নগর যুবদলের সাবেক সহ সভাপতি ইকবাল হোসেনের উদ্যােগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অব্যহত রেখেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

২৪ মার্চ (সোমবার) বিকাল ৪টায় পতেঙ্গার কাটগড় বাজার ও পিএস আই মার্কেট এলাকায় সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন,পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মো. ইয়াছিন, মাষ্টার ফজলু, মো. আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ,শাকিল, রিয়াদ।

ইফতার বিতরণকালে নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন,
গরীর, অসহায় কর্মহীন মানুষের কথা চিন্তা করে হাজার মাইল দুর থেকে এ দেশের মানুষের কথা ভাবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর