Home Blog Page 96

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

0

প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খাঁনের উদ্যোগে ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।
আরও উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক নগর যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেল, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা দ্বীনবন্ধু দাস গুপ্ত,মুক্তিযুদ্ধা মান্নান খাঁন,মোঃ সাইফুল করিম চৌঁধুরী, নজরুল ইসলাম, আলী হায়দার, আল মাসুদ চৌধুরী হিরু, শিবু বড়ুয়া, মহানগর যুবলীগ নেতা শেখ শাহীন, শফিউল আজম মন্টি, বিশ্বজিৎ দে,মোঃ শাকিল,মোঃ মিজান, রাজু দেবনাথ, ওয়ার্ড যুবলীগ নেতা পঙ্কজ দে, ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন রাজু, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক জাবেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম তানভীর হাসান, ছাত্রলীগ নেতা ঈশান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্ষিকীতে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র বৃক্ষরোপণ অভিযান

0

বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ৭৪ হাজার বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা পালন করা হয়। গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র সভাপতি এটিএম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য সাউদার্ণ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হোসেন আহম্মদ। পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, মোঃ সাহাব উদ্দীন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেবাশীষ পাল দেবু’র ফ্রী চিকিৎসা সেবা

0

জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত চারদিনের কর্মসূচীর অংশ হিসেবে চান্দগাঁও নাজিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ১০ম ফ্রী চিকিৎসা ক্যাম্পে ২৫ সেপ্টম্বর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৪ শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে আসেন মেয়র প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ।

অন্যান্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মঞ্চের সহকারী সম্পাদক কামরুল হাবিব, ওর্য়াড আওয়ামী লীগ নেতা এস এম হুমায়ুন কবির, সৈয়দ নজরুল করিম,আমির হোসেন,যুবলীগ নেতা অানিফুর রহমান লিটু, সেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল আলম অপু,মো. রাসেল, মো মহিউদ্দিন, যুবলীগ নেতা সৈয়দ গোলাম আয়াজ,সৈয়দ এরশাদুল হক, এমদাদুল হক, যুব মহিলা লীগের জাহানারা আরজু ।

এসময় আরও উপস্থিত ছিলেন,শহিদুল আলম, সাখাওয়াত হোসেন অভি, আজগর আলি, আনোয়ারুল আনসারী, সর্দার মিজান,গোলাম মহিউদ্দিন বাবুল, আশিক সাদ্দাত, মাহাবুব, আরাফাত, রাসেল কায়সার,এসএম খোরশেদ আলম ইলিয়াস, আরিফ প্রমুখ।

পরিদর্শনকালে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন করোনাকালে অনেকেই লোক দেখানো মানব সেবা করতে এসেছিল আজ তারা নেই। তবে দেবাশীষ পাল দেবুর মানবিক কাজ চলমান। আর যাই হোক সে লোক দেখানো কাজ করতে আসে নাই। এই নগরের মানুষ দেবুর মানবিকতাকে মনে রাখবে। এইভাবেই জাতির ক্রান্তিলগ্নে যুবকরা এগিয়ে আসে। হাল ধরে। আমিও জীবনের বাকি সময় মানুষের সেবা করতে চাই।

বিতর্কিতদের বাদ দিয়ে কেন্দ্রীয় উপ-কমিটি ও জেলা কমিটি গঠন করা হবে-ওবায়দুল কাদের

0

বিতর্কিতদের বাদ দিয়ে কেন্দ্রীয় উপ-কমিটি ও জেলা কমিটি গঠন করা হবে। যে সব কমিটি এরই মধ্যে জমা দেওয়া হয়েছে, সেগুলো এখনই ঘোষণা করা হবে না। যাচাই-বাছাই করে পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কি না তা দেখা হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। অবিতর্কিত ও ত্যাগীদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে এবং বিতর্কিতদের বাদ দিতে হবে।

তিনি বলেন, অনেকেই মনে করছে, সরকারের শুদ্ধি অভিযান থেমে গেছে। কিন্তু এটা ভুল। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। দলের ভিতরেও অপকর্ম করলে কেউই রেহাই পাবে না। করোনাকালে পিছিয়ে পড়া কাজগুলো অধিকতর সক্রিয়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কর্মসম্পাদনের স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অপচয় রোধ করতে হব।

পতেঙ্গা মুসলিমাবাদ প্রজন্ম-৭১ সংগঠনের কমিটি গঠন

0

পতেঙ্গা মুসলিমাবাদ প্রজন্ম-৭১ সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মুসলিমাবাদ এলাকায় সংগঠনের নবাগত সভাপতি সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি সমাজ সেবক হাজী নুরুল আবছার।

বিশেষ অতিথি ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মইনুদ্দিন সওদাগর, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহকারি পরিচালক জয়নাল আবেদীন এবং সাংবাদিক এস কে সাগর।

পতেঙ্গা মুসলিমাবাদ প্রজন্ম ৭১ সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী নুরুল আবছার উক্ত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শামীম মাহমুদের সুর ও সঙ্গীত পরিচালনায় আসিফ’র চোখের কার্ণিশ

0
সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ

বর্তমান সময়ের ব্যাস্ততম তরুণ প্রতিভাবান মেধাবী সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ। ইতোমধ্যেই তার সুর ও সঙ্গীতায়োজনে প্রকাশ পেয়েছে বেশকিছু জনপ্রিয় গান। সম্প্রতি তার সুর ও সঙ্গীতে ‘চোখের কার্ণিশে’ শিরোনামে প্রথমবারের মতো নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত খ্যাতিমান কণ্ঠশিল্পী আসিফ আকবর। সাথে সহশিল্পী হিসেবে গেয়েছেন জনপ্রিয় গায়িকা কর্নিয়া। গানটি লিখেছেন গীতিকবি মাহবুব রহমান।

কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া’র গাওয়া নতুন এই গান নিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক্যাল ফিল্ম। অসাধারণ একটি গল্প দিয়ে সাজানো হয়েছে ‘চোখের কার্ণিশে’ শিরোনামের নতুন এই মিউজিক্যাল ফিল্মটি। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অন্তু করিম, আরিয়ানা জামান এবং মুকুল জামিল। আর মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা মোহন ইসলাম।

নিজের সুর ও সঙ্গীতায়োজনে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে এটাই তার প্রথম গান, তাই এই গান নিয়ে বেশ উচ্ছ্বসিত শামীম মাহমুদ। চলতি মাসের ১৭ তারিখে এম আর বেস্ট মিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন এই গানের মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে বলে জানালেন তিনি।

আসিফ আকবর ও কর্নিয়া’র গাওয়া নতুন এই গান প্রসঙ্গে সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ বললেন – এই গান টা তৈরি করার পর কম করে হলেও ৫ জন শিল্পী এই গানটি রিজেক্ট করেছেন। তারা বলেছেন গান ভালো হয়নি বা পছন্দ হয়নি। কিন্তু আমি যেদিন গানটি প্রথম সুর করি সেদিনই গীতিকার কে বলি যে, এ গান টা আসিফ ভাই গাইলে গানটার সঠিক মর্যাদা পেত।

আসিফ ভাইয়ের কাছে গান টা পৌছানোর জন্যে আসিফ ভাইয়ের কাছের কয়েকজন কে অনুরোধও করেছিলাম। কিন্তু তারাও এড়িয়ে গেছেন। অবশেষে গানটা তৈরি করার চার বছর পর অনেক নাটকিয়তা শেষে আসিফ ভাই গাইলো এবং মুক্তিও পাচ্ছে। সাথে সহ শিল্পি হিসেবে আছেন ‘কর্নিয়া’। আমার বিশ্বাস গানটা মানুষের মুখে মুখে ফিরবে।
এর আগেও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদের সঙ্গীতায়োজনে একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আগামীতে শ্রোতাদের আরও ভাল কিছু গান উপহার দিতে তরুণ মেধাবী সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দেবাশীষ পাল দেবু’র ফ্রী চিকিৎসা সেবা

0

জাতীয় দূর্যোগ করোনার শুরু থেকে চলমান সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রী চিকিৎসা ক্যাম্প। ইতোমধ্যে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ৪৫০০ পরিবারের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। ১১ সেপ্টম্বর শুক্রবার সকালে নগরীর চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ব্যবস্থাপনায় নবম ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, নগর সেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা সানজিদা আলম ও এইচ এন জাহিন। ক্যাম্পে ২শ ৩০ জন রোগীকে ফ্রী চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ হিরু,উপ প্রচার সম্পাদক আবুল কালাম, চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, মহিলা অাওয়ামী লীগ নেতা শেলি বড়ুয়া, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সজল দাশ, বিল্পব বর্ধন, রায়হান নেওয়াজ সজীব, এসকান্দর আলম, আলাউদ্দিন আলো,ইকবাল হোসন,মো মঈনউদ্দীন, হুমায়ূন মোর্শেদ,মারুফুল ইসলাম মারুফ, শামীম আজাদ,বিভু দাশ,মো রুবেল, জিৎ কর বাবু,রঞ্জন ধর প্রমুখ।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ বলেন, করোনার শুরু থেকে দেবাশীষ পাল দেবুর ব্যতিক্রম উদ্যোগ নগরবাসীর নজর কেড়েছেন, তিনি বিগত ৮ ওয়ার্ডে ফ্রী ক্যাম্প শেষ করে আজ চকবাজারে ৯ম ক্যাম্প করছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় কাজ।

৩৭ নং মুনির নগর ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আগামীকাল

0

নগরীর বন্দর থানাধীন ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি আসন্ন চসিক নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবরের সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি সফল করতে ২৭ আগস্ট এলাকার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে । ৩৭নং মুনির নগর ওয়ার্ডে বসবাসরত এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানান কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর।

জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার বৃক্ষ রোপন অভিযান

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০” উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা গাছ রোপনের অংশ হিসেবে জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া বিকাল তিনটায় অফিসেরচর এলাকায় শতাধিক ফলজ-বনজ এবং ঔষধিগাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, জোয়ারিয়ানালা মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপার এসএম আবরারুল হক, পরিচালক শফি উল্লাহ, জাতীয় যুব সংসদ রামু উপজেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ সরওয়ার, সহ সভাপতি সোয়েব সাঈদ ও জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ বিন জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফাওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক আরমান সিকদার, উপ-দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।

Found 0 results

মেয়র নির্বাচিত হলে সকলের সহযোগীতায় নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করে যাব-এম রেজাউল করিম চৌঁধুরী

0

নগরীর সিরাজুদ্দৌলা রোডস্হ একটি কনভেনশন সেন্টারে কমিউনিটি সেন্টার মালিক সমিতির মত বিনিময় সভা ২৭ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়। কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চসিক মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌঁধুরী।

সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এম এ মালেক, মোহাম্মদ আবদুল্লাহ,উপদেষ্টা মোঃ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক কুমার রাজেন দাশগুপ্ত,সাজেদুল আলম মিল্টন, উপস্থিত ছিলেন গেয়াস উদ্দিন, সাইফুল কারিম চৌধুরী, মোঃ ইশতিয়াকর হোসেন তছলিস, মোঃ আকতার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মামুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, এই মহামারিতে চট্টগ্রামের কয়েকশ কমিউনিটি সেন্টারের হাজারো শ্রমিক কর্মচারী দীর্ঘ ৫ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। সরকার এখন ব্যবসা বাণিজ্য সব খুলে দিয়েছে। তাই এসব শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে বাঁচাতে আগামী মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের কমিউনিটি সেন্টার খুলে দেয়ার দাবী জানিয়েছে কমিউনিটি সেন্টার মালিক সমিতি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি চট্টগ্রাম কমিউনিটি সেন্টার খুলে দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সিমিত আকারে খুলে দেয়ার জন্য চেষ্টা করবো। আমি সবার সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে মেয়র হলে চট্টগ্রামকে একটি সুন্দর নগর গড়ে তোলার জন্য চট্টগ্রাম থেকে ইন্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সমাজ সেবক, সাংবাদিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, চেম্বারে সভাপতি, ডেকোরেটার্স ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতিসহ সকলের সমন্বয়ে নগর উন্নয়নে কমিটি করে তাদের সাজেশন নিয়ে মেয়র কার্যক্রম চালাবো।