Home Blog Page 65

বেগম আরজু মনির জন্ম দিন উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মাতা রত্নাগর্ভা মহিয়সী নারী বেগম আরজু মনি সেরনিয়াবাত এর ৭৬ তম জন্মদিন উপলক্ষে ১৫ মার্চ বাদ আছর আমানত শাহ দরগাহ লেইন সংলগ্ন তানজিমুল মুসলিমীন এতিখানায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিম ছাত্রদের মাঝে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত ওপরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন,নুরুল ইসলাম রাসেল, মোঃ ইসমাইল, মোঃ মনিরুল হক মনির, সাজিবুল ইসলাম সজীব, রাজু মোমেন, মাকসুদুর রহমান, মোস্তাফা মামুন ভুঁইয়া আসিফ হোসেন মিলাদ,ইফতেখার উদ্দিন ইফতি ,শামীম,আবিদ হাসান, আকবর জুয়েল,সৈয়দ সুলতান , হাসান মুরাদ চৌধুরী, জয় দাশ,সায়মুন হোসেন স্বাধীন প্রমুখ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র বিভাগীয় সম্মেলন

0

চট্টগ্রামে রবিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনের প্রধান অতিথি বাজুসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দীলিপ কুমার রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। বাজুসের পতাকা উত্তোলন করেন বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধর।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আছেন বাজুস কেন্দ্রীয় সহ সভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন, বাজুস যশোর সভাপতি মো. রাকিবুল ইসলাম চৌধুরী, বাজুসের ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম।

বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বাজুস চট্টগ্রামের সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক। বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিভাগের ১০ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ জন করে, ৪৫ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। সবার হাতে গোলাপ দিয়ে ও বাজুস ব্যাজ পরিয়ে বরণ করে নেন যুগ্ম সম্পাদক সুজিত ধর, সদস্য শম্ভু ধর ও তপন কান্তি ধর।পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন, গীতার শ্লোক পাঠ করেন সোনারাম ধর। শোক প্রস্তাব পাঠ করেন কোষাধ্যক্ষ প্রতাপ ধর।

আমির ভাণ্ডার শরীফ কেন্দ্রীয় পর্ষদের অভিষেক অনুষ্ঠিত

0

আমির ভাণ্ডার শরীফের আর্দশবাহী ত্বরিকত ভিত্তি সংগঠন আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের নব-নির্বাচিত সংসদের অভিষেক অনুষ্ঠান গত ১১ মার্চ শুক্রবার বাদে মাগরিব থেকে আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হয়রত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.) সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় আমির ভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব এম শফিউল আলম আমিরী আর উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ আশেকে আমিরভাণ্ডারী বৃন্দ অনুষ্ঠান শেষে মিলাদ কেয়াম দেশ ও জাতির কল্যান কামনায় মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবেনা – নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন‍্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। কিন্তু আমরা ক্ষমতায় এসেই ড্রেজার সংযোজন করেছি। বর্তমানে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ নদী নিয়ে ভাবছেনা।

শিমুলিয়া (মুন্সিগঞ্জ) ১৩ মার্চ (রবিবার) প্রতিমন্ত্রী মুন্সিগঞ্জের শিমুলিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য উদ্বোধন এবং সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সকলের জন্য চিন্তা করছেন। তিনি পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে সকল জনগণকে এক কাতারে নিয়ে এসেছেন। পদ্মা সেতুর পিলারে যখন ধাক্কা লাগে তখন বিএনপির নেতারাও আফসোস করেছিল। এ থেকে বুঝা যায় প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো কতটা গুরুত্ব বহন করে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংসদ সদস‍্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা চেয়িরম‍্যান ওসমান গনি তালুকদার ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্ত আমাদে মর্যাদার জায়গায় নিয়ে গেছে। মানুষ পদ্মা সেতু দেখতে এসে ইতিহাস সমৃদ্ধ বঙ্গবন্ধুর আত্মজীবনীর ভাস্কর্য দেখতে পাবে এবং বঙ্গবন্ধুর স্ট্রাগল সম্পর্কে জানতে পারবে। দেশের ইতিহাসে এটিই প্রথম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত‍্যার পর বাংলাদেশের মানুষ মর্যাদা ও সম্মানের জায়গা পায়নি। বঙ্গবন্ধুর রক্তের যোগ‍্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে মর্যাদা জায়গায় নিয়ে গেছেন। পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত আমাদেরকে সম্মানের জায়গায় নিয়ে গেছে। সরকার দশ হাজার কিলোমিটার ন‍ৌপথ খননের জন‍্য কাজ করছে। নৌপথ খননের লক্ষ‍্যে আওয়ামী লীগ সকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যকম চলমান।
দ্রুত ও স্বল্প সময়ে বিআইডব্লিউটিএ’র ড্রেজারসমূহ মেরামত, সংরক্ষণ ও অপারেশনে সহায়তার লক্ষ‍্যে সরকার দেশে পাঁচটি ‘ড্রেজার বেইজ’ স্থাপন করছে। আজ মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে শিমুলিয়ার ড্রেজার বেইজের নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেজার বেইজটি নির্মাণে ব‍্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এতে চার তলা অফিস ভবন, চার তলা স্টাফ ডরমেটরি, একটি ওয়ার্কশপ রয়েছে। শিমুলিয়ায় ড্রেজার বেইজটি মাওয়া এলাকাসহ মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এলাকায় নৌপথ খননে তদারকি সহজতর হবে। শিমুলিয়ায় ফেরি, লঞ্চঘাটসহ অন‍্যান‍্য ঘাটগুলোর ব‍্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি শিমুলিয়ায় অবস্থান করে সার্বক্ষণিক ও সুষ্ঠুভাবে বন্দর কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ছাড়াও নারায়ণগঞ্জে ড্রেজার বেইজ চালু হয়েছে। বরিশাল, আরিচা ও খুলনায় ড্রেজার বেইজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নতুন আরো ছয়টি ড্রেজার বেইজ নির্মাণের কার্যক্রম চলছে।

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের কমিটি গঠন

0

সভাপতি নুরুল আবছার ভুট্টো ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাইফুল

পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের স্থায়ী কার্যালয়ে ১২ মার্চ রাত ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে
মো.নুরুল আবছার ভুট্টোকে সভাপতি ও মো.আব্দুল কাদের সাইফুলকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মো.সোলাইমান,মো.মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফুদ্দিন,সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু,ওমর ফারুক, মো.ইয়াছিন,অর্থ সম্পাদক মো.মাজহারুল ইসলাম সাগর,সহ-অর্থ সম্পাদক জামিল উদ্দীন রাসেল, প্রচার সম্পাদক মো.ইসমাইল হোসেন সুমন, সহ-প্রচার সম্পাদক মো.রাজিব, দপ্তর সম্পাদক মো.মাসুদ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.সরোয়ার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ প্রকাশ দাশ,সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুভ্রত মজুমদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো.ফরিদ,সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক হাসান কায়সার রানা,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.রাশেদ আলম,ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সোনা বাবু জলদাশ,সহ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নোবেল কর,শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো.লোকমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহানুর,সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.দস্তগীর চৌঁধুরী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.শাহপরান রাজু,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক মো.ইব্রাহীম ,শিক্ষা বিষয়ক সম্পাদক প্রনব কুমার সরকার,মো.আনোয়ার হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক মো.নুরুন্নবী।

কার্যকরি সদস্য আজহারুল ইসলাম,পান্না জলদাশ, মিলন, মো.আলমগীর হোসেন , মো.বাদশা, মো. মিলন,আব্দুল আজিজ মনির, আসিফ চৌধুরী ইফতি,মো.ফারদিন ওসমান দিহান,সৈকত, ইব্রাহিম খলিল, মারুফ হোসেন আকাশ, মো.রাসেল পারভেজ, মো.ফিরোজ, বাবুল দত্ত, নুরে আলম খান, তামিম হাসান, মো.মামুন, দূর্জয় শীল,নুর আলম খান পলাশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো. সোহাগ, সাংবাদিক এস কে সাগর।

প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

বোচাগঞ্জ(দিনাজপুর)১২ মার্চ (শনিবার) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সুস্থ সমাজ ব্যবস্থার জন্য ক্রীড়ার কোন বিকল্প নাই।
‘ক্রীড়া ও সাংস্কৃতিক’ কর্মকাণ্ড যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সুন্দর সোনার বাংলা গড়া। জাতির পিতার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে।’

প্রতিমন্ত্রী দিনাজপুরের সেতাবগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ ফিরোজ জামান স্মৃতি টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বড় অবদান আমরা দেখতে পাচ্ছি। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। যা আমাদের জন্য ভালো সংবাদ। তিনি বলেন, গত ১৩ বছর আগে দেশের ক্রীড়াঙ্গন খেলাধুলা তেমন হতো না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পদচারণা আমরা দেখতে পাচ্ছি। আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহিত করছেন, যা অতীতের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি আমরা দেখি নাই।

প্রতিমন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিলো একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরণের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এটা সম্ভব হয়েছে ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে। তিনি বলেন, আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়ামোদীই ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তার পরিবারের সদস্যরা কোন না কোন খেলার সঙ্গে জড়িত ছিলো।গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারি নাই। এরকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথাও আছে, আমার জানা নাই।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। সৃষ্টিকর্তা হয়তো বাংলাদেশের মানুষের অগ্রযাত্রার জন্যই তাকে রক্ষা করেছিলেন। তাঁর হাত ধরে শুধু ক্রীড়াঙ্গন নয়, সমগ্র বাংলাদেশকে এগিয়ে যেতে দেখছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ধারাবাহিক টুর্নামেন্ট পরিচালনার মধ্য দিয়ে বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তাদের সাংগঠনিক পারদর্শীতা প্রদর্শন করেছে। এটা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি ভালো সংবাদ। কারণ আমাদের খেলোয়াড় তৈরি হচ্ছে, কিন্তু সংগঠনের অভাবে হয়তো সেটার পূর্ণতা দিতে পারি না।
প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ও ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।

বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক প্রণব সাহার কন্যা অসমিতা সাহার জন্মদিন পালন

0

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক লাকী প্রিয়াংকা জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রনব সাহার কনিষ্ঠ
কন্যা অসমিতা সাহা(সোনাই)’র শুভ জন্মদিন গত ৮ মার্চ সন্ধ্যায় নগরের রঙ্গগম কনভেনশন হলে কেঁক কাটা,সাংস্কৃতিক
অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসমিতা সাহা(সোনাই)’র ১০ম জন্মদিন
পালিত হয়।

প্রনব সাহার কনিষ্ঠ কন্যা অসমিতা সাহা(সোনাই)’র শুভ জন্ম দিন উপলক্ষে কন্যার উজ্জ্বল ভবিষতের জন্য তিনি ও তার সহধর্মিণী সকলের নিকট
দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ২ জন

0

পতেঙ্গা মডেল থানার মুকবুল হাউজিং সোসাইটির সৈয়দ মঞ্জিল এর ৬ষ্ঠ তলায় ভাত রান্না করতে গিয়ে আগুণে দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন স্বামী স্ত্রী। তারা দুজনে ইপিজেড এলাকায় পোশাক কারখানার কাজ করেন।

আহতরা হলেন,স্বামী মো.আক্তার হোসেন (২৬) ও তার স্ত্রী সালমা আক্তার তাছনিমা(২৩)।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,মুকবুল হাউজিং সোসাইটির সৈয়দ মঞ্জিল এর ৬ষ্ঠ তলায় ভাড়া বাসায় থাকতেন স্বামী স্ত্রী দুজন। রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে লিক হয়ে রুমে গ্যাস ভর্তি হয়েছিল। পোশাক কারখানা থেকে ফিরে এসে ভাত রান্না করার জন্য সালমা আক্তার গ্যাসের চুলায় আগুণ জ্বালাতেই পুরো ঘরে আগুণ ছড়িয়ে পড়ে। । স্ত্রীর আর্তচিৎকার শুণে স্বামী আক্তার হোসেন বাঁচাতে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসেন।


এ বিষয়ে মুঠোফোনে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন দগ্ধ হয়ে পোষাক কারখানায় কর্মরত স্বামী স্ত্রী দুজনে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পতেঙ্গা মডেল থানার ওসির সঙ্গে মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির মতবিনিময়

0

পতেঙ্গা সার্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে আগামী ৩০ মার্চ সনাতন সম্প্রদায়ের মহা ধর্মীয় উৎসব গঙ্গা¯স্নান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ বিবিধ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনর সাথে ৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে সৌজন্য সাক্ষাত করেন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পতেঙ্গা সার্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল দাশ, সহ-সাধারণ সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, কিরণ জলদাশ, শুভ্রত জলদাশ, শান্তি মোহন জলদাশ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলরের প্রতিনিধি নেজাম উদ্দীন, সাংবাদিক এস কে সাগর।

সৌজন্য সাক্ষাতকালে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গাবাসী সুখে-দুঃখে সব সময় আমাকে কাছে পাবে। জণগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। মাদক ও সন্ত্রাস দমন এবং অসামাজিক কার্যক্রম বন্ধে টিম পতেঙ্গা সর্বদা সজাগ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলে সম্প্রদায়ের যে কোন সমস্যার কথা আপনারা নির্ভয়ে আমাকে বলতে পারবেন। আমি দায়িত্বে থাকাকালীন কারো কোন অন্যায় আবদার হবে না, এটা বিশ্বাস রাখতে পারেন নির্ভয়ের সঙ্গে। তিনি আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সনাতন সম্প্রদায়ের মহা ধর্মীয় উৎসব গঙ্গা¯স্নানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার ক্রিকেট টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ

0

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার আয়োজনে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা গত ৪ মার্চ রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।

জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব কান্তি নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা। উদ্বোদক ছিলেন, ডাঃ সুমন তালুকদার।

আলোচক ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে।

বিশেষ অতিথি ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক সহ সভাপতি সজীব নন্দী, জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী থানা শাখার সম্বনয়ক সুজন সর্ববিদ্যা, উপদেষ্টা জনি শীল শিবু, বাদল শীল,প্রশান্ত ঘোষ,বাবুল দাশ,সৈকত বোস।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ অর্থ সম্পাদক নয়ন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মিঠুন মজুমদার, ছাত্র বিষয়ক সম্পাদক রিদয় দাস, সদস্য সচিব মিশু দাস, আইন বিষয়ক সম্পাদক দোলন দাসসহ নেতৃবৃন্দরা।

ফাইনাল খেলায় নাথ পাড়া বনাম অমূল্য দাশ বাড়ি মধ্যে
অমূল্য দাশ বাড়িকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাথ পাড়া। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।