Home Blog Page 57

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বই বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভির্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে “ফ্রি বই বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দূরদর্শীতা, উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এখনও দেশে জন্মায়নি। তাই জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। পদ্মাসেতু তন্মধ্যে একটি উদাহরণ মাত্র। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী বলেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযোগী হিসেবে সাতকানিয়া-লোহাগাড়ায় শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি ফলে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ অনন্য মর্যাদা লাভ করেছে। ফলে এই কলেজে ডিগ্রিস্তর, নতুন ভবনসহ নানাবিধ উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের এই অগ্রগতিকে আরও বেগবান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় উন্নয়ন পরিকল্পনায় দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে।

অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ শিব শংকর শীল।

এতে বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, কাজী মোমিন মমতাজ ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ হারুন, ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানেজার রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মমতাজ, জান্নাতুল ফেরদৌস বকুল, মহিলা নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার, আফরোজা আক্তার শারমিন, জিনিয়া আক্তার, নুর নাহার, হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন, কৃতি শিক্ষার্থীর মধ্যে বক্তৃতা করেন জুবাইদা সোলতানা, আফিয়া সোলতানা, শারমিন আকতার প্রমুখ। গভর্নিং সদস্য মো. আব্দুল মান্নান, সাতকানিয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, কাজী মোমিন মমতাজ টাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ হারুন ও ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানেজার রেজাউল করিমের সহায়তায় ফ্রি বই বিতরণ করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের পর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী আফিয়া সোলতানাকে কলেজ সভাপতির পক্ষ থেকে ২ হাজার ও কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে ১ টাকা মূল্যের প্রাইজবন্ড প্রদান করা হয়।

অগ্নিদগ্ধে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে বার্ন ইউনিটে সাবেক স্বাস্থ্য মন্ত্রী

0

চট্টগ্রাম সীতাকুণ্ডে বি এম ডিপোতে অগ্নিদগ্ধে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে যান সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাক্তার রুহুল হক।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া , চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী,পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা,চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার,বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হোসেন আহমেদ প্রমুখ।

অগ্নিদগ্ধদের মাঝে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের খাবার বিতরণ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদ ২০০ জন রোগীদের মাঝে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেলে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,অর্থসম্পাদক গোলাম রাব্বি,কার্যকরী সদস্য রাফিউল ইসলাম,সদস্য সৈকত দাশ।

ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ কালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, যে কোন পরিস্থিতে আগামীতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উন্নত বাংলাদেশ গড়ার অন‍্যতম কারিগর চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তায় সতর্ক থাকতে হবে – নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের গেটওয়ে চট্টগ্রাম বন্দর। উন্নত বাংলাদেশ গড়ার অন‍্যতম কারিগর চট্টগ্রাম বন্দর। একে প্রশ্নবিদ্ধ করতে পারলে এর কার্যক্রম স্লো করে দিতে পারলে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এজন‍্য ষড়যন্ত্র থেমে নেই। আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সেজন‍্য আপনাদেরকে আরো সাহসিকতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। বন্দরে ছোট খাটো দুর্ঘটনা আপনারা মোকাবেলা করেছেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে আরো সতর্ক থাকবেন।

এখানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন এবং বে-টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। সে সমস্ত কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সেজন‍্য সকলকে সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে বন্দরের কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয়ে বৈঠকে এসব কথা বলেন।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সদস‍্য প্রশাসন মো. জাফর ইলম, পরিচালক ট্রাফিক মো.এনামুল করিম, পরিচালক নিরাপত্তা লে.কর্ণেল মো. আরিফুল ইসলাম ও বন্দর কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক বক্তব‍্য রাখেন।

বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান সমাজ সেবক মৌলানা মাহমুদ উল্লাহ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের জন্য শোক প্রকাশ করেন মৌলানা মাহমুদ উল্লাহ । অগ্নিদগ্ধে আহতদের দেখতে প্রয়োজনীয় জিনিসপত্রসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৬ষ্ঠ তলায় ছুটে যান বিশিষ্ট সমাজ সেবক প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক ও সালসাবিল পটিয়ায় চেয়ারম্যান,ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স পটিয়া জোনাল অফিসের জোনাল অফিসার মৌলানা মাহমুদ উল্লাহ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন মানবিকতা ও মানবতার কল্যাণে আমাদের কাজ করে যেতে হবে। গতকাল রাতে বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন সামাজিক সংগঠন,ব্লাড ডোনার,সেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে যার যার মত করে সবাই এগিয়ে এসেছেন, সত্যিই মানবতার জয় হয়েছে। আহতদের মাঝে নগদ অর্থ ও ঔষধ বিতরণ করা শেষে তিনি আগামীতেও সকলের পাশে থাকার আশ্বাস দেন।

বিস্ফোরণ আগুনে পুড়ে ছাই ৯০০ কোটি টাকার পণ্য

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় সব কন্টেইনার পণ্যভর্তি ছিল। রপ্তানির জন্য প্রস্তুত করা ও আমদানির বহু পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়েছে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৯০০ কোটি টাকা।

রবিবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

বিকডা সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময়ে সাড়ে চার হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে অন্তত এক হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়েছে আমদানি করা বহু পণ্য।’

তিনি আরও বলেন, ‘বেশি পুড়েছে রপ্তানির জন্য রাখা পণ্য। রপ্তানির জন্য কনটেইনার ভর্তি করে রাখা অনেক পোশাক ছিল। সেগুলো রপ্তানির নির্ধারিত সময় (লিড টাইম) ছিল। কিন্তু পোশাক পুড়ে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। নির্ধারিত সময়ে রপ্তানি করা অসম্ভব হয়ে পড়বে।’

এদিকে, বিএম কনটেইনারে আগুনের ঘটনায় পুড়ে যাওয়া কনটেইনারে রপ্তানিপণ্য বেশি ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

তিনি আরও বলেন, ‘বিএমের ডিপোতে বেশি ক্ষতি হয়েছে রপ্তানিপণ্যের। ঠিক কতটি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে তথ্য জানতে বিজিএমইএ-এর পক্ষ থেকে সার্কুলার জারি করা হয়েছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান ফায়ার সার্ভিসে ফায়ারম্যান মনিরুজ্জামান

0

শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান চট্টগ্রামে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে কর্মরত মনিরুজ্জামান।একমাত্র নবজাতক সন্তানকে দেখে যেতে পারলেন না কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের মনিরুজ্জামান। দগ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে মারা যান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মনিরুজ্জামান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তার পাঁচ ভাই, এক বোন। তিনি বরিশাল বিয়ে করেন। তার স্ত্রী বরিশালে বাবার বাড়িতে থাকেন। এক সপ্তাহ আগে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। এটিই এই দম্পতির প্রথম সন্তান। মনিরুজ্জামান কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসে আসেন। একমাত্র সন্তানকে দেখার জন্য কয়েকদিনের মধ্যে বরিশালে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে সুযোগ পাননি তিনি।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, আমরা মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করবো।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেবাশীষ পাল দেবু’র বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৪ জুন বিক্ষোভ মিছিল হয়েছে । বিক্ষোভ মিছিল শেষে জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।

আরোও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম বন্দর সিবিএর সাধারণ সম্পাদকনায়েবুল ইসলাম ফটিক,নুরন্নবী পারভেজ, রন্জীত শীল,এস এম আতিকুর রহমান ,রায়হান নেওয়াজসজীব,লোকমানমোঃ ইসমাইল, মারুফ,আহমেদ সিদ্দিক ,ইমতিয়াজ আহমেদ বাবলা,ইকবাল হোসেন,রাশেদ চৈাধুরী,জাহেদ খোকন,ইমতিয়াজ আহমেদ সুমন,সালাউদ্দিন বাবর,কাজী আরিফ,সাজ্জাদ আলী জুয়েল,ফরহাদ আবদুল্লাহ,এমরান,যুবায়ের হোসেন অভি,স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম,আবু নাসের জুয়েল, শরীফ,সোহেল, কিরন,সালাহউদ্দিন বাবর,রেজাউল করিম মামুন,কায়সার,মাসুদুল করিম জিকু,মোশাররফ আলী শাবলু,ইয়াসিন আরাফাত,শাহজাহান আলী,মারুফুল ইসলাম মারুফ,সাজিবুল ইসলাম সজীব,মোঃআরমান,টিপু খান, জহির রায়হান, নজরুল ইসলাম, প্রনব নাথ,ফিরোজ মৃদা,রমজান,নবী,মাসুম,সুজন, টিপু,বাবলু,ফারুক হোসেন সুমন,আবু সাঈদ, সাদ্দাম, জাবেদ,সাজ্জাদ, রাশেদ, মিরাজ,দিদারুল আলম, সাদ্দাম হোসেন জয়,মনির উদ্দিন রুবেল,অপু সরকার, সাইদুজ্জামান রাকেশ ,মোঃ সাকিব,নয়ন চক্রবর্তী,তুষার,মুন্না শীল,শাওয়াল রাকিব,রতন দাশ,জয় দাশ,আজাদ,হ্রদয়,সৈয়দ, মিজান জনি,রকি,মহিউদ্দিন, মনিরুল হক,জয় বাদশা, সোহেল, সালাম,মাসুদ শরীফ,হারুনর রশীদ, রাকেশ দাশ,তারিকুল ইসলাম টারজান, আজাদ, মাসুম নাসির,প্রবাস,খালেক, অন্তুু দাশ,হাসান মনি,সাইফর রহমান রানা,আসিফ হোসেন মিলাদ, শামীম উদ্দিন, শহিদুল, সাজ্জাদ, আবিদ,টিপু দে,আবদুস সালাম জিসান,হুমায়ুন, কায়েশ উদ্দিন, সুকান্ত, তাপস দে,হেলাল উদ্দিন, ইয়াসকান্দর,মহিন উদ্দিন, লোকমান,বারেক,রাহুল,মাকসুদুর রহমান, নাজমুল হক,সুলতান ফাহিম,আকবর জুয়েল, আবিদ হাসান,বিনয় দে,মামুন হোসেন, আসিফ রাইসুল,শেখ নাঈম,মাহামুদুল হাসান, বাবু,রিমন,বশির সরকার, মহিম ইসলাম, রেজাউল করিম,ফাহিম,মোস্তাইন,ইমতিয়াজ, দেলোয়ার সজীব শাহীন, আলাউদ্দীন সোহেল, ফিরোজ, হৃদয় দাশ,কোরবান,সাইফুল, জামাল,রাসেল প্রমুখ।

‘সমাবেশে দেবাশীষ পাল দেবু,বলেন, ‘৭৫ এর হাতিয়ার ‘৮১ এর পরিণতি ডেকে আনবে এবং তার চেয়েও ভয়ংকর পরিস্থিতির জন্য ‘৭৫ এর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি জামায়াতীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের বুঝতে হবে ‘৭৫ আর ২০২২ এক নয়। তাই তারা যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাহলে যুবলীগ গনতান্ত্রিক গণতান্ত্রিক ভাষায় জবাব দিবে। আর তারা যদি অস্ত্রের ভাষা ব্যবহার এর হুমকি দেয় তাহলে বাংলার মাটিতে তাদের কবরের নিশানাও থাকবে না যেমন নাই তাদের প্রতিষ্ঠাতা স্বৈরাচারী জিয়ার।

ইপিজেডে মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

0

ইপিজেড থানা ও ৩৯ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এবং ইউনিট মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলন ও মতবিনিময় সভা ২ জুন বিকেল ৫ টায় কাসাব্লাঙ্কা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নাহার বেবীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন। প্রধাব বক্তা ছিলেন, ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশীদ।

বিশেষ অতিথি ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাসির উদ্দীন, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, এ বি সি ইউনিট আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, হারুনুর রশিদ, ডাঃ আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা বেগম সহ-সভাপতি রোকসানা বেগম সহ-সভাপতি খাইরুন্নেসা, সাংগঠনিক কামরুন্নেসা ৩৯ নং ওয়ার্ড সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক রুমানা আক্তার রুমা, সাংগঠনিক সম্পাদক বিলকিস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, ধর্মবিষয়ক সম্পাদক গুলবাহার শিউলি কুসুম, এ ইউনিট সভাপতি কানিজ ফাতেমা কাকন, সাধারণ সম্পাদক রোজী আক্তার, শাহনাজ আফরোজ, সেলিনা আক্তার, পারুল বেগম পপি আক্তার, সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, সালমা বেগম, খাদিজা বেগম, সাহিদা বেগম, সি ইউনিটের সভাপতি শাহীন আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা জামান, সহ-সভাপতি সুলতানা জামান, সাংগঠনিক সম্পাদক আকতার, হাসিনা, আকলিমা, কোহিনুর বেগম সহ আরো অন্যান্য মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৪০ নং ওয়ার্ডের সভাপতি আফরোজা বেবি ৪১ নং ওয়ার্ডের সভাপতি স্বপ্না বেগম, পতেঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের হাফিজা বেগম বেবি,

সাবেক ভিপি জাহেদ হোসেন খোকন,ডাঃ জামাল প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি

0

সিইপিজেড এলাকায় জরুরী ভিত্তিতে একটি কম্পিউটার প্রশিক্ষন ও সার্ভিসিং সেন্টারের জন্য অভিজ্ঞ সম্পন্ন কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রর্থীরা ২ কপি ছবি, ভোটার আইডি, চারিত্রিক সনদ, শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ যোগাযোগ করুন। মোবাইল নং- 01309039718