Home Blog Page 91

এলআইসি বাংলাদেশ’র মৃত্যুদাবি পরিশোধ এক লক্ষ টাকার চেক হস্তান্তর

মৃত্যুর ১৪ দিনের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ করল এল আই সি বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের গ্রুপ বীমার অধীনে বীমা গ্রাহক বিসিক শিল্প এলাকার রেজিম্যাক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কর্মচারী কার্তিক নন্দী(৪২) গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ১৪ দিনের মধ্যে তার পরিবারকে মৃত্যু দাবির ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করে এলআইসি জুবিলি রোড শাখার পক্ষ থেকে রেজিম্যাক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর মি. তিনকড়ি চক্রবর্তী ।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ হেড মো. শহীদুল ইসলাম মামুন , এক্সিকিউটিভ অফিসার অদ্রিজা রায় লীনা, ব্রাঞ্চ ম্যানেজার অধ্যাপক স্বরূপানন্দ রায়।

বীমাগ্রহীতার নমিনি (গ্রাহকের বিধবা স্ত্রী) কাছে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

ইপিজেডে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর ও ভাষ্কর্য ভাংচুরের ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে ১৩ ডিসেম্বর বিকাল ৩ টায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, নারী নেত্রী রোকসানা বেগম, নাছিমা বেগম, নাছিমা আক্তার, রোমানা আক্তার রুমা, রোজী আক্তার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্যরা।

পলোগ্রাউন্ড স্কুল কমিটির সভাপতি জাফর আহমদ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, শিক্ষানুরাগী জাফর আহমদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত অনুমোদন পত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।

এডহক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মো. নুরুল আবছার, অভিভাবক প্রতিনিধি এটিএম মঈনউদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. মেছবাহুল হক।

পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র বিক্ষোভ সমাবেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে পতেঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় কেইপিজেডস্থ শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী নুর মানিকের সঞ্চালনায় ও সভাপতি এম এ হান্নানের সভাপত্বিতে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু নাছের জুয়েল,সহ সভাপতি এস কে সাগর, হাজী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, এস বি লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ ইয়াছিন,মোঃ হাসান, ছাদেক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল বলেন,মূর্তি ও ভাস্কর্য এক নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়া সংবিধান পরিপন্থী কাজ বলে আমরা মনে করি। বঙ্গবন্ধুর সোনার বাংলায়, আমরা কোন রকমের ধর্মব্যাবসায়ীদের কার্যক্রম মেনে নিব না।

বঙ্গবন্ধু প্রশ্নে কোন আপোষ করবো না – দেবাশীষ পাল দেবু

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। ৬ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর কাস্টম হাউজের সামনে থেকে তিন হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। মিছিলটি আগ্রাবাদ মোড় হয়ে এক্সেস রোড পদক্ষিণ করে বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে সমাপ্ত হয়।

সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশে হাজার বছরের শিক্ষা সংস্কৃতি ও সকল ধর্ম বর্ণ মানুষের সহাবস্থান। এদেশে সাম্প্রাদায়িক রাজনীতি চলবে না তা একাত্তরে ফাইনাল হয়ে গেছে। তবুও যারা এদেশকে পাকিস্থান আফগানিস্থান বানানোর স্বপ্ন দেখেন তাদের বলবো আপনার সে দেশে চলে যান। আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপোষ করবো না, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে যুবলীগ প্রতিরোধ করবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাতেই দেশবিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। সাবধান যুবলীগ মাঠে নামলে পালানোর পথ থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর,যুবনেতা জামিল আহমেদ মিলন, মো. লোকমান, মো.কায়সার, ইসমাঈল,মো মিজান,মো মনির,মো আজাদ, জয় বাদশা টিপু , জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো.সালাউদ্দিন, রতন দাশ, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব,রমজান আলী, মো মাসুম,সোহেল,মো হানিফ, মো.রাসেল, রাসেদুল আলম ইমু, মো রানা,রাকেশ,ইসমাঈল হোসেন, জামাল, কৌশিক রায়, সাইফুল, ইমাম হোসেন, প্রান্ত প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন’র নির্বাচনি প্রস্ততি সভা সম্পন্ন

বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাচনী প্রস্ততি সভা গত ৪ ডিসেম্বর বিকাল ৩ টায় বিভাগীয় আহবায়ক বিপিডিএ চিকিৎসক নাছির আহম্মেদ আনোয়ারের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল এবং সঞ্চালনা করেন বিপিডিএ চিকিৎসক সন্জয় মজুমদার।

এসময় বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার মধ্যে বিপিডিএ চিকিৎসক তপন মজুমদার, বিপিডিএ চিকিৎসক
মো.ইদ্রিস, বিপিডিএ চিকিৎসক শাকিল চৌঁধুরী,বিপিডিএ চিকিৎসক শাহাজান,বিপিডিএ চিকিৎসক জাহিদ প্রমুখ।

সভা চলাকালীন কেন্দ্রীয় মহাসচিব বিপিডিএ চিকিৎসক রাকিবুল ইসলাম তুহিন অনলাইনে যুক্ত থেকে প্রতিটি বিভাগে একটি করে মাইক্রো বাস প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কেন্দ্রেীয় সহ-সভাপতি বিপিডিএ চিকিৎসক ফজল আহম্মদ।

বিপিডিএ চিকিৎসক জামাল উদ্দিন খান কাজল সাংবাদিকদের বলেন,১৯৭১ সালে আহত মুক্তিযুদ্ধোদের বনে বাদারে ঝড় বৃষ্টিতে রাতের অধারে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এবং করোনাকালেও আমাদের সেবা অব্যাহত রয়েছে। নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমরা যেন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি এটাই আমাদের দাবি। আগামী ২৫ ডিসেম্বর বিপিডিএ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে – দেবাশীষ পাল দেবু বঙ্গবন্ধুর ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বড়পোলে ২২ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এবং ইসলামিয়া কলেজের ছাত্রনেতা সুজিত কান্তি দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।


প্রধান বক্তা ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের জুয়েল।


বিশেষ অতিথি ছিলেন, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল,আনিসুর রহমান লিটু, লায়ন এস বি জীবন,নুরুল আবছার, সাংবাদিক এস কে সাগর, এস‌ বি দেব লিটন, মোহাম্মদ কায়সার, আলিনুর মানিক, ফরহাদ আব্দুল্লাহ, সজীবুল ইসলাম সজীব, আজাদ, সানি,রতন,জয় বাদশা, নুর এলাহী, মোহাম্মদ হানিফ, মো আরমান মো সোহেল আনিসুর রহমান শরীফ হৃদয় কুমার দাশ ,হারুনুর রশিদ হিরু, ইসমাইল হোসেন শামীম , ইমাম হোসেন প্রান্ত , এম এ মান্নান মিনহাজ,মো আরিফ ,মো জুয়েল। দ্বীন ইসলাম,আব্দুল জব্বার, নাঈম, জাবেদ মোস্তফা, শাকিল, ইফতি ,সাব্বির, হিমেল, সাদ্দাম প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য নিছক ভাস্কর্য নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের লাল-সবুজের প্রতিচ্ছবি।বাংলাদেশের কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি তিনি সরকারের নিকট বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানান।

পতেঙ্গায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র চিকিৎসা সেবা প্রদান

নগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর চলমান ১৭তম ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পযর্ন্ত আলী পাইলট প্রি স্কুলে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.এ এইচ জাহিন ও সানজিদা আলম।

এসময় উপস্থিত ছিলেন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আবুল হোসেন, দপ্তর সম্পাদক সেকান্দর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা বেগম, সাধারণ সম্পাদক স্বপ্না বেগম, যুবলীগ নেতা ওমর উদ্দিন, দিদার, রাহাত, দিদারুল, আলম, নান্টু, সাদ্দাম হোসেন জয়, সাজ্জাদ হাসান, মাঈন উদ্দিন, আয়ান সরকার, অথৈয়, মো.হৃদয় প্রমুখ

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’র আলোচনা সভায়- রেজাউল কমির চৌধুরী মেয়র নির্বাচিত হলে পতেঙ্গায় ওয়াসার পানির ব্যবস্থা করা হবে

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ১৩ নভেম্বর বিকাল ৪ টায় পতেঙ্গা মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান মাঠ প্রাঙ্গণে কাউন্সিলর প্রার্থী ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেকের সভাপতিত্বে এবং
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি হাজী নুরুল আফসার ও সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন,শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’র সাধারন সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন,চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা
চট্টগ্রাম মহানগর মহিলা যুব মহিলালীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক সিআইপি জসিম উদ্দিন,ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ- সভাপতি সাংবাদিক এস কে সাগর,এসবি জীবন,ডাঃ জামাল উদ্দিন খান কাজল,সাধারণ সম্পাদক আবু নাছের জু্য়েল,যুগ্ন সাধারণ সম্পাদক এস বি দেব লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আমলীগের কার্যনির্বাহী সদস্য মনির সওদাগর,শ্রমিকলীগ নেতা ইদ্রিম, স্বেচ্ছাসেবক লীগ ৪০ নম্বর ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ নেজাম, ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন, সার্ক মানবাধিকার নেতা মোঃ মাসুদ খান,পশ্চিম মুসলিমাবাদ মহল্লা কমিটির মোঃ বশির, মুসলিমাবাদ নারী জাগনের নেত্রী তাহমিনা বেগম,তৌহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সামাজিক সংগঠন নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ এলডিসি ক্লাব, মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল, শেখ রাসেল ক্লাব, মুসলিমাবাদ প্রজন্ম ৭১, বিজয় ৭১ বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ৪০ নম্বর ওয়ার্ড কমিটি, মুসলিমাবাদ নারী জাগরণ, বন্দর পতেঙ্গা ঠিকাদার শ্রমিক সংগঠন, মুসলিম বাদ ইজিবাইক মালিক ও চালক ঐক্য পরিষদ, জেলে পাড়ার লোক সংঘ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণ কালে চসিক মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌঁধুরী বলেন,মেয়র নির্বাচিত হলে পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ওয়াসার পানির ব্যবস্থা করা হবে। আগামীতে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। নাগরিক দুর্ভোগ লাঘবসহ স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব থাকবে।