Home Blog Page 67

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

0

পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের কমিটি গঠন বিষয়ক এক আলোচনা সভা ৪ ফেব্রয়ারি সন্ধ্যা ৭ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নুরুল আবছার ভুট্টোর সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে সাগর’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, মো. মোস্তফা কামাল,আব্দুল কাদের সাইফুল, রিটন বড়ুয়া বাবু,সোনা বাবু জলদাশ, মো.সাইফুদ্দিন, মো. মাসুদ. মো.রাজিব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনকে আরো বেগবান করতে খুব শীঘ্রই আজীবন দাতা সদস্য, উপদেষ্টা মন্ডলীসহ
১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে প্রাণের পতেঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তরা আরো বলেন।

পতেঙ্গায় শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব উপলক্ষে ধর্ম সভা অনুষ্ঠিত

0

পতেঙ্গায় সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা কাটগড়,হিন্দুপাড়া ১নং গলি’র , ব্রজেন্দ্র লাল দেবের বাড়ি প্রাঙ্গণে ৪ ফ্রেরুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উৎসব কমিটির সভাপতি ব্রজেন্দ্র লাল দেবে’র সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য প্রনব সাহা।

প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য
চন্দন দস্তিদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক দিলীপ তালুকদার, বাবুল চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটন,মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য, রুপন বিশ্বাস, সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ডাঃ সুমন চৌধুরী, চিটাগাং চেম্বার অফ কমার্সের সদস্য সত্য ধর প্রমুখ।

শ্রী শ্রী রাম ঠাকুরের এই ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উৎসব কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্রজেন্দ্র লাল দেব। ২ দিন ব্যাপী অনুষ্ঠানে ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই – দেবাশীষ পাল দেবু

0

নগরীর ৩৬ নং ওয়ার্ডের বন্দর কলেজ মাঠে নিমতলা প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য শাহনেওয়াজ শাকিনের সভাপতিত্বে এবং শাওন আহমেদ কমরের সঞ্চালনায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু টুর্নামেন্ট এবং বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, মো.ইসমাঈল সর্দার,সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ বাবলা,৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগনেতা মো.নিজাম উদ্দীন,মো.দিদার উদ্দীন, মো.মাসুদুল আলম জিকু,সর্দার জসিম উল্লাহ,৩৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা সালাউদ্দিন রনি,শাহাজান বাপ্পী,রবিউল হোসেন তানিম।

আরো উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড যুবলীগনেতা আলী নূর রুবেল,আরিফুল হক,ইব্রাহিম খলিল সাদ্দাম,শহীদুল আলম এমিলি,মো.সাইমন,আয়োজক কমিটির সদস্য মো.লিটন, অপু,টিপু,মো.শাখাওয়াত প্রমুখ।

উদ্বোধনকালে দেবাশীষ পাল দেবু বলেন,উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই । শিশু কিশোরদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরো মনোযোগী হতে হবে।

চট্টগ্রামে সাড়ে ১২ হাজার সিএনজি অটোরিকশা চালকের নিবন্ধন

0

চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকে জিইসি মোড়, টাইগার পাস মোড়, অলংকার মোড় ও সিমেন্ট ক্রসিং এলাকায় একযোগে ১২ হাজার ৬৮৮ জন সিএনজি অটোরিকশা চালকের নিবন্ধন সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সেই সাথে ৪ হাজার ৮৬২ জন সিএনজি অটোরিকশা মালিকের নিবন্ধন শেষ হয়েছে।

জিইসি মোড়ে উপস্থিত ছিলেন, এডিসি ট্রাফিক কাজী হুমায়ুন রশিদ, সহকারী কমিশনার মমতাজ উদ্দিন, টিআই এডমিন সেলিমুর রহমান, পাঁচলাইশের টিআই মো. মঞ্জুর হোসেন।

এসময় টিআই মো. মঞ্জুর হোসেন বলেন, চালকের আইডি কার্ডটি সিএনজির ভিতরে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন। যাতে কোন যাত্রী চাইলে আইডি কার্ডের বারকোড স্ক্যান করে চালকের সকল তথ্য পেতে পারেন। মূলত চুরি ছিনতাই ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আর এই মহৎ কাজটি এস আলম সার্ভিসের সৌজন্যে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একযোগে আড়াই হাজার সিএনজি অটোরিকশার সামনে বারকোড সম্বলিত স্টিকার লাগানো হয়। যাতে বারকোড স্ক্যান করলেই মালিকের সকল তথ্য পাবে জনসাধারণ। সকালে জিইসি মোড়ে চালকদের বারকোড সম্বলিত পরিচয় পত্র হস্তান্তর করেন ডিসি উত্তর (ট্রাফিক) জয়নাল আবেদীন।

সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও সম্মাননা প্রদান

0

ঐতিহ্যবাহী শিব চতুর্দ্দশী ও দোল পূর্ণিমা মেলা ২০২২ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড মেলা কমিটির উদ্যোগে গত ১৪ জানুয়ারি সীতাকুণ্ড মেলা কমিটির অফিস ভবন সম্প্রসারণ, কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র স্থাপন ও করোনাকালীন সময়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইপসা প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

অফিস ভবন সম্প্রসারণ ও কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করেন ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মিলন শর্মা।বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ,বাবুল কান্তি শর্মা,সমীর শর্মা,প্রবীর কুমার নাথ,তাপস চক্রবর্তী,বিজয় ভট্টাচার্য্য,সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ সীতাকুণ্ড মেলা কমিটির সম্প্রসারিত অফিস ভবন ও কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র নির্মান কাজের উদ্বোধক করেন।

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের সভাপতি নুরুল আবছার চৌধুরী

0

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, স্মারক নং: ০২-৩/০০১৫৩/২০১৭/৭০১৭/৫২৬৬৪ মূলে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডিতে পরবর্তী মেয়াদে সভাপতি পদে নুরুল আবছার চৌধুরীকে অনুমোদন প্রদান করেছেন। কমিটির সচিব হচ্ছেন অধ্যক্ষ শিব শংকর শীল, দাতা প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য এ্যাড. মোহাম্মদ ইলিয়াছ, হিতৈষী প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দীন, অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ ইসমাইল, রুপ কুমার নন্দী খোকন, মোঃ নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহঃ অধ্যাপক মোঃ ছমিউদ্দীন, জ্যেষ্ঠ প্রভাষক মুহাম্মদ রুহুল কাদের, প্রভাষক আয়েশা জোবাইরা।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী’র পৃষ্ঠপোষকতায় নুরুল আবছার চৌধুরী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কলেজকে ডিগ্রীতে উন্নীতকরণ, ৪তল বিশিষ্ট আইসিটি ভবন, শহীদ মিনার, জলঘাট, ছাত্রী ছাউনি, জমি ক্রয়, খেলার মাঠ, করোনাকালীন সময়ে সর্বপ্রথম অনলাইন শিক্ষা কার্যক্রম চালু, ক্যান্টিন, ডিজিটাল হাজিরা, মাল্টিমিডিয়া ক্লাস, কমনরুম, মুজিব কর্ণার, ছাত্রী সংসদসহ শিক্ষার গুণগতমান উন্নয়নে অগ্রগতি সাধিত হয়েছে। উল্লেখ্য যে, কলেজ শিক্ষার্থীরা এইচএসসি ২০২১ বিদায় অনুষ্ঠানে তাঁকে শিক্ষার ফেরিওয়ালা উপাধীতে ভূষিত করেন।

সাতকানিয়া উপজেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, ২০১০ সালে সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধান বিচারপতির হাত থেকে শ্রেষ্ঠ সমাজসেবক, ২০০৮ সালে পরিবেশ ও সামাজিক বনায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্যও পুরস্কৃত হন। এবং মির্জাখীল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাপ্তাহিক “চাটগাঁর সংবাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি।

উত্তর কাট্টলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে ধর্মসভা অনুষ্ঠিত

0

উত্তর কাট্টলী কল্পতরু সংঘের উদ্যোগে গত ১২ ও ১৩ জানুয়ারি ২ দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মিলন শর্মা।

প্রধান বক্তা ডাঃ অরুপ দাশ।বিশেষ অতিথি রতন সেন দাশ,রতন দত্ত,মিন্টু মল্লিক,সেবক সুজন আচার্য্য। এসময় আরো উপস্থিত ছিলেন, সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী,সনাতন বিদ্যার্থী সংসদ আকবর শাহ থানা কমিটির সভাপতি সত্যজিত দাশ শুভ ,উৎসব উদযাপন কমিটির সভাপতি সুজন দাশ ভুট্রু ও সাধারণ সম্পাদক রুবেল দাশ কিশোর প্রমুখ।

0

বন্দরটিলায় মহিলা আওয়ামীলীগের সেলাই মেশিন বিতরণ

ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ আল মদিনা মার্কেটে গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মহীন বেকার নারীদের সেলাই প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সেলাই মেশিন বিতরণকালে শারমিন ফারুক সুলতানা বলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি নগর মাতা হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের নির্দেশে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী নেত্রী নাছিমা আক্তার, মানবাধিকার নেত্রী আয়েশা বেগম, বিলকিস আলম,সালমা আক্তার, বিবি আয়েশা পপি,মুন্নি প্রমুখ।

বন্দরটিলায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

0

রোগীর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য” এই শ্লোগান নিয়ে দক্ষিণ হালিশহরের মত জনবহুল এলাকার ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলায় গত ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডাঃ হোসেন আহম্মদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ।
বিশেষ অতিথি ছিলেন, বিএমএ এর সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান,বিএমএ এর সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ ফয়সল ইকবাল চৌধুরী,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর শাহনুর বেগম প্রমুখ।

ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে বক্তারা বলেন, বন্দর- পতেঙ্গাবাসীর চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উক্ত হাসপাতালটি।বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার, সব ধরণের ল্যাব টেস্ট, সব ধরণের অপারেশন ,হাসপাতালে রোগী ভর্তিসহ ২৪ ঘন্টা অ্যাম্বুল্যান্স সুবিধা থাকবে।

আগ্রাবাদে সাংবাদিক সেজে চাঁদাবাজি দুজন গ্রেফতার

0

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি লাইসেন্স করা মদের দোকানে চাঁদাবাজির অভিযোগে এক ভুঁইফোড় সাংবাদিকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। জানা গেছে, কথিত ওই সাংবাদিক নিয়মিত ওই মদের দোকানে মদ খেতে যেতেন। মদ খেয়ে সাংবাদিক পরিচয় দিয়ে টাকা না পরিশোধ করেই চলে আসতেন তিনি।

গত বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাতেও একই কায়দায় মদ চাইলে তাকে মদ না দেওয়ায় ক্ষেপে গিয়ে ভাংচুর শুরু করেন তিনি। এ সময় চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে আগ্রাবাদ শেখ মুজিব রোডের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামের ওই মদের দোকান থেকে গ্রেপ্তার হওয়া দুই জন হলেন- কামরুল হাসান (৪৫) ও শফিউল আওয়াল শাউন(২৬)। এদের মধ্যে কামরুল হাসান নিজেকে দৈনিক চৌকস ও উচ্চকন্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেন । তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর সাইচাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে । অন্যজন শফিউল আওয়াল শাউন রাঙ্গামাটি জেলার সদর থানার রিজার্ভ বাজার এলাকার আব্দুর রউফ মনি’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, গ্রেফতার কামরুল হাসান ও শাউন বুধবার রাত ৯ টার দিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনালে গিয়ে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস ভাঙচুর করে।প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা কর্মচারীদেরেকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে তার ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় প্রতিষ্ঠান মালিক থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।