Home Blog Page 61

আকবরশাহে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

0

নগরীর আকবরশাহ থানার টোলরোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) ভোরে টোল রোডের লতিফপুর এলাকার বেড়িবাঁধের রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন : সাহেদ হোসেন টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন শাকিল (২২) ও শাহেদ আজগর হীরা (২৪)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোল রোডে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় এলজি, ২টি কার্তুজ, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্য মুরাদ হাসান (২৪), মো. আজাদ (৩৫), জুয়েল (২৫) ও ইমনকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

সুস্থতার জন্য যে ফল দেয় সুফল

0

সুস্থতার জন্য পর্যাপ্ত জল পান করা খুব জরুরি। কিছু খাবার রয়েছে যেগুলো জলের উৎস। যার মধ্যে অন্যতম ফল। কোন ফলে কতটা জল রয়েছে, জানাচ্ছেন ডায়েটিশিয়ান রাখি চট্টোপাধ্যায়।


গরম পড়তে না পড়তেই শরীরে জলের টান। এই আবহাওয়ায় যেমন জল বেশি খেতে হবে, সঙ্গে জলের চাহিদা পূরণ করে এমন খাবারও ডায়েটে রাখতে হবে। আমাদের শরীরে ৬০ শতাংশই জল। তাই জলের চাহিদাও প্রচুর।

জলের অভাবে শরীরের একাধিক ক্ষতি হতে পারে –
হজম ক্ষমতা বৃদ্ধি, রক্ত সঞ্চালন, মুখে লালা তৈরিতে, পুষ্টি অনুঘটক, শরীরের তাপমাত্রা ঠিক রাখা— এই সব শারীরিক ক্রিয়াকলাপগুলো সচল রাখতে জলের প্রয়োজনীয়তা অপরিহার্য। পর্যাপ্ত জলের অভাবে পেশিতে টান ধরতে পারে। শরীরে ক্লান্তিভাব দেখা যায়। কিডনির কার্যকারিতা ঠিক রাখতে জলপান জরুরি। এছাড়া ওজন কমাতেও প্রচুর জলপান দরকার। খাবার খাওয়ার ঠিক ৩০ মিনিট আগে জল পান করলে খিদে বাড়ে, বিপাকের হার বৃদ্ধি ঘটে, শরীরে ক্যালোরি ক্ষয় হতে সাহায্য করে। জল ছাড়া গ্রিন টি-র মতো পানীয়ও শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। ত্বক তরতাজা রাখতে, মানসিকভাবে স্বতঃস্ফূর্ত থাকতে সাহায্য করে।


তবে যতটা জলের প্রয়োজন শরীরে তার সবটাই জলপানের দ্বারা নয়, খাবারের মাধ্যমে শরীরে অনেকটা জলের চাহিদা মেটানো যায়। বিশেষত কিছু ফল রয়েছে যেগুলি খেলে জলের জোগানও দেওয়া যায় শরীরে।

তরমুজ: তরমুজে ৯২ % জল আছে, যা সহজেই গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা মেটায়। শুধু তাই নয়, তরমুজে উপস্থিত আরও পুষ্টিগুণ হার্টের নানা সমস্যা দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
আম: সাধারণত আমে ৮৩ শতাংশ জল থাকে। বেশিরভাগ মানুষই এই ফল খেতে পছন্দ করেন। এই ফলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন যা চোখের জন্যেও অত্যন্ত ভাল।

লেবু: লেবুতে ৮৭ শতাংশ জল থাকে। শরীর হাইড্রেটেড রাখার পাশাপাশি লেবু এনার্জি বৃদ্ধি করে। বিশেষত যারা ব্যায়াম করেন, তাদের প্রতিদিন খাওয়া উচিত। এটি ভিটামিন সি সমৃদ্ধ, তাই ত্বকের জন্যেও উপকারী।

আপেল: আপেলে ৯৬ শতাংশ জল থাকে। প্রতিদিন একটি করে আপেল খেলে রোগব্যাধি দূরে থাকে। আপেল বিপাকক্রিয়ার উন্নতি করে, হার্টকে সুস্থ রাখে এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে। এতে উপস্থিত ভিটামিন এবং খনিজ, দাঁত ও হাড়কে শক্তিশালী করে এবং ত্বককে সুস্থ রাখে।

আনারস: আনারস একটি সুস্বাদু ও সরস ফল। এতে ৮৬ শতাংশ জল রয়েছে। এটি ভিটামিন সি সমৃদ্ধ। আনারসে প্রচুর ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের জন্য উপকারী। এতে ফাইবারের পরিমাণ বেশি এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ।

পেঁপে: পেঁপেতে জল ছাড়াও ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্য ভিটামিন সমৃদ্ধ পেঁপে খুব উপকারী।

ব্লুবেরি: ব্লুবেরিতে ৮৪ শতাংশ জল আছে। ব্লুবেরি রক্তকে বিশুদ্ধ করে। এটিতে সমস্ত প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে সুস্থ রাখে। বহু মানুষ কাশি এবং সর্দি নিরাময়ের জন্যও হবেরি খান।

শশা: শশাতে প্রায় ৯৬ শতাংশ জল থাকে, এছাড়া রয়েছে প্রচুর ডাইজেস্টিভ এনজাইম যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়া শরীরে জল ধরে রাখতেও এর জুড়ি নেই। রয়েছে প্রচুর ফাইবার। তাই কনস্টিপেশন প্রতিরোধেও সাহায্য করে।

ডাবের জল: অতিরিক্ত গরমের প্রয়োজনীয় জল শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়। ডাবের জল শরীরে এই জলের ঘাটতি পূরণ করে। এতে আছে কার্বোহাইড্রেট যা এনার্জি বাড়ায়। এতে আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে।

তালশাঁস: তালের শাঁসে রয়েছে ভিটামিন সি ও বি কমপ্লেক্স, ভিটামিন এ, যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে। তালশাঁসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে। কচি তালের শাঁস বমিভাব, লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও রক্তাল্পতা প্রতিরোধেও উপকারী এই সুস্বাদু ফল।

আখেঁর রস: আখঁ বা আখেঁর রস হল প্রাকৃতিক মিনারেল ওয়াটার। পেটের সমস্যা বা ডিহাইড্রেশনের জন্য এটি খুব উপকারী। দাঁতের স্বাস্থ্য ভাল থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে, বাড়ন্ত শিশুরা যদি আখের রস চিবিয়ে পান করে তাহলে তার দাঁতের সমস্যা অনেকটাই লাঘব হয়। আখের রসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন ও এন্টিঅক্সিড্যান্ট যা ব্রেস্ট ক্যানসার এবং প্রস্টেট ক্যানসার নিরাময়ে কাজ করে।

আঙুর: আঙুরে প্রায় ৮১% জলীয় অংশ রয়েছে। এটি আমাদের পরিপাকতন্ত্র থেকে অ্যাসিডের মাত্রা কমিয়ে দেয় এবং কিডনির উপর চাপ কমায়। আঙুর মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন, কপার, আয়রন এবং ম্যাঙ্গানিজে ভরপুর একটি ফল যা হাড়ের গঠন এবং মজবুত হওয়ার জন্য অত্যন্ত জরুরি। কিডনির যে কোনও সমস্যা থেকে আমাদের মুক্ত রাখে।

লিচু: মৌসুমি ফল হিসাবে লিচু অসম্ভব উপকারি একটি ফল। প্রতিটি লিচুতে প্রায় ৮৪% জল থাকে যা ডিহাইড্রেশন উপশমে বিশেষ কার্যকরী। লিচু ক্যানসারের নোভিস কোষগুলোকে ধংস করে। ফাইটোনিউট্রিয়েন্ট যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি হ্রাস করে। প্রচুর ফাইবার ও জল যা হজমে এবং ওজন কমাতেও সাহায্য করে।

জামরুল: এতে প্রায় ৮৩% জল রয়েছে। এছাড়াও ফ্ল্যাভনওয়েড ও ফাইটকেমিক্যাল সমৃদ্ধ জামরুল ক্যানসারের ঝুঁকি কমায়। এই ফলের গ্লাইসেমিক লোড খুব কম হওয়ায় ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। এই রসালো ফল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে।


অতিরিক্ত জল পানও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তাই প্রয়োজনের বেশি জল পান একেবারেই নয়। তার চেয়ে বরং গরমকালে জলের পাশাপাশি এই ফলগুলিও খাওয়া স্বাস্থ্যকর। সূত্র: সংবাদ প্রতিদিন

দক্ষিণ কাট্টলীতে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ইফতার সামগ্রী বিতরণ

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে চট্টগ্রাম মহানগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ফইল্যাতলী বাজার সংলগ্ন চুনা ফ্যাক্টরী মোড় এলাকার ২৩ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ,দুধ, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ইসমাইল, মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এরশাদুল আমিন,১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসলাম হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ এর সকল নেতৃবৃন্দ।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল

0

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কাজির দেউরি সিজেকেএস শপিং কমপ্লেক্স মাঠে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায়,খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আহম্মেদ মাহী রাসেল।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন।

প্রধান অতিথি আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকের স্বার্থে সংগঠনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে শ্রমিকের কল্যাণে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের জন্য রয়েছে ওনার অফুরন্ত ভালোবাসা।

সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের দেয়া দাবিগুলো তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে শ্রমিকের কল্যাণে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ৮ নং শুলক বহর ওয়ার্ডের সফল কাউন্সিলর মো. মোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পাহাড়তলী ৯ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মো.জহিরুল আলম জসিম, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা মিলন কান্তি শর্মা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ রায়হান, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো.এনামুল হক ফারুক,সংগঠনের সম্মানিত সার্বক্ষণিক উপদেষ্টা এয়াছিন আরাফাত বিটু, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সাংগঠনিক উপদেষ্টা মো.সুমন, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মো.সাহাব উদ্দিন,

এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, স্ট্যান্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ চালক শ্রমিক বৃন্দ।

ইপিজেডে কাউন্সিলর জিয়াউল হক সুমনের ঈদ উপহার বিতরণ

0

ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের পক্ষ থেকে গরীব- অসহায়, প্রতিবন্ধী পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২১ এপ্রিল বিকেল ৪ টায় আলী শাহ্ নগর বন্দরটিলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

আনােয়ারুল করিম রুশদীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হাজী জিয়াউল হক সুমন।

এসময় উপস্থিত ছিলেন, মােঃ সেলিম আফজাল, লােকমান হাকিম, সেলিম রেজা,নেছার মিয়া আজিজ, মােঃ শাহাবুদ্দিন, আক্তারুজ্জামান বাবুল, নুরুল আলম সােহেল,জামাল উদ্দিন, চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ, জুবায়েদ খলিলদীপু, মােঃ সায়েম ও শ্রমিক লীগ নেতা নুরুল কবির সহ প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান। এ মাস কুরআন নাজিলের মাস। কাম, ক্রোধ, মোহ ও রিপু দমন করার মাস। আত্মশুদ্ধি, ধৈর্য ও খোদাভীতি অর্জনের মাস। তিনি আরো বলেন আমাদের কে যার যার অবস্থান থেকে দেশ ও জাতির উন্নয়নে মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

ডায়মন্ড হাউসের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ

0

নগরীর নিউ মার্কেটের ২য় তলায় ডায়মন্ড হাউস এর উদ্বোধন ২০ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস) চট্টগ্রাম জেলা শাখার বিভাগীয় সাধারণ সম্পাদক প্রনব সাহা।

উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক লীগ ও বাজুসের নেতাকর্মীবৃন্দ।

ট্রেনের টিকিট কাটার সঙ্গে জাতীয় পরিচয়পত্র না মিললে গুনতে হবে জরিমানা

0

আগামী ২৩ এপ্রিল থে‌কে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বি‌ক্রি শুরু হ‌চ্ছে। ভ্রমণকারীর পরিচয়পত্র দিয়েই সংগ্রহ করতে হবে রেলের টিকিট। ২৩ এপ্রিল থে‌কে বাধ্যতামূলক করা হচ্ছে এ নিয়ম। অনিয়ম বন্ধের আশায় এ পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। এতে কালোবাজারি কমবে বলে আশা সবার।

ট্রেনের টিকিট কাটতে সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। শুধু তাই নয়, পরিচয়পত্র বহন করতে হবে ভ্রমনের সময়ও। যাচাইয়ে টিকিটের সাথে পরিচয়পত্র না মিললে গুনতে হবে জরিমানা।

বিগত ২ বছর ধ‌রেই এনআইডি দিয়ে টিকিট কাটার নিয়মটা ছিল। তবে নানা কার‌ণে নিয়ম‌টি যথাযথ বাস্তবায়ন হয়‌নি। এবার ঈদ যাত্রার অগ্রিম টি‌কিট কাটার পূর্ব মুহূর্তে সোমবার ঘোষণা এলো- নিয়ম‌টি যথাযথ বাস্তবায়ন করা হ‌বে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সরওয়ার বলেন, আমা‌দের পক্ষ থে‌কে এ সিদ্ধান্ত মেনে নিতে সবাইকে অনুরোধ জানা‌চ্ছি। টিকিট কাটার সময় এনআইডি কিংবা জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে। আর এ নিয়ম মেনে টিকিট ক্রয় ও ট্রেন ভ্রমণ করতে হবে।

মূলত কালোবাজারি ঠেকাতে এনআইডি বাধ্যতামূলক করছে রেল কর্তৃপক্ষ। এর আগে, ২০২০ সালেও একই পদ্ধতি চালু করেছিল রেল কর্তৃপক্ষ। যাত্রী ভোগান্তি ও করোনার চাপে তা আর বাস্তবায়িত হয়নি।

২৩ তারিখ থেকে চালু হতে যাওয়া এ নিয়মে একজন চারটি টিকিট নিতে পারলেও এনআইডি লাগবে প্রত্যেকেরই। এখানেই শেষ নয়, পরিচয়পত্র বহন করতে হবে ভ্রমনের সময়ও। যাচাইয়ে টিকিটের সাথে পরিচয়পত্র না মিললে গুনতে হবে জরিমানা।

0

নিউমার্কেটের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।

উল্লেখ্য, সোমবার রাতে নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের আবারো সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইট ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ঐ এলাকা।

একটি মহলের পূর্ব পরিকল্পিত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা ব্যর্থ : শিক্ষামন্ত্রী

0


জনতার চট্টগ্রাম, ডেস্ক

একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে- পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানান রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে। তখন তারা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে, যেগুলো তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

চকবাজারে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ছাত্রলীগের ইফতার বিতরণ

0

শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেল (এমপি)’র পক্ষে গরীব-অসহায় পথচারী ও এতিম শিশুদের মাঝে চকবাজার ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন তানভীরের ব্যবস্থপনায় গত ১৮ এপ্রিল বিকেল ৫ টায় চকবাজার এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ভি.পি রাজিব হাসান রাজন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বে-সরকারি বিশ্ববিদ্যালয় বিষয় সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগরের সভাপতি কাজী মু.সাইফুল ইসলাম রাসেল,বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওমর সায়েম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা তমাল বড়ুয়া ও চকবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।