Home Blog Page 66

রাউজান পূর্ব গুজরায় গীতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

0
পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি।

রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নে কান্ত চৌকিদারের বাড়িতে প্রায় ২৪১ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে ৪ মার্চ (শুক্রবার ) সকাল ১১ টায় বার্ষিক গীতা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪,৫,৬ নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। প্রধান বক্তা ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বার সজল মহাজন বাসু।

এসময় বক্তব্য রাখেন শ্রী শ্রী শিব মন্দিরে কমিটির সভাপতি মিলন বৈদ্য শুভ,সাধারণ সম্পাদক রিটন মহাজন, মন্দিরে কমিটির সাবেক সভাপতি সমীর দে, উপদেষ্টা গৌরাঙ্গ মহাজন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার সাংবাদিক এস কে সাগর, ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিব সংঘ গীতা শিক্ষালয়ের শিক্ষক অপূর্ব দে।

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি বলেন, আমাদের সন্তানদের স্কুল কলেজের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে । ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে। অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে এবং সামাজে বাড়ছে অবক্ষয়। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে মানবিকতা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়।

পতেঙ্গায় মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট পরিদর্শনে গেলেন জাগো হিন্দু নেতা

0

চট্টগ্রামের পতেঙ্গা সাগর পাড়ের ঐতিহ্যবাহি মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট পরিদর্শনে করেছেন ঢাকা রমনা কালি মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা। শনিবার (২৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় তিনি ঘাট পরিদর্শনকালে তিনি ঐতিহ্যবাহি মহাবারুণী ও গঙ্গাস্নান কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। তারা এ সময় ঘাটে সনাতন সম্প্রাদয়ের ধর্মীয় বিষয়াদি ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে ঢাকা রমনা কালি মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা বলেন, পতেঙ্গা জেলে পাড়া গঙ্গাস্নান ঘাট হিন্দু ধর্মালম্বীদের অস্বিত্ব ও ঐতিহ্য। এটি অন্তত ২০০ বছরের ইতিহাস। কিন্তু একটি চাঁদাবাজ চক্র এই অস্বিত্ব ও ঐতিহ্যকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই চাঁদাবাজ চক্রটা কয়েক মাস ধরে জেলে সম্প্রদায়ের তিনশ পরিবারকে জিম্মি করে দিনের আলোতেই ছিনিয়ে নিচ্ছে কষ্টে অর্জিত মাছ। জেলে সম্প্রদায়ের লোকজন অত্যাচারে শিকার হচ্ছে। অথচ এই ঘাটটি জেলেদের বাপ-দাদাসহ পূর্ব পুরুষষের স্মৃতি ও অস্বিত্বের ঘাট। মিলন শর্মা আরও বলেন, ‘এদেশ আমাদের জন্ম, এদেশে আমাদের শিক্ষা, এই দেশ আমার মায়ের দেশ, এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এদেশেই আমাদের মৃত্যু হবে। আমরা সংখ্যালঘু না। সংখ্যালঘু তারাই, যারা সাম্প্রদায়িক উস্কানি দেন এবং হিন্দুদের ওপর নির্যাতন চালান। তিনি বলেন, সরকার হিন্দুদের পাশেই আছে। কোন উস্কানিদাতা অতীতে বাঁচতে পারেনি। এদেশে কোন চাঁদাবাজ জার্সি বদল করেও প্রশাসন থেকে বাঁচার কোন রেকর্ড নেই। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা চালাচ্ছে তারা কখনোই কারোর বন্ধু নয়, এরা সমাজের কাছেও চিহ্নিত। এরা দেশ ও জাতির শত্রু।

এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা সার্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নানঘাট কমিটি প্রধান উপদেষ্টা আয়ান শর্মা, সংগঠনের সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ, সহ সভাপতি পান্না জলদাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, প্রচার সম্পাদক কিরণ জলদাশ, শান্তি মোহন জলদাশ, কাননবাঁশী জলদাশ, ঠাকুর দাশ, পান্না জলদাশ, সুব্রত জলদাশ, সঞ্জিত জলদাশ, সুভাষ জলদাশ, প্রকাশ জলদাশ, মাদল জলদাশ, সজীব জলদাশ প্রমুখ।

প্রানের পতেঙ্গা সামাজিক সংগঠনের মাতৃভাষা দিবস পালন

0

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রানের পতেঙ্গা সামাজিক সংগঠনের উদ্যোগে গত ২১শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মো. সুলতান, ডাঃ জামাল উদ্দিন খান কাজল, মো. জয়নাল আবেদীন, নুরুল আবছার ভুট্টো, মো. মোস্তফা কামাল,আব্দুল কাদের সাইফুল,আজগর অনিক, মো. শাহানুর, মো.সোহাগ,মো.পলাশ মো. রাজিব সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের আলোচনা সভা

0

আমির ভাণ্ডার শরীফের ত্বরিকত ভিত্তিক সংগঠন আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের কাউন্সিল গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়্যদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে আমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলে আনজুমানে বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

এতে হযরত মাওলানা সৈয়্যদ শহিদ শাহ আমির ভান্ডারী (ম.) কে সভাপতি ও মুহাম্মদ নিজাম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আমির ভাণ্ডার শরীফের একটি আদর্শবাহী সংগঠন আনজুমান রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারীর কেন্দ্রীয় পর্ষদের ২০২২-২০২৫ কার্যকারী সংসদ আগামী ১১ মার্চ ২০২২ শুক্রবার অভিষেক অনুষ্ঠান-২০২২ অমির ভাণ্ডার শরীফ গাউছিয়া রহমান মনজিলে অনুষ্ঠিত হবে।

২১ ফেব্রুয়ারি আমির ভান্ডারের কেন্দ্রীয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

0

আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২১ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ টায় গাউছিয়া রহমান মনজিলের অফিস কক্ষে অনুষ্টিত হবে।

উক্ত ত্রি- বার্ষিক সম্মেলনকে আরো সুন্দর ও সফল করতে কমিটির সকল সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন।

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস জাগো হিন্দু পরিষদ নেতা মিলন শর্মার

0

চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও এক মেয়ে পিতার
শ্রাদ্ধকর্ম শেষে বাড়ি ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সহোদর নিহত হন।
১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ টায় নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। একই দিন সাতকানিয়ায় চন্ডী বৈদ্যের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেখতে যান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন পাশাপাশি প্রশাসনের নিকট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল,বাঁশখালী উপজেলার সভাপতি সঞ্জয় দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল দাশ গুপ্ত,প্রচার সম্পাদক চন্দন দেব নাথ,পুঁইছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি টুটুন চৌধুরী প্রমুখ।

আমাদের একটু মমতা আর ভালোবাসাই পারে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফোটাতে – দেবাশীষ পাল দেবু

0

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দিনব্যাপী ভিন্নধর্মী এক ভ্যালেন্টাইনস ডে পালন করল জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য।

১৩ ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় রোটারী স্কুলে পথের ভালোবাসা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ভালোবাসা কখনও শ্রেণিভিত্তিক হতে পারে না। ভালোবাসার কোন নির্দিষ্ট সীমারেখা থাকতে পারে না। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। ‘পথের ভালোবাসা’ শুধু দূর্বার তারুণ্য নয়, ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমার বিশ্বাস আমাদের একটু মমতা আর ভালোবাসাই পারে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফোটাতে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমাদের এই অনুষ্ঠানের মূল থিম, মানুষের মানসিকতার পরিবর্তন।ভালোবাসা হতে পারে পরিবার, বন্ধু-বান্ধব কিংবা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও।
রোজ ডে’তে প্রায় ৫ শতাধিক রেল স্টেশনের শিশুদের ফুল উপহার দেয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন করে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কেক কেটে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফরহাদ আব্দুল্লাহ, আবু নাছের জুয়েল, দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, রোটারী স্কুলের উপদেষ্টা মোঃ সিনান ও সভাপতি মোঃ সাহাদাৎ, রবিউল হাসান, নাজমুল হুদা, হৃদয় মল্লিক, রবিউল হাসান, রেহনুমা আইরিন মমসহ দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ।

মুজিব বর্ষ উপলক্ষে চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে, রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগের কার্য্যক্রম ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নজিরবিহীন ও ধন্যবাদার্হ। তিনি আরো বলেন, চমেক এর রোগী কল্যাণে দুর্নীতি বন্ধের যাবতীয় পদক্ষেপ নেয়া হবে। এবং রোগীর কল্যাণে ভবিষ্যতেও দেশের প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন মোঃইসমাঈল,ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবুনাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা,শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম,পলাশ চক্রবত্তী,আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী সাকিবুজ্জামান,সুজন দাশ,মোঃরাব্বী প্রমুখ।

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের নগদ অর্থ বিতরণ

0
নগদ অর্থ বিতরণ করছেন প্রাণের পতেঙ্গা সংগঠনের নেতৃবৃন্দ

পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের আলোচনা সভা ও নগদ অর্থ বিতরণ ১০ ফেব্রয়ারি রাত ৯ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নুরুল আবছার ভুট্টোর সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে সাগর’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মো. মোস্তফা কামাল,আব্দুল কাদের সাইফুল, ডাঃ জামাল উদ্দিন খান, ডাঃ হাফেজ মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দীন, ডাঃপ্রকাশ দাশ,মো.ফরিদুল ইসলাম, মাজহারুল ইসলাম সাগর, রিটন বড়ুয়া বাবু, মো.সোলাইমান, মো. মাসুদ খান,সোনা বাবু জলদাশ, মো.সাইফুদ্দিন, জামিল উদ্দীন রাসেল, প্রনব কুমার সরকার, মো. আলম,মো. শাহানুর,মো. শাহজামাল,মো.ইয়াছিন,মো. দস্তগীর,মো. ওমর ফারুক, মো.রাজিব প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের প্রথম সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মেয়ের বিয়ের জন্য এক হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজীবুল্লাহ হীরুর সাথে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার’র সৌজন্য সাক্ষাত

0

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট কাজী নজীবুল্লাহ হীরুর চট্টগ্রাম আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের নেতৃত্বে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা,সিবিএ নেতা বেলালসহ ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগ, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ, শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ ও আইনজীবিগন ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে এক সৌজন্য সাক্ষাত করেন।