চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এস আলম বি আলম গলির শেষ মাথায় আউটার রিং রোডে ৩১ ডিসেম্বর (বুধবার)বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন টিটুর সার্বিক তত্ত্বাবধানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল পরিচালনা করেন জাকির হোসেন কন্ট্রাক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
পাশাপাশি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম মোহাম্মদ আজম সোহেলের জন্য বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিবলো,চট্টগ্রাম মহানগর ও ইপিজেড থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল শেষে সাবেক নগর ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীতে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।
