চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস জাগো হিন্দু পরিষদ নেতা মিলন শর্মার

অনলাইন ডেস্ক

চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও এক মেয়ে পিতার
শ্রাদ্ধকর্ম শেষে বাড়ি ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সহোদর নিহত হন।
১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ টায় নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। একই দিন সাতকানিয়ায় চন্ডী বৈদ্যের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেখতে যান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন পাশাপাশি প্রশাসনের নিকট অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল,বাঁশখালী উপজেলার সভাপতি সঞ্জয় দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল দাশ গুপ্ত,প্রচার সম্পাদক চন্দন দেব নাথ,পুঁইছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি টুটুন চৌধুরী প্রমুখ।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর