Home Blog Page 90

দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে আরজু মনি সেরনিয়াবাতের জন্মবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

0
এতিমদের মাঝে খাবার বিতরণ করছেন দেবাশীষ পাল দেবু

চট্টগ্রামে আরজু মণি সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলকরণস্থ আহমদীয়া হাসিমিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানিয়া মাদ্রাসায় মিলাদ-মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান লিটু, মো. নুরন্নবী পারভেজ, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইরশাদ ইফতেখার মামুন, ইকবাল হোসেন, মঈন উদ্দিন মঈনু, মো. নাইম প্রমুখ।

১৫ মার্চ আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের মাতার ৭৫ তম জন্মবার্ষিকী।

আরজু মনি সেরনিয়াবাতের ৭৫ তম জন্মবার্ষিকীতে বক্তব্যে রাখছেন দেবাশীষ পাল দেবু

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করা হয় । ইতিহাসের বর্বরোচিত ঘটনায় শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতকেও হত্যা করা হয়েছিল। আজ ১৫ই মার্চ শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৫ তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দিনটি পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আরজু মণি সেরনিয়াবাত যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের শ্রদ্ধেয় মাতা।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলকরন আহমদিয়া ইসমাইলিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা এবতেদায়ী ও ফোরকানীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জসিমউদ্দীন।

লেডি গ্যাং লিডার সিমি পুলিশ হেফাজতে

0

তরুণীকে শাসানো ও মারধরের ঘটনায় লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমিকে হেফাজতে নিয়েছে পুলিশ। ১৩ মার্চ শনিবার বিকেলে নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় পতেঙ্গা থানা পুলিশ। সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার নুর ইসলামের মেয়ে।

সম্প্রতি এক তরুণীকে শাসানো ও মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ফের আলোচনায় আসেন তিনি, এর আগে বাসায় গিয়ে এক তরুণীকে মারধরের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট গ্রেফতার হয়েছিলেন সিমি। এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার। ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।

ভিডিওতে দেখা গেছে, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ভিডিওটি নজরে আসার পর সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মুজিব শতবর্ষ ও করোনা কালীন সময়ে দেবাশীষ পাল দেবু’র দশ হাজার চারা গাছ রোপণ

0

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক
আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মুজিব শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে যুবলীগের বছর ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী পালনের ধারাবাহিক অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণের সংকটকালীন মুহুর্তেও একের পর এক স্কুল-কলেজের খেলার মাঠ,বাড়ীর আঙ্গিনায়,মসজিদ,মন্দির ও রাস্তার পাশে প্রায় ১০ হাজার নানান জাতের চারা গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে গেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

জানাযায় করোনাকালীন সময়ে চট্টগ্রামে ৬৫ হাজার মানুষের ঘরে চিকিৎসা-খাদ্য সহায়তার নিঃস্বার্থবান ‘অদম্য’ যোদ্ধা দেবাশীষ পাল দেবু। ২০২০ সালে একদিকে মুজিব জন্ম শতবার্ষিকী,অন্যদিকে করোনা সংক্রমণের মাঝেও পালন করে গেছেন বৃক্ষ রোপন কর্মসূচি। সবুজ অরণ্য গড়ে তুলতে স্কুল -কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের হাতে তুলে দিয়েছেন বনজ,ফলজ ও ঔষধি চারাগাছ।

দেবাশীষ পাল দেবু তার ব্যক্তিগত উদ্যোগে গত বছর ২০২০ সালের ২২ জুন থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। প্রথমে ২৬ নং ওয়ার্ড বেড়ি বাঁধ এলাকায় ২০০০ টি ফলজ, ঔষধি, বনজ গাছ রোপন এরপর ১২ জুলাই ২৭ নং ওয়ার্ড এলাকায় ২০০০ টি গাছ,২১ জুলাই ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি এলাকায় ২০০০ টি গাছ ,২৯ জুলাই ৩৭ নং ওয়ার্ড মুন্সীপাড়া এলাকায় ২০০০ টি গাছ, ২৬ আগষ্ট উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ডে ২০০০ টি ফলজ, ঔষধি, বনজ চারা গাছ রোপন করে বৃক্ষরোপণ অভিযানের কর্মসূচি পালন করেন তিনি।

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালনের বিষয়ে দেবাশীষ পাল দেবু বলেন,ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে,পরিবেশের ভারসাম্য রক্ষায়,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে বাঁচতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। নগরায়ন ও শহরায়নের ক্রমবর্ধমান চাহিদার ফলে কারণে -অকারণে প্রতিনিয়ত বৃক্ষ নিধন হচ্ছে। এতে পরিবেশ হচ্ছে বিপন্ন। বিলুপ্ত হচ্ছে জীবজন্তু ও বন্যপ্রাণী। আগামীতে মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে। কিন্তু মানবজীবনে বৃক্ষ হচ্ছে মানুষের সবচেয়ে ভালোবন্ধু। আমাদের নতুন প্রজন্ম বেড়ে ওঠুক সবুজের সমারোহের মাঝে তাই বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম।

পতেঙ্গায় জলাবদ্ধতা নিরসনে মুসলিমাবাদ খাল পরিদর্শন করেন কাউন্সিলর – আবদুল বারেক

0

নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ এলাকায় গত ৮ মার্চ সকাল ১১ টায় জলাবদ্ধতা নিরসনে মুসলিমাবাদ খাল খনন ও পরিস্কার পরিছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব আবদুল বারেক কোম্পানী।


এসময় উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন (মনির সওদাগর),বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম নগর সহ-সভাপতি হাজী নুরুল আবছার,পতেঙ্গা খানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন,৪০ নং ওয়ার্ড যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, যুবলীগ নেতা মো. আলাউদ্দিন. মো. খুরশিদ আলম খোকন, মো. সাইফুল, মো.মাসুদ খান,মো.শাহাদাত হোসেন, উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু দাশ প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চের একটি ভাষণ গোটা বাঙালি জাতিকে জাগিয়ে তোলে- দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল’র নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক সারা দেশে কর্মসূচীর অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন উপলক্ষে চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, রায়হান রেওয়াজ সজীব, মোঃ লোকমান, ইকবাল হোসেন, জাহিদুল হক মার্শাল, রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, নুরুল ইসলাম রাসেল, মঈনুদ্দিন মঈনু, মোঃ ইসমাঈল, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, মনিরুল হক মনির, মো. এমরান, মো.সাইম, যুবায়ের হোসেন অভি, ফরহাদ আবদুল্লাহ, সাজিবুল ইসলাম সাজীব, মারুফুল ইসলাম মারুফ, মো.মিজান, আবু নাসের জুয়েল, আবু নায়েম, মাহমুদুর রহমান বাপ্পী, সরোয়ার হোসেন, রমজান আলী, তারেকুল ইসলাম, আবদুল মবিন রাজু, নবী, রোকন চৌধুরী, নূর ইসলাম রিয়াদ, কৌশিক রায়, আরিফুল ইসলাম কাউসার, সৈয়দ সুলতান ফাহিম,আকবর জুয়েল, সৌরেন বড়ুয়া, মো.সামিউল, শামিম, অর্ণব দীপ্ত, কফিল উদ্দিন, হাসান, হারুন, আকবর, সাদ্দাম, জাহিদ, বাবলু, মামুন, মেহেদী, আকবর, আবদির রহিম, প্রণব, জয় বাদশা, রানা, সাজু, আরজু, সুমন নাথ, অহিদুল ইসলাম রাকিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ঐতিহাসিক ৭ মার্চের একটি ভাষণ গোটা বাঙালি জাতিকে জাগিয়ে তোলে, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলী বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। তেইশ বৎসরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস।

ইপিজেডে আলোচনা সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার- সোলায়মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

0

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের সুপারিশ লাভ করায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (৭ মার্চ) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. সোলায়মান। সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সিইপিজেড বেপজা মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মেছবাহ, কেইপিজেড বেপজা মহাব্যবস্থাপক মো. এনামুল হক, অতিরিক্তি পুলিশ সুপার শম্পা রানী সাহা, শ্রমিক লীগ নেতা সফর আলী। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন এসআই আবু সুফিয়ান ও এএসআই খায়রুল আলম।

আলোচনা সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. সোলায়মান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকার্ন্ডের চিত্রও তিনি তুলে ধরেন ।

মুসলিমাবাদে হতদরিদ্র জেলে পরিবারের মাঝে আওয়ামীলীগের নগদ অর্থ বিতরণ

0

নগরীর পতেঙ্গাথানাধীন মুসলিমাবাদ জেলে পাড়া এলাকায় ৭ মার্চ দুপুর ২ টায় জেলে সম্প্রদায়ের হতদরিদ্র রতন জলদাশের পরিবারকে মুসলিমাবাদ আওয়ামীলীগের পক্ষ থেকে নগদ অর্থ দেয়া হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন (মনির সওদাগর),বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম নগর সহ-সভাপতি হাজী নুরুল আবছার,পতেঙ্গা খানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন,৪০ নং ওয়ার্ড যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, যুবলীগ নেতা মো. আলাউদ্দিন. মো. খুরশিদ আলম খোকন, মো. সাইফুল, উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু দাশ প্রমুখ।

পতেঙ্গায় মাদক ও জুয়ার বিরুদ্ধে ওসি জোবাইর সৈয়দ’র কঠোর হুশিয়ারি

0

পতেঙ্গা থানাধীন পূর্ব হোসেন আহমদ পাড়া গাজী পুকুরপাড়স্থ মাঠে স্টুডেন্ট এন্ড মেরিন ক্লাবের উদ্যোগে গত ৫ মার্চ রাত ৮ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন, পতেঙ্গা মডেল থানার ওসি জোবাইর সৈয়দ। উদ্বোধক ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক।

বক্তব্য রাখেন শাহাদাত হাসান, ওয়াহিদ হাসান, ইমতিয়াজ চৌধুরী, টিটু দেব, নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, নাজিম উদ্দিন, সাইফুদ্দিন, তৌহিদুল ইসলাম, রুবেল, জিসান, ইফতু, রাজু, হেলাল প্রমুখ।


৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বলেন,তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেন ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে (ওসি) জোবাইর সৈয়দ বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। পতেঙ্গা থানাধীন এলাকায় মাদক ও জুয়ার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

পতেঙ্গায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন

0

পতেঙ্গাস্থ কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গত ১মার্চ সোমবার রাত্র ৮ টায় শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন অনুষ্ঠিত হয়।


উদ্ধোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ও তালুকদার স্কুলের সভাপতি নুর মোহাম্মদ, সাবেক যুবলীগ সভাপতি হুমায়ন কবির,কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলেয়ার হোসেন। শ্রমিকলীগ নেতা মো. ইদ্রিস,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর সবুর,৪১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাঈনুল ইসলাম,৪০ নং ওয়ার্ড যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জামাল উদ্দিন ,দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক এস কে সাগর, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক এস বি দেব লিটন,৪০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন মনির, ফারুক নাছির,মোঃ বেলাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র লীগ নেতা মো.আফ্ফান,শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য মোঃ হালিম,মোঃ সোলাইমান, মোঃ আরিফ, মোঃ শাকিল,মোঃ ইমতিয়াজ,সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও হাসান স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।

উদ্ধোধনী খেলায় এস এম এন্টারপ্রাইজ ১-০ গোলে নয়া দিগন্তকে হারিয়ে জয় লাভ করেন। ম্যাচ সেরা হয়েছেন মো.ফরহাদ।

রাজধানীতে পুলিশ-ছাত্রদল ব্যাপক সংঘর্ষ

0

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুমুল সংঘর্ষ হয়েছে রাজধানীতে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভিতরে দাঁড়িয়ে ছিলেন আর বাইরে অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পর ছাত্রদল একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় এলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রেসক্লাবের ঢুকে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা তখন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্জ শুরু করে। ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করেছে পুলিশ।

পুলিশ-সাংবাদিকসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।