Home Blog Page 73

চট্টগ্রামে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে দৈনিক নবচেতনা পত্রিকা ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং দৈনিক নবচেতনার সিনিয়র রিপোর্টার আমিনুল হক শাহীনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামালখান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন। প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র জোবায়ের।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মেট্রো পিবিআই কর্মরত ওসি আবু জাফর মো.ওমর ফারুক, মো.সালাউদ্দিন রানা,বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ চট্টগ্রাম বিভাগের সভাপতি বেলাল হোসাইন, চট্টগ্রাম বন্দর উন্সম্যান ক্রেন অপারেটর কল্যাণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন মিজান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে সাগর,ফটো সাংবাদিক মো.আলাউদ্দিন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক শাহারিয়ার রিপন, সাহিদুল ইসলাম মাসুম প্রমুখ।

চট্টগ্রামসহ সব বন্দরে ওমিক্রন নিয়ে সতর্কবার্তা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

0

বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব বন্দরে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরনটি শনাক্ত হয়। বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে। এ ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও। ধারণা করা হচ্ছে, করোনার সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম, নাকি বেশি মারাত্মক, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।
নাজমুল ইসলাম বলেন, ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।

তিনি বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে। ২ শতাংশের নিচে থেকেছে এ হার। কিন্তু এ পরিস্থিতিতে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। দেশের সব বন্দরে নিরাপত্তা জোরদার করার জন্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামে ৩৩ ইউপি নির্বাচন’র ভোট ৫ জানুয়ারি

0

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৫ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৩৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী বছরের ৫ জানুয়ারি। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়ন হলো- শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া, শ্রীপুর-খরদ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা ও চরণদ্বীপ ইউনিয়ন।

আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন হলো- বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন। মামলাজনিত কারণে আনোয়ারা উপজেলার ১১ নং জুইদন্ডী ইউনিয়ন বাদ পড়েছে।

চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন হলো- কাঞ্চনাবাদ ইউনিয়ন, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, হাসিমপুর, খোপাছড়ি ও সাতবাড়িয়া।

খাগড়াছড়ি জেলা : এদিকে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে একই তারিখে। ইউনিয়নগুলো হলো-খাগড়াছড়ি ইউনিয়ন, কমলছড়ি, গোলাবাড়ি, পেরাছড়া ও ভাইবোনছড়া ইউনিয়ন।

বান্দরবান জেলা : বান্দরবান জেলার সদর উপজেলায় ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- কুহালং, সুয়ালক ও টংকাবতী। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের কোরিয়ান ইপিজেড পরিদর্শন

0

কর্তৃপক্ষের আমন্ত্রণে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ২৭ নভেম্বর সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম কেইপিজেড ও ইয়াং ওয়ান কর্পোরেশন’র চেয়ারম্যান কিহাক সাং এর সাথে মতবিনিময় করেন। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ, মোঃ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী, এফবিসিসিআই পরিচালক ডাঃ মুনাল মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী তাসনিম মাহমুদ, সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও কেইপিজেড’র উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। চেম্বার প্রতিনিধিদল কেইপিজেড-এ অবস্থিত একটি টেক্সটাইল, একটি গার্মেন্টস, একটি ব্যাক-প্যাক ও একটি উইভিং ফ্যাক্টরী পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তীতে মতবিনিময়কালে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে কোরিয়ান ইপিজেড’র সার্বিক অবস্থা সম্পর্কে চেম্বার প্রতিনিধিদের অবহিত করা হয়। বর্তমানে কেইপিজেড এর ৪০টি ফ্যাক্টরীতে প্রায় পঁচিশ হাজার স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং এ সকল ফ্যাক্টরীতে তৈরীকৃত বিভিন্ন প্রকারের জুতা, ব্যাগ, গার্মেন্টস, সোয়েটার, উন্নতমানের প্যাডিং ও টেক্সটাইল বিদেশে রপ্তানি হচ্ছে। এই ইপিজেড-এ চাহিদানুযায়ী বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন আকারের শিল্প জমি, প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা, ২৮ কিলোমিটার বৈদ্যুতিক লাইন এবং ৭ কিলোমিটার গ্যাস লাইন নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৩৩/১১ কেভি সাবস্টেশন এর মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন ও রূফটপ সোলার পাওয়ার প্রজেক্ট স্থাপনের মাধমে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ইপিজেড তৈরীর লক্ষ্যে ৫২% জায়গা সবুজায়ন করে ৪৮% জায়গা শিল্প প্লটসহ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম কোরিয়ান ইপিজেড পরিদর্শনে আমন্ত্রণ জানানোর জন্য কেইপিজেড চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিল্প জোনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ইয়াং ওয়ান গ্রুপ তৈরীপোশাকসহ রপ্তানিখাতে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বাংলাদেশে ইয়াং ওয়ান কর্পোরেশন এর বিনিয়োগ আরো বৃদ্ধি করার জন্য চেয়ারম্যানের প্রতি আহবান জানান।

কেইপিজেড ও ইয়াং ওয়ান কর্পোরেশন’র চেয়ারম্যান কিহাক সাং বলেন-বিগত ৪১ বছর যাবৎ ইয়াং ওয়ান গ্রুপ বাংলাদেশে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছে এবং এদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা অব্যাহত থাকলে ইয়াং ওয়ান গ্রুপও তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও কোরিয়ান ইপিজেড-এ প্রায় ৬৭ হাজার বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে চিটাগাং চেম্বার ও ইয়াং ওয়ান গ্রুপের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

১ হাজার ৯৩০ পিস ইয়াবা ধরলেন বাকলিয়া থানা,আটক ১

0

২৮ নভেম্বর গভীররাতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ আল মদিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এসআই(নিঃ)মো. রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৯৩০ পিস ইয়াবা সহ মো. আলমগীর কবির (৪০)’কে আটক করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরধরমপুরের বেলায়েত আলীর বাড়ীর মো. মৃত বেলায়েত আলীর পুত্র। চট্টগ্রামে হাটহাজারী এগার মাইল, কবির চেয়ারম্যানের বাড়ীর, ৩য় তলার ভাড়াটিয়া।

ছিনতাইকারীকে ধরে পুরস্কৃত হলেন ট্রাফিক সার্জেন্ট ইমরানুজ্জামান

0

নগরীর ওয়াসা মোড়ে গত ০৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সার্জেন্ট ইমরানুজ্জামান জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে সক্ষম হয়েছেন তিনি । ওয়ারল্যাস সেটের মাধ্যমে সংবাদ পান জিইসি থেকে একজন নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালাচ্ছে এক দল ছিনতাইকারী।

এমন সংবাদ পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে মাঝ রাস্তায় ছুটে যান তিনি। ছিনতাইকারীরা বিষয়টি টের পেয়ে মাইক্রোটি নিয়ে দ্রুত গতিতে পালানোর সময় রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনে এলোপাথাড়ি আঘাত হানে । সার্জেন্ট ইমরানুজ্জামান আশেপাশে থাকা গাড়ি চালকদের সহযোগিতায় মাইক্রোটিকে আটকালে মাইক্রোতে থাকা কয়েকজন ছিনতাইকারী পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন তিনি।

অপরাধ দমনে এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইমরানকে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। ২৮ নভেম্বর রবিবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক – দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে বীর বিক্রম আব্দুল মান্নানের অবহেলিত কবর পাকাকরণের পদক্ষেপ গ্রহণ

0

স্বাধীনতা অর্জনের ৫০ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর সেনানী বীর বিক্রম আব্দুল মান্নানের সমাহিত স্থান চিহ্নিত করা গেলেও তা অবহেলিত।

গত ২৭ নভেম্বর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমানের নেতৃত্বে আব্দুল মান্নানের চিহ্নিত অবহেলিত কবর পরিদর্শন শেষে ওখানে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই সময়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতার অঙ্গীকার করেন আব্দুল মান্নানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রতিবেশী লেখক-সংগঠক খন রঞ্জন রায়,সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো.কামাল উদ্দিন ,উক্ত অপারেশনের ডেপুটি টিম লিডার বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ, সাংবাদিক দেবদুলাল ভৌমিক , বিদ্যুত বড়ুয়া, ধনরঞ্জন বড়ুয়া, জয়নুদ্দীন জয় প্রমুখ।

আব্দুল মান্নানের অবহেলিত কবর পরিদর্শন কালে বক্তারা বলেন,মদুনাঘাট বিদ্যুত কেন্দ্র উড়িয়ে দিয়ে পাক হানাদার বাহিনীর মনোবলে বিপর্যস্ত আতংক সৃষ্টি করে বীর বিক্রম খেতাবে ভূষিত হয় পুলিশ বাহিনীর এই আব্দুল মান্নান। প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে আহত হয়ে তিনি আবুরখিল গ্রামে ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তৎকালীন ফ্লাইট লেফ্ট্যানেন্ট পরবর্তীতে এয়ার মার্শাল ও বিমান বাহিনী প্রধান সুলতান মাহমুদের ইমামতিতে গোপনে জানাজার শেষে তাকে আবুরখিল গ্রামের ঢাকাখালী খালের জঙ্গলাকীর্ণ পাড়ে সমাহিত করা হয়।

চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

0

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে সরঞ্জাম দপ্তরের সামনে গত সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক জাহাঙ্গীর শুভকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঠিকাদার হেলালের বিরুদ্ধে ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর শুভ নগরের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ভুক্তভোগী সাংবাদিক উল্লেখ করেন, তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। গত সোমবার পাহাড়তলী রেলওয়ে সরঞ্জাম দপ্তরে তিনি পেশাগত তথ্য সংগ্রহে যান। এরপর ওই দপ্তর থেকে বের হওয়ার পথে তাকে ঠিকাদার হেলাল ও তার সহযোগীরা ঘিরে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন। একপর্যায়ে ঠিকাদার জিএস হেলাল সাংবাদিক জাহাঙ্গীরকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসেম বলেন, জাহাঙ্গীর শুভ নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন

0

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গত ২২ নভেম্বর নগরীর কর্ণফুলী কমিউনিটি সেন্টারে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে।

সমাজের নিম্ম আয়ের যে মানুষগুলোকে বিয়ে বাড়ির গেইটে কিংবা বড় বড় রেস্টুরেন্টে পাশে দাড়িয়ে দূর থেকে দেখে মানুষের ভাল – মন্দ খাবারের দৃশ্য। যাদের ভাগ্যে জুটেনা একবেলা ভাল খাবার। তাদের জন্য এ ব্যাতীক্রমি খাবারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রায় ১৩শ’র অধিক বস্তিবাসীকে মেজবানের স্বাদ নিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই মহৎ আয়োজন। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল মুরগী ও ডিম।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক জনতার চট্টগ্রামকে জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায়ই এরকম আয়োজন করে থাকে, তবে আজকের আয়োজনটা ব্যতিক্রম। তিনি পর্দার আড়ালের সকল দাতাদের কৃতজ্ঞতা জানান, যাদের অনুদানে এসব আয়োজন সহজ হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারিশ বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার প্রজেক্ট অনেকদিন ধরে চলমান, যা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করে। আজকের মেহেমান খানার আইডিয়া ব্যতিক্রমী এবং অত্যন্ত মহতী একটা উদ্যোগ। এভাবে ব্যতিক্রমী কাজ নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম জোনের উপ-অতিরিক্ত পুলিশ কমিশনার পংকজ দত্ত, ডবলমুরিং জোনের সহকারি কমিশনার আরিফ হোসেন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যারা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য করছে এই জমকালো আয়োজন।

সেরা সংগঠন হিসেবে পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা অর্জন

0

করোনার শুরু থেকে সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করায় পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনকে সেরা সংগঠন হিসেবে সম্মাননা দেয়া হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে চাটগাঁর সংবাদ পত্রিকার ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সেরা সংগঠনের স্বীকৃতি দেয়া হয়েছে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। চাটগাঁর সংবাদ পত্রিকার ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.মোছলেম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ, সভাপতিত্ব করেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

এসময় পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. জাসেদ হোসেন, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ-সভপতি জাহেদুল আলম,মো.আলাউদ্দীন, মো. বেলাল,যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক মো. পারভেজ।