পতেঙ্গা মডেল থানার ওসির সঙ্গে মহা বারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির মতবিনিময়

অনলাইন ডেস্ক

পতেঙ্গা সার্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে আগামী ৩০ মার্চ সনাতন সম্প্রদায়ের মহা ধর্মীয় উৎসব গঙ্গা¯স্নান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ বিবিধ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনর সাথে ৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে সৌজন্য সাক্ষাত করেন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পতেঙ্গা সার্বজনীন মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল দাশ, সহ-সাধারণ সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, কিরণ জলদাশ, শুভ্রত জলদাশ, শান্তি মোহন জলদাশ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলরের প্রতিনিধি নেজাম উদ্দীন, সাংবাদিক এস কে সাগর।

সৌজন্য সাক্ষাতকালে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গাবাসী সুখে-দুঃখে সব সময় আমাকে কাছে পাবে। জণগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। মাদক ও সন্ত্রাস দমন এবং অসামাজিক কার্যক্রম বন্ধে টিম পতেঙ্গা সর্বদা সজাগ থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলে সম্প্রদায়ের যে কোন সমস্যার কথা আপনারা নির্ভয়ে আমাকে বলতে পারবেন। আমি দায়িত্বে থাকাকালীন কারো কোন অন্যায় আবদার হবে না, এটা বিশ্বাস রাখতে পারেন নির্ভয়ের সঙ্গে। তিনি আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সনাতন সম্প্রদায়ের মহা ধর্মীয় উৎসব গঙ্গা¯স্নানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর