আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা ও সম্প্রীতির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দর নগরীর একটি রেস্তোরায় আন্তর্জাতিক বিশ্বতানের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি,মানবাধিকারকর্মী নরেন সাহার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি.এম.সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আহ্বায়ক সংগঠনের সি. উপদেষ্টা মো.আব্দুল নূর।

এসময় সংবর্ধিত অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন ড.মোহাম্মদ সানাউল্লাহ।
প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, প্রধান বক্তা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম, মহান অতিথি ছিলেন,কবি,লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন এ কিউ এম মোসলেহ উদ্দিন, আবৃত্তিকার দেবাশীষ রুদ্র ও সেলিম ভুঁইয়া,অভিনেতা ইফরাদ আবেদ, আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন আসিফ গণী। আশার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সালমান। সংগঠনের অ্যাম্বাসেডর ড.সাজ্জাত হোসেন,পার্বত্য উপদেষ্টা চাইথোয়াইমং মারমা, মোঃ মইনুল হাসান অভি,সংগঠনের মডারেটর শ্রেয়া দাশ। স্বপন তালুকদার, টিটন দাশ, প্রকৌশলী রুবেল দাশ, শিমুল দাশ,অপর্ণা রায় চৌধুরী, ফারহানা, আফরোজ নিভু সেন, সুপ্রিয়া দাশ, রুনা বড়ুয়া,আলেয়া বড়ুয়া,দীপা গোমেজসহ আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তি।

এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক বিশ্ব তান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গণে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।সকল মতের সকল ধর্মের,সকল মানুষের ভালোবাসায় এই সংগঠন আগামীতে সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হুজুর আব্দুর শুক্কুর। এতে তাহসীনুল কুরআন মাদরাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থী ও কোরানে হাফেজগণ অংশগ্রহন করেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর