Home Blog Page 39

আনোয়ারায় ২৯ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

0

চট্টগ্রামের আনোয়ারায় ৯ হাজার ৬০০ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার রায়পুর ইউনিয়ন চুন্নাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০) ও বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকার মো. ইলিয়াসের স্ত্রী নূর জাহান (৪২)। পরে রাশেদার কাছ থেকে পাঁচ হাজার ও নূর জাহানের কাছ থেকে চার হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তারের ঘটনায় শনিবার রাতে র‌্যাব আনোয়ারা থানায় মামলা করেছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের রবিবার (আজ) আদালতে প্রেরণ করা হবে।

র‌্যাব সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার হাজী আলী আকবরের ভবনের সামনে থেকে দুই নারীকে আটক করে র‌্যাব সদস্যরা। ওই সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার ৪০০পিস ইয়াবা পাওয়া যায়। পরে র‌্যাবের ডিএডি মো. রায়হানুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলেও জানায়।

বারিক বিল্ডিংয়ে ফার্নিচার ও ভাঙারি দোকানে আগুন

0

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় একটি ফার্নিচার ও ভাঙারি দোকানে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজিং অফিসার কপিল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

চট্টগ্রামে ৫ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। রবিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত ৫ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৫২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

দক্ষিণ-মধ্যম হালিশহরে ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড’র ৫ হাজার কম্বল বিতরণ

0

মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে নগীর ৩৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-মধ্যম হালিশহর আদর্শপাড়া হাকিম সফর মনজিলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম এ মান্নান সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ আবুল হাসেম,আবু তাহের, আমিন সদ্দার, সালাউদ্দিন মোঃকাউছার আলম, হালিমা হাকিম এবাদত খানার পেশ ঈমাম মৌলানা মোঃ সালাউদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন,মানবতার কল্যাণে আমাদের সবাই কে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পরা মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি আমরাও যদি এগিয়ে আসতে পারি তাহলে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

চট্টগ্রাম ১১ আসনের বন্দর-পতেঙ্গা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ভারটেক্স গ্রুপের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

আগ্রাবাদে শিক্ষার্থীদের মাঝে দেবাশীষ পাল দেবুর কম্বল বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর আগ্রাবাদ সি.ডি.এ ৫ নম্বর রোডে উম্মুল কোরাকোরআন একাডেমির আবাসিকে কোমলমতি ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।

যুবলীগ নেতা কাজী আরিফের সভাপতিত্বে ও মোঃ আরমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজ মোল্লা,আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার হোসেন,নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,নূরনবী পারভেজ,মোঃ লোকমান,ফরহাদ আব্দুল্লাহ,সারোয়ার হোসেন, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন,টিপু খান,মোঃ জুয়েল,মোঃ মনির,আমির হোসেন,রমজান আলী,নারী নেত্রী শাহিনুর বেগম,কারিমা আক্তার বিজলী,মামুন ভূঁইয়া,মোঃ দেলোয়ার,মাকসুদুর রহমান,সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাসান,আসিফ রাইসুল,মাইনুল হাসান সোহান,মোঃ রিমন,মিনহাজ,ফয়সাল,হৃদয়,রিমন,নবী,সাকিব,হিমেল,বাবু,রিশান,সজীব,আদর প্রমুখ।

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রী হেলথ ক্যাম্প ও আলোচনা সভা

0

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে ফ্রী হেলথ ক্যাম্পে নানান শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

একই দিন বিকাল ৩ টায় বর্ণাঢ্য র‍্যালী শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বন্দরটিলা ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আরিফুল আমীনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা.হোসেন আহম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।

বিশেষ অতিথি ছিলেন, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো.আসলাম, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন কবি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক ও নারী উদ্যোক্তা শারমিন ফারুক সুলতানা, ছাত্রনেতা জাকের আহমেদ খোকন, শিক্ষক মোস্তফা কামাল,আবু তালেব,ফারজানা শিরিন মুন্নী,স্বপ্না বেগম,সমাজ সেবক আলাউদ্দিন ফারুক, মো. রাফী,মো.ইসমাইল হোসেন, ভবঘুরের সভাপতি আলমগীর বাদশা, মো.ফারুক, ডাঃ এ কে এম মাজহারুল, জাহিদ আনসারী,সিদ্দিক, রীনা আক্তারসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফ্রী হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন,ডাঃ মো. ওয়াহিদুজ্জামান রনি,ডাঃ নিগার সুলতানা, ডাঃ মো ইমরান বিন শওকত, ডাঃ তাসমিন সুলতানা টুম্পা, ডাঃ মহিবুল্লা কামরুল,ডাঃ মঈন উদ্দিন, ডাঃ মো.সাজ্জাদ হোসেন, ডাঃ মো. আসাদ রায়হান, ডাঃ রাসেল, ডাঃ নওশীন,ডাঃ উর্মী, ডাঃ ফাহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দর-পতেঙ্গায় চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।সাধ আর সাধ্যের মধ্যে কম খরচে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে এলাকার বিশাল জনগোষ্ঠী। বিশেষ করে ডাঃ হোসেন আহম্মেদের অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষ কাংখিত চিকিৎসা সেবা ও সুপরামর্শ পাচ্ছেন। গরীব অসহায় মানুষের জন্য বিভিন্ন সময়ে ফ্রী হেলথ ক্যাম্প চালু থাকায় এবং জাকাত ফান্ডের কারণে অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষনে দক্ষিণ কোরিয়া গেলেন মেয়র রেজাউল করিম চৌধুরী

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষনের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভ্যন্তরীন একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন।

বিমান বন্দরে সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, তত্তাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাইফুল করিম চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

মেয়র ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় দক্ষিণ কোরিয়ারর পথে রওনা হবেন। মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ কোরিয়া অবস্থানকালে রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগ’র ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে-দেবাশীষ পাল দেবু

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটরি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ জানুয়ারি বিকাল ৩ টায় নগরীর ফিরিঙ্গি বাজারস্থ জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠ যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় ২০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দেবাশীষ পাল দেবু।

নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিকর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব , ইমতিয়াজ আহমেদ বাবলা, এম রাশেদ চৌধুরী,ফরহাদআবদুল্লাহ,সাজ্জাদ আলী,সরওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, নুরুল আজিম বাবুল, হোসেন আহমেদ কিরন, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাকসুদুর রহমান মাকসুদ,শহিদুল ইসলাম শহীদ, সৈয়দ সুলতান ফাহিম, আকবর জুয়েল, জিৎকর বাবু,তারিকুল ইসলাম টারজান, আজাদ, আরজু,জাহেদ,, আলী নুর, ফরহাদ আহমদ সিফাত, দিদারুল আলম, মোস্তফা মামুন ভুঁইয়া, সোয়েব, ইফতেখার উদ্দিন ইফতি, আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, রুবি আকতার, প্রান্তি ভট্টাচার্য্য, রনি মল্লিক, সনজয় দত্ত, বিপ্লব দত্ত, টিপু কুমার সেন, অন্তু মজুমদার, অর্ণব দাশ, সুব্রত দাশ, জয়দেব,মাসুম,সুজন,শহিদুল্লাহ,আরাফাত, নুর উদ্দিন, রাসেল,রনি, মৃদুল,ধ্রুব নন্দী,অনিক,প্রীতিম দাশ, সৌরভ নন্দি,অর্ঘ্য আইচ,মাইদুল হাসান সোহান,আবদুর রহমান রিমন,অনর্ব চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌছে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে শপথ নিতে হবে, নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, দেশের ইতিহাসকে জানতে হবে। দেশকে জানতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে।

কাটগড় সড়কে চসিকের উচ্ছেদ অভিযান

0

নগরের পতেঙ্গা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। এসময় রাস্তা, ফুটপাত ও নালার জায়গা দখল করে প্রতিষ্ঠানের মালামাল রেখে সর্ব সাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্ঠির দায়ে ১৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১০ জানুয়ারী) পতেঙ্গা ষ্টীলমিল বাজার হতে কাটগড় পর্যন্ত সড়কের উভয় পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। তিনি বলেন, আজ (মঙ্গলবার) নগরের পতেঙ্গা ষ্টীলমিল-কাটগড় সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় রাস্তা, ফুটপাত ও নালা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠির দায়ে ১৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫‘শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

রক্তের ফেরিওয়ালা মানবিক সাইফুদ্দীন’র ৩৭ তম জন্মদিন

0

মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এ পর্যন্ত ২৫ বার সেচ্ছায় রক্ত দিয়েছেন প্রিয় মুসলিমাবাদ সামাজিক সংগঠনের আহ্বায়ক রক্তের ফেরিওয়ালা মানবিক সাইফুদ্দীন ।

এলাকার মানুষ ভালোবেসে ডাকেন সাইফ ভাই। আজকে সকলের প্রিয় সাইফের শুভ জন্মদিন।

৩৭ বছরে পদার্পণ উপলক্ষে মো.সাইফুদ্দীন বলেন,ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আমি প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার সাবেক সদস্য হিসেবে মানবিক কার্যক্রম সব সময় সম্পৃক্ত ছিলাম এবং আগামীতেও থাকবো।

মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে ৩৭ তম জন্মদিনে মো.সাইফুদ্দীন দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।