যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুুষের মাঝে বস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগরযুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুুষের মাঝে বস্ত্র বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের শ্রদ্ধেয় মাতা শহীদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৫ মার্চ দুপুর ১ টায় পাহাড়তলী পুলিশ বিট সেলডিপো রেলগেইট সংলগ্ন বায়তুল হুদা মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার এবং সমাজের সুবিধা বঞ্চিত জনগণের মাঝে বস্ত্র কর্মসূচি পালিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন পাহাড়তলী থানাধীন বায়তুল হুদা মাদরাসা হিফজখানা ও এতিমখানা পরিচালক মোঃ আহম্মদ সাফা ।

এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিস্ঠানের প্রধান শিক্ষক জামাল হোসেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, মোঃ সাজিবুল ইসলাম সজিব, মো: এমরান হোসেন, মো: যুবায়ের হোসেন অভি, মোঃ কায়সার, মো: হোসেন আহমেদ কিরণ, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, মো: নুরুল আজিম বাবুল, মো: দিদারুল আলম দিদার, সৈয়দ হোসেন, মো: জাবেদ উল্লাহ রনি, নুরুল ইসলাম রিয়াদ, মো: নুরুদ্দীন রাসেল, মো: নুর আলম, মো: শামীম, মো: নোমান প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles