Home Blog Page 79

সাবেক কাষ্টমস্ কর্মকতা মিনহাজ উদ্দিন মিনার আর নেই

চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল সোয়া আটটায় সাবেক কাষ্টমস্ কর্মকতা মিনহাজ উদ্দিন মিনার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম মিনহাজ উদ্দিন মিনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর ভগিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ সমবায় সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর ভগ্নিপতি।

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় মেয়রগলি শেখ ফরিদ (রাঃ) চশমা হিল জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে পটিয়া সুচক্রদন্ডী আবদুল করিম সাহিত্য বিশারদ বাড়িতে আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক করস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুম মিনহাজ উদ্দিন মিনারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেবাশীষ পাল দেবুর আহ্বান মানবতার কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ১৯ জুলাই বিকেল ৪টায় নগরীর ৩৭নং মুনির নগর ওয়ার্ড মুন্সিপাড়া স্কুল মাঠে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩০০ জন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩৭নং মুনির নগর ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, মিজান, এরশাদ, মোঃ রানা, মোরশেদ আলন, আবু নাসের জুয়েল, রেজাউল করিম মামুন, রিপন দাশ, তপু, লাভলু, নিহাল, ইকবাল মামুন, আলতাফ, আসিফ, এম এ মান্নান সিকদার, নাজমুল হক নোমান, আউয়াল খান মজুমদার প্রমুখ।

উপহার বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, করোনার এই পরিস্থিতিতে সাধারণ নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে, আর জাতির চরম দুঃসময়ে জনগনের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে। তিনি ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভুতিশীল থেকে এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

পতেঙ্গা মুসলিমাবাদে দেবাশীষ পাল দেবুর সবজি বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সামসুদ্দীন,দপ্তর সম্পাদক সেকান্দর আজম, মোঃ লোকমান,জাহিদ হোসেন খোকন,মোহাম্মদ সুমন,সোলাইমান,হাসান,দিদার আলম,রানা মোতালেব,আকবর জুয়েল,রবিউল হাসান,নুসরাত জাহান শাওন,ফাহিম, কিবরিয়া,সাকিব হাসান, জালাল, ইমন প্রমুখ।

সবজি বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন,আমরা এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডের প্রতিটি কর্মহীন সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে আছি ,পাশে থাকব।

ইপিজেডে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায়, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক উপ- সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুনের তত্ত্বাবধানে এবং ডাঃ হোসেন আহম্মদের আয়োজনে ও সভাপতিত্বে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুলাই বিকেল ৪ টায় ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ এল এ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ- পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, দেবাশীষ দেব নাথ, মো. হেলাল উদ্দিন, সুজিত দাস ,আজাদ খান অভি ,শারমিন ফারুক সুলতানা,সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মুকসুদ আলী, হুমায়ুন কবির আজাদ,ডাক্তার সোলায়মান,ডাক্তার উপল চাকমা, ডাক্তার রকিব, ডাঃ আকিল, ডাঃ হাদি, , ডাক্তার ইসরাতুন নাহার, ডাঃ শুভ চৌধুরী,ডাঃমুনতাসির, ডাঃ তম্ময়, ডাঃ ফারহান, সাউদার্ন মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের আজিজুল,সরোজ ,মুনির, সাকিব ,দীপঙ্কর ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলাউদ্দিন ফারুক,সাহাদাত, রাব্বি, আজিজ, আব্বাস ,বাবলু প্রমুখ।

পটিয়া ভাটিখাইন ইউনিয়নে লকডাউনে অসহায় মানুষের মাঝে যুবলীগ নেতা বদিউল আলমের উপহার সামগ্রী বিতরণ

দেশে চলমান লকডাউনে গরীব অসহায় মানুষের মাঝে ভাটিখাইন ইউনিয়নে ১৩ জুলাই বিকেল ৩ টায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাটিখাইন ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো হাসান শরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম হোসেন অভির সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মেম্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক রিটন বড়ুয়া, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুজন বড়ুয়া অভি ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।

বিভিন্ন ওয়ার্ডে দেবাশীষ পাল দেবুর মৌসুমী সবজি বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ফিরেঙ্গী বাজারস্থ জাকির হোসেন হোমিওপ্যাথি কলেজ মাঠে আজ ১০ জুলাই বিকেল ৪ টায় নগরীর ৩০,৩১,৩৩,৩৪ ওয়ার্ডের ৩ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে মৌসুমী সবজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু , সাজ্জাদ চৌধুরী পাবেল, রায়হান নেওয়াজ সজিব , মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ আমিনুল ইসলাম, মিজানুর রহমান, আবু নাছের জুয়েল, মোঃ সোয়েব, বিভূ দেবনাথ, মোঃ রাসেল খান, মোঃ জুয়েল, মোঃ সোহেল, জুয়েল দাস রানা, আকাশ দাস,তারেকুল ইসলাম, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ আজাদ, আসিফ হোসেন মিল্লাত, সাইফুর রহমান রানা, মোঃ আরাফাত, অপু দাশ, মোঃ আর্জু, সৌরেন বড়ুয়া রিও, সুমন দাশ, দীপন দাশ, মিঠু দাশ, সবুজ দাশ,আবু কায়ছার জয়, মুরাদ খান রাফি, ফয়সাল, আজিজুল হাকিম মাহিম, ইমতিয়াজ উদ্দিন প্রমূখ।

সবজি বিতরণকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনার কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে শুরু থেকে চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবো।

প্যারালাইসিসে আক্রান্ত পরিবারকে পতেঙ্গা সামাজিক সেবা সংগঠনের আর্থিক সহায়তা প্রদান

পতেঙ্গা সামাজিক সেবা সংগঠনের উপদেষ্টা ও পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমানের উদ্যোগে ৯ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার বাসিন্দা দীর্ঘদিন যাবত ধরে টাইফয়েড রোগের কারণে প্যারালাইসিসে আক্রান্ত কাজী মো.তৌহিদ কে আর্থিক সহায়তা প্রদান করেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু। এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. সোলেমান, নুরুল ইসলাম মুন্না, মো. মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল, ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন, আতিকুর রহমান সজীব, টিপু সুলতান, হানিফ মুন্না, সিফাতুল ইসলাম, কামরুল জিহাদ প্রমুখ। আর্থিক অনুদান বিতরণকালে পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু বলেন,মানুষের পাশে দাড়ানো আমাদের মানবিক কর্মকার্ন্ডের একটি ধারাবাহিক অংশ। দেশের সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, জাতীয় দূর্যোগকালীন সময় ছাড়াও সমাজের অসহায় ও দুস্ত মানুষদের প্রতি খেয়াল রাখা ও তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় তিনি অসুস্থ্য কাজী মো.তৌহিদের দুই সন্তানের বাৎসরিক স্কুল বেতন প্রদান করার বিষয়ে অশ্বাস প্রদান করেন।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর রান্না করা খাবার পেল ৭’শ গরীব অসহায় মানুষ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় ৮ জুলাই ১টায় নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিন হালিশহর কাটা খালী স্কুল ও ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে নুর-এ- জাহান তাহাফিজুল কুরআন মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৭০০ গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, মো.লোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন,সাজ্জাদ আলী জুয়েল,মাসুদুল আলম জিকু,ফারুক হোসেন সুমন,ইয়াছিন আরাফাত, ,আবিদ হাসান,হেদায়তুল ইসলাম ইমু,মো.বশির,মনির উদ্দীন রুবেল,কাউসার আহমেদ রাজু,রায়হান,সাদ্দাম হোসেন,তৌহিদুল ইসলাম রানা,সাকিব,সাইফুজ্জামান রাকেশ,শুভ,শাহজাহান বাপ্পী আলী নুর,ইব্রাহীম খলিল, ইমতিয়ার হোসেন সাগর,নাইমুর রহমান রিয়াদ,সজীব মজুমদার, মুনতাসীর আলম,নিহাল,ফয়েজ আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ, ফাহিম,কামাল, রাব্বী মিলন প্রমুখ।

খাবার বিতরণকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, করোনার শুরু থেকে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে আমরা জনগণের পাশে আছি।আশা করি আগামী দিনগুলোতেও চট্টলার যুবসমাজকে সাথে নিয়ে চট্টগ্রামের মানুষের পাশে সবসময় থাকবো।

শিক্ষা উপমন্ত্রী নওফেলের সাথে প্রনব সাহা’র সৌজন্য সাক্ষাত ভ্যাট,ট্যাক্স মওকুফসহ প্রণোদনার দাবি

করোনা মহামারীর দূর্যোগকালীন সময়ে জুয়েলারি সেক্টরে ভয়াবহ পরিরিস্থিতিতে মানবেতর দিন কাটাচ্ছেন জুয়েলারি ব্যবসায়িগণ,কর্মচারি ও স্বর্ণশিল্পীরা। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রনব সাহার নেতৃত্বে গত ৭ জুলাই বিকাল ৪ টায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে বিভিন্ন দাবি জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। করোনাকালীন সময়ে চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে চলমান লকডাউনে সকল জুয়েলারি দোকানের সিটি কর্পোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংস সহ সকল ভ্যাট মওকুফ,রেশন কার্ডের ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বন্ধসহ চট্টগ্রামের জুয়েলারী ব্যাবসায়ীদের রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান।

প্রনব সাহা বলেন,দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়িগণ। বাজুসের চট্টগ্রামে প্রায় ৫০০০ স্বর্ণের দোকানের বিপরীতে ১৫০০০ হাজারের অধিক কর্মচারী, ১২০০০ হাজার স্বর্ণশিল্পী জিবিকা নির্বাহ করে। এখন পর্যন্ত জুয়েলারী কর্মচারী ও স্বর্ণশিল্পীদের সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা পায়নি।

সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার যৌক্তিক দাবি পূরণ ও পাশে থাকার আশ্বাস দেন।

বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কঠোর লকডাউনের বর্ধিত সময়েও ব্যাংক খোলা থাকবে সপ্তাহে চার দিন, লেনদেন চলবে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হলে ব্যাংকে লেনদেনের সময় তিন ঘণ্টা বেঁধে দেওয়া হয়েছিল। বিডিনিউজ

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে সকাল ১০টায় শুরু হয়ে ব্যাংকে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারার জন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
সরকার লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করার পর আজ মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করল।
আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
আগের মতোই ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে বিভিন্ন বিভাগ সীমিত সংখ্যক জনবল দিয়ে চালাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলোর প্রিন্সিপাল শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।
বেসরকারি ব্যাংকগুলো জেলা সদরে একটি এবং এর বাইরে সর্বোচ্চ দু’টি শাখা খোলা রাখতে পারবে।
বিধি-নিষেধ চলাকালে যে সব শাখা বন্ধ থাকবে সেই সব শাখার গ্রাহক সেবা কার্যক্রম খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
লকডাউনের সময়ে এটিএম বুথগুলোতে যথেষ্ট টাকা রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।
গণপরিবহন বন্ধ থাকবে বলে ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
লকডাউনের সময় ঘর থেকে বাইরে বের হওয়ায় মানা থাকায় ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।