Home Blog Page 7

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য মুজিবুল হক’র শোক প্রকাশ

0

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজী মুজিবুল হক।

দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ‎তিনি বলেন,বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আজীবন মনে রাখবে দেশবাসী।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য হাজী মুজিবুল হককে সংবর্ধনা দিলো চাটগাঁর সংবাদ

0

চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজী মুজিবুল হক।

ছাত্র রাজনীতির থেকে শুরু করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য চাটগাঁর সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

২৭ ডিসেম্বর সকাল ১১ টায় হাজী মুজিবুল হকের নিজস্ব বাসভবনে চাটগাঁর সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক এস কে সাগর এই সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন তার হাতে।

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সভাপতি হাজী মুজিবুল হক দীর্ঘদিন ধরে অবহেলিত পতেঙ্গাবাসীর প্রাণের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে বিভিন্ন সময় রাজপথে থেকে কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন,পতেঙ্গা থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো.লোকমান ও সদস্য সচিব মোহাম্মদ মন্জুর কাদের।

ময়মনসিংহে হত্যাকাণ্ডের শিকার দিপুর পরিবারকে অনুদান দিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ

0

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে নিহত হওয়া দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহের তারাকান্দি এলাকায় দিপু চন্দ্র দাসের পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, রাসেল চৌধুরী,দুলাল চন্দ্র দাশ, কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদিকা উষা আচার্য্য, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের মহিলা সম্পাদিকা অশ্রু চৌধুরী,সহ মহিলা সম্পাদিকা দীপা মহাজন, মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেন।

দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়ে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং হয়রানির অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ তুলে অনেক নিরীহ মানুষ জেল কেটেছে। এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে পড়েছে। আর পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ ধরণের ঘটনা আমরা আর চায় না। প্রশাসনের কাছে অনুরোধ করবো, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক। একই সাথে দিপুর স্ত্রী ও পিতাকে সরকারি চাকরি এবং তার ১৫ মাস বয়সী মেয়ের সকল দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা মনেকরি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কার্যকর ঘোষণা দিবেন।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ বলেন, আমরা আজ শোকাহত, হতাশ এবং আতংকিত। কেন হিন্দুদের টার্গেট করে এ ধরণের ঘটনা বারবার হচ্ছে তা গভীরভাবে তদন্ত করা উচিত। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা কোন অশান্তি চাই না। দিপু চন্দ্র দাসের হত্যাকারীরা যেন কেউ ছাড় না পায় সে আহ্বান জানান।

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দিপু’কে হত্যার প্রতিবাদে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

0

ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

২১ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত বিশ্বাস মন্টু, সহ সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ,চন্দন দাশ, কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিল গুহ, লায়ন রবিশংকর আচার্য্য, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ দে (চসিক)সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দিপু চন্দ্র দাস হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সনাতনীদেরকে টার্গেট করে কেন বারবার ধর্ম অবমাননার ঘটনা ঘটে সেটা তদন্ত করা উচিত। সাম্প্রদায়িক এসব ঘটনা বন্ধে কার্যকর আইন এবং বিচার না হলে এ ধরণের ঘটনা বারবার ঘটবে। এছাড়া দিপু চন্দ্র দাসকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাখান করা হয়। অবিলম্বে সারাদেশে জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জোর দাবি জানানো হয়।

পতেঙ্গায় শীতার্তদের মাঝে ভারটেক্স গ্রুপের কম্বল বিতরণ

0

মানবতা বোধ,জাগ্রত হোক,বিবেকের তাড়নায় এই শ্লোগানকে সামনে রেখে বন্দর-পতেঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন,সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, আবদুল হাকিম,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মন্জুর কাদের, ভারটেক্স কোম্পানি সিনিয়র ম্যানেজার এফেয়ারর্স কাউসার আলম,সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ আবদুর রহমান,
এসিস্ট্যান্ট ম্যানেজার মন্জুর মোরশেদ, ওয়ার্ড বিএনপি সদস্য,মফিজ,জামাল, হোসেন, শ্রমিকদল নেতা মহিউদ্দিন, বিএনপি নেতা লোকমান, আলী আজগর চৌধুরী বাবুল।

আগামীতেও ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান আয়োজন কমিটি।

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

0

এ কে এম নাজিম উদ্দিন বিএসসি ছিলেন এক নিভৃতচারী সমাজহিতৈষী, যিনি সারাজীবন সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। ভোগের চেয়ে ত্যাগেই তিনি শান্তি ও পরিতৃপ্তি খুঁজে পেতেন—এটাই ছিল তাঁর জীবনের মূল দর্শন।

আজ ৯ ডিসেম্বর তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী। ১৯৫১ সালের ২৯ মার্চ তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন পটিয়া থানার (বর্তমানে চন্দনাইশ উপজেলা) বরকল ইউনিয়নের পূর্ব কানাই মাদারী গ্রামে। ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। পিতা মরহুম কামাল উদ্দিন আহমদ মাস্টার এবং মাতা মরহুমা আনোয়ারা বেগম—সন্তানদের মাঝে তিনি ছিলেন দ্বিতীয়।

শিক্ষাজীবনে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে তিনি নির্বাচিত হন চন্দনাইশ উপজেলার ১৯ নম্বর (বর্তমান ৪নং) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে। পরপর সাত বছর তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়কালে বরকল ইউনিয়ন পরিষদে সুশাসন, জনগণের কল্যাণ এবং অবকাঠামো উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। সমাজকল্যাণে নিবেদিত মানুষ হিসেবে তিনি স্থানীয়ভাবে বিশেষ খ্যাতি অর্জন করেন।

শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল বহুমুখী। তিনি পূর্ব কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, দেশমাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যানসহ বহু স্কুল, মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি বোয়ালখালী উপজেলার একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের কন্যা শেখ লুৎফুন নেসাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। তাঁদের পরিবারে তিন পুত্র ও তিন কন্যা।

জ্যেষ্ঠপুত্র মোস্তফা কামাল নিজামী চাটগাঁর সংবাদ-এর নির্বাহী সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী। দ্বিতীয় পুত্র দ্বীনিয়াত কামাল নিজামী নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। তৃতীয় পুত্র সানিয়াত কামাল নিজামী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত।

পিতার স্মৃতি স্মরণ করতে গিয়ে দ্বিতীয় পুত্র প্রভাষক দ্বীনিয়াত কামাল নিজামী বলেন,
“আমাদের বাবা ছিলেন অত্যন্ত সহজ-সরল ও নিরহংকারী মানুষ। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ছিল অগাধ মমতা। তিনি সবসময় গরিব–দুঃখীদের পাশে থাকতে চাইতেন। ধনীদের আড়ম্বরের চেয়ে সাধারণ মানুষের হাসি–কান্না তাঁর কাছে ছিল বেশি মূল্যবান।”

চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য সংবর্ধনা পেলেন নাজিম উদ্দীন

0

চাটগাঁর সংবাদ পত্রিকার ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে
অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

অনুষ্ঠানে হামলা-মামলায় নির্যাতিত হয়ে দীর্ঘ বছর প্রবাস জীবনে পাড়ি জমানো বিএনপি নেতা রাউজান জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, আল আইন শাখা আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ নাজিম উদ্দীন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। মসজিদ ও মাদ্রাসা নির্মাণে নগদ অর্থ বিতরণ, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, ঈদ উপহার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন অভিযান, রাস্তা সংস্কার, চিকিৎসা সেবা প্রদানসহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি হাজী বদরুদ্দীন ফকির মাজার ও মৌলানা শেখ আনসার আলী মাজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

বাগীশিক পতেঙ্গা থানা সংসদের অধীনে নবোদয় শ্রীগীতা শিক্ষা নিকেতনের অভিষেক

0

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি  (বাগীশিক) পতেঙ্গা থানা সংসদ পরিচালিত নবোদয় শ্রীগীতা শিক্ষা নিকেতনের আনুষ্ঠানিক অভিষেক গতকাল ২৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে বাগীশিক পতেঙ্গা থানা সংসদের সভাপতি সুজন শীলের সভাপতিত্বে
ও নবোদয় শ্রীগীতা শিক্ষা নিকেতনের সহ প্রশিক্ষক ঋত্বিকা পাটোয়ারির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী ।
উদ্বোধক ছিলেন,বাগীশিক মহানগর সংসদের পৃষ্ঠপোষক উত্তম মহাজন নব।
প্রধান বক্তা ছিলেন, বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. শ্রী অপূর্ব সূত্রধর। মহান অতিথি ছিলেন, বাগীশিক মহানগর সংসদের সিনিয়র সহ সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন, বাগীশিক মহানগর সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিবরণ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন অংকন ধর।

এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা সংসদের সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীশ্রী দুর্গামন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুশান্ত বিমল দেব, সহ -সভাপতি বিপ্লব চৌধুরী।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

ইপিজেডে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শফিউল আলমের গণমিছিল ও পথসভা

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর
দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়।
২৮ নভেম্বর সন্ধ্যায় গণমিছিল নারকেলতলা মোড় থেকে শুরু করে ইপিজেড চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন,“সমস্ত বাংলাদেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা প্রকম্পিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটবে।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের প্রার্থীদের ওপর হামলা এবং নারী কর্মীদের ওপরও নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দায়ীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম-১১ এর সদস্য সচিব আবদুল গফুর। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।

এতে বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গণি, মোঃ সাহেদ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলাম, মজিবুর হক বকুলসহ বিভিন্ন পর্যায়ের আরও নেতৃবৃন্দ।

তথ্যপ্রযুক্তির যুগে আইটি ব্রিজ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-টিটু দেব

0

‘ডিজিটাল প্রজন্ম তৈরীই আমাদের লক্ষ্য’- স্লোগানকে ধারণ করে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় আইটি ব্রিজ (IT Brazee) এর ২য় ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডের নেভী হাসপাতাল গেটস্থ পোর্টল্যান্ড শপিং কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলায় নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যেখানে স্বল্পমূল্যে শেখানো হবে অফিস ম্যানেজমেন্ট, আইসিটি, স্পোকেন ইংলিশ, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইসেহ ৩২ টি কোর্স।

সমাজসেবক মোঃ ইউসুফের ত্বতাবধানে ও আইটি ব্রিজের কর্ণধার টিটু দেবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হযরত আলী শাহ (রহ:) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের।

প্রতিষ্ঠানের কর্ণধার টিটু দেব জানান, আমাদের মূল লক্ষ্য হলো সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি এবং সফটওয়্যার বিশেষজ্ঞ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং শিক্ষার্থীদের মাঝে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও গবেষণায় আগ্রহী করে গড়ে তোলা। তরুণ প্রজন্ম আর হাইটেক প্রযুক্তির ওপর নির্ভর করে, শ্রমনির্ভর জাতি থেকে প্রযুক্তিনির্ভর জাতিতে পরিণত করা। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি যেনো এই উদ্দেশ্যটা সফল করতে পারি।

এতে আরও উপস্থিত ছিলেন কাটগড় ইউসিবি ব্যাংকের ম্যানেজার আবু ওবায়েদ, আদি মাল্টিপারপাসের সভাপতি পাপিয়া দেব, আইটি শিক্ষক মারুফ আহমেদ, ওয়েব ডেভেলপার মো. আজিজুল হক, কো-অর্ডিনেটর নাহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, সাংবাদিক শাহীন, এস কে সাগর, বাহার, অপরুপ পতেঙ্গা পেজের জাহিদ হাসান, অনিক হাসান সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।