বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শেখ পরশের নেতৃত্ব যুবলীগ রাজপথে থাকবে-দেবাশীষ পাল দেবু

অনলাইন ডেস্ক


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩ মার্চ বিকাল ৩টায় নগরীর ৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআকতারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল এবং ইমতিয়াজ সুমনের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, সালাউদ্দিন বাবর , মোঃ ইসমাইল,রেজাউল করিম মামুন,ইকবাল হোসেন রাজু,সাজিবুল ইসলাম সজিব,মোঃ মনিরুল হক মনির,মোঃ মিজান,রমজান আলী,মাহমুদুর রহমান বাপ্পি,তানভির বিন হাছান,আলী নুর রুবেল,মোঃ রোকন উদ্দিন,মোঃ আরমান, মোঃ সোহেল, মোঃ সাদ্দাম মোঃ মাসুম,মোঃ শোয়েব,বিভু দেব নাথ,মোঃ আরাফাতরকি দাশ,সৈয়দ হোসেন,আবদুল মমিন রাজু,আজাদ খান, নুর শরিফ রকি,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,মোঃ নেজাম,আরাফাত
মিজান, আফসার, ওসমান, মিরাজ,জাবেদ, রাশেদ, তোকির আরাফাত আবির, লোকমান, আনিছ, মিরাজ, আরমান, হাসান, মান্না দত্ত, সোহাগ, বাপ্পি, বারেক, তোহাব প্রমুখ।


বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করতে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ রাজপথে আছে থাকবে। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। দেশের ক্লান্তিলগ্নে সবসময় যুবলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করেছে। কোথায় বিএনপি জামাতের কোন নেতা কর্মীকে মানুষের পাশে দেখা যায়নি। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন। জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপির স্বভাব। রাজনীতির নামে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্বে যুবলীগ সবসময় রাজপথে আছে থাকবে।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর