পটিয়ায় মগধেশ্বরী ও জ্বালাকুমারী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উপজেলাপটিয়ায় মগধেশ্বরী ও জ্বালাকুমারী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটিয়ায় করণখাইন শ্রী শ্রী মা মগধেশ্বরী ও মা জ্বালাকুমারী মাতৃমন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলন ২১ মার্চ সন্ধ্যা ৭ টায় সুজন দে’র সভাপতিত্বে এবং চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রক্ষচারী মহারাজ।

ধর্মসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

উদ্বোধক ছিলেন ডঃ রাজ কুমার আচ্যর্য।

মহান অতিথি ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী।

প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, এডভোকেট দীপন চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, পুরোহিত রূপন চক্রবর্তী,পলাশ দে বাপ্পা, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক নিখিল দে, সদস্য সচিব তাপস দে, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিকাশ দাশ বিশু, সদস্য সচিব অরজিৎ দে সাজু, সমাজসেবক মিলন বড়ুয়া বট, শ্যামল দাশ,ছোটন সরকার, রাজীব দে,শাপলা বসাক,অরূপ বসাক।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles