Home Blog Page 92

মানববন্ধনে বক্তারা পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ মেনে নিবে না লালদিয়াবাসী

0

বিদ্যুৎ বিহীন,পানি বিহীন আমরা মানবেতর দিন কাটাচ্ছি। পুনর্বসান ছাড়া উচ্ছেদ হলে আমরা সর্বস্ব হারাবো। পরিবার নিয়ে পথে নামতে হবে আমাদের। পুনর্বসান ছাড়া উচ্ছেদই কি মুজিববর্ষের উপহার ? নদী রক্ষায় রায় হয়, মানুষ রক্ষায় নয় কেন ? এভাবে নানা দাবি সম্বলিত প্লেকার্ড, পোস্টার, ব্যানার হাতে ২০ ফেব্রুয়ারি বিকালে দক্ষিণ পতেঙ্গার বিমানবন্দর সংলগ্ন সড়কে মানববন্ধন করেছে লালদিয়ার চরের হাজারো বাসিন্দারা।

বিগত ৪৮ বছর আগে সরকারকে নিজেদের ভিটা মাটি ছেড়ে দিয়ে লালদিয়ার চর এলাকার ২ হাজার ৩০০ পরিবার এখন নিঃস্ব। তাদের থাকার জায়গার ব্যবস্থা না করে এভাবে উঠিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভবন নির্মাণ করে দিয়ে যেখানে প্রধানমন্ত্রী মানবিকতার বহিঃ প্রকাশ ঘটিয়েছেন, সেখানে এ চরবাসিদের সামান্য থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া সরকারের পক্ষে কোনো বিষয় না। আমরা এ জনবসতি উচ্ছেদ না করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

৪১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী বলেন, চর এলাকার লোকজন খুবই গরীব। উচ্ছেদ করলে ভাড়া বাসায় যাওয়ার মতো সামর্থ্য পরিবারগুলোর নেই। তাদের উচ্ছেদ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাচ্ছি। তবুও যদি কর্তৃপক্ষ উচ্ছেদ করতে আসে তাহলে লালদিয়ার চরবাসি ওইদিন বিমানবন্দর সড়কে শুইয়ে থাকবে।

এতে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, মুক্তিযোদ্ধা আবদুল গফুর, চট্টগ্রাম মহানগর আওয়মী লীগ সদস্য রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, আ.লীগ নেতা সিরাজুদ্দৌলা, আলমগীর আলম, আবদুল হালিম, জামাল উদ্দিন, ওয়াহিদ হাসান, আবুল হোসেন, শাকিল হারুন, জাবেদ হোসেন, জাকারিয়া দস্তগীর, নুরুল আজম রনি, ওয়াহিদুল আলম চৌধুরী, আবদুল কাদের প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছে স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ।

এলাকাবাসীর দাবি ২০০৫ সালের ১২ জুলাই লালদিয়ার চরের প্রায় ৫০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। ২০১৯ সালেও লালদিয়ার চর আরও কিছু অংশ উচ্ছেদ করা হয়। কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই আগামী ২৫ তারিখে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হলে স্থানীয় মাঝে তৈরি হয়েছে উচ্ছেদ আতঙ্ক।

মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনো একাত্তরের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি-দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি-জামায়াত সরকার কর্তৃক প্রহসনের নির্বাচন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে
চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু নেতৃত্বের বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিপিও চত্বরে যুবলীগ নেতা নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও ফাহাদ আবদুল্লার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনো একাত্তরের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি । বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকার্ন্ডকে প্রশ্ন বিদ্ধ করতে পাকিস্থানের সেই দোসরেরা একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও বলেন,উন্নয়ন ও গণতন্ত্র মুদ্রার এপিঠ-ওপিঠ। একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না। এই দুটো জিনিস পরস্পর বিরোধী না। এই দুটো মিলিয়েই হয় উন্নয়ন। গণতন্ত্রহীন উন্নয়ন সাময়িক উন্নয়ন, ভিত্তি দুর্বল।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান রেওয়াজ সজীব, ইরশাদ ইফতেখার মামুন, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, অপু দাশ, আসিফ শাহীন, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, মোহাম্মদ মিজান, সরোয়ার হোসেন, আরমান, খলিল, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, কোরবান আলী আজাদ, জহির রায়হান, তারিকুল ইসলাম, মোহাম্মদ নাছির, মনজুরুল আলম, মোহাম্মদ শামীম উদ্দিন, জিয়া উদ্দিন আরিফ, আরিফুল ইসলাম কাউচার, রিয়াল মাহমুদ, হৃদয় কুমার দাশ, শামীম খান, আকবর জুয়েল, সুলতান ফাহিম, আবিদ হাসান, সামিউয়ুল, কপিল উদ্দিন, নুরুল ইসলাম রিয়াদ,তারেক হোসেন, হিমেল, রাশেদুল আলম, জামাল হোসেন, সাইফুল ইসলাম, তুহিন, জাহেদুল আলম, রফিক, আরজু, রুবেল, নিরব, রাশেল হোসেন, সকিব, মারুফ হোসেন, রাফিদ হোসেন, তুহিন, রাজু, নবী, ইফতি, তারেকুল ইসলাম অপু, মিনহাজুল ইসলাম, রানা, তুষার, রিগ্যাল, ইফতি, শহীদ, মামুন, হাসান, টুটুল, মোহাম্মদ মাছুম, তাজুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।

পতেঙ্গায় শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬১ তম আবির্ভাব উপলক্ষে ধর্মীয় সভা

0

পতেঙ্গায় সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬১ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা কাটগড়,হিন্দুপাড়া ১নং গলি’র , ব্রজেন্দ্র লাল দেবের বাড়ি প্রাঙ্গণে ৩ ফ্রেরুয়ারি বুধবার বিকাল ৪ টায় উৎসব কমিটির সভাপতি ব্রজেন্দ্র লাল দেবে’র সভাপতিত্বে এবং এস কে সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগিশিক’র প্রধান পৃষ্ঠপোষক অসীত সেন, প্রধান বক্তা ছিলেন,সর্বমঙ্গলা কালি মন্দির’র প্রধান উপদেষ্টা স্বপন দাশ, উদ্বোধক ছিলেন, বাংলাদেশ জুয়েলারী সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি প্রনব সাহা।

বিশেষ অতিথি ছিলেন,দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন টিপু,যুবলীগ নেতা নুর উদ্দীন মারুফ, এইচ.এম জামাল উদ্দিন,সোহেল চৌধুরী,রুবেল, সুশান্ত বিমল দেব লিটন। এসময় আরও উপস্থিত ছিলেন,সত্য ধর, লিটন,নয়ন বড়ুয়া,সুমন চৗেধুরী, রুপন বিশ্বাস,দীপন বিশ্বাস,সুমন পাল, বিল্পব, আফ্ফান,যুবলীগ নেতা হাসান,মনির,হালিম,ফাহিম,আবছার,অনিক,জাসেম,রায়হান প্রমুখ।

পতেঙ্গায় কাউন্সিলর আব্দুল বারেক’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় জলাবদ্ধতা নিরসনে মুসলিমাবাদ খাল পরিস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মশা নিধন অভিযান কর্মসূচি ৩১ জানুয়ারি সকাল ১০ টায় নব নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবদুল বারেকের নেতৃত্বে পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মঈন উদ্দিীন (মনির সওদাগর), হাজী নুরুল আবছার, মো. নেজাম উদ্দিন, মো. মোস্তফা কামাল, মো. রফিক, মো.আবুল কাশেম, মো.জয়নাল আবেদীন, মো.মাসুদ খান,মো.আলাউদ্দিন, মো.শাহাদাত, মো. ওসমান, মো. বশির, সোনা বাবু দাশ, পান্না দাশ প্রমুখ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পরিস্কার ও মশা নিধন কর্মসূচির অভিযানকালে কাউন্সিলর আবদুল বারেক বলেন, ৪০ নং ওয়ার্ডের বসবাসরত বাসিন্দাদের নাগরীক দূর্ভোগ লাঘবে কাজ করে যাব। এলাকাবাসীর যে কোন সমস্যা সমাধানে আমি আন্তরিকতার সাথে একজন সেবক হিসেবে সব সময় পাশে থাকার চেষ্টা করব।

নৌকা’র পক্ষে ব্যরিস্টার সওগাতুল আনোয়ার’র গনসংযোগ

0

২৭ জানুয়ারি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে নৌকা প্রতিকের সমর্থনে পতেঙ্গা ও ইপিজেড এলাকায় সাধারণ মানুষের সাথে গনসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগ’র আইন বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য ব্যরিস্টার সওগাতুল আনোয়ার খান।

গনসংযোগকালে ব্যরিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিন। নগরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক নগর গড়ে তুলতে নৌকার কোন বিকল্প নেই।

তারেক সোলেমাসহ তিন গুণী’র স্মরণে আইনকন্ঠের শোক সভা

0

আলকরণ ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিম, সাবেক উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহেদ রেহান ইকবাল’র স্মরণে আইনকণ্ঠ পত্রিকার উদ্যোগে শোক সভা ২১ জানুয়ারি বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার দরবারের খলিফা ও আইন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ইকবাল।

শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, সুপ্রিম কোর্টের সাবেক এসিসটেন্ট এটর্নি জেনারেল এডভোকেট মাসুদ আলম চৌধুরী, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ মোর্শেদ হোসেন, মা ও শিশু হাসপাতালের সদ্স্য ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম, আইন কণ্ঠ এর সম্পাদক এডভোকেট মোঃ ফয়েজুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের এসিসটেন্ট এটর্নি জেনারেল এডভোকেট মফিজ উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নুরুল আলম, সুপ্রিম কোর্টের এসিসটেন্ট এটর্নি জেনারেল মির্জা মুহিত, চট্টগ্রাম কোর্টের এ.জি.পি সাজেদা বেগম, সাংবাদিক আবু মনছুর প্রমুখ।

৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমনে’র গণসংযোগ

0

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন ১১ জানুয়ারি বিকাল ৪ টায় হযরত আলী শাহ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন । বন্দরটিলা ও আলী শাহ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় নৌকা ও লাটিম প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা আ.লীগের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, হাজী মো. আসলাম, সেলিম আফজল, এটিএম শামসুল আলম, জাবের হোসেন, ইলিয়াছ, হারুন, আবদুর রউফ, আনোয়ার হোসেন, মাহাবুবুল হক হিরু, আক্কাস উদ্দিন, লোকমান মেম্বার, সালাউদ্দিন, সেলিম রেজা, জামাল উদ্দিন, সাদেক, কামাল, আনোয়ার হোসেন বেলাল, আজাদ হোসেন রাসেল, রাসেল মাহমুদ, মিজান, আশিষ, জসিম, ফরিদুল আলম, মামুনুজ্জামান, আনোয়ারুল করিম রুশদী, জাহিদ হোসেন, খোকন, জিয়া প্রমুখ।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কম্বল বিতরণ কালে- দেবাশীষ পাল দেবু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন সরকার

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি নগরীর নিউ মনছুরাবাদ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে অসহায়,হত দরিদ্র,ছিন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওয়াহিদ মুরাদ রাসেলের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা প্রপেসার নুর নবী পারভেজ,মোঃ ইসমাইল, রুজিনা আক্তার,মোঃ নুরুল ইসলাম রাসেল,মোঃ তারেক হোসাইন,আবদুর রহিম,মোঃ জাবেদ, মোঃ রাকিবুল আলম, মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।

কম্বল বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, আজকের দিনটি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিন। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে।

জামাল খান ওয়েল ফেয়ার সোসাইটি’র কম্বল বিতরণ

0

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ফুটপাতে ও বস্তিতে বসবাসরত অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে জামাল খান ওয়েল ফেয়ার সোসাইটি। প্রতিদিন গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অসহায়-দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মহানগর ছাত্রলীগের কার্যকরী সদস্য শিবু দাশ গুপ্ত এবং ব্ল্যাক এগ্রোফার্মার পরিচালক মো. তাহামিদ ফাইয়াজ’র সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ কর্মসূচির কার্যক্রম চলমান।

মহানগর ছাত্রলীগ নেতা শিবু দাশ গুপ্ত জানান, জামাল খান ওয়েল ফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যদি আরো কম্বল প্রয়োজন হয় তাও বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ ধরে এ কর্মসূচি চলবে ।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগ নেতা মো. তাসিম, মো. সাদ্দাম,সৌরভ দাশ জুয়েল,শীমান্ত মিত্র,তাহিম প্রমুখ।

বন্দরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক মেলা ও আলোচনা সভা

0

বন্দরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল’র উদ্যোগে মানবিক মেলার আয়োজন করা হয়। মোঃ সোহেলের সভাপতিত্বে এবং বন্দর থানা ছাত্রলীগ নেতা সজীব কান্তি দাশ ও মোঃ আল আমিন রায়হানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেস সদস্য দেবাশীষ পাল দেবু।

প্রধান বক্তা ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক,বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক।

বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ আহমেদ, এফ এ এ চৌধুরী বাদল,কাউন্সিলর প্রার্থী সালাউদ্দীন বাবর, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সাজীবুল ইসলাম সজীব, এম খুশিদ বাদশা,রমাজান আলী, আব্দুস সালাম, সালমান দীপ্ত ,হারুন রশিদ হিরু, ছাত্রনেতা মোঃ রায়হান, ইসমাইল হোসেন শামীম, আওলাদ হোসেন বাবু, আবু সাঈদ, ইমাম হোসেন প্রান্ত, রাজা শাহ, দীপু মজুমদার, এম এ মান্নান মিনহাজ,মোঃ আরিফ, মোঃ শাহীন, মোঃ জুয়েল, মোঃ হৃদয়, মোঃ ইমন, মোঃ আলি, মোঃ শাহীন, মোঃ হৃদয়,মোঃ মিরাজ, সৌমিত্র, ইমন, মিনহাজ প্রমুখ।

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে সামজিক সংগঠন ইয়াং বয়েজের সার্বিক তত্ত্বাবধানে বিবেক ফাউন্ডেশন বাংলাদেশ, অনির্বান,হালিশহর সমাজ কল্যান, বিজয় দিবস উদযাপন পরিষদ তাদের স্টল দিয়ে হতদরিদ্র প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে কম্বল, করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার প্রদান করার পাশাপাশি স্থির চিত্র পদর্শনী, ব্লাড গ্রুপ নির্ণয় ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও দুইজন হতদরিদ্র ভিক্ষুককে স্থায়ী কর্মসংস্থান হিসেবে একটি ভ্যানগাড়ি ও ক্ষুদ্রব্যাবসার মূলধন প্রদান করা হয়।