Home Blog Page 64

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি

0

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। নারায়ণগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিস থেকে ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে কাজ করছে। তবে ওই লঞ্চে মোট কতজন যাত্রী ছিল এখনও সঠিক হিসাব পায়নি ফায়ার সার্ভিস। তারা জানতে পারে ডুবে যাওয়া লঞ্চটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। বাকিরা সাঁতার কেটে তীরে উঠেছেন।

রোববার (২০ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, বড় একটি মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবির ঘটনায় ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ডুবুরিরা কাজ করবে। বাকিটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে সাজ্জাদ হোসাইন বলেন, ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চে কতজন যাত্রী ছিল এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে আমরা লোক মুখে জানতে পেরেছি ৫০ জনের মতো হতে পারে। এদের মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা সাঁতার কেটে তীরে উঠেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি বলেন, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রীবোঝাই লঞ্চটি ডুবে যায়।

আকবর শাহ থানা জাগো হিন্দু পরিষদের দোল উৎসব

0

আকবর শাহ থানা শাখা জাগো হিন্দু পরিষদের উদ্যোগে ১৮ মার্চ শুক্রবার সকালে দোল পূর্ণিমা উপলক্ষে দোল উৎসব পালন করা হয়।

জাগো হিন্দু পরিষদ আকবর শাহ শাখার সভাপতি শুভ দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন কর্মকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

আরো উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল, এন্টন দাশ, সবিতা বিশ্বাস। জে এইচ পি আকবর শাহ থানার কমিটির উপদেষ্টা সুজন দত্ত, সবুজ দে, অরুপ আচার্য, উজ্জল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ আকবর শাহ শাখার প্রশান্ত দত্ত, দীপ্তাংশু মজুমদার, প্রিন্স মজুমদার, শুভ দে, শুভ চৌধুরি, তপন দাশ, রিমন দত্ত, প্রীতম আচার্য, সব্যসাচী আচার্য,অনিক রায়, পাপ্পু বণিক,পলি দত্ত, পিয়া দাশ, চন্দ্রিমা দত্ত, অন্তু মজুমদার, আপন আইচ, সুদীপ্ত মজুমদার, অন্তু দত্ত, সাগর দত্ত, তনু দত্ত, আকাশ দাশ, অসিত দেব রিদয়, হিমেল দাশ, রক্সি সরকার প্রমুখ।

কাট্টলীয়ান’র দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত

0

কাট্টলীয়ান কতৃক আয়োজিত ৩য় বারের মত বৃহৎ পরিসরে আয়োজিত দোল পূর্ণিমা উৎসব ১৮ মার্চ শুক্রবার সকালে ঋত্বিক দাশ সানির সঞ্চালনায়
অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী সার্বজনীন মহাশশ্মানের সভাপতি সুভাষ দাশ, উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ডের পঞ্চায়েত চেয়ারম্যান সুভাষ চন্দ্র দে, সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী।

অনুষ্ঠানে টিশার্ট বিতরণ,দোল উৎসব, খেলাধুলার মধ্যে হাড়ি ভাঙা, র‍্যাফেল ড্র ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির কৃষাণ শীল,প্রীতম পাল,জয় দে,অভি দে,হৃদয় শিকদার,টিটু সরকার, সুব্রত দাশ,হৃদয় দেবনাথসহ কমিটির নেতৃবৃন্দ।

বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

0

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

১৯ মার্চ শনিবার এক শোকাবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ‍্য, সাহাবুদ্দীন আহমেদ শনিবার বেলা সাড়ে দশটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

ষড়যন্ত্রের রাজনীতি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যাবে না

0

কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৯ মার্চ বিকাল ৩টায় নগরীর ইপিজেড চত্বরে সারাদেশে বিএনপি-জামাত শিবির ও স্বাধীনতা বিরোধী অপশক্তি অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্র নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা জাহিদ হোসেন খোকনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা আক্তারুজ্জামান, সেকান্দর আজম,নুরনবী পারভেজ, রঞ্জিত কুমার শীল, মো.লোকমান,ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, মো.ইসমাইল,হুমায়ূন, ইমতিয়াজ সুমন, দিদারুল আলম, ফরহাদ আবদুল্লাহ, ইকবাল হোসেন রাজু,ইয়াসিন আরাফাত, সাদ্দাম হোসেন, জয়,সাজ্জাদ, আবু সাইদ সহিদ,আবদুল আওয়াল মুছা,মহিম ইসলাম, অপু সরকার, রাকেশ।

এতে আরো উপস্থিত ছিলেন, সাজিবুল ইসলাম সজীব, মাকসুল আলম জিকু,সাদ্দাম হোসেন, জহুর আহমদ ছোটন, বশির আহমেদ, রমজান আলী, আবু নাসের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি, নুরুল ইসলাম রাসেল, কাইছার রাজু,মোস্তকিন মারুফ, আজান খান,রতন দাশ, কৌশিক রায়,হৃদয় কুমার দাশ, সাইফুর রহমান রানা,মো. ইমন, নুরুল ইসলাম রিয়াদ, শাহাজাহান বাপ্পি, জালাল উদ্দীন জিতু।


আকবর জুয়েল,সাদ্দাম হোসেন, জাবেদ, রাশেদ, জনি, আবির, ফাহিম, শুভ, আরাফাত, নেছার, ইয়াছিন, তুষার, রাকিবুল ইসলাম, রাকীব,নিজাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধু জীবনের ১৪টি বছর তিনি জাতীর মুক্তির জন্য পাকিস্তানি কারাগারে জেল খেটেছেন। বঙ্গকন্যা শেখ হাসিনা এই দেশের মানুষের অর্থনেতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন আর বিএনপি নেত্রী বেগম জিয়া ও তার পুত্র তারেক জিয়া ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে ছিলেন। আল্লাহর অশেষ রহমতে সেদিন প্রানে বেঁচে গিয়েছিলন মানবিক নেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে জেলে না রেখে বাসায় স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন।বিএনপি নেত্রী ও তাদের নেতা মির্জ্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বিদেশি প্রভু ডক্টর ইউনুস এর মাধ্যমে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করে , সেতুর কাজ বন্ধ করতে অনেক চক্রান্ত করে ছিল, কিন্তু বঙ্গকন্যা শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বের কারণে আজ পদ্মা সেতুর বাস্তবায়ন করেছেন।

নগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন

0

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০ টায় শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ’র সঞ্চালনায় শিশু সমাবেশ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শিশু পার্কে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরান, গীতা ও পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল,অ্যাড. তসলিম উদ্দিন,সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মোঃ আজিজ মিছির,আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী,যুগ্ম সম্পাদক মোঃ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন,সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, দেবাশীষ আচার্য্য এবং প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু প্রমুখ।

আলোচনা সভার শেষে কেক কেটে শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় এবং শিশুদের জন্য পার্কের সকল রাইড বিনামূল্যে ব্যবহার করার মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচি সমাপ্তি ঘোষনা করা হয়।

শিশুদের জন্য সুন্দর স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মূল স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- দেবাশীষ পাল দেবু

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ই মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনি মাদ্রাসা মাঠে জাতীয় শিশু দিবস উদযাপন পরিষদের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে দিনব্যাপী নানা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা ফরহাদ আবদুল্লাহর সভাপতিত্বে ও সাজিবু ইসলম সজিব ও আবু নাসের জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর ( সি বি এ)র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,প্রফেসার নুরুন্নবী পারভেজ,শিক্ষক বায়েজিদ হোসেন, আমির হোসেন, জামিল আহমেদ মিলন,এফ এইচ চৌধুরী বাদল,আক্তারুজ্জামান ময়না,সালাউদ্দিন বাবর, মাহামুদুর রহমান বাপ্পি, আনিসুর রহমান শরীফ,হৃদ্য় দাশ,সজীব কান্তি দাশ,সৈয়দ সুলতান ফাহিম, রিফাত,জামাল, আবিদ হাসান, নুরইসলাম রিয়াদ, রবিউল আলম,।
আরো উপস্থিত ছিলেন, জহির রায়হান, সালাউদ্দীন, নুরুল ইসলাম রাসেল,যুবায়ের হোসেন অভি, হানিফ রমজান আলী, রোকন উদ্দিন চৌধুরী, কৌশিক রায়, সাহাবউদ্দীব,জামাল, মোঃ ইসমাইল, রায়হান,অনন্ত আহমেদ, শুভ,সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ছাত্র নেতা রবিউল আলম।

বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, “সাগরের বিশালতা আর হিমালয়ের দৃঢ়তার মিশেলে বাংলার খোকা বঙ্গবন্ধু শিশু কিশোরদের জন্য অনুকরণীয় আদর্শ। বাংলার জল হাওয়া গায়ে মেখে, বাঙালির স্বাধীনতার স্বপ্ন বুকে ধারণ করে, অমিত তেজ আর সাহসে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়ে আজকের শিশুদের জন্য এই সুন্দর স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মূল স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নের সফল বাস্তবায়নের জন্য জেল, জুলুম, ফাঁসির মঞ্চ কোন কিছুর সামনেই মাথা নত করেননি। তাই আজকের শিশুদের জাতির জনকের জীবন থেকে দেশ গড়ার প্রেরণা ধারণ করে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমূখে। তবেই এই মহান পুরুষ এর জন্ম বার্ষিকী পালন সার্থক হবে।”

চট্টগ্রামে শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ করলো সিএমপি

0

বুধবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয় আগামী (১৮ মার্চ) শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

এ রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন – নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৬ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।

এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
অসীম কুমার উকিল এমপি।

মােনাজাতে তারা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

0

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা”। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রামের যৌথ উদ্যোগে সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষ, কাজীর দেউরীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডঃ প্রকাশ কান্তি চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, পিপিএম, দি চিটগাং চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন।

প্রতিপাদ্য বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আইন অনুষদের ডীন, প্রফেসর এবিএম আবু নোমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ’র স্বাগত বক্তব্যে আলোচনায় অংশ নেন চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, ফুলকলির জিএম এম এ সবুর, ১৪ দলের নেতা মিথুল দাস গুপ্ত, ওয়ার্কাস পাটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ক্যাব বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভুইয়া, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব লালখান বাজারের ঝর্না বড়ুয়া, পাহাড়তলী বনিক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ খান চৌধুরী প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ ট্রাক শো’র উদ্বোধন করেন।