সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র সিসি ক্যামেরা স্থাপন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং পতেঙ্গা মডেল থানার (ওসি) জোবাইর সৈয়দের আহ্বানে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে ৮ অক্টোবর সকাল ১০ টায় পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সহ -সভাপতি হাজী নুরুল আবছার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন,মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব একলাজ উর রহমান,হাজী মো.নুর আলম,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রাজ কর্পোরেশনের সত্তাধিকারী নুর মোহাম্মদ খোকন, মো.জাহাঙ্গীর সওদাগর,মোহাম্মদ ভুট্টো,পতেঙ্গা থানা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক মো.মাসুদ খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর