Home Blog Page 74

কাটগড় মোড়ে দেব এন্টারপ্রাইজ’র অঙ্গপ্রতিষ্ঠান আদি ফার্মেসীর উদ্বোধন

0

পতেঙ্গা কাটগড় মোড়ে জহির ম্যানশন ব্যাংক এশিয়ার নিচে গত ১৮ই নভেম্বর সকাল ১০ টায় দেব এন্টারপ্রাইজ’র অঙ্গপ্রতিষ্ঠান আদি ফার্মেসীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া কেইপিজেড শাখার হেড অব ব্রাঞ্চ হাবিবুর রহমান , ম্যানেজার অপারেশন গৌতম রায় বিশ্বাস , দেব এন্টারপ্রাইজ’র কর্ণধার কাঠগড় ব্যাংক এশিয়ার পরিচালক সমাজ সেবক টিটু দেব, হিউম্যান এইড পতেঙ্গা সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন অনিকসহ এলাকায় সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আদি ফার্মেসীর উদ্বোধন কালে টিটু দেব বলেন, চিকিৎসা সেবায় রোগীদের কমমূল্যে ঔষধ ক্রয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আদি ফার্মেসী। এলাকাবাসী ও ক্রেতাদের সুবিধার্থে আদি ফার্মেসী সব সময় আন্তরিক থাকবে।

আগামী ২৩ নভেম্বর রেডিসন ব্লু তে শিক্ষা মেলা

0

আগামী ২৩ নভেম্বর রেডিসন ব্লু তে শিক্ষা মেলা সফল করতে নগরীর একটি রেস্টুরেন্টে ২১ নভেম্বর বিকাল ৪ টায় BB360 উদ্যোগে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সিইও ড্যানিয়েল আলম,সিএসও এ.আর.শরিফ সহ এক্সপ্লোর,রিকো,মেন্টর্স,এম৮,সাবলাইম,স্টুডেন্ট কাউন্সিল, যাসলিংকস,পিএসবি,এসিসিএ ,সিটি ব্যাংক ,ফেইথ ওভারসিস, এডুকেয়ার বিডি, স্টাডিনেটের সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।

মত বিনিময়কালে বক্তারা বলেন,এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২৩ নভেম্বর রেডিসন ব্লু তে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে BB360 উদ্যোগে আয়োজিত শিক্ষা মেলা । এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপোর শিক্ষা মেলায় থাকবে চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কন্সাল্টেন্সি এজেন্সি।

শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে প্রবেশ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ইউএসএ ,কানাডা ,জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চায়না ইন্ডিয়া এবং ইউরোপের দেশ সহ সকল দেশে লেখাপড়া করতে যাওয়ার তথ্য পরামর্শ জানতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে । এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো’র ব্যাংকিং পার্টনার দ্য সিটি ব্যাংক এবং নলেজ পার্টনার এসিসিএ বাংলাদেশ।

বর্ণাঢ্য আয়োজনে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার মিলন মেলা অনুষ্ঠিত

0

বর্ণাঢ্য আয়োজনে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার তৃতীয় মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত। সমাজে অবহেলিত পিছিয়ে থাকা গরীব অসহায় মানুষ ও তাদের পরিবারদের স্বনির্ভর করার প্রয়াসে যাকাত ফান্ডের মাধ্যমে প্রাপ্ত যাকাত দিয়ে সংগঠনের নতুন কর্মসূচি(১১তম প্রকল্প) ” স্বনির্ভর কর্মসূচি ” গত ১৯ নভেম্বর সংগঠনের উপদেষ্টা, দাতা সদস্য, সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণরে মাধ্যমে সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনুর বেগম, উপদেষ্টা হাজী মো. শাহজাহান, মোজাহারুল ইসলাম, আবুধাবি উইং উপদেষ্টা নাছির আলম, দাতা সদস্য মো. মোজাহের আলম,আবু জাফর এবং চট্রগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি এম,এ,হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস আল মামুন,সহ অর্থ সম্পাদক বেলাল হোসেন,সদস্য মো.ইউসুফ,দেলোয়ার হোসেন,মো. সোলাইমান প্রমুখ।


স্বনির্ভর কর্মসূচি”র মাধ্যমে ৩ জনকে ভ্যানগাড়ি,৪ জনকে সেলাই মেশিন,বাকিদের ব্যবসার জন্য নগদ টাকা প্রদান করা হয়। আগামীতেও সংগঠনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ – মোছলেম উদ্দিন এম.পি

0

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহম্মেদ এম.পি। প্রধান বক্তা ছিলেন ,নজরুল ইসলাম চৌধুরী এম.পি, প্রধান আলোচক ভিসি আনোয়ারুন আজিম আরিফ।

উৎপল বড়–য়ার ও এস বি জীবনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহাদাত হোসেন,শিক্ষক নেতা আবু তাহের চৌঁধুরী, ব্যাংকার সমাজ সেবক আব্দুল গাফফার চৌঁধুরী, মহানগর আঃ লীগ নেতা জাফর আহমদ। বক্তব্য রাখেন অধ্যক্ষ শিব শংকর শীল, যথাক্রমে অধ্যাপক জয়নাল আবেদীন, মো.শহীদুল্ল্যাহ, আঃ লীগ নেতা আমির উদ্দিন চৌঁধুরী, মহিলা আ. লীগ নেতা, শারমিন ফারুক সুলতানা, রোকসানা আক্তার, আয়েশা বেগম, সেলিম উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল, শহীদুল ইসলাম, মো.আমানউল্লাহ, মো.আব্দুল্লাহ আল মামুন, মো. আহসান উদ্দীন পারভেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ নুরুল কবির চৌধরী, ছফি আহম্মদ চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আবদুল মতলব, শহীদুল ইসলাম, এরফানুল করিম চৌধুরী, জিসান, সাংবাদিক নজরুল ইসলাম, মো. মোস্তফা কামাল নিজামী, এস কে সাগর, মো.হারুনুর রশিদ, মো.শামীম আজাদ, মু. এনামুল হক মিঠু, মো.জসীম উদ্দিন চৌধুরী, জি এম পারভেজ, কামরুল ইসলাম মোস্তফা, মো. ইকবাল হোসেন, এইচ এম সাইফুদ্দীন, খোকন সুশীল, সোহেল তাজ, ইমরান সোহেল, সুমন বৈদ্য, খায়রুল বশর, মোঃ কাশেম , মো: আরফাত হোসেন, সোহেল রানা,মো: রিফাত, আনিসুল হক সোহেল প্রমুখ।

প্রধান অতিথি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিরোধী দল ঈর্শান্বিত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ বিষয়ে বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানান।
প্রধান বক্তা নজরুল ইসলাম চৌধুরী বলেন, সরকারের মেঘা প্রকল্পের সেবা জনগণের দারগোড়ায় পৌছিয়ে দিতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।
প্রধান আলোচক আনোয়ারুন আজিম আরিফ বলেন, শিক্ষক ও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। তাই এই দুই পেশায় নিয়োজিতদের সরকারের উচিত আরো বেশী সুযোগ সুবিধা প্রদান করা। যাতে তারা দেশ গঠন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, আমি শুধু পত্রিকার উদ্যোক্তা বৃহত্তর চট্টগ্রাম জনগণ এই পত্রিকার মালিক। পত্রিকার অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করেন।

নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের কাজ করছে সরকার – শারমিন ফারুক সুলতানা

0

ইপিজেড থানাধীন নিউমুরিং রোডের আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৮ নভেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সার্বিক সহযোগীতায় নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে বিনামূল্যে সেলাই প্রশিক্ষন, ঘরে বসে হাতের কাজ শেখা ও প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা,এ ইউনিটের সহ- সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আফরোজ, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম।

প্রধান অতিথির বক্তব্যে শারমিন ফারুক সুলতানা বলেন , বর্তমান সরকার নারী বান্ধব সরকার, নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের সরকারের নানামুখী কর্মকান্ড চলমান রয়েছে। নগর মাতা হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এলাকার নারীদের সমস্যা সমাধানে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন সব সময় আন্তরিক।

পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের গৃহ নির্মাণ কর্মসূচির উদ্বোধন

0

পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের জন্ম লগ্ন থেকে বিভিন্ন সময় পতেঙ্গায় অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ এবার একজন অসহায় গৃহহীন নারীকে গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। গৃহ নির্মাণ কাজের জন্য প্রয়োজন প্রায় ৩,০০,০০০(তিন লক্ষ) টাকার। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। ১৭ নভেম্বর সকাল ১০ টায় গৃহ নির্মাণ কার্যক্রমের পরিদর্শন শেষে উদ্বোধন করেন সংগঠনের নেতারা ।

এসময় উপস্থিত ছিলেন,পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোঃ সেকান্দর আজম,সংগঠনের সভাপতি মোঃ জাসেদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ সাঃ সম্পাদক মোঃ রনি,অর্থ সম্পাদক মোঃ পারভেজ ,হাফেজ মোঃ আব্দুল গনি প্রমুখ।

খেলোয়াড় তৈরির কারিগর ফরিদ ফুটবল একাডেমি

0

পতেঙ্গায় এলাকার বিভিন্ন স্থানে সকালে কিংবা বিকেলে কখনো স্কুলের মাঠে আবার কখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিশু -কিশোর ও যুবকদের নিয়ে ফরিদ ফুটবল একাডেমির ফুটবল প্রশিক্ষণ যে কোনো কারো চোখে পরার মত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি ফুটবল খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে ২০১০ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ফরিদ ফুটবল একাডেমিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০০ জন।

ফরিদ ফুটবল একাডেমির কর্ণধার মোঃ ফরিদ উদ্দিন ইতোমধ্যে লেভেল ওয়ান সার্টিফিকেট প্রাপ্ত এ এফ সি C লাইসেন্স,এ এফ সি B লাইসেন্স ,এ এফ সি D লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। পতেঙ্গায় ফরিদ ফুটবল একাডেমির লক্ষ্য বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি একদিন বাংলাদেশের বড় ক্লাবে কোচিং করানো। খেলাধুলার মাধ্যমে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমিকে সারা বাংলাদেশে পরিচিত করানো।

একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে পতেঙ্গার নাম ছড়িয়ে দেবে। ক্রমান্বয়ে নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে। মাদক বা সন্ত্রাসের পথে পা বাড়াবে না। তবে পতেঙ্গা এলাকায় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলাধুলার জন্য একটি মাঠের খুবই প্রয়োজন।

একাডেমির যাত্রা শুরুর পর থেকেই প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়েরা ঢাকায় বি.পি.এল, বি. সি. এল, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, পাইওনিয়ার ফুটবল লিগ সহ চট্টগ্রামের দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ চট্টগ্রাম পাইওনিয়ার ফুটবল লিগ এবং বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট খেলোয়াড়দের পদচারণা রয়েছে। ইতিমধ্যে ফরিদ ফুটবল একাডেমী বাফুফে নিবন্ধিত এবং পূর্ণাঙ্গ একাডেমীর স্বীকৃতি পেয়েছে। আশা করি একদিন এখানে প্রশিক্ষণ নেওয়া অনেকেই জাতীয় পর্যায়ের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে মনে করেন ফরিদ ফুটবল একাডেমির কর্ণধার মোঃ ফরিদ উদ্দিন।

যত দিন বেঁচে থাকবো ততো দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো-আয়েশা বেগম

0

আয়েশা বেগম ১৯৮৩ সালের নভেম্বরে সন্দ্বীপ উপজেলার মগধরা গ্রামে জন্ম গ্রহন করেন। মাত্র ১১ বছর বয়সে টিউশুনি দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৭ সালে তিনি এসএসসি পাশ করার পর থেকেই মানবতার কল্যাণে প্রথমে সন্দ্বীপ উপজেলার মগধরার নিজ এলাকায় সামাজিক কর্মকার্ন্ডের সাথে যুক্ত হয়ে পরেন। ১৯৯৯ সালে এইচএসসিতে অধ্যায়নরত কালে মগধরা হাজরা ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করতে বুটিকের কাজ শুরু করনে। আয়েশা বেগমের প্রবল মনোবল ও ইচ্ছে ছিলো নিজেকে একজন স্বাবলম্বী নারী হিসাবে গড়ে তোলার। সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি নিরলস ভাবে পরিশ্রম করে গেছেন। ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকতা পেশায় থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য তিনি সন্দ্বীপের উপজেলার মগধরা এলাকায় বেশ সুনাম অর্জন করেন। এভাবে এক সময় ডিগ্রী পাশ করার পর চলে আসেন বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে।

চট্টগ্রামে আসার পরও থেমে থাকেননি তিনি, দেশ ও জাতির উন্নয়ন,সমাজের পরিবর্তন, পিছিয়ে পরা নারীদের সামনে এগিয়ে নিয়ে যেতে রাত-দিন কাজ করে যাচ্ছেন এবং নারী ও শিশু নির্যাতন রোধে একের পর এক সভা,সেমিনার ও আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করেছেন।

দীর্ঘ ১২ বছর ধরে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কাজের মাধ্যমে অনেক পরিবারকে বীমার আওতায় এনে কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক নিশ্চয়তা, নিশ্চিত করার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে মানবাধিকার সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।

আয়েশা বেগম চাটগাঁর সংবাদকে জানান, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, দেশ ও সমাজের প্রতি আমাদের প্রতিটি নাগরিকের দায়বদ্ধতা রয়েছে। আমরা যার যার অবস্থান থেকে দেশের জন্য ভাল কাজগুলো করে যেতে পারলে সমাজ থেকে অসামাজিক কর্মকান্ড,জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,মাদক,জুয়া, নির্মূল করা সম্ভব। এজন্য ভালো কাজের মাধ্যমে সমিাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে যুবক-যুবতীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মানবাধিকার সংগঠনের সাথে কাজ করার বিষয়ে তিনি বলেন, একজন মানুষের দায়িত্বে বহিরেও অনেক দায়িত্ব রয়েছে। মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমি অধিকার বঞ্চিত,ভুক্তভোগী মানুষগুলোকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার পরিশ্রম সার্থক হবে। তিনি আরো জানান,আমার জন্য সবাই দোয়া করবেন । যত দিন বেঁচে থাকবো ততো দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গৃহহীন পরিবারকে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র চাবি হস্তান্তর

0

যুবলীগের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দুই দিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচির প্রথম দিনে চিত্র কর্ম প্রদর্শনী ও আশ্রয়ণ কর্মসূচির উদ্বোধন ১১ নভেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশার সঞ্চালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজলুল করিম সেলিম(এমপি),উদ্বোধক ছিলেন,আমির হোসেন আমু, (এমপি) ।

যুবলীগের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সৌজন্যে যুবলীগের চলমান আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত গৃহহীন পরিবার পতেঙ্গার স্থায়ী বাসিন্দা উত্তর পতেঙ্গা পূর্ব কাটগড় যুবলীগ নেতা আব্দুল হালিমের নিকট গৃহের চাবি হস্তান্তর করেন।

এই সময় উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী ওমর ফারুক,আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শামসুদ্দীন,আলী আকবর চৌধুরী, মো. সেকেন্দার আজম,জাকের আহমেদ খোকন, শামসুল আলম,ডাঃ ওসমান,চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য হাজী নাছির আহম্মেদ,মো. হাসান, মো.লোকমান, জাহিদ হোসেন খোকন, মুসলিম উদ্দিন, দিদারুল আলম নান্টু, দিদারুল আলম,মো.সাদ্দাম হোসেন জয়,সাজ্জাদ হোসেন, সরওয়ার আলম রাহাত,ছাত্রনেতা আব্দুল মান্নান সুমন রাজু, অজু সরকার, সাইদুজ্জামান রাকেশ,নুসরাত জাহান প্রমুখ।

চট্টগ্রামে নতুন বাণিজ্যিক গাড়ি টাটা ইনট্রা’র উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ

0

টাটার প্রাইম মুভারের গাড়ির জন্য নিটল মটরস ও সাউথ ওয়েস্ট এন্টারপ্রাইজ যৌথভাবে বাজারে নিয়ে এলো NITOL-SW TRAILER (এসডাব্লিউ ট্রেইলার)। টাটা ব্রান্ডের ছয় চাকার ট্রেইলার ট্রাকগুলোর ট্রেইলার সরবরাহের জন্য নিটল মটরস লিমিটেড ও সাউথ ওয়েস্ট এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি হয়েছে। ফলে টাটা মটরসের প্রাইম মুভারের গ্রাহকরা গাড়ির সঙ্গে পাবেন উন্নতমানের ট্রেইলার।

গত ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এবং সাউথ ওয়েস্ট এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আলী আহসান সেলিম।

এর আগে উদ্বোধন করেন চিটাগং ক্লাবের প্রেসিডেন্ট মো. নাদের খান। এ সময় উপস্থিত ছিলেন টাটার কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং এবং নিটল মটরসের সিইও মো. তানভীর শহিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বাণিজ্যিক গাড়ির প্রগতিশীল ক্রেতাদের দিকে লক্ষ্য রেখে এই ট্রেইলারগুলোর ডিজাইন করা হয়েছে। এগুলোর পারফরম্যান্স এবং লোডিং ক্যাপাসিটি অনেক বেশি। ক্রেতাদের সুবিধার জন্য অধিক পণ্য পরিবহনের কথা বিবেচনায় রেখে নিটল এসডাব্লিউ ট্রেইলারগুলো তৈরি করা হয়েছে।

এদিকে একইদিন বিকেলে চট্টগ্রামে নতুন বাণিজ্যিক গাড়ি টাটা ইনট্রা’র উদ্বোধন করেছে নিটল মটরস। নগরের হোটেল আগ্রাবাদে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

উদ্বোধনকালে তিনি বলেন, টাটা ইনট্রা তাদের জন্য একটি আদর্শ পিকআপ হয়ে উঠতে পারে, যারা ব্যবসায় বেশি উপার্জনের জন্য ছোট ধরনের বাণিজ্যিক গাড়ি চাচ্ছেন। পরীক্ষিত, কার্যকরী ও নির্ভরযোগ্য এই গাড়ির মালিক হওয়া যাবে স্বল্প খরচে। আমরা আত্নবিশ্বাসী যে, টাটা ইনট্রা এদেশের পিকআপের জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার দখল করতে পারবে।

এদিকে গাড়িটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নিটল মটরস জানাচ্ছে, আধুনিক প্রজন্মের ক্রেতাদের নিত্যনতুন প্রয়োজনকে লক্ষ্য রেখে ইনট্রার ডিজাইন করা হয়েছে। এটা তাদের জন্য যারা স্বল্প বিনিয়োগে বেশি মুনাফায় আগ্রহী। পাশাপাশি ইনট্রা দেয় দুর্দান্ত পারফরম্যান্স যা অধিক উপার্জনের জন্য সহায়ক।

টাটা মটরসের ‘প্রিমিয়াম টাফ’ ডিজাইন ফিলোসোফির উপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স। সঙ্গে আছে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। টাটা ইনট্রাতে রয়েছে পাওয়ারফুল কমন রেইল ইঞ্জিন, মজবুত চেসিস ও বড় লোডিং ডেক। এগুলো একে পরিণত করেছে পণ্য পরিবহনের জন্য উপযুক্ত পিকআপে। আছে নির্ভরযোগ্য ও জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন।

যার সঙ্গে যুক্ত আছে ফাইভ-স্পিড ট্রান্সমিশন ও গিয়ার শিফট অ্যাডভাইজর ব্যবস্থা। ফলে চালকরা দীর্ঘসময় ধরে ড্রাইভিং করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে নিটল মটরসের ৬৮টি সার্ভিস আউটলেট এবং সাতশরও বেশি স্পেয়ার পার্টস আউটলেট রয়েছে।