে,শাপলা বসাক,অরূপ বসাক।

পতেঙ্গায় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

0

উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২১ মার্চ (শুক্রবার)বিকাল ৪ টায় কাটগড় সৈকত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো.হারুন কোম্পানির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম.এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.শাহাব উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর, চট্টগ্রাম মহানগর যুব দলের সিনিয়র সভাপতি ইকবাল হোসেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি মো.আবু জাফর, মো. লোকমান কন্ট্রাকটর, বিএনপি নেতা,মো. সাইফুল, মো. জসিম, মো.গিয়াস উদ্দিন,মোশাররফ খালেক,নুর মোহাম্মদ।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে যুবদল, ছাত্রদল,শ্রমিকদল,সেচ্ছাসেবক দল,কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মাওলানা মো.সোলাইমান।