Home Blog Page 94

শামীম মাহমুদের সুর ও সঙ্গীত পরিচালনায় আসিফ’র চোখের কার্ণিশ

বর্তমান সময়ের ব্যাস্ততম তরুণ প্রতিভাবান মেধাবী সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ। ইতোমধ্যেই তার সুর ও সঙ্গীতায়োজনে প্রকাশ পেয়েছে বেশকিছু জনপ্রিয় গান। সম্প্রতি তার সুর ও সঙ্গীতে ‘চোখের কার্ণিশে’ শিরোনামে প্রথমবারের মতো নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত খ্যাতিমান কণ্ঠশিল্পী আসিফ আকবর। সাথে সহশিল্পী হিসেবে গেয়েছেন জনপ্রিয় গায়িকা কর্নিয়া। গানটি লিখেছেন গীতিকবি মাহবুব রহমান।

কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া’র গাওয়া নতুন এই গান নিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক্যাল ফিল্ম। অসাধারণ একটি গল্প দিয়ে সাজানো হয়েছে ‘চোখের কার্ণিশে’ শিরোনামের নতুন এই মিউজিক্যাল ফিল্মটি। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অন্তু করিম, আরিয়ানা জামান এবং মুকুল জামিল। আর মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা মোহন ইসলাম।

নিজের সুর ও সঙ্গীতায়োজনে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে এটাই তার প্রথম গান, তাই এই গান নিয়ে বেশ উচ্ছ্বসিত শামীম মাহমুদ। চলতি মাসের ১৭ তারিখে এম আর বেস্ট মিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন এই গানের মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে বলে জানালেন তিনি।

আসিফ আকবর ও কর্নিয়া’র গাওয়া নতুন এই গান প্রসঙ্গে সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ বললেন – এই গান টা তৈরি করার পর কম করে হলেও ৫ জন শিল্পী এই গানটি রিজেক্ট করেছেন। তারা বলেছেন গান ভালো হয়নি বা পছন্দ হয়নি। কিন্তু আমি যেদিন গানটি প্রথম সুর করি সেদিনই গীতিকার কে বলি যে, এ গান টা আসিফ ভাই গাইলে গানটার সঠিক মর্যাদা পেত।

আসিফ ভাইয়ের কাছে গান টা পৌছানোর জন্যে আসিফ ভাইয়ের কাছের কয়েকজন কে অনুরোধও করেছিলাম। কিন্তু তারাও এড়িয়ে গেছেন। অবশেষে গানটা তৈরি করার চার বছর পর অনেক নাটকিয়তা শেষে আসিফ ভাই গাইলো এবং মুক্তিও পাচ্ছে। সাথে সহ শিল্পি হিসেবে আছেন ‘কর্নিয়া’। আমার বিশ্বাস গানটা মানুষের মুখে মুখে ফিরবে।
এর আগেও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদের সঙ্গীতায়োজনে একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আগামীতে শ্রোতাদের আরও ভাল কিছু গান উপহার দিতে তরুণ মেধাবী সুর ও সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দেবাশীষ পাল দেবু’র ফ্রী চিকিৎসা সেবা

জাতীয় দূর্যোগ করোনার শুরু থেকে চলমান সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রী চিকিৎসা ক্যাম্প। ইতোমধ্যে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ৪৫০০ পরিবারের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। ১১ সেপ্টম্বর শুক্রবার সকালে নগরীর চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ব্যবস্থাপনায় নবম ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, নগর সেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা সানজিদা আলম ও এইচ এন জাহিন। ক্যাম্পে ২শ ৩০ জন রোগীকে ফ্রী চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ হিরু,উপ প্রচার সম্পাদক আবুল কালাম, চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, মহিলা অাওয়ামী লীগ নেতা শেলি বড়ুয়া, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সজল দাশ, বিল্পব বর্ধন, রায়হান নেওয়াজ সজীব, এসকান্দর আলম, আলাউদ্দিন আলো,ইকবাল হোসন,মো মঈনউদ্দীন, হুমায়ূন মোর্শেদ,মারুফুল ইসলাম মারুফ, শামীম আজাদ,বিভু দাশ,মো রুবেল, জিৎ কর বাবু,রঞ্জন ধর প্রমুখ।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ বলেন, করোনার শুরু থেকে দেবাশীষ পাল দেবুর ব্যতিক্রম উদ্যোগ নগরবাসীর নজর কেড়েছেন, তিনি বিগত ৮ ওয়ার্ডে ফ্রী ক্যাম্প শেষ করে আজ চকবাজারে ৯ম ক্যাম্প করছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় কাজ।

৩৭ নং মুনির নগর ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আগামীকাল

নগরীর বন্দর থানাধীন ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি আসন্ন চসিক নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবরের সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি সফল করতে ২৭ আগস্ট এলাকার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে । ৩৭নং মুনির নগর ওয়ার্ডে বসবাসরত এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানান কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর।

জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার বৃক্ষ রোপন অভিযান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০” উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা গাছ রোপনের অংশ হিসেবে জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া বিকাল তিনটায় অফিসেরচর এলাকায় শতাধিক ফলজ-বনজ এবং ঔষধিগাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, জোয়ারিয়ানালা মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপার এসএম আবরারুল হক, পরিচালক শফি উল্লাহ, জাতীয় যুব সংসদ রামু উপজেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ সরওয়ার, সহ সভাপতি সোয়েব সাঈদ ও জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ বিন জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফাওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক আরমান সিকদার, উপ-দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।

Found 0 results

মেয়র নির্বাচিত হলে সকলের সহযোগীতায় নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করে যাব-এম রেজাউল করিম চৌঁধুরী

নগরীর সিরাজুদ্দৌলা রোডস্হ একটি কনভেনশন সেন্টারে কমিউনিটি সেন্টার মালিক সমিতির মত বিনিময় সভা ২৭ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়। কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চসিক মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌঁধুরী।

সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এম এ মালেক, মোহাম্মদ আবদুল্লাহ,উপদেষ্টা মোঃ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক কুমার রাজেন দাশগুপ্ত,সাজেদুল আলম মিল্টন, উপস্থিত ছিলেন গেয়াস উদ্দিন, সাইফুল কারিম চৌধুরী, মোঃ ইশতিয়াকর হোসেন তছলিস, মোঃ আকতার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মামুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, এই মহামারিতে চট্টগ্রামের কয়েকশ কমিউনিটি সেন্টারের হাজারো শ্রমিক কর্মচারী দীর্ঘ ৫ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। সরকার এখন ব্যবসা বাণিজ্য সব খুলে দিয়েছে। তাই এসব শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে বাঁচাতে আগামী মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের কমিউনিটি সেন্টার খুলে দেয়ার দাবী জানিয়েছে কমিউনিটি সেন্টার মালিক সমিতি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি চট্টগ্রাম কমিউনিটি সেন্টার খুলে দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সিমিত আকারে খুলে দেয়ার জন্য চেষ্টা করবো। আমি সবার সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে মেয়র হলে চট্টগ্রামকে একটি সুন্দর নগর গড়ে তোলার জন্য চট্টগ্রাম থেকে ইন্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সমাজ সেবক, সাংবাদিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, চেম্বারে সভাপতি, ডেকোরেটার্স ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতিসহ সকলের সমন্বয়ে নগর উন্নয়নে কমিটি করে তাদের সাজেশন নিয়ে মেয়র কার্যক্রম চালাবো।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শিশু-কিশোর সংসদ’র আলোচনা সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চকবাজারস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক তরুণ আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। আলোচনা সভায় তিনি বলেন, হাজার বছরের বাঙালির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি জাতির জনক ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা-এই তিনটি শব্দ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু যে মহান উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা যথার্থভাবে পূরণ করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, ৪২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহিন, ১৯ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এম আর ইয়াসিন, সাবেক ছাত্রলীগ নেতা অসীম বনিক, ইউনিট আ’লীগ নেতা মমিনুল আলম, ৪২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, চকবাজার থানা শ্রমিকলীগের সভাপতি মো. শাহ আলম, যুবলীগ নেতা কায়েস, জাহেদ, ছাত্রলীগ নেতা মোবারক বাবু, সজীব, ইমন প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ইপিজেডে জাতীয় শোক দিবসে ফ্রিডম ব্লাড ব্যাংক’র আলোচনা সভা

ইপিজেডে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট যোহরের নামাজের পর ফ্রিডম ব্লাড ব্যাংকের উদ্যোগে হাজী বশির আহম্মেদ মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করার পাশাপাশি বিকাল ৫ টায় ফ্রিডম ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ নিজস্ব কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় ফ্রিডম ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ডাঃ হোসেন আহম্মেদের পরিচালনায় এক মিনিট নিরবতা পালন ও করোনাকালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা খান মোঃ সাইফুল, শেখ মোঃ আলাউদ্দিন ফারুক,ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,অর্থ-সম্পাদক গোলাম রাব্বি,কার্যকরী সদস্য আল-সাজ্জাদ আবির,অন্তুু দাশ,রাফি সহ ফ্রিডম ব্লাড ব্যাংকের সদস্যগণ। আলোচনা সভার সঞ্চলনা করেন ফ্রিডম ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়।

পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট বিকাল ৪ টায় পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ -সভাপতি হাজী নুরুল আবছারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন,ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা হাজী রাশেদ বাল্লা, হাজী মো.আজিজ, শ্রমিক নেতা রাশেক, হাজী আবুল খায়ের,হাজী কাশেম, মো. রফিক , হাজী ফোরকান, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

এসময় আরও উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন পতেঙ্গা থানার আহ্বায়ক, মো.তৌহিদ, মো.আব্দুল খালেক, মো.মাসুদ খানসহ নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ, এল ডি জি সিনিয়র, এল ডি জি জুনিয়ার, মুসলিমাবাদ ফ্রেন্ডর্স সার্কেল সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব একলাজ উর রহমান।

একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আ’লীগের দু’সময়ের কান্ডারী আসলামকে এখনো চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরসুরি ৩৯ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মো. আসলামকে এখনো চায় এলাকাবাসী। এক সময়কার দলের দুঃসময়ে নিজের জীবন বাঁজি রেখে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলের জন্য নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। একাধিকবার মালমাল আসামী ও বার বার কারাবরণ করার পরেও বঙ্গবন্ধুপ্রেমী সাবেক কাউন্সিলর মো. আসলামের জন্য রয়েছে এলাকার সর্বস্তরের জনগণের ভালবাসা। সকলের কাছে মো. আসলাম মানেই একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। তবে বর্তমান সরকারের আমলে মো. আসলামের মত ত্যাগী নেতারা যোগ্য মূল্যায়ন না পেয়ে হতাশার অনলকুন্ডে দিনের পর দিন পার করছে। মো. আসলামকে চসিক প্রশাসকের সহায়ক পরিষদের সদস্য বা কমিটিতে স্থান দিতে ৩৯ নং ওয়ার্ডের এলাকাবাসী বর্তমান সরকারের নিকট দাবি জানান।

১৯৬৬ সালে এক দরিদ্র পরিবারে আসলামের জন্ম। বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে ১৯৮২ সালে আওয়ামী রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন তিনি। লেখাপড়ার জন্য ছাত্র রাজনীতি করতে পারেনি। তবে দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগরের একজন কর্মী ছিলেন। ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত গণ-আন্দোলনে অংশ গ্রহন করার কারণে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তাকে ১৩টি মামলা কারাবরণ করতে হয়েছে ।

১৯৯২ সালে ৩৯নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সম্মেলনে তিনি ৩৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হোন। ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয়দের সংঘর্ষে এলাকার ১৭ যুবক নিহত ও ৫০০ জনকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ করেন তিনি। তৎকালীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর পাশে থেকে তিনি গ্রেপ্তারকৃত ৫০০ জনকে নৌ-ক্যান্টনমেন্ট থেকে বের করে তাদের স্ব-স্ব বাড়িঘরে পৌঁছে দেন।

১৯৯৪ সালে আলহাজ¦ এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচিত হয়ে ৩৯নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে তিনি শক্ত অবস্থান তৈরি করেন। ১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনে এ. বি. এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ১৭ দিন চট্টগ্রাম বন্দর বন্ধ রাখতে গিয়ে মো.আসলাম জীবন বাঁজি রেখে পতেঙ্গা থানা যুবলীগের তৎকালীন সভাপতি মাখন লাল মহাজনসহ ১৭টি মাইক্রোসহ অস্ত্রধারীদের উপর ঝাঁপিয়ে পরেন সেই গুলিবর্ষণে চট্টগ্রামের আওয়ামী পরিবারের ২৮ জন কর্মী নিহত হয়েছিলেন।

১৯৯৬ ফেব্রুয়ারিতে বিএনপি প্রহসনের নির্বাচন প্রতিহত করতে চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর নির্দেশ বাস্তবায়নে বিএনপি’র কোন মন্ত্রী, এমপির চট্টগ্রামে নির্বাচনী প্রচার বন্ধ করতে সিমেন্ট ক্রসিং নৌ-ঘাঁটির সামনে মো.আসলামের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হয়। মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আফসারুল আমিনের নির্দেশে চট্টগ্রাম বিমান বন্দরে বিমান ল্যান্ডিং পয়েন্টে বোমা বিস্ফোরণের ঘটনায় আসলাম সক্রিয় ভুমিকা পালন করেন।

১৯৯৮ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটিতে মো. আসলাম সদস্য নির্বাচিত হবার পর মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও এনামুল হক দানুকে সাধারণ সম্পাদক করে যে কমিটি ঘোষিত হয় তাতে আসলামকে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। ২০০০ সালে মো. আসলাম পতেঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ২০০০ সালের ৩ জানুয়ারি ওয়ার্ড এবং চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ মো.আসলামকে সর্বপ্রথম চসিক ওয়ার্ড কমিশনার নির্বাচনে মনোনয়ন প্রদান দিলে মো. আসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়।

২০০২ সালে অপারেশন ক্লিন হাট নামে সেনাবাহিনী দিয়ে দেশব্যাপী অপারেশন শুরু করে। সেই অপারেশনে চট্টগ্রামের সর্ব প্রথম মো. আসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ২৬ বার রিমান্ড চাওয়া হয়। মো. আসলামের বিরুদ্ধে ৪টি পেন্ডিং হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা করা হয়। কারাবরণ করার পরেও জামিন এসে তাকে মোট ১২ বার গ্রেফতার করে চট্টগ্রামের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। ২০০৫ সালে ১৭ মে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে চসিক নির্বাচনে আবারও মো. আসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়। ২০১৩ সালের ৬ এপ্রিল বিএনপি-জামায়াতের ভাড়াটিয়া চিহ্নিত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করলে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমীন আসলামের পাশে দাড়ান।

সাবেক কাউন্সিলর মো.আসলাম বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগের ত্যাগী নেতা খোরশেদ আলম সুজনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রশাসক নিয়োগ দেয়ার কারণে আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রশাসকের সহায়ক পরিষদের সদস্য বা কমিটিতে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি চট্টগ্রামের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরসুরি দাবি করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় ভাবে যাকে মনোনয়ন দিয়েছে আমি তার পক্ষে কাজ করে যাব। আমি যেহেতু ৩৯ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র ছিলাম তারই ধারাবাহিকতায় এখনো এলাকাবাসী চায় আগামী ১৮০ দিনের দায়িত্বে থাকা (চসিক) প্রশাসকের সহায়ক পরিষদের সদস্য বা কমিটিতে থেকে এলাকার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকার্ন্ড যেন তুলে ধরতে পারি।

মানবতার কল্যাণে আমি আছি,থাকব : প্রনব সাহা

জাতীয় দূর্যোগ করোনা কালীন সময়ে একজন মানবিক প্রনব সাহা লকডাউনের শুরু থেকে পতেঙ্গা জেলে পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ,ফুটপাতে অসহায় পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। রাস্তায় ক্ষুধার্ত পশুদের খাদ্যের ব্যাবস্থা করা ছাড়াও অতীতে তিনি বিভিন্ন সময়ে শীত বস্ত্র বিতরণ,শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন অভিযান,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানা মানবিক কর্মকার্ন্ডের জন্য মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করার পাশাপাশি সকলের প্রিয় মুখ মানবতার সেবক হিসাবে পরিচিত। তিনি জানান,দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার অবস্থান থেকে সাধ্যমত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি । যত দিন বেঁচে থাকবো মানবতার কল্যাণে কাজ করে যাব।

প্রাণঘাতি করোনা ভাইরাসের শুরুতেই কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের জীবন জীবিকার কথা ভেবে করোনা সংক্রমণ এড়াতে প্রায় শতাধিক ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেন প্রনব সাহা।

করোনা কালে সর্বপ্রথম তিনি সরকারের কাছে বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম শাখার প্রায় ৫৫০০ স্বর্ণের দোকান মালিক ও প্রায় ১৪ হাজার স্বর্ণশিল্পী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা ও রেশম কার্ডের দাবি জানান।

সমাজ সেবক প্রনব সাহা বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি, চট্টগ্রাম শাখা মেট্রোপলিটন শপ্ অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি, চিটাগাং চেম্বার অব কমার্সের অজীবন সদস্য, মা ও শিশু হাসপাতালের আজীন সদস্য এবং পতেঙ্গা থানা সার্ক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের সভাপতি। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে দেশের ও সমাজের উন্নয়নে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।