Home Blog Page 40

হালিশহর একাদশ ক্লাবের ক্যালেন্ডার- টিশার্ট বিতরণ

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের উদ্যোগে এবং আলোর পথে – যুব সাহিত্য ফোরামের সহযোগিতায় নতুন বছর ২০২৩ সালের ক্যালেন্ডার , প্রচারপত্র, টি-শার্ট বিতরণ কার্যক্রম ১০ জানুয়ারি ( মঙ্গলবার ) সম্পন্ন হয়েছে।

গতকাল ৯ জানুয়ারি বিকালে সিজেকেএস নির্বাহী কর্মকর্তা ও ডিসি অফিস, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইসমাইলসহ বিভিন্ন ব্যাবসায়ি সংগঠনের সঙ্গে হালিশহর একাদশ ক্লাবের এই মহতী উদ্যোগের কিছু অংশ তুলে ধরা হয় ক্যালেন্ডার বিতরণের মাধ্যমে।

আগামীতে ব্যাপক পরিসরে উপহার সামগ্রী, অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ,গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আহ্বায়ক ও কিশোর ফুটবল একাডেমি টিম ম্যানেজার সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা।

আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হালিশহর একাদশ
ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের জোর চলছে।

এব্যাপারে ক্লাবের উপদেষ্টা পরিষদ , সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,কায্য নির্বাহী সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দর সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে দেবাশীষ পাল দেবু-মানব সেবায় দূর্বার তারুণ্য’র মত সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে

0

“কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সব প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ‘শীতের আমেজ’ নামক শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করেছে।

শনিবার মধ্য রাত (৮ জানুয়ারি) নগরীর জামালখানস্থ প্রেস ক্লাব এর সামনে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দূর্বার তারুণ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

এসময় বিভিন্ন বয়স ও নানান শ্রেণী পেশার শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই প্রজেক্ট এর বিশেষত্ব হল- বিভিন্ন বয়সের মানুষকে তাদের সাইজ অনুযায়ী শীতের পোশাক দেয়া হয়। যা গায়ে জড়িয়ে তারা নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের নির্দেশনায় অনুযায়ী আমরা সব সময় মানুষের সেবায় নিয়োজিত আছি। আমরা চাই তরুণরা সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করুক। দূর্বার তারুণ্য বরাবরের মতো এবারও ভিন্ন উদ্যোগ গ্রহন করায় তাদের স্বাগত জানাতেই আজ এখানে উপস্থিত হয়েছি। সমাজের প্রতিটা স্তরের মানুষের উচিৎ এই তীব্র শীতে মানুষের পাশে থাকা। আমাদের এই উদ্যোগ কেবল একটি পথ দেখিয়ে দেয়া মাত্র। পুরো বাংলাদেশের প্রতিটি মানুষ যখন এগিয়ে আসবে, তখনই আমাদের এই উদ্যোগ সফল হবে।

প্রজেক্ট নিয়ে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা সবাই মোটামুটি শীতে কম্বল দিয়ে থাকি। খেটে খাওয়া মানুষদের এখন শীত নিবারন করা প্রয়োজন, তার সাথে সেই শীতবস্ত্র দিয়ে তারা যেন নিজেদের কাজকর্ম চালাতে পারে। আমরা এই প্রজেক্টটি শীত যতদিন আছে, ততদিনই চলমান রাখব। কম্বল থেকে শুরু করে শীতের যত পোশাক আছে, সবই এই প্রজেক্ট দিয়ে আমরা ঐ রাস্তার মানুষগুলোর জন্য উপহার হিসেবে নিয়ে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন নাজমুল হুদা,জিহাদুল ইসলাম, মারুফ উল ইসলাম, বিভূ দেবনাথ, মোঃ আরাফাত, রবিউল ইসলাম, এইচ এম মোবারক, মোঃ আলাউদ্দিন কামরুল ইসলাম, মোঃ শোয়েব, রিয়াদ, মুশফিকুর রহমান অপুসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা।

পতেঙ্গায় শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

0

পতেঙ্গার কাঠগড়ে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের বাৎসরিক উৎসব ৬ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

কাঠগড় হিন্দু পাড়া ২নং গলি শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শ্রী শ্রী চন্ডীপাঠ, মায়ের পূজা গীতা পাঠ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরগৌরী মহাশ্মশান যোগাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শংকরানন্দ অবদূত মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা বজেন্দ্র লাল দেব, উপদেষ্টা পুলিন দত্ত ঝুন্টু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড কর্মকর্তা মো. আনিসুর রহমান, সজল দেব, রনি দত্ত, প্রণব ঘোষ, সুজন দাশ, বাপ্পা চৌধুরী, লিংকন চৌধুরী, অনিন্দ্য দেব, সুমন চৌধুরী, সুজন চৌধুরী, অমি জয়দেব। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নটু দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজল চৌধুরী। সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কাঠগড় হিন্দু পাড়া ২নং গলির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের ব্যাপক উন্নয়ন প্রয়োজন।মন্দিরের উন্নয়নে ভক্তবৃন্দদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সবশেষে ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড সার্বিক সহযোগীতায় কম্বল বিতরণসহ আগামীতেও যেন ভারটেক্স কোম্পানি আমাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আউটার রিং রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে যুবক ও তরুনদের উদ্যোগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

শুক্রবার ৬ জানুয়ারি বিকাল ৪টায় উভয় টিমের সাথে পরিচয় বিনিময়ের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, সাবেক ফুটবলার মাহাবুব এলাহি,সমাজ সেবক মোঃ আইয়ূব আলী,মোঃ হাছি মিয়া,এম.এ হাসান, সাবেক ফুটবলার উত্তম মহাজন নব, লুৎফুর রহমান,মোঃ হারুন উর রশিদ,টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মিজানুর রহমান, দেলোয়ার হোসেন ,মোঃ আসলাম ,মোঃরাসেল,ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা।

খেলা পরিচালনা করেন রেফারী মোঃ হারুন, সহকারী আঃকাদের, এস,এম তারেক,৪র্থ রেফারী মোঃ তামিম।

উদ্বোধনী দুটি খেলায় প্রথমে রুবেলের দেয়া গোলে এলিট ফোর্স-দিগন্ত একাদশ কে হারায় এবং দিনের ২য় দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ২-২ গোলে ড্র হয়েছে।

গোলদাতা হচ্ছে রাহাত হাসান২টি এবং দেলোয়ার,দীপু ১টি করে গোল করেন।

আগামী শুক্রবার বিকেলে পরবর্তী আরো ২টি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধন কালে অতিথিরা বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনতে হলে এই ধরনের ফুটবল মিলন উৎসব অতি প্রয়োজন। বর্তমান প্রজন্মদের ক্রীড়া চর্চায় মননিবেশ আবশ্যক। এই অঞ্চলের ক্রীড়া বিনোদন কে আরো উজ্জ্বল করতে সাবেকদের এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন পরে এই ফুটবল উৎসবে হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক মাঠে চর্তুরদিকে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ঐতিহ্য আর ইতিহাসের স্বাক্ষী বাংলাদেশ ছাত্রলীগ- দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে ৪ জানুয়ারি দিনব্যাপী বন্দর শাখা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


সাজিবুল ইসলাম সজিবের সভাপতিত্বে এবং হৃদয় কুমার দাশ ও জালাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।


এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ বায়জিদ হোসেন, বন্দর মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার শিক্ষক আমির হোসেন, বন্দর শ্রমিক নেতা এফ এ চৌধুরী বাদল, সাইফুর রহমান সোহেল, আখতারুজ্জামান ময়না ,সালাউদ্দীন বাবর, ফরহাদ আব্দুল্লা,অর্জুন, সোহেল, মোয়াজ্জেম, আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পী রমজান আলী, রোকন উদ্দীন, মোঃ সোহেল, মোঃ মাসুম, মোঃ ইমু, জামাল হোসেন, শহিদুল ইসলাম, রবিউল হোসেন,রহমত উল্লাহ, মিজানুল হক, হুমায়ন কবির,সাইফুল ইসলাম কৌশিক রয়,সুলতান ফাহিম, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ, ইসরাফিল, রাজা শাহ, দূর্জয়, সাহাব উদ্দীন, আউয়াল খান, ইমন, শামশেদ রাব্বি,ইমন,আবির রিফাত,রাব্বি, জয় দাশ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ঐতিহ্য আর ইতিহাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে আজকের ছাত্রলীগ। ছাত্র লীগের গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠান ৪ জানুয়ারি বুধবার চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখান এরিয়া টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

০৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ০৫টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লেঃ কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি ২-১ সেটে লেঃ কমান্ডার শাহিল রহমান কে পরাজিত করেন। টেনিস দ্বৈতে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ক্যাপ্টেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন জুটি কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার ও ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জুটিকে ২-০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন।

এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও কমডোর এম আতিকুর রহমান জুটি রিয়ার এডমিরাল এম আশরাফুল হক ও রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান জুটিকে পরাজিত করে বিজয়ী হন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এম ইয়াসির আরাফাত, কমডোর সামশেদ মোহাম্মদ জামিল কে ৩-২ গেম এ পরাজিত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন

0

মৎস্য সম্পদ ধংস্বকারী বেহন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল নির্মুলকরণে ৪ জানুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ ধাপে ৩০ দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৪ জানুয়ারি জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশ এর সমন্বয়ে উক্ত বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেল মিজানুর রহমান বলেন,কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে প্রচুর অবৈধ জাল দিয়ে জেলেরা মৎস্য আহরণ করে যা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। আজকের অভিযানে ২ টি অবৈধ জালবাহী ট্রলার মাঝিকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও জাটকা ইলিশ ধরার অপরাধে যথাক্রমে ২০০০ টাকা ও ৫০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

পাশাপাশি জব্দকৃত ৪০ টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিলি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মু.মাহমুদ উল্লাহ মারুফ , অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ সুদিপ্ত সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, লে.কমান্ডার হামিদ,বানৌজা,লে.রওনক, কোস্টগার্ড প্রমুখ।

শীতার্ত মানুষের পাশে-দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ আগ্রবাদ সিএমবি কলোনির মোড়ে ১ জানুয়ারি বিকাল ৩ টায় অসহায় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ২০০ অসহায় শীতার্তদের হাতে কম্বল বিতরণ করা হয়।

যুবলীগ নেতা সরওয়ার হোসনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো.সোয়েবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, মোঃওসমান,ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লাহ,শাহিনুর আক্তার, নুরুল ইসলাম রাসেল, আবু নাসের জুয়েল, নুর এলাহী সানি, তোফায়েল আহমেদ বাপ্পি, মাঈনু উদ্দিন হাসান কাজল,শফিউল আজম,আলাউদ্দিন শিপু,আরাফাত, অভি,আবদুল মান্নান রিয়াদ,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আকিল চৌধুরী, জীবন, রাহাত, রিশাদ,সাজিদ, ফশসাল,সালাউদ্দীন প্রমুখ।

কম্বল বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবান ও যুবলীগের সকল নেতা কর্মীদের শীতার্ত মানুষের পাশে থাকার
আহবান জানায়।

পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেডের ৫ হাজার কম্বল বিতরণ

0

মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে দুস্থ ও এতিমদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

ডিপো ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। ডিপোর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর ৩৭, ৩৮ ও ৪০ নং ওয়ার্ডের হাজার অসহায় শীতার্তদের কম্বল নিতে দেখা যায়।

এতে আরও উপস্থিত ছিলেন ডিপোর মো. কাউছার আলম, ডিপো এডমিন সুনায়ন বডুয়া, সিএসডি ইনচার্জ সালে আহমদ শাহিন, সি ইউনিট আওয়ামী লীগে সভাপতি মোজাহের, হুমায়ুন কবির, ৪০নং যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কমিশনের একান্ত সচিব সাইফুদ্দিন রবি, হিন্দু-বৌদ্ধ পরিষদের সদস্য লিটন চৌধুরী, কাজল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রীর মোবাইল ছিনতাইকারীকে আটক করছে ট্রাফিক সার্জেন্ট

0

চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র দুছাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করছে ট্রাফিক সার্জেন্ট।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরের কোতোয়ালী থানাধীন ফলমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে আটক করেন। তিনি নগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত।

আটক ছিনতাকারীর নাম শরীফ (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো. বাহারের ছেলে।

সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুশিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমণ্ডি এলাকায় এলে তাদের গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে শরীফ নামে এক ছিনতাকারী। এসময় দুশিক্ষার্থীর চিৎকার শুনে আমি এগিয়ে যাই।

তিনি বলেন, ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করি এবং ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করি। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করি।