Home Blog Page 80

পতেঙ্গায় উত্তর পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মাস্ক বিতরণ

0

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়ার চন্ডী মন্দির পূর্ণ সদ্দারের বাড়ি প্রাঙ্গণে ১১ অক্টোবর সকাল ১১ টায় উত্তর পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জনসচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা জহুর লাল দাশ,উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ,পূজা উদযাপন পরিষদের সভাপতি পান্না দাশ, সহ-সভাপতি সমীরন দাশ,মিন্টু দাশ,অধীর দাশ,সাধারণ সম্পাদক সুব্রত দাশ, সহ-সাধারণ সম্পাদক তাপস দাশ,অর্থ সম্পাদক রাজীব দাশ,সহ-অর্থ সম্পাদক মন্টু দাশ,হিসাব রক্ষক সুকুমার দাশ,রাতুল দাশ,সাংগঠনিক সম্পাদক প্রকাশ দাশ,প্রচার সম্পাদক সান্টু দাশ,সহ-প্রচার সম্পাদক বাপ্পী দাশ,দপ্তর সম্পাদক রুপন দাশ,পূজা পরিচালনায় ভুপতী দাশ সার্বিক সহযোগীতায় কালা বাঁশী দাশ,শেফাল দাশ,সন্তোষ দাশ,কার্ত্তিক দাশসহ পরিষদের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের সভাপতি পান্না দাশ বলেন আমরা পতেঙ্গা জেলে পাড়ার বাসিন্দারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারের কাছে আমাদের জোর দাবি একটি সার্বজনীন মন্দির ও শ্মশান নির্মাণ করা।

৩৯ নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0

নগরের ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত ১০ অক্টোবর বিকেল ৫ টায় দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৩৯ নং ওয়ার্ড এ, বি ও সি ইউনিট মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিল মোঃ আসলাম, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শারমিন ফারুক সুলতানা।

৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার সহ সকল নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল

0

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ১০ অক্টোবর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের শহীদ তবারক চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়, নতুন ষ্টেশন আমতলা, কোতোয়ালি মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয়।কলেজ ছাত্রলীগ (দিবার) সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র সংসদ (দিবার) জি এস মারুফ আহমেদ, বৈকালিক শাখার জি এস জাহিদুল হক চৌধুরী মার্শাল,বৈকালিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রাশেদ চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন শাহাদাত হোসেন রানা,হাসান মনি,আমিনুল ইসলাম,মিজানুর রহমান,সাজিবুল ইসলাম সজিব,মোঃ আরমান,জাবেদ খাঁন জুয়েল,আল আমিন, সরোয়ার হোসেন, হোসনে মুরাদ মাহিন,মাকসুদুর রহমান, শাহরিয়ার রুবেল,হৃদয় কুমার দাশ,আসিফ হোসেন মিলাদ, আব্দুল্লাহ্ আল মামুন,নুর শরীফ রকি,নাজমুল হক নোমান,শামীম উদ্দিন,রিয়াদ মাহমুদ,জুয়েল আকবর,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,মাঈনুদ্দিন হাসান, ইফতেখার ইফতি,হারুনুর রশিদ, সামিউল,অর্ণব গুপ্ত,অনুরাগ অপু,কফিল উদ্দিন,ওমর শরীফ, রুবি আক্তার,মোঃ ইমন,নাজিম উদ্দিন,পলাশ চক্রবর্তী,বায়েজিদ বোস্তামী,ঈসরাফিল,টিপু দে, তাপস দে,সাফিনুর ইসলাম,মোঃ রাসেল,মোঃ এহেসান,ফাহিমহামিদ,আহাদ সিদ্দিক,রোহিত সিং প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দেওয়া হয়েছে।

কাটগড় জেলে পাড়া সার্বজনীন রক্ষা কালী মন্দিরে মোবাশ্বিরা ফাউন্ডেশনের শাড়ী ও নগদ অর্থ বিতরণ

0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাটগড় জেলে পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে ৬ অক্টোবর সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভাগিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ- সমবায় ও সাংগঠনিক সম্পাদক মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরী।

মোবাশ্বিরা ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক এস কে সাগর, মন্দির কমিটি ও উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ,ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সানি, এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শ্যামল দাশ,অর্থ সম্পাদক শ্রী ধাম দাশ, সদস্য পান্না দাশ,মন্টু দাশ,কিরন দাশ,রবীন্দ্র দাশ,নিতায় দাশ,বিকাশ, মন্দিরের পুরোহিত মিন্টু শর্মা প্রমুখ। মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সারা বছর জুড়ে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, কম্বল বিতরণ, ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড।

রোটারিয়ান এম এ হালিমকে সংবর্ধনা দিল ৩৮ নং ওয়ার্ড যুবলীগ

0

যুবলীগ নেতা রোটারিয়ান এম এ হালিম বৃহত্তর চট্টগ্রাম সমিতি (২২-২৪) কুমিল্লার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গত ২ অক্টোবর বিকেল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

যুবলীগ নেতা সফি আলম বাদশার সভাপতিত্বে ও এম এ হান্নান রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বন্দর শাখার সভাপতি মো. মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক অপু দত্ত, সাংবাদিক মো. মহিউদ্দিন, যুবলীগ নেতা এরশাদ আলম, ইয়াসিন নিজামী বাপ্পা , বন্দর থানা শ্রমিক লীগ নেতা শহীদুজ্জামান অনিক, উদয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক রতন দত্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, মোহাম্মদ জাহেদ , মনজুর আলম, রাজু, ,সাজু কবির , এরশাদ, নাজমুল কবির সোহাগ, মোহাম্মদ জিলানী, আতিকুর রহমান জিতু, কায়সার, সোহেল ও রনি দাস প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোটারিয়ান এম এ হালিম একজন যুবলীগের অন্যতম ত্যাগী কর্মী । মানবিক যুবলীগ সমগ্র বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। আগামীর সুন্দর সমাজ বিনির্মাণ কাজে ৩৮ নং ওয়ার্ড যুবলীগ পাশে থেকে কাজ করে যাবে। আমরা তার সফলতা কামনা করছি।

এ সময় বক্তারা আরো বলেন, গুণীজনদের সম্মান করলে সমাজে নতুন নতুন গুণীজন সৃষ্টি হবে।এম এ হালিম করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে পাশে থেকে মানবতার কল্যালে কাজ করে যাবেন ।

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ’র সাথে বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলা মহিলা কমিটির মতবিনিময়

0

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ কাউন্সিলের সাথে বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম জেলা মহিলা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিএলএফ চট্টগ্রাম জেলা মহিলা কমিটির সভাপতি গুলজার বেগমের সভাপতিত্বে দপ্তর সম্পাদক বিবি আমেনা ও যুগ্ম সাধারণ সম্পাদক সাকিলা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম সাহদাত হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুল, মহানগর কমিটির সহ-সভাপতি নুরুল আবছার তৌহিদ, চট্টগ্রাম বিভাগীয় বিএলএফ যুব কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহানগর কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, জেলা যুব কমিটির সভাপতি ইমাম হোসেন সবুজ, মহানগর যুব কমিটির সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী জেলা বিএলএফ এর দপ্তর সম্পাদক জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও তাদের পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শ্রম অধিকার বাস্তবায়ন করার পাশাপাশি সকলকেই সমবায় ও ট্রেড ইউনিয়ন এর মাধ্যমে ঐক্য বদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

বিশিষ্ট রাজনীতিবিদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে এম. এ. লতিফ এমপি’র শোক প্রকাশ

0

জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ০২ অক্টোবর সকালে ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে এম. এ. লতিফ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।


শোক বার্তায় তিনি বলেন-মরহুম তাঁর বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনে যে অসামান্য অবদান রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রখ্যাত রাজনীতিবিদ হিসেব দেশে উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা সকল রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন জনগণের সেবকে হারিয়েছে তা অপূরনীয়।

এম. এ. লতিফ এম.পি. শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। তার মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা, পরিবার ও দেশে যে শোক এবং শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে দেশবাসী ও পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহতালার রহমত কামনা করেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ১ অক্টোবর সকাল ১১ টায় রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে এবং বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খান। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়,সদস্য তানভীর রহমান, আলহাজ্ব মো.মজিবর রহমান খান, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান পবিত্র চন্দ্র ঘোষ,ইমরান চৌধুরী, নারায়ন চন্দ্র দে। বাজুস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির মো.লিটন হাওলাদার, বাবুল দত্ত, আনিসুর রহমান লাবু,মো.এনামুল হক শাহ্ মুকুল, মিজানুর রহমান মানিক।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুসংগঠিত করে স্বর্ণ ব্যবসায়িদের নানা সমস্যা সমাধানে আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাবো।

শেরেবাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়ার যোগদান

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র শেরেবাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে গত ২১ সেপ্টেম্বর যোগদান করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান উৎপল বড়ুয়া দিপু।

শেরেবাংলা নগর থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে শেরেবাংলা থানা এলাকার নগরবাসীর নিকট সহযোগিতা কামনা করেন।

উৎপল বড়ুয়া চট্টগ্রামের ইপিজেড ও পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন কালে লকডাউনের শুরু থেকেই করোনাকালীন সময়ে একজন সত্যিকারের দেশ প্রেমিক হয়ে মানুষকে করোনামুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সুরক্ষা সামগ্রী বিতরণ,মাস্ক বিতরণ,লিফলেট বিতরণের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের ফোন আসা মাত্রই ত্রান নিয়ে নিজেই গিয়ে হাজির হয়েছেন । লকডাউনে থাকা পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখাসহ এই কঠিন সময়ে এলাকার অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর কর্মতৎপরতা ব্যাপক প্রশংসিত। এর আগে ছেলে ধরার গুজব রটিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে তিনি শক্ত হাতে মাঠে থেকে মানুষকে সচেতন করেছেন। নিয়মিত বিট পুলিশিং এর মাধ্যমে এলাকাবাসীর সমস্যার সমাধান দিয়েছেন। গত কয়েক বছরে ইপিজেড-পতেঙ্গাবাসীর হৃদয়ে একজন সত্যিকারে আইনের রক্ষক হয়ে অফুরন্ত ভালবাসা অর্জন করেন উৎপল বড়ুয়া দিপু।

শেরেবাংলা নগর থানার (ওসি) উৎপল বড়ুয়া দিপু গণমাধ্যমকে জানান,বিশ্বের উন্নত দেশের জনগণ বিপদে-আপদে পুলিশকে পরম বন্ধু হিসাবে দেখে থাকে। বাংলাদেশের পুলিশও জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ সেবার প্রত্যয় নিয়ে কাজ করে থাকেন। তিনি আরো বলেন,সেবাই পুলিশের ধর্ম। আমার উপর ডিএমপি’র পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন ঘটাতে নিরলস ভাবে কাজ করে যাব

আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন শিক্ষক নুরুল আনোয়ার

0

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের পিতা মরহুম নুরুল আনোয়ার’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা বলেন,আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন শিক্ষক নুরুল আনোয়ার।