Home Blog Page 12

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে ধর্মীয় সভা ও গীতাযজ্ঞ সম্পন্ন

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারী (বুধবার ও বৃহস্পতিবার) দুদিন ব্যাপী বিশ্ব শান্তি কামনার গীতাযজ্ঞ,সমবেত প্রার্থনা ও গুরুপুজা, মহাপ্রসাদ বিতরণ ও নগর কীর্তনসহ সকল ধর্মীয় আয়োজনের পুরোহিতত্ব করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ।

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দে এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, সমকাল পত্রিকার ডিজিএইম সাংবাদিক সুজিত কুমার দাশ,মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ্য পাল, সংগঠক ডাক্তার অসীম সরকার, প্রবাসী সুমন আচায্য,লায়ন রিমন মহুরি, সৈকত চক্রবর্তী, মিলন রুদ্র, রবিন মন্ডল,কানু শুল্কদাশ,বাবলু দাশ।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার পালিত বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করবো। তিনি গুরুকূল আশ্রমের শিব মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন পাশাপাশি মহাশ্মশান, গীতা স্কুল ও কলেজ করার ঘোষণা দেন।

পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সম্পন্ন

পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে মহাজন ঘাটা ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে ২০ ও ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) ২ দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকাল থেকে হাজারো ভক্তের সমাগমে প্রাতপূজা থেকে শুরু করে সারাদিন ব্যাপী নগর পরিক্রমা, চন্ডীপাঠ, পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ ও তুলশী দাশ বলেন,মানব কল্যাণে ও গৃহশান্তির জন্য প্রতি বছরের মত এবারও শ্রীশ্রী শম্ভুনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ বলেন,ভক্তবৃন্দরা পাশে থাকলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। হাজারো প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান পরিচালনা করতে আয়োজক কমিটিকে হিমশিম খেতে হয়। শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের উন্নয়নের জন্য তিনি সমাজের ধনী ও বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আয়োজন কমিটির সদস্য রাজু মহাজন, সাধন বাবু,সুকুমার, সুগন্ধি বাবু,অম্রিত শীল,সুব্রত সেন,রনি আইচ, লিটন চক্রবত্তী, মঙ্গল দাস,জীবন, মাতাজি জবা দাস।

৪০ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১দফা বাস্তবায়নে কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সভা ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো.হারুন কোম্পানির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ নুরুল আবছার,সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন,সাবেক সহ-সভাপতি পতেঙ্গা থানা বিএনপি মো.ইউসুফ।

এসময় আরও উপস্থিত ছিলেন,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কক্সবাজারে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

কক্সবাজারের টেকনাফ হতে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।

স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জনতে পেরে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে।

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়।

পাহাড়ের বিভিন্ন স্থান হতে দুই জন বাংলাদেশি নাগরিকসহ ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী।

পরবর্তীতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকির অভিযোগও পাওয়া যায়।

মানব পাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

ড্রীম সেভেনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও পিকনিক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন রাজার পুকুর পাড় এলাকায় গত ১৯ জানুয়ারি দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে ৪০, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল ড্রীম সেভেন।

ড্রীম সেভেনের আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

ড্রীম সেভেনের সার্বিক সহযোগিতায় এই মিলন মেলার আয়োজনের মধ্যে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রতীভোজ ও কাওয়ালী গান।

আগামীতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান ড্রীম সেভেনের নেতৃবৃন্দ।

পতেঙ্গায় বিএনপি-অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পতেঙ্গায় রাজার পুকুর পাড় এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ১৯ জানুয়ারি(রবিবার) রাত ৯ টায় আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডাক্তার নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল,৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো.ইসমাইল,৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো.ইলিয়াস।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন মো.মিজান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিল্কি,যুগ্ম সম্পাদক জিয়া রহমান জিয়া, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহেরুল কাদের,মহানগর সেচ্ছাসেবক দলের মো.নিজাম, সাইদুল ইসলাম, মাস্টার ফজলু, মো.ইলিয়াস, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইছার,জসিম উদ্দিন,পতেঙ্গা থানা যুবদল নেতা মনজুরুল ইসলাম লিটন, শাহাজান, মো.শান্ত, ৪০ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কাইয়ুম উদ্দিন,ছাত্র দলের আহ্বায়ক রিমন,সজিব,মুক্তার হোসেন।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) দ্বিতীয় সমাবর্তন শনিবার ১৮ জানুয়ারি চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার।

বক্তব্য রাখেন, শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং ।

এসময় আরও বক্তব্য রাখেন, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ‘এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইসটিসিডিটি)’র চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।

আয়োজিত সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এদের মধ্যে ১ হাজার ৪৫২ জন ব্যবসা, প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। বাকি ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

এছাড়া অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বে ফলস্বরূপ ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে ৪র্থ বারের মত তাফসিরুল কুরআন মাহফিল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ মাওলানা মো.সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মো.এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী মো. জাফর।

প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মো.ইমাম উদ্দিন মাসুম। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, মাওলানা সাইদুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী বক্তা মাওলানা নাছির উদ্দিন কোরাইশী।
বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের উপদেষ্টা মন্ডলির মো. আলম, হাজী আবু তাহের, মো.ফোরকান, মো. নুর আলম, মো. দিদার আলম, মো. আবু ফয়েজ, মো. সেলিম, মো. মোশারফ, মো.মানিক, মো.আনোয়ার,মো.আব্দুল্লাহ, মো.বোরহান, মো.হাফেজ আব্দুল কাদের।

এতে আরও উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির সভাপতি মো.তারেক, সহ সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাকিল খান, অর্থ সম্পাদক মো.ইলিয়াস চৌধুরী, সহ অর্থ সম্পাদক মো.সিফাত, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল, মো.জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক মো.শফিউল, মো.ইসমাত আল জয়, মো.মাসুদ,মো. হোসেন, মো. ইসমাইল, মো.আতিক, মো. ফাহিম, মো. ইয়াসিন, ইমতিয়াছ চৌধুরী, মো. আকবর, মো. নাজিম, মো. হাসান, মো.মামুন,মো.ইমন, মো.নূর।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল ৮ জানুয়ারি (বুধবার) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শামীম আহম্মদের সভাপতিত্বে এবং মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মুক্তার আহমদ, সিনিয়র শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, হোমায়রা বেগম, ফারহান আক্তার, শিক্ষক বিকাশ সরকার, মোঃ সেলিম রেজা,শিক্ষিকা নাহিদা ইসলাম বাবলী।

এতে আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মোঃ আনোয়ার হোসেন , সৈয়দ মুহাম্মদ কায়সার আশরাফসহ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্মের সদস্যবৃন্দ।

পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে হাফেজ মাওলানা মোহাম্মদ সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ সেবক হাজী মোহাম্মদ জাফর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মো.ইমাম উদ্দিন মাসুম।
প্রধান ধর্মীয় আলোচক মাওলানা সাইদুল ইসলাম মাসুদ। উদ্বোধনী বক্তা মাওলানা নাছির উদ্দিন কোরাইশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মাহমুদুল ইসলাম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন আবেদী, হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় উপস্থিত থাকবেন, পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের উপদেষ্টা মন্ডলির মোহাম্মদ আলম, হাজী আবু তাহের, মোহাম্মদ ফোরকান,
মোহাম্মদ নুর আলম, মোঃ দিদার আলম, মোহাম্মদ আবু ফয়েজ, মোহাম্মদ সেলিম, মোঃ মোশারফ, মোঃ আব্দুল্লাহ, মোঃ বোরহান,মোঃহাফেজ আব্দুল কাদের।

আরও উপস্থিত থাকবেন আয়োজক কমিটির সভাপতি মোঃ তারেক সহ সভাপতি মোঃ লোকমান সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ শাকিল খান অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মোঃ সিফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফায়েল, প্রচার সম্পাদক মোঃ শফিউল, মোঃ হোসেন, মোঃ ইসমাইল, মোহাম্মদ আতিক, মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ইয়াসিন, ইমতিয়া চৌধুরী, মোঃ আকবর, মোঃ নাজিম, মোঃ হাসান, মো.মামুন,মো.ইমন।