Home Blog Page 58

দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ আঞ্চলিক সমিতির কমিটি গঠন

0

দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ আঞ্চলিক সমিতির নতুন কমিটি গঠন ২ জুন বিকেল ৫ টায় কাসাব্লাঙ্কা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রণব সাহার সভাপতিত্বে এবং সম্ভু ধরের সঞ্চালনায় নতুন কমিটি গঠন উপলক্ষে (বাজুস)’র বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)’র জেলা শাখার সহ-সভাপতি সিদুল ধর,যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত ধর, সদস্য সম্ভু ধর,রুবেল ধর।

দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ আঞ্চলিক সমিতির নতুন কমিটির সভাপতি লিটন ধর,সিনিয়র সহ-সভাপতি রকি বিশ্বাস,প্রদীপ বণিক,সহ সভাপতি ভাগ্যধন দত্ত,সজীব দাশ,সরবিন্দু ধর,সত্য কুমার ধর,মন্টু সরকার ,নুর আহম্মদ,সাধারণ সম্পাদক দিলীপ ধর,অতি সাধারণ সম্পাদক সত্যজিত ধর,সহ-সাধারণ সম্পাদক দিপক ধর,জীবন সিংহ,সুমন ধর, মিঠুন ধর,লিটন ধর,শিমুল ধর ,অর্থ সম্পাদক শ্যামল দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল নাথ,সহ-সাংগঠনিক সম্পাদক সজল ধর,প্রচার সম্পাদক কৃষ্ণ ধর,কার্যকরি সদস্য লিটন বৈদ্য,জিকু ধর,অপু ধর,শিমুল,দিপংকর দেবনাথ,দিপ্ত ধর,রুবেল ধর,টিকলু ধর,রাজিব ধর,সুজিত ধর,সৈকত ধর প্রমুখ।

দুই নাম্বার গেইটে মোবাইল ছিনতাইকারী আটক

0

নগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে থেকে বাসযাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।১ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ছিনাতাইকারীর পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র মোহাম্মদ ইকবাল (৩২)। এ ঘটনায় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তিতে পাঁচলাইশ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর আহত হয়েছেন।

ঘটনার সত্য নিশ্চিত করে টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী।এ সময় ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা হাতেনাতে ধরে ফেলি। এ সময় সে আমি ও আমার রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার হাতে ও আলমগীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায়। একইসাথে চোরাইকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

বাঁশখালী ইউপি নির্বাচন-আচরণবিধি ভঙ্গ ৫ প্রার্থীকে জরিমানা

0

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ৩১ মে বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আচরণবিধি ভঙ্গ ৫ প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে বাহারছড়ায় এক প্রার্থীকে ১০ হাজার টাকা, কালীপুরে দুই প্রার্থীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার জরিমানা করা হয়। গতকাল রাত ৯টার দিকে সরলের দুই ইউপি সদস্য প্রার্থীর সিএসজি টেঙি আটক এবং ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলে জরিমানা করা হয় ৪০ হাজার টাকা। এছাড়া আচরণবিধি বহির্ভূত পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

এদিকে মনোনয়ন যাচাই বাছাইরের দিন বাতিল হওয়া গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ হাই কোর্টের মাধ্যমে গত রোববার প্রার্থিতা ফিরে পান। গতকাল বাঁশখালী নির্বাচন অফিস থেকে তাকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম। গন্ডামারা ইউনিয়নে এখন চেয়ারম্যান প্রার্থী ৭ জন।

বাকলিয়ায় ব্যাটারি রিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর

0

নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার খাজা হোটেলের সামনে আজ বুধবার সকাল ১১টার দিকে ব্যাটারি রিকশার নিচে চাপা পড়ে ওমর ফারক (৭)বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি রিকশাগুলো প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, নিহত শিশুর পিতা মাতার ভাষ্য হলো- শিশুটি বাসা থেকে বের হয়ে সড়কে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় রিক্সার সাথে আঘাত লাগে। এরপর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব বাকলিয়া থানাজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশা দৌরাত্ম সম্পর্কে জানতে চাইলে ওসি রাশেদ বলেন, আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব রিক্সা ডাম্পিং করি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দলের লেবাস পরে চাল মজুত করলে ছাড় পাবে না: খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। -ফাইল ছবি

মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা আমার দেখার দরকার নেই, আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ,আমরা গত ১২ ঘণ্টার মধ্যে অনেক কাজ করেছি। আরও করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য এসময় অনুরোধ করে আরো বলেন,দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


একইসঙ্গে মামলা করার কথাও জানালেন তিনি।দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এজন্য একটি আইন করা হচ্ছে।

শাহ আমানত বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

0

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১ জুন) সকালে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ সকালে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ওই যাত্রীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমসের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

যুবলীগের সম্মেলনে নিখিলের প্রশ্ন,নাছির-নওফেল কার আদর্শের সৈনিক ?

0

নগরের দি কিং অব চিটাগংয়ে আয়োজিত নগর আওয়ামী যুবলীগের সম্মেলনে সোমবার (৩০ মে) আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আগামী যুবলীগের নেতৃত্বে কারা আসবে সেই উপহার নাছির এবং নওফেল উপহার দেবে। একসঙ্গে কাজ করার সেই সুযোগ দেবে বলে আমরা বিশ্বাস করি।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, নওফেল ও নাছির ঐক্যের ডাক দিয়েছেন। উপস্থিত নেতারা ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু আমি লজ্জা পাই, কষ্ট পাই, দুঃখ পাই। আমার চেয়ারম্যানও কষ্ট পায়। আমার যুবলীগের নেতাকর্মীরা কষ্ট পাচ্ছে। কেন জানেন-আমরা কি শেখ হাসিনার সৈনিক? হাত তুলে বলেন, শেখ হাসিনার সৈনিক কি না। আমরা কি বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারণ করেছি? তাহলে নাছির কার আদর্শ ধারণ করেছেন? নওফেল কার আদর্শ ধারণ করেছেন? আমি জানতে চাই আপনাদের কাছে।

তিনি বলেন, যদি তারা শেখ হাসিনার আদর্শ ধারণ করে থাকেন তাহলে নাছিরের নাম বলার সঙ্গে সঙ্গে একদিক থেকে এবং নওফেলের নাম বলার সঙ্গে সঙ্গে অন্যদিক থেকে কেন স্লোগান আসে? এটি কীসের ঐক্যের ডাক আমি জানতে চাই।

তিনি আরও বলেন, স্লোগান হবে বঙ্গবন্ধুর, স্লোগান হবে শেখ হাসিনার, স্লোগান হবে যুবলীগের। আর যদি নাছির ও নওফেলের স্লোগান হয় তবে দুপক্ষ মিলে একসঙ্গে দিবেন। আমার ওপর রাগ করলে করেন। আমি তো শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। আমি এমন খবরও জানি, যদি কেউ নাছির গ্রুপ না করে চট্টগ্রামে থাকা যাবে না। যদি কেউ নওফেল গ্রুপ না করে চট্টগ্রামে থাকা যাবে না। এমন হতে পারবে না। রাজনীতি করতে হলে নাছির গ্রুপ, না হয় নওফেল গ্রুপ করতে হবে, এই জায়গা থেকে আমরা সরে আসতে চাই।

রোহিঙ্গাদের ফেরাতে ভারতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

0

জনতার চট্টগ্রাম ডেস্ক-

বাংলাদেশের পরিবেশ বাঁচাতে রোহিঙ্গাদের ফেরাতে আবারো ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার ভারতের আসামের গুয়াহাটিতে হোটেল রেডিসনে আন্তর্জাতিক নদী সম্মেলনে এই সহযোগিতা চান তিনি। এ সম্মেলন উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

শিলং ভিত্তিক থিংক ট্যাংক এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত দু’দিনের নদী সম্মেলনে যৌথভাবে উদ্বোধনের পর এ অঞ্চলের মৃত নদীগুলোর জন্য ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রেল-নদী ও সড়কের মাধ্যমে ভারতসহ আশপাশের দেশগুলোর সাথে সংযুক্ত হয়ে এই অঞ্চলের যোগাযোগের কেন্দ্রস্থল হবে বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, জেসিসির আগে সবগুলো বৈঠক শেষ না হওয়ায় এবারের সময়সূচি পেছানো হয়েছে। আগামী ১৮ ও ১৯শে জুন দিল্লিতে এ বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সাইডলাইন বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আলোচনায় রাশিয়ার ইউক্রেন অভিযানের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন ইস্যু ভারত কিভাবে সামাল দিচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশ। কথা হয়েছে বাংলাদেশে গম রপ্তানি নিয়েও।

এছাড়া ভারতে গ্রেপ্তার হওয়া অর্থপাচার মামলার আসামী পিকে হালদারকে ফেরানো আইনি ইস্যু বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাকলিয়ায় বাস থেকে নামার সময় ছিটকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

0

প্রতীকী ছবি।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের। শনিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে শাহ আমানত সংযোগ সড়কের সিলবার প্লেস ক্লাবের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ আনোয়ারা উপজেলার বোয়ালিয়ার বকর আলী মাঝি বাড়ির মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, বাকলিয়ার ব্লুমিং পার্ক থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে যাওয়ার পথে চলন্ত বাস থেকে নামার সময় ছিটকে রাস্তায় পড়ে যায় দুলাল আহমেদ। এ সময় বাসের পিছনের চাকায় তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।

বাকলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস জব্দ করা গেলেও ড্রাইবার পলাতক রয়েছে বলে জানান তিনি।

অবৈধ ডায়াগনস্টিক-ক্লিনিক বন্ধ না হলে রোববারের মধ্যে ব্যবস্থা-স্বাস্থ্য অধিদপ্তর

0

প্রতীকী ছবি
অবৈধ ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৯ মে) শেষ হচ্ছে বেঁধে দেওয়া সেই সময়। এর মধ্যে যেসব অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

শনিবার (২৮ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন। তিনি বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নিয়মিত আমাদের অভিযান চলছে। ৭২ ঘণ্টা শেষ হলে আমরা বসব। নিবন্ধনের কতটা অগ্রগতি হয়েছে, অবৈধ কতগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে, আমরা তা দেখব। এরপর সে অনুযায়ী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত ও ব্যবস্থা নেব।

গত বুধবার (২৫ মে) অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মনিটরিং ও সুপারভিশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো—
১. আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে হবে। অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

২. যেসব প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে কিন্তু নবায়ন করেনি, তাদের নিবন্ধন নবায়নের জন্য একটি সময়সীমা দিতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন না করলে সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।

৩. বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন করার সময় অ্যানেসথেসিয়া দেওয়া ও ওটি অ্যাসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্যদের রাখা হলে সেসব প্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।

৪. যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে তাদের লাইসেন্স দেওয়ার কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্স পাওয়ার আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না।

উল্লেখ্য, অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে অনুমোদিত ও আবেদন করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় ১১ হাজার।