নগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

১৪ জানুয়ারি সকাল ১১ টায় হালিশহর আই ব্লকে নাজিমুর রহমান’র বাস ভবনে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম,সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ, মো.হেলাল উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ পতেঙ্গা থানার আহ্বায়ক নুরুল আবছার ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক জিসান, হালিশহর থানার আহ্বায়ক জুলফিকার জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন, ফারুক, রোকন,(দপ্তর) মো.সেলিম, সদস্য মো.আরফাত। পাহাড়তলী থানার আহ্বায়ক মো.মোরশেদ ও খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মো.জামাল হোসেন, জাকির হোসেন,মো.হারুন।

সৌজন্যে সাক্ষাৎ শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও কাজ করে যাব।

Share article

Single Sidebar Ads1

সর্বশেষ খবর