Home Blog Page 38

আলোর পথে-যুব সাহিত্য ফোরামের স্বাধীনতা দিবস পালন

0


নগরীর বন্দর-ইপিজেড পতেঙ্গাস্থ শিল্প সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া বিষয়ক সংগঠন আলোর পথে-যুব সাহিত্য ফোরাম ও হালিশহর একাদশ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন এবং পথ সভা ও শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ২৬ মার্চ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের প্রধান নির্বাহী ও আহ্বায়ক সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ডাঃ উদয়ন কান্তি মিত্র,মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, শিক্ষক বিকাশ সরকার, ক্লাবের সদস্য জিহাদ হোসেন,ওমর ফারুক,রাকিব ও শিফাত প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনকালে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী।

দেশে নারী নেতৃত্বের বিকাশ ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সম্পন্ন হবে। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ আজ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এটা আরও একটা বিজয়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক জয়নাল আবেদীন ও মুহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জয়নাল আবেদীন, রুহুল কাদের, নুরুল আমিন, মফিজুল হক, কলেজ ছাত্রী নায়লা বিনতে আলম, জান্নাতুল আফরাইম, সৈয়দা নাহিয়ান, কহিনুর আকতার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্মার্ট বাংলাদেশ রূপায়ন বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইপিজেডে মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

0

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সিরাজুল আমিন মিলায়তনে গত ২২ মার্চ বুধবার বিকাল ৪ টায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণকালে আলোচনা সভা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং কামরুন্নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিম উদ্দীন,লাভলী বেগম। ৩৯ নম্বর ওয়ার্ড বি ইউনিট আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন সোহেল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ আলাউদ্দীন ফারুক, নাছিমা আক্তার, রোকসানা বেগম,নাছিমা বেগম,বেগম খাররুননেচ্ছা, কাবুননেছা, শামসুন নাহার, নিলুফারইয়াসমিন, ফাতেমা নারগিস কাকন,মাহমুদা জামান নিশী, রুবি আক্তার, পারভিন বেগম ছাড়াও ইপিজেড থানা, ৩৯ নম্বর ওয়ার্ড ও ইউনিট মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পতেঙ্গা ঘাটে সনাতনী সম্প্রদায়ের মহাবারুণী ও গঙ্গাস্নান সম্পন্ন

0

উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া সনাতনী সম্প্রদায়ের ৭৫ বছরের ধর্মীয় ঐতিহ্য মহাবারুণী ও গঙ্গাস্নান গত ১৮ ও ১৯ মার্চ দুই দিন ব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে সিডিএ আউটার রিং রোড সংলগ্ন সমুদ্রতীরে মহাবারুণী ও গঙ্গাস্নান উপলক্ষে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা শেষে মহা প্রসাদ বিতরণ করা হয়।

রমনা কালি মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা সভাপতিত্বে এবং পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

উদ্বোধক ছিলেন,পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির প্রধান উপদেষ্টা
আয়ান শর্মা।

প্রধান বক্তা ছিলেন পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী।

বিশেষ অতিথি ছিলেন, টিটু তালুকদার ও হাসান আকবরী,হাজী নাছির আহমদ,সাংবাদিক এস কে সাগর, মোহাম্মদ নেজাম,মোস্তফা কামাল।

কাটগড় জেলে পাড়া রক্ষা কালী মন্দিরের গীতা শিক্ষার্থীদের একাংশ।

এসময় আরো উপস্থিত ছিলেন,পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নানঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ, সহ-সভাপতি পান্না জলদাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, প্রচার সম্পাদক কিরণ জলদাশ এবং সদস্য শান্তি মোহন জলদাশ, কাননবাঁশী জলদাশ, বাদশা দাশ জয়, পান্না জলদাশ, সুব্রত জলদাশ, সঞ্জিত জলদাশ, সুভাষ জলদাশ,রুবেল জলদাশ, প্রকাশ জলদাশ, মাদল জলদাশ ও বাপ্পি জলদাশ,অরণ্য জলদাশ,জিদান জলদাশ, বিবেক জলদাশ, অনুরাগ জলদাশ,সম্রাট জলদাশ প্রমুখ।

হাটহাজারী সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য হলেন আয়ান শর্মা

0

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে ‘নির্বাহী সদস্য’ মনোনিত করলেন চট্টগ্রাম শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে গঠিত ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’।

কমিটির অন্যান্য নির্বাহী সদস্য হলেন প্রথম আলোর রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, সি প্লাসের সম্পাদক আলমগীর অপু, এনটিভির রিপোর্টার আরিচ মোহাম্মদ শাহ ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

১৬ মার্চ, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারীর অধিবাসী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন এ সংগঠনে সভাপতির দায়িত্ব নিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মাহাবুল আলম, প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, এনটিভির ব্যুরো প্রধান সামশুল হক হায়দরী ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু-দেবাশীষ পাল দেবু

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৭ মার্চ নগরীর ৩৭ নম্বর মুনীর নগর ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর পূর্ব কলোনি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিশুদের যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা সহ দিনব্যাপী কর্মসুচী পালন করা হয়।


মহানগর যুবলীগ নেতা ফরহাদ আবদুল্লার সভাপতিত্বে ও সাজিবুল ইসলাম সজীব এবং আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম,চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, সৈয়দ আহমদ বাবদ,শেখ বায়েজিদ আহমেদ,আমির হোসেন, মহানগর যুবলীগ নেতা মোঃ আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, মোঃলোকমান, সালাউদ্দিন মিন্টু, মারফ আহমেদ সিদ্দিক, মোঃ ইমতিয়াজ, মোঃরাশেদ চৌধুরী, মোঃইসমাঈল, সাজ্জাদ আলী জুয়েল, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা, সারওয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, রেজাউল করিম মামুন, দিদারুল আলম দিদার, মোঃকায়সার, মোঃ শরীফ,যুবায়ের হোসেন অভি, রমজান আলী, জিৎকর বাবু, মোঃ হানিফ, মাহামুদুর রহমান বাপ্পি, কামালউদ্দিন স্বপন, মোস্তফা মামুন ভুঁইয়া, তানভীর হাসান, মোঃ রোকনউদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ শোয়েব, নুরে এলাহী সানি, ওয়াহেদ রুবেল, মোঃ সোহেল, মোঃ মাসুম, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, নুর শরীফ রকি, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, রবিউল ইসলাম রিফাত, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ওমর ফারুক, নুরুর ইসলাম রিয়াদ,কৌশিক রায়, পলাশ চক্রবর্তী, সজীব কান্তি দাশ,রুবি আক্তার, প্রান্তি ভট্টাচার্য্য প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার জাতির পিতা।

পতেঙ্গায় ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’র সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

0

প্রতি বছরে ন্যায় আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পতেঙ্গায় সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল বারেক কোম্পানির সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব কাটগড় প্রতিষ্ঠান প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।


ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব মোহামেডান ব্লুজের সভাপতি কাউন্সিলর আবদুল বারেক, ডিপো অপারেশন সিনিয়র ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী কাউছার আলম, এইচ আর এডমিন মুকুল দে, সিকিউরিটি ইনচার্জ আনিফুর রহমান, সুনায়ন বড়ুয়া, সালেহ আহমদ ও শাহীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ভারটেক্স লজিস্টিক সবসময় এলাকাবাসীর সুখে দুখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুুষের মাঝে বস্ত্র বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের শ্রদ্ধেয় মাতা শহীদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৫ মার্চ দুপুর ১ টায় পাহাড়তলী পুলিশ বিট সেলডিপো রেলগেইট সংলগ্ন বায়তুল হুদা মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার এবং সমাজের সুবিধা বঞ্চিত জনগণের মাঝে বস্ত্র কর্মসূচি পালিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন পাহাড়তলী থানাধীন বায়তুল হুদা মাদরাসা হিফজখানা ও এতিমখানা পরিচালক মোঃ আহম্মদ সাফা ।

এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিস্ঠানের প্রধান শিক্ষক জামাল হোসেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, মোঃ সাজিবুল ইসলাম সজিব, মো: এমরান হোসেন, মো: যুবায়ের হোসেন অভি, মোঃ কায়সার, মো: হোসেন আহমেদ কিরণ, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, মো: নুরুল আজিম বাবুল, মো: দিদারুল আলম দিদার, সৈয়দ হোসেন, মো: জাবেদ উল্লাহ রনি, নুরুল ইসলাম রিয়াদ, মো: নুরুদ্দীন রাসেল, মো: নুর আলম, মো: শামীম, মো: নোমান প্রমুখ।

দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপি – জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ বিকাল ৩ টায় আগ্রাবাদস্থ জাম্বুরী মাঠ থেকে শুরু হয়ে এক্সেস রোড বাদামতলী মোড় শেখ মুজিব রোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ,রায়হান নেওয়াজ সজীব, মোঃলোকমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, মোঃ ইসমাইল, সাজ্জাদ আলী জুয়েলসালাউদ্দিন , জহির রায়হান, সারোয়ার হোসেন, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, মনিরুল হক মনির, মোঃ এরমান, মোঃ শরীফ, হোসেন আহমেদ কিরন, মোঃ জুয়েল, টিপু খান, রমজান আলী, মোঃ হানিফ, মাহমুদুর রহমান বাপ্পী, আলী নুর রুবেল, মোস্তফা মামুন ভূঁইয়া, ওয়াহেদ রুবেল, নুরুল আজিম বাবুল, মোঃ আরমান, নুরে এলাহি সানি, মোঃ শোয়েব, মোমিনুল হক মাসুম, রোকন উদ্দিন, মাকসুদুর রহমান, মোঃ সোহেল, আওয়াল মুসা, মোঃ মাসুম, আব্দুল মোমেন রাজু, মোঃ শহীদ, মোঃ শাহনেওয়াজ সাকিন, ইব্রাহীম খলিল সাদ্দাম, আরিফুল হক, হোসনে মুরাদ মাহিন, মোহাম্মদ সাইমন, মাসুদ আরাফাত, ওমর ফারুক লিটন, মোঃ শহীদুল ইসলাম, মো: রাশেদুল আলম ইমু, সাইফুল ইসলাম, জামাল হোসেন, নাজমুল হক নোমান, তানজিম উদ্দিন, মোঃ রাজু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, মাইনুল হাসান সোহান, মোঃ আকিল, মামুন হোসেন আবির, সজীব কান্তি দাশ, আশরাফ, মোঃ নবী, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, মোঃ হিমেল, মোঃ সাকিব প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ 

0

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকাল ৩টায়
নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ফিশারীঘাট পুরাতন মাছ বাজার চত্বরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলোচনা সভা ও ২০০ অসহায় দুস্থ শ্রমজীবি মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


যুবলীগ নেতা মারুফ আহমেদের সভাপতিত্বে ও অপু দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল।

অতিথি ছিলেন ৩৪নং পাথর ঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল হক,,মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আবদুল মতিন, রায়হান নেওয়াজ সজীব, মোঃ ইমতায়াজ বাবলা, এস.এম. রাশেদ চৌধুরী,হরিলাল দাশ, প্রদীপ দাশ, অদির দাশ, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল, সাজ্জাদ আলী জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, ওয়াহেদ রুবেল, মোঃ রাশেদ, মোঃ শহীদুল্লাহ শহীদ, মোঃ শোয়েব, মাকসুদুর রহমান, মোঃ আরাফাত, মোঃ মাসুম, নুর শরীফ রকি,নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, প্রান্তি ভট্টাচার্য, পলাশ চক্রবর্তী, মাইনুল হাসান সোহান, সুমন দাশ, আব্দুল শুক্কুর, নজরুল ইসলাম টিপু, মোঃ আকিল, মামুন হোসেন আবির, শহীদুল আলম শহীদ, সজীব কান্তি দাশ, মোঃ ইয়ামিন, ডিবলু দাশ, আব্দুলাহ্ আল হাসান ইফতি, টারজান, সাগর, ফারুক, আসিফ, রবি, রাকিব, শাকিল, সানি, দ্বীপ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জালালউদ্দীন ইকবাল বলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে গেরিলা যুদ্ধের মাধ্যমে কিভাবে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এ পথ বাতলে দিয়েছিলেন। বাঙালি জাতির মুক্তির পথ স্পষ্ট করে দিয়েছিলেন অনন্তকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে। এ ভাষণ আমাদের মুক্তির মন্ত্র, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের প্রেরণা।’


এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষজীবন উৎসর্গ করে, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। শ্রেষ্ঠ ভাষণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, নেতৃত্বের সর্বোচ্চ দেশাত্ববোধ, সুনির্দিষ্ট লক্ষ্যে স্থির এবং লক্ষ্য অর্জনে ¯স্পষ্ট দিকনির্দেশনা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিয়ন্ত্রণ থেকে বাঙালির জাতীয় মুক্তি।