Home Blog Page 62

বন্দর ডক শ্রমিক দলের শোকসভা

0

জাতীয়তাবাদী দল বন্দর ডক শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুল হান্নানের ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বন্দর ডক শ্রমিক দলের নিমতলাস্থ কার্যালয়ে ১৭ এপ্রিল বিকেল ৫ টায় মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয় ।

বন্দর ডক শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কমটিরি সভাপতি এ এম নাজিম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন,জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগ কমটিরি সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার। এসময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন,মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ ইব্রাহীম ফরাজী, সাবেক যুগ্ন সম্পাদক বন্দর ডক শ্রমিক দল সিবিএ মোঃ হুমাউন কবির ফারুক, আবুল হোসেন ভাসানী, মোঃ সেকান্দর, মোঃ দুলাল,খোকন,টুটুলসহ ডক শ্রমিক দলের নেতৃবৃন্দ।

আগামী ১৮ই এপ্রিল তবারক বিতারন করা হবে জানান ডক শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

জেলে পাড়ায় অসহায় পরিবারকে চিকিৎসা সহায়তায় প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের আর্থিক অনুদান

0

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের উদ্যোগে ১৬ এপ্রিল রাত ১০ টায় মুসলিমাবাদ জেলে পাড়ায় এক অসহায় পরিবারকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের উপদেষ্টা মেম্বার মোঃ নেজাম উদ্দিন, সাংবাদিক এস কে সাগর।

আরো উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নুরুল আবছার ভুট্টো, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সাইফুল, সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু,অর্থ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সাগর,ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সোনা বাবু জলদাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মোঃ ইব্রাহীম , কার্যকরি সদস্য পান্না জলদাশ প্রমুখ।

মোহরা অন্তরঙ্গ সমিতি ও টিম কল্পলোক’র যৌথ উদ্যোগে বর্ষবরণ

0

মোহরা অন্তরঙ্গ সমিতি ও টিম কল্পলোকের যৌথ উদ্যোগে গত ১৫ এপ্রিল বিকেল ৩ টায় মতিলাল দেওয়ানজীর পুরাতন ( দূর্গা বাড়ি) মধ্যম মোহরা চান্দগাঁও মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহরা অন্তরঙ্গ সমিতির সাবেক সভাপতি রিপন দেওয়ানজীর সভাপতিত্বে এবং টিম কল্পলোকের পরিচালক পিয়াল শর্ম্মার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

এসময় আরো উপস্থিত ছিলেন,মোহরা অন্তরঙ্গ সমিতির বর্তমান সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক রোমান্স বৈদ্য, অর্থ সম্পাদক অঞ্জন দেওয়ানজী, বাপ্পা মজুমদার, রানা দে, ইমন সেনগুপ্ত সহ সমিতির নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করেন জয় দেওয়ানজী, অভিজিৎ, শুভ, পল্লবী, এলেন, সুজিত প্রমুখ।

এসো বৈশাখ- শ্রাবন্তী বড়ুয়া

0

স্নিগ্ধ আলোক রশ্মি ছড়ায়,
জাগে নূতন ঊষা
পঙ্কিল রূপী আঁধার কাটুক,
জগতে সৌম্য, শান্তি আসুক
করি এ প্রত্যাশা।
বরণ করি, স্বাগত জানাই
এসো বৈশাখ এসো
জগতে বিলাও শান্তির ধারা,
সমৃদ্ধি নিয়ে এসো।

ঐ শোনা যায় আগমনী সুর
এসো এসো এসো
নতুন আশায়, নব প্রত্যয়ে
এসো বৈশাখ এসো।

দূর হয়ে যাক দুঃখ-বেদনা,
হতাশা, দ্বন্দ্ব, ভয়
রোগ, শোক, তাপ, মহামারী
কলুষতা হোক ক্ষয়।

আবার এল বছর ঘুরে পহেলা বৈশাখ
নতুন প্রাণের ছন্দে জাগো,
বাজাও কাসর, ঢাক।
ঢোলের বোলে শিহরণ জাগে
বাঙ্গালীদের প্রাণে
নববর্ষকে বরণ করে আনন্দ, নাচ, গানে।
প্রভাতফেরী, বৈশাখী মেলা
লাখো প্রাণের মিলনমেলা,
জাতি ভেদ ভুলে গায় সকলে
বাঙালীর জয়গান।

আমরা বাঙালি—
নই মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান।
এক দিনের বাঙালি না হয়ে যদি
মনে প্রাণে বাঙালি হই,
দূর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত হবে
সোনার বাংলা
সেই দিন খুব দূরে নয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উত্তর জেলার মতবিনিময় সভা

0

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ‘ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক স্মারক ইফতার মাহফিল এবং আলোচনা ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল ( বৃহস্পতিবার) বিকেলে চট্টগ্রাম জেলার হাটহাজারী বাসস্টেশনস্থ একটি হোটেলে ইফতার মাহফিল এবং আলোচনা ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ।

এতে তিনি বলেন, অসংখ্য ভ্রান্ত পথগামিতা রোধ করতে সুন্নি জমাআতকে রাখতে হবে ঐক্যবদ্ধ।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিন হোসেন হায়দারি ও সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মছিউদ্দৌল্লা।

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ জালাল উদ্দিন আজহারী।

বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ সিরাজুল ইসলাম চিশতি, আল্লামা আব্দুল খালেক আল কাদেরী, মোহাম্মদ সাকুর মিয়া, মঈনুল আলম চৌধুরী, কামাল পাশা চৌধুরী, হারুণ সওদাগর, মাস্টার খোরশেদ আলম, মাস্টার মো. ইসমাইল, মো. ফরিদুল আলম, মো. সেকান্দর মিয়া, মো. শাহ জালাল, মাওলানা মনিরুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, হাজী ইউনুস শিকদার, আবু রায়হান, মাওলানা ইদ্রিস আনসারি, এম নাসির উদ্দিন মাহমুদ, মাওলানা আব্দুল খালেক, সৈয়দ নেজাম উদ্দিন, নাসির উদ্দিন রুবেল ও জালাল উদ্দিন চৌধুরী।

ইপিজেড থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

0

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগের পক্ষে গত ৯ এপ্রিল বিকেল ৪ টায় নগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার নেতৃত্বে ৩৯নং ওয়ার্ড কার্যালয়ে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য জিয়াউল হক সুমনের সার্বিক সহযোগীতায় ১২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশীদ এবং ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবির।

এতে আরো উপস্থিত ছিলেন, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোকসানা, নাসিমা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুন্নেসা, ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়ামিন রীনা, সাংগঠনিক সম্পাদক বিলকিস, এ ইউনিটের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন,সাধারণ সম্পাদক রুমানা আক্তার রুমা, বিবি আয়েশা পপি, বি ইউনিটের সহ-সভাপতি কাজী নাজনীন মুক্তি, সাধারণ সম্পাদক রুবি আক্তার, সাংগঠনিক সম্পাদক মুন্নী, সি ইউনিটের সাধারণ সম্পাদক মাহমুদা জামান নিশী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ববিসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

0

পতেঙ্গা মুসলিমাবাদে প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪ টায় ১১০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সাইফুলের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দীন, প্রবীন রাজনীতিবীদ মো. আব্দুর রহিম, সংগঠক ও সমাজ সেবক হাজী মুজিবুল হক, হাজী মো. শরীফ (কন্ট্রাক্টর), মেম্বার মঈন উদ্দিন সওদাগর, ডাঃ জামাল উদ্দিন খান কাজল, মেম্বার মোঃ নেজাম উদ্দিন, শিক্ষক প্রনব সরকার, হাজী মো. হারুন, মো. আবুল ফয়েজ, সাংবাদিক এস কে সাগর,মো.বশির, মো.সোলাইমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, মো. সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিটন বড়ুয়া বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন, অর্থ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সাগর,প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সুমন, সহ-প্রচার সম্পাদক মো. রাজিব, দপ্তর সম্পাদক মো. মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ প্রকাশ দাশ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত মজুমদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. ফরিদ,সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক হাসান কায়সার রানা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ খাঁন,
ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সোনা বাবু জলদাশ, সহ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নোবেল কর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.শাহানুর, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দস্তগীর চৌঁধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মো. ইব্রাহীম , কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুন্নবী।

কার্যকরি সদস্য মো. হিরু আলম, আজহারুল ইসলাম (সৈকত), মো. মিলন, পান্না জলদাশ, মোঃ আলমগীর হোসেন, মোঃ জসীম, মোঃ আলিম উদ্দীন, আব্দুল আজিজ মনির, হাসান তারেক, আসিফ চৌধুরী ইফতি, মোঃ ফারদিন ওসমান দিহান, ইব্রাহিম খলিল, মারুফ হোসেন আকাশ, মোঃ রাসেল পারভেজ, মোঃ ফিরোজ, বাবুল দত্ত, নুরে আলম খান, হৃদয়,তামিম হাসান, মোঃ মামুন, দূর্জয় শীল, নুর আলম খান পলাশ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আব্দুল কাদের জিলানী(রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা সরোয়ার কামাল।

পতেঙ্গায় অবশেষে উচ্ছেদ হলো সাদিয়া’স কিচেন-মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিক

0

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা স্টিল মিল এলাকায় দীর্ঘ ৪১ বছর ধরে মোহাম্মদ কাসেমের অবৈধভাবে দখল করা জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিক। সেখানে গড়ে উঠেছিল ‘সাদিয়া’স কিচেন’ নামের একটি রেস্টুরেন্ট।

বুধবার (৬ এপ্রিল) সকালে আদালতের আদেশে নাজির ও পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় প্রকৃত মালিক জমি বুঝে নেন।

জানা যায়, দীর্ঘ ৪১ বছর ধরে উত্তর পতেঙ্গা স্টিল মিলস এলাকায় মোহাম্মদ লোকমানের জমি জোর জবরদস্তি করে দখল করে মোহাম্মদ কাসেম সাদিয়া’স কিচেন নামে একটি রেস্টুরেন্টকে ভাড়া দিয়ে আস ছিলেন।

বিগত ২০০৮ সালে সম্পত্তি হস্তান্তর আইনে ১০৬ ধারা মতে আদালতে মোহাম্মদ কাসেম গংদের বিরুদ্ধে একটি ভাড়াটিয়া উচ্ছেদ মোকদ্দমা মামলা করেন জায়গার মালিক মোহাম্মদ লোকমান।

উচ্ছেদ মোকদ্দমা মামলায় চলতি বছরের ৩ মার্চ চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ তৃতীয় আদালতের রেশমা খাতুন বাদী পক্ষকে ভাড়াটিয়া উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন।

আদেশের প্রেক্ষিতে সকালে পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় সাদিয়া’স কিচেন নামের রেস্টুরেন্টটির মালামাল বের করে প্রকৃত মালিককে রেস্টুরেন্টটির জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাদী মোহাম্মদ লোকমানের পক্ষে তার ভাই মোহাম্মদ সোলাইমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত। বিজ্ঞ আদালতের আদেশে আজ আমরা আমাদের জমি ফিরে পেয়েছি। উচ্ছেদ হয়েছে সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টটি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, সকালে আদালতের আদেশে নাজির ও আমাদের পুলিশের সহায়তায় দীর্ঘ ৪১ বছর ধরে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সমুদ্র আইন প্রণয়নের এক বছর পর জাতিসংঘ সমুদ্র আইন প্রণয়ন করে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার আদায়ের জন‍্য জীবন উৎসর্গ করেছেন। প্রায় ১৪ বছর কারাভোগ করেছেন। ফাঁসির কথা জেনেও তিনি বাংলার মানুষের মুক্তির কথা বলেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একজন দূরদর্শি নেতা হিসাবে স্বাধীনতার পর তিনি সমুদ্র আইনসহ বহু আইন প্রণয়ন করেছেন। তাঁর সমুদ্র আইন প্রণয়নের এক বছর পর জাতিসংঘ সমুদ্র আইন প্রণয়ন করে। বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ‍্যে আগামী দিনের ভিত্তি দাঁড় করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।

তাঁর সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ‍্যে নিরলসভাবে কাজ করছেন। বঙ্গোপসাগরে আমাদের অধিকার ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা সমুদ্র বিজয় করেছি। আমাদের এ সম্মান ও মর্যাদা যাতে নষ্ট না হয় সেদিক সতর্ক থাকতে তিনি রেটিংসদের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ আক্রান্ত হয়। একজন নাবিক শহীদ হন। শেখ হাসিনার সরকারের দক্ষ কূটনৈতিক তৎপরতায় বাকী নাবিক ও শহীদ নাবিকের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের নাবিকেরা যে সাহস দেখিয়েছে-তা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রতিমন্ত্রী ২ এপ্রিল (শনিবার) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৩তম ব্যাচ ও মাদারীপুর শাখার ১২তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী মুজিববর্ষ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার নিমিত্তে দেশের সকল সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। এরই অংশীদার হিসাবে শিপিং সেক্টরও জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইন্সটিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপমহাদেশের প্রাচীনতম এই ট্রেনিং ইন্সটিটিউটটিকে মেরিটাইম কর্মকান্ডের কেন্দ্র হিসাবে পরিণত করার লক্ষ‍্যে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে সিমুলেটর বিল্ডিং নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ব্রীজ সিমুলেটর, ইঞ্জিন সিমুলেটর এবং হাই ভোল্টেজ সিমুলেটর স্থাপন করা হয়েছে। উক্ত সিমুলেটরের মাধ্যমে অফিসার ও রেটিংসদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করে এ সেক্টরের দক্ষ জনবল সৃষ্টি করা সম্ভব হবে। তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে মাদারীপুর শাখার স্থাপনাদির নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।

চলতি বছরের জুন মাসে প্রকল্প হস্তান্তর করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে ২টি ব্যাচে প্রতি বছর ৬০০জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, কুড়িগ্রাম শাখা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।

উল্লেখ‍্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে প্রদত্ত গোল্ড মেডেল প্রাপ্ত হন অল রাউন্ড রেটিং ইমতিয়াজুল হক এবং মেসার্স হক এন্ড সন্স লিঃ এর সৌজন্যে প্রদত্ত বেস্ট গ্রাউন্ড রেটিং মেডেল প্রাপ্ত হন প্যারেড কমান্ডার ইসতিয়াক ইরফান জিহাদ। তাদেরকে মেডেল প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। উক্ত প্রশিক্ষণ কোর্সে ১২৭জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্য নিবার্হী কমিটির কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩১ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় নগরীর ১২নং সরাই পাড়া ওয়ার্ডে স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে ২০০ অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ নেতা মো. এমরান হোসেনের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা নুরুল আজিম বাবুল ও যুব নেতা মোহাম্মদ হোসেন কিরনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্হানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুরুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক লায়ন এম শওকত আলী,এ বি এম লূফুল হক খুশি,মুনসুরুল হক, এরশাদ কালাম,মহানগর যুবলীগের সদস্য মুজিবুর রহমান মুজিব,

বক্তব্য রাখেন মো.সাইফুল হাবিব,যুবায়ের হোসেন অভি, মো.শরিফ, গিয়াস উদ্দীন দিদার,রাসেল,হোসেন,নুরু,রিপন বিশ্বাস,মো.ওসমান,, তুহিন,পারবেজ, আরিফ, জয়,সাগর,রিয়াজ,ইকবাল হাসান প্রমুখ।