Home Blog Page 6

ইপিজেডে ৫’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

0

চট্টগ্রাম নগরীতে ২০ জানুয়ারি মধ্যেরাতে ইপিজেড থানাধীন সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিডিএ বালুর মাঠ এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার মৃত শাহাবুদ্দিন পুত্র, মো. মিনহাজ নামের এক মাদক কারবারিকে ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক কারবারি ব্যবসায়ী। সে আকমল আলী রোডের সিডিএ বালুর মাঠ এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

ইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করতে আমাদের ইপিজেড থানার অভিযান অব্যাহত থাকবে।

বন্দরে এক হাজার অসহায় মানুষকে খাবার দিলেন যুবদল নেতা আরিফ

0

বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড় এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে
১ হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

১৯ জানুয়ারি রাত ৮ টায় দোয়া মাহফিলে রান্না করা খাবার পেয়ে বেশ আনন্দিত বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরাও।

দোয়া মাহফিলে যুবদল নেতা আরিফুর রহমান আরিফ বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বন্দর থানা এলাকায় এ খাদ্য বিতরণ সম্পুর্ন করেছি। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড,মানুষের ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো.হানিফ সওদাগর।

বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম,
বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাজী মোহাম্মদ হোসেন,মহানগর যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক মো: তাজ উদ্দিন, মো: রাসেল। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক মুজিবুর রহমান,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো: পারভেজ।

এতে আরও উপস্থিত ছিলেন,বন্দর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিয়াজ উদ্দিন রাজু,বন্দর থানা ছাত্রদলের আহবায়ক মো: আবু রায়হান চৌধুরী,৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক মো: আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন জুনু, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো: সাহেদ, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো: শাহাজাহান, পতেঙ্গা থানা যুবদল নেতা মোঃ জিলহাজ্জ শাকিলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কক্সবাজারে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম উৎসব উদযাপন

0

কক্সবাজার জেলা শাখার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম শুভজন্ম উৎসব উপলক্ষে ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনব্যাপী
ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পবিত্র গীতাপাঠসহ নানান ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রবীন ঋত্বিক তিমির বরণ সেন, সহ সহপ্রতি ঋত্তিক সঞ্জয় বিশ্বাস, শুভাশিস দাশ রকেট, সাংবাদিক বলরাম দাশ,কক্সবাজার প্রিপ্যাডরি হাই স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম মানিক। ভক্তবৃন্দের সমাগমে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন।

জিয়া মঞ্চ পাহাড়তলী থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

0

জিয়া মঞ্চ পাহাড়তলী থানার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি সন্ধ্যায় নগরীর একটি হলে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে আহবায়ক মোহাম্মদ মোরশেদ ও সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ আবুল হাসনাত পাপলু।

কমিটির অনান্য সদস্যরা হলেন,
মো. নুরুল আবছার সিনিয়র যুগ্ন আহবায়ক,যুগ্ন আহবায়ক এস এম সুমন, মো. নাজির, মো. ফোরকান, মো. রহমান, মো.নাহিদ আলম, মীর সেলিম,
ইমরুল হাসান ইমু, মো. কাউসার আলী, মো.আজহার,মইনুল হোসেন বাপ্পি, মো.মফিজুর রহমান,হানিফ হাওলাদার, মো.মনির হোসেন,মো.আবছার, মো.মাকসুদুর রহমান,বাবুল মিয়া, মিল্লাত,আবু সাহেদ,অভি বণিক। সদস্য মধ্যে রয়েছে মো.মনির,মো. নজরুল ইসলাম,মো.মঞ্জু,মো.ইব্রাহিম,মো.কফিল উদ্দিন,মো. মোস্তফা হোসেন,মো.মঞ্জুরুল আলম মঞ্জু,মো.আলী,মো.নাছিমুল হক নাছির, মো.আবছার, মো.সাইমন,মো. শরিফ,মো.শফিকুর রহমান,মো.ফারুক ইসলাম,মো.শরীফ,মো.ইমন,মো.আজগর আলী,মো.ইমন,মো.সানি।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম ও সদস্য সচিব হারুনুর রশীদ বাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তে বলা হয় আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার।

নগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সাক্ষাৎ

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

১৪ জানুয়ারি সকাল ১১ টায় হালিশহর আই ব্লকে নাজিমুর রহমান’র বাস ভবনে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম,সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ, মো.হেলাল উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক নুরুল আবছার ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক জিসান, হালিশহর থানার আহ্বায়ক জুলফিকার জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন, ফারুক, রোকন,(দপ্তর) মো.সেলিম, সদস্য মো.আরফাত। পাহাড়তলী থানার আহ্বায়ক মো.মোরশেদ ও খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মো.জামাল হোসেন, জাকির হোসেন,মো.হারুন।

সৌজন্যে সাক্ষাৎ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও কাজ করে যাব।

রাউজানের সুলতানপুর সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ধর্মসভা অনুষ্ঠিত

0

রাউজান উপজেলার দক্ষিণ সুলতানপুর সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদ আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের পুস্পাভিষেক তিথি উপলক্ষ্যে গত ৩ জানুয়ারি দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে তপন তালুকদারের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জ্বল শুক্লদাশ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি সুদীপ দে সজীব, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী।

পতেঙ্গার জেলেপাড়ায় ৪০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইউসুফ’র কম্বল বিতরণ

0

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় জেলেপাড়া এলাকায় কনকনে শীত থেকে অসহায় ও দরিদ্র মানুষকে রক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের আমির মো.ইউসুফের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টায় পতেঙ্গার জেলেপাড়াস্থ মনসা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় ।

কম্বল বিতরণকালে ৪০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো.ইউসুফ বলেন, মানুষের বিপদে আপদে মানুষ পাশে দাঁড়াবে সেটাই মানবিকতা। যেখানে মানবতা সেখানে ধর্মের ভেদাভেদ থাকে না। যেখানে মানবতা সেখানে ধনী-গরিব বিচার করা হয় না। আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে মো.বেলাল,মো.আবু সালাম, মো.নুর নবী,হাফেজ মাহমুদুল হক,মো.ওয়াদুদ।

কোটি প্রাণের প্রেরণা মহাকালের সমাপ্তি-হাজী মুজিবুল হক

0

দেশমাতা জনগণের হৃদয়ের স্পন্দন বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর চিরতরে হারিয়ে গেলেন!

গত ৩০ ডিসেম্বর পর্যন্ত তার মৃত লাাশটা যতক্ষণ এই ধরাতে ছিল ততক্ষণ পর্যন্ত মনে হয়নি আমাদের মা,আমাদের পাশে নেই, মাঝে নেই, দেশে নেই!

দাফনের পর এ কেমন অনুভুতি লাগছে যেন কিছুই নেই! নিজের মাকে হারিয়ে একবার এতিম হয়ে গিয়েছিলাম আজ দেশের মা, জনগণের মাকে হারিয়ে একেবারেই শূন্য হয়ে গেলাম।

এই মহান নেত্রীর সাথে আমার জীবনে কিছু স্মৃতি ছিল তা খুব একটা প্রকাশ না করলেও আজকে যেন সব প্রকাশ শুধু নয় আরও আরও স্মৃতি কেন রাখিনি, যা দেখে দেখে নিজেকে নিজেই শান্তনা দিতাম তাই মনে হচ্ছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার এই মায়ের সাথে চট্টগ্রাম মহানগর যুবদলের একাংশের নেতৃত্ব দিয়ে ১৯৮৩ সালে ঢাকার প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে মায়ের সাথে কথপোকথনের মাধ্যমে যাত্রা শুরু করি।

তৎকালীন সময়ে স্টীল মিল বাজার এলাকায় একাধিকবার, কাঠগড় এলাকায়, পতেঙ্গা বিমান বন্দরে, দক্ষিণ পতেঙ্গায়, ইপিজেড মোড়ে, লালদীঘির একাংশে, ঢাকায় মায়ের বাসভবনে ও কেন্দ্রীয় কার্যালয়ে, সালাউদ্দিন কাদের ভাইয়ের নেতৃত্বে মায়ের পাশে বসা,নুর মোহাম্মদ ভাইয়ের যোগদান অনুষ্ঠানে পাশে দাঁড়িয়ে বক্তব্য দেয়া এবং ৯০ দশকে চট্টগ্রাম – ৮ এলাকার প্রার্থী নিয়ে সাংগঠনিক বিষয়ে কথা বলা, ৯১ সালে কাটগড় মোড়ে মায়ের হাত দিয়ে ত্রাণ বিতরণ করা,এবং কাটগড় মোড়ে নির্বাচনী সভা করা সহ অসংখ্য বার মহান এই নেত্রীর পাশে থেকে দলের কাজ করার সুযোগ পেয়ে তাঁকে কাছে থেকে জানার সুযোগ হলেও তা সংরক্ষণ না করা আজ আমাকে এতবেশী কষ্ট দিচ্ছে যা মনের ভাষায়ই প্রকাশ করতে পাচ্ছি না।

তখন তা লৌকিকতা মনে করলেও আজ হারিয়ে যাওয়া মায়ের স্মৃতি খুঁজতেই যেন মন দিশেহারা!
উহে মা আমার! গণতন্ত্রের মা আমার! এ কেমন অসহায় বোধ করছি!এত বেশি ভালোবাসা এত বেশী আবেগ সামলাবো কি দিয়ে! আমি কি উন্মাদ হয়ে যাচ্ছি! এ কি আমার দেশপ্রেম নাকি দলপ্রেম,নাকি মায়ের প্রতি সীমাহীন ভালোবাসা!
চোখের জল কেন থামেনা-লিখতে কেন জলভরা চোখ আড়ষ্ট হয়ে যায়! না, কোন কথার কথা না সত্যিই অনবরত শুধু চোখের জলই আসছে! বার বার লিখা থেমে যাচ্ছে ঝাপসা চোখের আড়ালে। প্রকাশ করতে পাচ্ছি না স্বীয় স্ত্রীর কাছেও।

এ কেমন অনুভুতি আমার! কেনই বা এমন লাগছে। তারেক জিয়া যখন স্বাভাবিক নিয়মে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে অন্য দশজনের মত বলেন” মরহুমা খালেদা জিয়া আমার মা তাঁর পরিবারের বড় ছেলে হিসাবে আমি জানাতে চাই উনার কাছে কারও কোন পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন তা শোধ করে দেব,আর মা কে আপনারা সবাই মাফ করে দেবেন আমার মায়ের পক্ষে আমি ক্ষমা চাচ্ছি! ”
কি চমৎকার এক ছেলে রেখে গেলেন!

দেশের এমন কঠিন দুঃসময়ে কোটি প্রাণের প্রেরণা মহাকালের সমাপ্তি ঘটবো তা কখনও ভাবিনি।

মমতাময়ী মা গনতন্ত্রের মা দেশপ্রেমিক এই মহান নেত্রীর জন্য সবাই প্রাণখুলে মহান আল্লাহর দরবারে মোনাজাত করুন তাঁকে( খালেদা খানম পুতুল)যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতের ৬৬ তম জন্মদিন

0

আজ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত ৬৬ তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

জানা গেছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের লক্ষ্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও তিনি বেশ প্রসংশিত। ইতিমধ্যে তিনি তিন-তিনবার চট্টগ্রাম মহানগর থেকে জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহন করেন।

তিনি সনাতনী ধর্মাবলম্বী শিশুদের মন্দির ভিত্তিক গীতা শিক্ষার ওপর জোর দিয়ে শিশুদের মৌলিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জন্মদিন ও ইংরেজী নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের নতুন দিন সবার জীবন সুন্দর ও শান্তিময় এবং আনন্দে পরিপূর্ণ হউক। ইংরেজী শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা ও অভিনন্দন। বিগত বছরের অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নতুন বছর নতুন আশায় নতুন ভালবাসায় আবারো ও নতুন আঙ্গিকে নতুন দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলাম দেশের উন্নয়নমূলক কাজগুলো করার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুক।

চট্টগ্রাম নগর সাবেক ছাত্রদল নেতা হোসেন টিটু’র সার্বিক তত্ত্বাবধানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এস আলম বি আলম গলির শেষ মাথায় আউটার রিং রোডে ৩১ ডিসেম্বর (বুধবার)বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটুর সার্বিক তত্ত্বাবধানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাকির হোসেন কন্ট্রাক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

পাশাপাশি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম মোহাম্মদ আজম সোহেলের জন্য বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিবলো,চট্টগ্রাম মহানগর ও ইপিজেড থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল শেষে সাবেক নগর ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীতে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।