Home Blog Page 37

হালিশহর বড়পুল এলাকায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

0

চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকা থেকে শনিবার (১ এপ্রিল) সকাল ৭টায় ২৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান,গতকাল শনিবার সকালে বড়পুল এলাকা থেকে মাদক বেচা-কেনার সময় ২৯৪ বোতল ফেন্সিডিল দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে দুইজন পালিয়ে গেছে। উদ্ধার মাদকের মূল্য ৩ লাখ টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রানা মিয়া (৩৩) ও মৃত রুবেল মো. অনিক হোসেন (১৬)।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাহের আহমদ আর নেই

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাহের আহমদ আর নেই ! স্কুলের ধর্মীয় শিক্ষক‌ মাওঃ মুক্তার আহমদ এর ইমামুতিতে ২রা এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় স্কুল মাঠে ছাত্র, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিত তাহের স্যারের প্রথম জাযানা নামাজ সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ নুরুল বশর, সাবেক সভাপতি মোঃ সেলিম আফজাল, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, শিক্ষক ওসমান গনি, সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার, প্রাক্তন শিক্ষক মোঃ ইয়াকুব আলী , ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, হালিশহর একাদশ ক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, ব্যারিষ্টার কলেজ ভিপি জাহিদ হোসেন খোকান, মানবাধিকার নেতা হাজী মোঃ নাছির উদ্দিন, হালিশহর দাবা ক্লাবের সভাপতি নুরুল কবির মূসা ,প্রাক্তণ ছাত্র -ছাত্রী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মরহুম তাহের আহমদকে গ্রামের বাড়িতে ২য় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

সরাইপাড়া ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১২নং সরাই পাড়া ওয়ার্ডস্থ পাহাড়তলী বাজার সংলগ্ন ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাবিবের সভাপতিত্বে ও নুরুল আজিম বাবুলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং সরাই পাড়ার কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন ।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব লায়ন এম. শওকত আলী,যুগ্ম আহ্বায়ক লুৎফুল হক খুশি,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসলাম খান, আবু সৈয়দ খান, শেখ রাজিব আহম্মেদ, মনসুরুল হক,মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,নুরুন্নবী পারভেজ, শফিউর রহমান টিপু, মো: ইমতিয়াজ বাবলা,মো: ইসমাইল, ফরহাদ আব্দুল্লাহ, শ্রমিক নেতা আবুল কাশেম, মো: এমরান হোসেন, মো: যুবায়ের হোসেন অভি, মো: শরীফ,হোসেন আহমেদ কিরন,মো: আজাদ, মো: জাবেদউল্লাহ রনি,মো: দিদার,মো: প্রান্তী ভট্টাচার্য, শাহ সিরাজ মিয়া
নুর আলম, মামুন, আনসারমো: রাসেল শামীম,ছাত্রলীগ নেতা মো: আরমান হোসেন, জুয়েল আকবর,সৈয়দ সুলতান ফাহিম ,হারুনুর রশিদ সামিউল,নুরুল ইসলাম রিয়াদ,মাইনুল হাসান শোহান, আলো, টুনটুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মামুন বাদশা, মুন্না প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল শনিবার জবি কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে নবীনদের বরণ করে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি দেবাশীষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

উদ্বোধনকালে তিনি বলেন, দেশে একের পর এক বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক ঘটনা ঘটে, কিন্তু সুষ্ঠু বিচার হয় না। প্রতিনিয়ত কোথাও না কোথাও মন্দিরের জায়গা দখল করা হচ্ছে, কোনো না কোনো মেয়েকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। কিন্তু কোনো সমাধান নেই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুস্থ, স্বাধীন, সচেতন সনাতন ধর্মাবলম্বী মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব মনোরঞ্জন ঘোষাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কারের সভাপতি অধ্যাপক ড. হীরেন্দ্রনাথ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কো সদস্য ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন কান্তি শর্মাসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

৩৬ নম্বর ওয়ার্ডে দেবাশীষ পাল দেবুর মৌসুমি সবজি বিতরণ

0


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডস্থ নিমতলা মোড় সংলগ্ন এস.কে কনভেনশন হল প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, টমেটো মৌসুমি সবজি বিতরণ করা হয়।


নগর যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সভাপতিত্বে আলী নুর রুবেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল,টিসু মল্লিক, সুফিউর রহমান টিপু,নূরনবী পারভেজ,নেসার বিন ফয়সাল রিমন,কায়সার হামিদ, মোঃ দিদার, জাহাঙ্গীর সৈয়দ
মতিউর রহমান মতি,ফরহাদ আব্দুল্লাহ,মাসুদুল আলম জিকু,আবুল কাশেম,মোশারফ শাবলু,শাহাজাহান বাপ্পী,মোঃ বেলাল,রবিউল হোসেন তানিম,সারোয়ার হোসেন,মোঃ সাজিবুল ইসলাম সজিব,আবু নাছের জুয়েল,মোঃ মিজান,টিপু খাঁন,মোস্তফা মামুন ভুঁইয়া,মোঃ আরমান,শাহনেওয়াজ সাকিন,ইব্রাহীম খলিল,হোসনে মুরাদ,মোঃ সাইমন,মোঃ শামসু,মোঃ আরফাত,মোঃ লিটন,মোঃ শুভ,মোঃ আলতাব,শাহরিয়ার রুবেল,
নাজমুল হক নোমান,জালাল উদ্দিন,রবিউল হোসেন রিফাত,সৈয়দ সুলতান ফাহিম,নুরুল ইসলাম রিয়াদ,মোঃ আকিল,সজীব কান্তি দাশ,মোঃ সামিউল,মাইনুল হাসান সোহান,মোঃ সাকিব,মোঃ বাবু,মোঃ স্বাধীন,আব্দুল্লাহ্ আল হাসান ইফতি,মোঃ হিমেল প্রমুখ।

২৪ নম্বর ওয়ার্ডে দেবাশীষ পাল দেবুর খাদ্য সামগ্রী বিতরণ

0

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী খাদ্য সহায়তা কর্মসুচীর আওতায় আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩১ মার্চ বিকাল ৩ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের শান্তিবাগ শ্যামলী মসজিদের মাঠ প্রাঙ্গনে ২০০ অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আবদূল্লাহ আল মামুন সভাপতিত্বে ও তানজিম উদ্দিন এবং নজরুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ, যুবলীগ নেতা সুফিউর রহমান, ইমিতায় বাবলা,ফরহাদ আব্দুল্লাহ্,মোঃ ইসমাইল,আবুল কাশেম।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাজ্জাদ আলী জুয়েল,এ জি এম গোলাপ,সারোয়ার হোসেন,সাজিবুল ইসলাম সজিব,আবু নাছের জুয়েল,তানভীর হাসান,
মোঃআরমান, মাকসুদুর রহমান, মাঈনুদ্দিন রাজু, শেখ রিমেল,আবু সায়েম রিমন,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,আবিদ হাসান,হারুনুর রশীদ সামিউল, প্রান্তি ভট্টাচার্য,মোঃ আকিল, সজীব কান্তি দাশ
মোঃ সামিউল,হাসান মুরাদ চৌধুরী রিমন,আলাউদ্দিন,
আবদুল আউয়াল ইফতি,মোঃবেলাল, মোঃ নুর আলম
মোঃ সাজ্জাদ,মোঃ বাবু,আরিফ হোসেন প্রমুখ।

যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন-দেবাশীষ পাল দেবু

0


বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে ৩০ মার্চ ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের ‘আর সি চার্চ’ রোডস্থ বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অবস্থিত “শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় এর সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা-কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মারুফ আহমদ সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস,সহকারী শিক্ষক শিরিন আকতার, বুবলী ভট্টাচার্য, রুমি দাশ,মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু,রায়হান নেওয়াজ সজীব,মোঃ ইমতিয়াজ বাবলা,ফরহাদ আব্দুল্লাহ্,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,সৈয়দ সুলতান ফাহিম,সৌরেন বড়ুয়া রিও,হারুনুর রশীদ সামিউল,বিনয় দে,জয় দাশ ঠাকুর,অপূর্ব দাশ,ধ্রব নন্দী প্রমুখ।

৩৭ নম্বর ওয়ার্ডে ভারটেক্স লজিস্টিকের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

0

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতি বছরে ন্যায় বন্দর নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাস জুড়ে প্রায় চার হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের লক্ষে গতকাল ২৭ মার্চ সোমবার বিকাল ৫ টায় ৩ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রমজানের এসব উপহার বিতরণ করা হয়।

ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.হাজী জানে আলম, আওয়ামী লীগ নেতা সামাজিক সর্দার মো. তাহের, ভারটেক্সের সমন্বয়ক মো. কাউসার আলম, মাহবুব, আলমগীর।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন, রমজান মাস মুমিনের জীবনের সেরা মাস। আত্মশুদ্ধির এ মাসে মহান আল্লাহর নৈকট্য অর্জনসহ পরকালের সম্বল অর্জনের মাস।ভারটেক্স অফ ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড অতীতেও মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ ও গুণী সংবর্ধনা

0

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি প্রনীল মালাকারের সভাপতিত্বে এবং জগদীশ দেবনাথ পূজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ,প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ ।

বিশেষ অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাশ আকাশ, সাধারণ সম্পাদক টিটু শীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অমিত পারিয়াল, কাতার শাখার উপদেষ্টা দিলীপ কান্তি শীল, সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, মালেশিয়া শাখার আহবায়ক জনি সুশীল, রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা ঝুলন দত্ত, সহ-সাধারন সম্পাদকঃ সুভাষ শীল, শান্তুনো বিশ্বাস,সবুজ নাথ প্রমুখ

গুণীজন ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রবীর কান্তি নাথ , অঞ্জন বৈদ্য, প্রধান শিক্ষক, রাধে শ্যাম দেব নাথ,মনোতোষ শীল, রিক্তা সেন, আশীষ কুমার দে,রতন কান্তি শীল, আশীষ কান্তি চৌধুরী,পরিমল কান্তি সাহা প্রমুখ।

এছাড়াও জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন ও প্রবাসী ফোরাম কমিটির সকল শাখাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫০ জন গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাইড উপহার দেয়া হয়।

বন্দর -ইপিজেড পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতার ৫২ তম বছরে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রগতিশীল সংগঠনগুলো। জাতির বীর সৈনিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শহীদ মিনারে।

মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা পতেঙ্গা মডেল থানার

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়-স্বাধীনতা দিবস উদযাপনে ১৯৭১সালে্র মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন। ২৬ শে মার্চ সকালে স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধের ছবি প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর। সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ,সিনিয়র শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার, বিকাশ সরকার সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ,স্কাউট সদস্য, শিক্ষার্থীরা।

৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর পুষ্পমাল্য দান

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৯ নং ওয়ার্ডের উদীয়মান তরুন আওয়ামী লীগ নেতা মোঃ হারুন উর
রশিদের নেতৃত্বে বিশাল মিছিল কাজীর গলি হতে বন্দরটিলা প্রদক্ষিণ শেষে পুষ্পমাল্য দান করেন। এসময়‌ উপস্থিত ছিলেন আঃ লীগের সভাপতি হাজী মোঃ আসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পতেঙ্গা মডেল থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর এর নেতৃত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রহরে পুষ্প অর্পণ করা হয় শহীদ মিনারে।

মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়।স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে ৪০ ও ৪১ এবং ৩৬,৩৭,৩৮ ওয়ার্ডে আঃ লীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ‌ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় এই কর্মসূচি পালন করেছে ।

ইষ্টান রিফাইনারী মডেল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

ইষ্টান রিফাইনারী মডেল স্কুল: কাঠগড়স্থ ইষ্টান রিফাইনারী মডেল স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।পরে অতিথিরা দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।